বাংলাদেশ গণঅভ্যুত্থান ফোর্স

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • বাংলাদেশ গণঅভ্যুত্থান ফোর্স

বাংলাদেশ গণঅভ্যুত্থান ফোর্স জনগনের কথা বলে

19/08/2026

বিএনপি নিজের বিপদ নিজে ডেকে নিয়ে আসছেন বাংলাদেশ গণঅভ্যুত্থান ফোর্স

কি বুঝলেন /
19/08/2026

কি বুঝলেন /

পাপের বোঝা
17/08/2026

পাপের বোঝা

হুমায়ুন কবির নামের একজন ব্যক্তি। যিনি পৌর বিএনপির সভাপতি। তিনি বালু কাটার উপকারিতার কথা বলছেন।আমরা দেখছি এখানে অপকারীতা ...
16/08/2026

হুমায়ুন কবির নামের একজন ব্যক্তি। যিনি পৌর বিএনপির সভাপতি। তিনি বালু কাটার উপকারিতার কথা বলছেন।আমরা দেখছি এখানে অপকারীতা বেশি।

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া পয়েন্ট ও সংলগ্ন তেঁতুলিয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলনের ফলে পার্শ্ববর্তী দশমিনা উপজেলা এবং বাউফলের নদীপাড়ের জনপদ তীব্র নদীভাঙন ও পরিবেশগত ক্ষতির মুখে পড়েছে। সরকারি নিষেধাজ্ঞা ও ইজারা স্থগিত থাকা সত্ত্বেও প্রভাবশালী চক্র অবৈধভাবে ড্রেজার ও বাল্কহেড বসিয়ে দিন-রাত বালু উত্তোলন করছে।

এর ফলে সৃষ্ট প্রধান প্রধান ক্ষয়ক্ষতি ও প্রভাবগুলো নিচে তুলে ধরা হলো:

১. তীব্র নদীভাঙন ও বসতভিটা বিলীন

ফসলি জমি ও ঘরবাড়ি ধ্বংস: অপরিকল্পিতভাবে বালু কাটার কারণে তেঁতুলিয়া নদীর পাড় ভেঙে বিস্তীর্ণ ফসলি জমি, মানুষের ঘরবাড়ি এবং ধর্মীয় উপাসনালয় (মসজিদ) নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।

সীমান্তবর্তী এলাকার ঝুঁকি: বাউফলের কালাইয়া, তুলাতলি এবং দশমিনা উপজেলার সীমান্তবর্তী নদী তীরবর্তী এলাকাগুলো ভাঙনের তীব্র ঝুঁকিতে রয়েছে
পরিবেশ ও জীববৈচিত্র্যের বিপর্যয়

মৎস্য প্রজনন ব্যাহত: নদীর তলদেশ থেকে অনবরত বালু তোলায় পানির প্রাকৃতিক হাইড্রোলজিক্যাল প্রবাহ নষ্ট হচ্ছে। এর ফলে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশসহ অন্যান্য মাছের প্রাকৃতিক প্রজনন ও বিচরণ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

জলজ উদ্ভিদ ও প্রাণীর বাসস্থান ধ্বংস: ড্রেজারের আঘাতে নদীর তলদেশের উদ্ভিদ এবং জলজ প্রাণীর খাদ্য উৎস ধ্বংস হয়ে যাচ্ছে।
স্থানীয় অর্থনীতি ও জনগোষ্ঠীর ওপর প্রভাব

ভাসমান জনগোষ্ঠীর জীবনসংকট: কালাইয়া ও দশমিনা সীমান্তের নদী তীরবর্তী অঞ্চলে বসবাসকারী ভাসমান 'মানতা' সম্প্রদায় এবং সাধারণ মৎস্যজীবীদের জীবন ও জীবিকা গভীর সংকটে পড়েছে।

নাব্যতা ও বাঁধের ক্ষতি: নদীর তলদেশের গঠন বদলে যাওয়ায় ভাঙন প্রতিরোধের জন্য করা সরকারি প্রতিরক্ষা বাঁধ বা বেড়িবাঁধগুলো ধসে পড়ার হুমকিতে রয়েছে। বর্তমান প্রশাসনিক পরিস্থিতি (২০২৬)
অবৈধ ঘোষণা ও আইনি নোটিশ: পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের (WDB) মতে, এই অঞ্চলটি অত্যন্ত ভাঙনপ্রবণ হওয়ায় এখানে বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

Following বাংলাদেশ গণঅভ্যুত্থান ফোর্স

ছাত্রলীগ দম্পতি সচিবালয়ে: একজন ভূমি মন্ত্রণালয়ে, আরেকজন কৃষি সচিবের পিএস!জুলাই গণ-অভ্যুত্থানের পর ২ বছর অতিবাহিত হযে গেল...
16/08/2026

ছাত্রলীগ দম্পতি সচিবালয়ে: একজন ভূমি মন্ত্রণালয়ে, আরেকজন কৃষি সচিবের পিএস!

জুলাই গণ-অভ্যুত্থানের পর ২ বছর অতিবাহিত হযে গেলেও প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এখনও বহাল তবিয়তে আছে ফ্যাসিবাদের দোসর আমলারা।

বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দীর্ঘসময় ধরে মেধাবীদের বঞ্চিত করে কেবল দলীয় আনুগত্যের কারণে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ স্থানগুলো দখল করে রেখেছিল ছাত্রলীগের প্রাক্তন সুবিধাভোগীরা।

আওয়ামী ফ্যাসিজমকে টিকিয়ে রাখার অন্যতম হাতিয়ার ছিলেন এই আমলারা। এদেরই অন্যতম এক বাস্তব উদাহরণ হলেন কক্সবাজার সদর উপজেলার সাবেক ইউএনও ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি নীলুফা ইয়াসমিন চৌধুরী (মুন্নি) এবং তার স্বামী।

নীলুফা ইয়াসমিন চৌধুরী (পরিচিতি নম্বর: ১৮১৪১, ৩৫তম ব্যাচ): সাবেক এই বিতর্কিত ইউএনও বর্তমানে ভূমি মন্ত্রণালয়ের অধীনে থাকা ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে সহকারী পরিচালক (সিনিয়র সহকারী সচিব) হিসেবে পদায়ন পেয়েছেন।
নিলুফার ইয়াসমিন ছাত্রলীগ সভাপতি ছিলেন ,নিয়মিত মিছিল মিটিং ,হল বানিজ্য সহ বিভিন্ন আইনবহির্ভূত কাজ করে আসছে ছাত্রী থাকাকালীনই।

মোহাম্মদ আতিকুর রহমান (স্বামী): তিনি বর্তমানে কৃষি মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব (পিএস) এবং সিনিয়র সহকারী সচিব হিসেবে অত্যন্ত প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মরত আছেন। এই কর্মকর্তার নামে বড় বড় সব দূর্নীতির অভিযোগ রয়েছে। সেসব নথি সংযুক্ত।

কক্সবাজারের সেই 'প্রশাসনিক মাফিয়া' সাম্রাজ্য -বিগত দিনে কক্সবাজারের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলায় এই স্বামী-স্ত্রী দুইজন মিলে একচ্ছত্র রাজত্ব চালিয়েছেন। একই জেলার দুটি প্রধান উপজেলা কক্সবাজার সদর ও চকরিয়া উপজেলার শীর্ষ প্রশাসনিক পদ দখল করে তারা গড়ে তুলেছিলেন এক বিশাল সিন্ডিকেট। স্থানীয় রাজনীতিবিদ থেকে শুরু করে চিহ্নিত চাঁদাবাজদের নিয়ে গঠিত তাদের এই সাম্রাজ্যের কাছে জিম্মি ছিল সাধারণ মানুষ।

সাবেক এই ইউএনও-এর বিরুদ্ধে যখন দুর্নীতির গুরুতর অভিযোগ ওঠে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অতীত ছাত্রলীগের রাজনীতির ইতিহাস নিয়ে ছাত্রসমাজ সোচ্চার ও প্রতিবাদী হয়ে ওঠে, তখন তিনি চরম দমন-পীড়নের পথ বেছে নেন। প্রতিবাদী ছাত্রদের নানাভাবে হয়রানি ও হুমকি দেওয়া হয়। শুধু তাই নয়, নিজের অনুগত 'মিডিয়া মাফিয়া' ব্যবহার করে ছাত্র প্রতিনিধিদের বিরুদ্ধে পাল্টা ভুয়া সংবাদ পরিবেশন করে উক্ত প্যাড ভুয়া বলে দাবি করা হয়।
সে সময় জেলা প্রশাসকের (ডিসি) অফিসে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করার পরও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।

পরবর্তীতে ছাত্র প্রতিনিধিরা আরও খোঁজ নিলে তার ছাত্রলীগ আমলের মিছিলের সরাসরি ছবি ও ফ্যাসিবাদের সুবিধাভোগী হওয়ার অকাট্য ইতিহাস বের হয়ে আসে।

সবচেয়ে আশ্চর্যের ও ক্ষোভের বিষয় হলো, বিগত দিনের এই সব অপকর্ম ও ফ্যাসিবাদের দোসর হওয়ার পরও বর্তমান সরকার আসার পর এই দম্পতির ক্ষমতার দাপট কমেনি।

শাস্তির মুখোমুখি হওয়া তো দূরের কথা, তারা উল্টো আরও ভালো ও গুরুত্বপূর্ণ পোস্টিং পেয়েছেন! ছাত্র-জনতার রক্তের ওপর গঠিত বর্তমান সরকারের আমলেও তারা সচিবালয়ের মতো স্পর্শকাতর জায়গায় পুনর্বাসিত হয়েছেন:

জুলাই অভ্যুত্থানের আজকে এত দিন পরও প্রশাসনের শীর্ষ স্তরে এবং নীতি-নির্ধারণী জায়গায় এরা কীভাবে বহাল থাকে?

আওয়ামী ফ্যাসিবাদের স্তম্ভ হিসেবে যারা কাজ করেছে, যাদের মদদ ও স্বাক্ষরে জুলাইতে আমাদের ভাইদের শহীদ করা হয়েছে, তারা কীভাবে বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিবের পিএস বা সিনিয়র সহকারী সচিবের পদ আঁকড়ে ধরে রাখে?

আর তার চেয়েও মুখ্য বিষয় হলো কৃষি মন্ত্রণালয়ের এই সরকারের জন্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এর কারন কৃষিকার্ড।

বিভিন্ন মন্ত্রণালয়ে আমলাতান্ত্রিক জটিলতা আমরা দেখেছি। এসব দোসরদের গুরুত্বপূর্ণ পদে রাখলে এ ধরনের জটিলতা কোনো অমূলক বিষয় নয়।

16/08/2026

আপনাদের মতামত চাই বাস্তবতার ভিত্তি

ভাই তোমাদের রাষ্ট্রের কাছে দাবি ২ মুট ডাল,ভাত আর সুস্বাস্থ্য ,কিন্তু এই রাষ্ট্র যে ক্ষমতায় বসে, সে তা নিয়ে চিন্তা করে না...
14/08/2026

ভাই তোমাদের রাষ্ট্রের কাছে দাবি ২ মুট ডাল,ভাত আর সুস্বাস্থ্য ,কিন্তু এই রাষ্ট্র যে ক্ষমতায় বসে, সে তা নিয়ে চিন্তা করে না। সেটা ৫৬ বছরে বোধ হলো না। তা হলে আর কবে হবে।

না আমি এইটা মানি না তারা চাঁদাবাজি করতেই পারেনা 😁😁
10/08/2026

না আমি এইটা মানি না তারা চাঁদাবাজি করতেই পারেনা 😁😁

Address

Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ গণঅভ্যুত্থান ফোর্স posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share