Ahasan Habib

Ahasan Habib Amir, Shahbag East Thana, Bangladesh Jamat-E Islami

09/08/2026

জুলাই এখনো শেষ হয় নাই।

ফুলবাড়িয়া দক্ষিণ ওয়ার্ড সহ-সভাপতি আব্দুর রহিমের মেয়ের বিয়েতে  শাহবাগ পূর্ব থানা আমীর জননেতা আহসান হাবীববাংলাদেশ জামায়াতে...
08/08/2026

ফুলবাড়িয়া দক্ষিণ ওয়ার্ড সহ-সভাপতি আব্দুর রহিমের মেয়ের বিয়েতে শাহবাগ পূর্ব থানা আমীর জননেতা আহসান হাবীব

বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহবাগ পূর্ব থানার অন্তর্গত ফুলবাড়িয়া দক্ষিণ ওয়ার্ডের সহ-সভাপতি ও রোজ মেরিনার্স মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুর রহিমের মেয়ের বিবাহ অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (০৮ আগস্ট ২০২৬) রাজধানীর চানখাঁরপুলে অবস্থিত চান কমিউনিটি সেন্টারে এই শুভ বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিবাহ অনুষ্ঠানে উপস্থিত হয়ে নবদম্পতিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহবাগ পূর্ব থানা আমীর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জননেতা আহসান হাবীব। এ সময় তিনি নবদম্পতির সুখ, সমৃদ্ধি ও কল্যাণময় ভবিষ্যৎ কামনা করে দোয়া পরিচালনা করেন।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শাহবাগ পূর্ব থানা শূরা ও কর্মপরিষদ সদস্য এবং ফুলবাড়িয়া দক্ষিণ ওয়ার্ড সভাপতি জনাব মোঃ ফারুক হোসেন, থানা শূরা ও কর্মপরিষদ সদস্য এবং ফুলবাড়িয়া পূর্ব ওয়ার্ড সভাপতি আলী হোসেন দেওয়ান, থানা শূরা ও কর্মপরিষদ সদস্য এবং ওলামা বিভাগ সভাপতি হাফেজ মাওলানা সানাউল্লাহ রাকিব এবং থানা শূরা ও কর্মপরিষদ সদস্য ও বঙ্গবাজার দক্ষিণ ওয়ার্ড সভাপতি মোঃ জাকির হোসেন।

এছাড়াও বঙ্গবাজার উত্তর ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান, থানা সহকারী বায়তুলমাল সম্পাদক আব্দুল করিম, ফুলবাড়িয়া পশ্চিম ওয়ার্ড সভাপতি আলী হোসেন দেওয়ান ও ব্যবসায়ী বিভাগ সহ-সভাপতি নুরুজ্জামান খান রনিসহ স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও সুধীজন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিবৃন্দ কনে ও বরের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং প্রীতিভোজে অংশ নেন।

প্রচার ও মিডিয়া বিভাগ,
শাহবাগ পূর্ব থানা।

জনাব মো: বাবুলের নবজাতক নাতনিকে দেখতে হাসপাতালে যান শাহবাগ পূর্ব থানা আমীর।২৮ জুলাই ২০২৬ইং,ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপা...
28/07/2026

জনাব মো: বাবুলের নবজাতক নাতনিকে দেখতে হাসপাতালে যান শাহবাগ পূর্ব থানা আমীর।

২৮ জুলাই ২০২৬ইং,
ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে জন্মগ্রহণ করেন সেগুনবাগিচা ২৭ নং গলির স্থায়ী বাসিন্দা জনাব মো: বাবুলের মেয়ের নবজাত কন্না সন্তানকে হাসপাতালে দেখতে জান ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও শাহবাগ পূর্ব থানা আমীর এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আহসান হাবীব।

এডমিন পোস্ট।

20/07/2026
উৎসবমুখর পরিবেশে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর সামনে সরাসরি সম্প্রচারিত হচ্ছে ফিফা বিশ...
19/07/2026

উৎসবমুখর পরিবেশে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর সামনে সরাসরি সম্প্রচারিত হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ— আর্জেন্টিনা বনাম স্পেন।

সেগুনবাগিচা সহ পুরো এলাকাবাসীর জন্য এই আনন্দঘন ফুটবল উৎসবের উদ্যোগ নিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী, জনাব আহসান হাবীব।
তাঁর এই চমৎকার আয়োজনে অত্যন্ত উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে একতাবদ্ধ হয়ে খেলা উপভোগ করছেন স্থানীয় সর্বস্তরের জনসাধারণ।

এডমিন পোস্ট।

শাহবাগ পূর্ব থানা জামায়াতের ‘ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীল সমাবেশ’ অনুষ্ঠিত হয়।আজ ১৪ জুলাই ২০২৬ (মঙ্গলবার) রাত ৮:৩০ টায় সিটি...
14/07/2026

শাহবাগ পূর্ব থানা জামায়াতের ‘ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীল সমাবেশ’ অনুষ্ঠিত হয়।

আজ ১৪ জুলাই ২০২৬ (মঙ্গলবার) রাত ৮:৩০ টায় সিটি অফিসের (৫ম তলা) হল রুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী, শাহবাগ পূর্ব থানার উদ্যোগে "ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীল সমাবেশ" অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, এমপি। তিনি তাঁর বক্তব্যে সংগঠনের তৃণমূল পর্যায়কে আরও গতিশীল ও মজবুত করার আহ্বান জানান।
শাহবাগ পূর্ব থানার আমীর ও ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য জননেতা আহসান হাবীব-এর সভাপতিত্বে এবং থানার সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা মো: নুরুন্নবী রায়হান এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য পেশ করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এড: ড. মো: হেলাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মো: দেলওয়ার হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খান।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন শাহবাগ পূর্ব থানা বায়তুলমাল সম্পাদক মো: ওমর ফারুক, অফিস সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুবুল হক মজুমদার, থানা শূরা ও কর্মপরিষদ সদস্য এবং গুলিস্তান উত্তর ওয়ার্ড সভাপতি আব্দুর রাজ্জাক, ওলামা বিভাগ সভাপতি হাফেজ মাওলানা সানাউল্লাহ রাকিব, বঙ্গবাজার দক্ষিণ ওয়ার্ড সভাপতি জাকির হোসেন, থানা সহকারী বায়তুলমাল সম্পাদক আব্দুল করিম, গুলিস্তান পূর্ব ওয়ার্ড সভাপতি আসলাম শেখ, পেশাজীবি বিভাগ সভাপতি শাহ ফয়সাল সহ ওয়ার্ড ও ইউনিটের দায়িত্বশীলবৃন্দ।

এডমিন পোস্ট

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকের সাথে ঢাকা -৫  ও  ঢাকা-৪ এমপির যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত। ঢাকা দক্ষিণ সিটি কর্পো...
14/07/2026

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকের সাথে ঢাকা -৫ ও ঢাকা-৪ এমপির যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুস সালামের সাথে আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের যৌথ মতবিনিময় সভা নগর ভবনে অনুষ্ঠিত হয়। এ সময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী, নির্বাহী প্রকৌশলী সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

উক্ত সভায় ঢাকা মহানগরীর দখলকৃত খাল ও খেলার মাঠ উদ্ধার , জলাবদ্ধতা,ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বাসা বাড়ির ময়লার অতিরিক্ত বিল সংক্রান্ত আলোচনা, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ রক্ষা, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ফুটপাত দখল মুক্ত করা, ডেঙ্গু ও মশক নিধন কর্মসূচি, মাদক বিরোধী কর্মসূচিসহ নানাবিধ সমস্যা সমাধানের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রশাসকের সাথে বিস্তারিত আলোচনা হয়। আঞ্চলিক কার্যালয় সমূহের মাধ্যমে উন্নয়ন কর্মসূচি গুলো যথাযথ তত্ত্বাবধান জবাবদিহিতা নিশ্চিত করা ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন ঢাকা-৫ আসনের এমপি মোহাম্মদ কামাল হোসেন এবং ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ জয়নুল আবেদীন।

মাননীয় সংসদ সদস্যের উপস্থিতিকে স্বাগত জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম যথাযথভাবে উল্লেখিত বিদ্যমান সকল সমস্যা সমাধান ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বৈঠকে ঢাকা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন এমপি এবং ঢাকা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবদীন এমপি’র নেতৃত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস ও শাহবাগ পূর্ব থানা আমীর জননেতা আহসান হাবীব, যাত্রাবাড়ী থানা আমীর মো. শাজাহান খান, ডেমরা মধ্য থানা আমীর মোহাম্মদ আলী, ডেমরা পূর্ব থানা আমীর ইঞ্জিনিয়ার তমিজ উদ্দিন সোহরাওয়ার্দী, কদমতলী মধ্য থানা আমীর মুহাম্মদ মহিউদ্দিন, কদমতলী পূর্ব থানা আমীর ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, যাত্রাবাড়ী শ্যামপুর থানা আমীর মুহাম্মদ যাকীর হুসাইন, যাত্রাবাড়ি পূর্ব থানা নায়েবে আমীর ইঞ্জিনিয়ার আতিকুর রহমান চৌধুরী, শামসুল হুদা পলাশ, মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এডমিন পোস্ট

গুলিস্তানে বিএনপির সন্ত্রাসী হামলায় গুরুতর আহত কবির হোসেনকে দেখতে হাসপাতালে যান আহসান হাবীব। ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপ...
05/07/2026

গুলিস্তানে বিএনপির সন্ত্রাসী হামলায় গুরুতর আহত কবির হোসেনকে দেখতে হাসপাতালে যান আহসান হাবীব।

ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত কবির হোসেনকে দেখতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও শাহবাগ পূর্ব থানা আমীর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ২০ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জননেতা আহসান হাবীব।

এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের সমাজল্যাণ সম্পাদক জনাব শাহীন আহমেদ খান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এডমিন পোস্ট।

গুলিস্তানে বিএনপির সন্ত্রাসী হামলায় গুরুতর আহতদের দেখতে হাসপাতালে জামায়াত নেতৃবৃন্দঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধী...
04/07/2026

গুলিস্তানে বিএনপির সন্ত্রাসী হামলায় গুরুতর আহতদের দেখতে হাসপাতালে জামায়াত নেতৃবৃন্দ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহতদের দেখতে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি এবং জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে তিনি জরুরি বিভাগের গেটে সাংবাদিকদের ব্রিফ করেন।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শাহীন আহমেদ খান, মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন, শাহবাগ পশ্চিম থানা আমীর এডভোকেট শাহ মাহফুজুল হক, শাহবাগ পূর্ব থানা আমীর আহসান হাবীব, রমনা থানা আমীর আতিকুর রহমান এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এডমিন পোস্ট

Address

Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Ahasan Habib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share