23/05/2024
আকাশের ছোট দুটি তারা
আমার ঘরে, আমার ঘরে।
পৃথিবীর সব হাসি আনন্দ
আমার ঘরে, আমার ঘরে।
আকাশের সব রঙের মেলা
আমার ঘরে, আমার ঘরে।
অজানাতে পাওয়া দুটি ফুল
আমার ঘরে, আমার ঘরে।
নদীর জলে ভাসা দুটি ঢেউ
আমার ঘরে, আমার ঘরে।
নক্ষত্রের দুটি মিঠে হাসি
আমার ঘরে, আমার ঘরে।