17/03/2026
বিসমিল্লাহির রাহমানির রাহীম।
*নিউমার্কেট থানার উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণঃ*
বাংলাদেশ জামায়াতে ইসলামী নিউমার্কেট থানার উদ্যোগে সমাজের সুবিধাবঞ্চিত অসহায় দরিদ্রদের মাঝে *ঈদ উপহার সামগ্রী* বিতরণ করা হয়। মহানগরী মজলিশে শূরা সদস্য ও থানা আমীর *মাওলানা মহিব্বুল হক ফরিদের সভাপতিত্বে* অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী নায়েবে আমীর *ড. অ্যাডভোকেট হেলাল উদ্দিন।*
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের পতনের পর অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে বর্তমান সরকার জুলাই সনদে স্বাক্ষর করেও জুলাই সনদ বাস্তবায়নে রহস্যময় তাল বাহানা করছে। যা জুলাই যোদ্ধাসহ জন আকাঙ্ক্ষার সাথে মশকরার শামিল। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বাংলাদেশ জামায়াতে ইসলামী সকল অন্যায়, অবিচার ও গণবিরোধী সকল কর্মকান্ডের বিরুদ্ধে গঠনমূলক বিরোধীদলের ভূমিকা পালন করতে বদ্ধপরিকর। সরকার যদি অপতৎপরতা বন্ধ করে সঠিক পথে ফিরে না আসে তাহলে জাতিকে ঐক্যবদ্ধ করে প্রয়োজনে রাজপথে গণ আন্দোলনের মাধ্যমে সরকারকে মানুষের অধিকার আদায়ে বাধ্য করা হবে। জামায়াত আগামী দিনে ক্ষমতায় আসলে সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের যথাযথ অধিকার নিশ্চিত করার মাধ্যমে একটি ইনসাফভিত্তিক মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, ইনশা আল্লাহ।
থানা সেক্রেটারী জনাব গোলাম ছরওয়ারের সঞ্চালনায় এইসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, থানা নায়েবে আমীর জনাব বদরুল আলম, থানা কর্মপরিষদ সদস্য জনাব শাহীন সিকদার, এবিএম মোর্শেদ ও ওয়ার্ড দায়িত্বশীলসহ স্থানীয় নেতৃবৃন্দ।