BeDeshi

BeDeshi দেশ ও দেশের মানুষের কথা বলে।

ইউরোপীয় ইউনিয়নের নতুন অভিবাসন ও আশ্রয় আইন কার্যকর হয়েছে...
16/06/2026

ইউরোপীয় ইউনিয়নের নতুন অভিবাসন ও আশ্রয় আইন কার্যকর হয়েছে...

গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ছাত্রশক্তির ভিপি প্রার্থী এবং গাজীপুর মহানগর ছাত্রশক্তির অন্যতম সংগঠক সামিউল আল...
08/06/2026

গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ছাত্রশক্তির ভিপি প্রার্থী এবং গাজীপুর মহানগর ছাত্রশক্তির অন্যতম সংগঠক সামিউল আলম নাবিলের ওপর ছাত্রদলের সন্ত্রাসী নেতাকর্মীদের বর্বর ও ন্যাক্কারজনক হামলার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

গণতান্ত্রিক রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত একজন ছাত্রনেতার ওপর এ ধরনের হামলা শুধু ব্যক্তি বিশেষের ওপর আঘাত নয়, বরং ছাত্ররাজনীতি, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সুপরিকল্পিত আঘাত। হামলায় গুরুতর আহত হওয়ার পর তাকে জরুরি ভিত্তিতে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়।

আহত নেতাকে দেখতে হাসপাতালে উপস্থিত হন কেন্দ্রীয় সংগঠক আলী নাসের খান এবং ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের কেন্দ্রীয় সদস্য সচিব ও যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. আব্দুল আহাদ। তারা আহত নেতার সার্বিক চিকিৎসার খোঁজখবর নেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

আমরা এই বর্বরোচিত হামলার সঙ্গে জড়িত সকল সন্ত্রাসীকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে ভবিষ্যতে যেন কোনো রাজনৈতিক কর্মী বা শিক্ষার্থী এ ধরনের সহিংসতার শিকার না হয়, সে লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই।

#ছাত্রশক্তি

জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায়কে বাস্তবায়নে লক্ষ্যে কুমিল্লা উত্তর জেলার ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল সম্পন্ন হয়েছে।...
02/05/2026

জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায়কে বাস্তবায়নে লক্ষ্যে কুমিল্লা উত্তর জেলার ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল সম্পন্ন হয়েছে।। উপস্থিত ছিলেন ১১ দলীয় জোটের নেতৃবৃন্দরা এবং জাতীয় নাগরিক পার্টি- এনসিপির চান্দিনা উপজেলার প্রধান সমন্বয়কারী আবুল কাশেম অভি সহ এনসিপির অন্যান্য নেতৃবৃন্দরা।

এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের ৫৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাজাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডায়াস্পোরা অ্যালায়েন্সের কে...
01/05/2026

এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের ৫৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডায়াস্পোরা অ্যালায়েন্সের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হিসেবে সাইফ ইবনে সারওয়ার এবং সদস্যসচিব হিসেবে নাজমুল বাশার দায়িত্ব পেয়েছেন। বৃহস্পতিবার আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন করা হয়।

এর ধারাবাহিকতায় ৩০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে তাদের নেতৃত্বে ৫৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে তাজুল ইসলাম শামীম (সুইজারল্যান্ড) দায়িত্ব পেয়েছেন। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মুহাম্মাদ রাসেল (ইতালি), ডা. মো. আবদুল মোহাইমিন (যুক্তরাষ্ট্র), নিশু রহমান (অস্ট্রেলিয়া), ফয়সাল আহমেদ নুর (সৌদি আরব), রোকেয়া পারভীন (কানাডা), মেহেদী হাসান (কুয়েত) এবং মোহাম্মদ শরীফুল ইসলাম (পোল্যান্ড)।

সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেদী মোহাম্মদ (যুক্তরাজ্য)। যুগ্ম সদস্যসচিব হিসেবে রয়েছেন ড. ফায়ের মাহমুদ (জার্মানি), রেজওয়ান হিমেল (ফ্রান্স), এম.এইচ. সিদ্দিক (যুক্তরাষ্ট্র), ইয়াছির আল আমিন (অস্ট্রেলিয়া), এস এম কবির ফরহাদ (কাতার), মাহাবুব আলম মনির (সৌদি আরব), মো. সোহেল রানা সরকার (পোল্যান্ড), মো. মুমিনুল ইসলাম (ফিনল্যান্ড) এবং মারুফ আহমেদ (কানাডা)।

মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন যুবাইর আহমেদ সরদার ও আলমগীর চৌধুরী আকাশ। সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক তামান্না ইয়াসমিন (জার্মানি)। যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে রয়েছেন আবু সাইদ (পর্তুগাল), সানজিদা নওশীন প্রমি (যুক্তরাষ্ট্র), আলভী আফজাল হোসেন (ফ্রান্স), এএমএম নূর-উস-সাইয়্যেম খান (যুক্তরাজ্য), ড. সাফেঈন মৃদুল (অস্ট্রেলিয়া), মোহাম্মদ রাশেদ (সংযুক্ত আরব আমিরাত), মো. সাজ্জাদ হোসেন (জাপান), মো. আহাদ শিকদার (ফিনল্যান্ড), মোহাম্মদ আল আমীন (মালয়েশিয়া), শেখ তারিকুল ইসলাম (ইতালি), কাজী শাহাদাৎ হোসেন (ওমান) ও আরমান খান (কাতার)।

এছাড়া সংগঠক হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন হাসিবুল কবির (যুক্তরাষ্ট্র), দিলশাদ মোস্তারীন (ইতালি), মো. কামরুল ইসলাম (ডেনমার্ক), কাজী জহিরুল ইসলাম (তুরস্ক), চম্পা আক্তার (রাশিয়া), নাহিদুল আলম (স্পেন), মো. জুবায়েদ (নেদারল্যান্ডস), শফিকুর রহমান শরীফ (তানজানিয়া), আসিফ মিহা (দক্ষিণ আফ্রিকা), মো. শহীদুল ইসলাম (ব্রুনাই), সানদিয়া আক্তার হিনা (সংযুক্ত আরব আমিরাত), দিদার আমির হোসেন (বাহরাইন), সিদ্দিকুর রহমান রাসেল (সৌদি আরব), মো. ইমতিয়াজ (সুইডেন), মিনহাজ রহমান (নরওয়ে), মো. সামিউল ইসলাম (মাল্টা), রাজু মিয়া (রোমানিয়া), সোহেল হোসেন (সাইপ্রাস), মো. জমশের আলী (এস্তোনিয়া) এবং কামাল হোসেন (কুয়েত)।

আহ্বায়ক ও সদস্যসচিব জানিয়েছেন, জুলাই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রবাসী বাংলাদেশিদের রাষ্ট্র পুনর্গঠনের কাজে সংগঠিত করাই তাদের প্রধান লক্ষ্য। সংগঠনটি একটি স্বাধীন ও স্বতন্ত্র গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হবে এবং দেশীয় ও আন্তর্জাতিক আইনি কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে কার্যক্রম পরিচালনা করবে।

নবগঠিত কমিটি প্রবাসী বাংলাদেশিদের সংগঠিত করা, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং একটি আধুনিক, ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া প্রবাসীদের অধিকার রক্ষা, জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ।

এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স মনে করে, প্রবাসীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা দেশের গণতন্ত্রকে আরও সুদৃঢ় করবে এবং উন্নয়নের গতি ত্বরান্বিত করবে

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, কক্সবাজার পৌরসভা ইউনিট গঠনের লক্ষ্যে প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত। শহরের লালদিঘীর পাড়স্থ মিট ...
01/05/2026

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, কক্সবাজার পৌরসভা ইউনিট গঠনের লক্ষ্যে প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত।
শহরের লালদিঘীর পাড়স্থ মিট এন্ড ইট রেস্টুরেন্টে কক্সবাজার জেলা আহবায়ক জনাব প্রফেসর আখতার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এনসিপি কক্সবাজার জেলার সদস্য সচিব মুহাম্মদ ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক রাইয়্যান কাশেম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক তাশদিদূর রেজা চৌধুরী, জাতীয় ছাত্রশক্তি কক্সবাজার জেলার আহবায়ক আতহার সাকিফ, সদস্য সচিব জায়েদ বিন আমান, মুখ্য সংগঠক আশফিক রহমান, জাতীয় যুব শক্তির মুখ্য সংগঠক ফারুক নওশাদ, ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম আহবায়ক ইমাম হোছাইন মানিক প্রমুখ। এতে কক্সবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে যোগদানকৃত এনসিপির পৌরসভা ইউনিটে নেতাকর্মীরা এনসিপিতে যুক্ত হওয়ার নেপথ্যে তাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা ব্যক্ত করেন।

29/04/2026

সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবহনকারী দেওয়াল গ্রাফিতিগুলো মুছে ফেলা হচ্ছে ।

24/04/2026

আমার ছাত্রদলের ভাইয়েরা এখন বাঘ হয়ে গেছে, অথচ আমরা ক্যাম্পাসে দেখেছি রাকিব ভাই কাঁটাবন পার হইতে পারে নাই।

- Monira Sharmin 🗣️🔥

24/04/2026

এইসব লেখা লেখির জন্য হলেও অন্তত লেখাপড়া করে ছাত্রদল করুন । না হলে ছাত্রদলের মান ইজ্জাত সব শেষ করে ছাড়বেন আপানরা ।

23/04/2026

চট্টগ্রাম সিটি কলেজের ঘটনায় ছাত্রদল বাসভর্তি বহিরাগত স'ন্ত্রা'সী আনে। যাদের সবার হাতে বিভিন্ন ডিজাইনের কলম দেখা যায়..

গঠিত হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি'র ঢাকা জেলা উত্তর আহ্বায়ক কমিটি।
11/04/2026

গঠিত হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি'র ঢাকা জেলা উত্তর আহ্বায়ক কমিটি।

Address

Dhaka
1200

Website

Alerts

Be the first to know and let us send you an email when BeDeshi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share