20/05/2026
রাস্তায় অটোরিকশা ধরার অভিযান করা ঠিক। কিন্তু অভিযানের নামে আটককৃত রিকশা থেকে টাকা খাওয়া কতটা যৌযৌক্তিক??
২০২৪ সালে হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে রাজধানীর বুক চিরে দাপিয়ে বেড়াচ্ছে এই বেআইনি, অনুমোদনহীন অটোরিকশা। যা বন্ধ করতে আমরা যারা ট্যাগ মেম্বার ছিলাম, আমরা অক্লান্ত পরিশ্রম করেছি। কিন্তু পারিনি, আর এখন এটি বিষফোড়া হয়ে গেছে। এটি বন্ধের নানান উদ্যোগ নেওয়া হলেও সেটা মাঠে হচ্ছেনা। এই অটো আটকানো হচ্ছে ঠিকই কিন্তু ২০০/১০০ টাকা খেয়ে ছেড়ে দিচ্ছে।
এতে কি দেশের খুব ভালো হচ্ছে?? এতে করে এরা আরও সাহস পেয়ে যাচ্ছে এবং আরও বেশি বেপরোয়া হয়ে উঠছে যে টাকা দিলেই তো মাফ।
[রেকার বিল নেওয়া হলে, আমার জানামতে রেকার বিল কখনই ১০০/২০০ টাকা হয় না। আর রেকার বিল নিলে অবশ্যই রেকার স্লিপ দেওয়ার কথা, কিন্তু এখানে কোনোটাই দেওয়া হয়নি।]
#টেসলা #অটোরিকশা