IAB Media Cell

IAB Media Cell IAB Media Cell
যুক্ত থাকুন পরিবর্তনের পথে,
আল্লাহর বিধান প্রতিষ্ঠার আন্দোলনে
Islami Andolan Bangladesh

11/12/2025

সিল মারো ভাই সিল মারো হাতপাখাতে সিল মারো।

জামায়াতের কাছে আসন চাওয়া সংক্রান্ত সংবাদ ভিত্তিহীন উদ্দেশ্যপ্রণোদিত-ইসলামী আন্দোলন বাংলাদেশজুলাই গণঅভ্যুত্থানের পরে পরিব...
25/11/2025

জামায়াতের কাছে আসন চাওয়া সংক্রান্ত সংবাদ ভিত্তিহীন উদ্দেশ্যপ্রণোদিত
-ইসলামী আন্দোলন বাংলাদেশ

জুলাই গণঅভ্যুত্থানের পরে পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ইসলামীপন্থী রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে একটি বোঝাপড়া গড়ে উঠেছে। এই বোঝাপড়া ও যৌথ রাজনৈতিক পথচলার ধরণ নিয়ে শীর্ষ নেতৃবৃন্দের পক্ষ থেকে বারংবার স্পষ্ট বার্তা দেয়া হয়েছে যে, এটা কোন জোট না; বরং আসনভিত্তিক নির্বাচনী সমঝোতা। প্রতিটি আসনে ইসলামপন্থীদের একক প্রার্থী দেয়ার পরিকল্পনা থেকে যৌথ নির্বাচনী পথচলা এগিয়ে চলছে।

বাংলাদেশের প্রচলিত জোটের রাজনীতির বাইরে এই ধরণের আসনভিত্তিক একক প্রার্থী দেয়ার যে রাজনীতি তা অনন্য। কোন দলের কাছে কোন দল আসন চাওয়া বা এক দল আরেক দলকে আসন দেয়ার যে পুরোনো কনসেপ্ট তা এই সমঝোতায় প্রযোজ্য না।

ফলে “জামায়াতের কাছে ২০০ আসন চেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ” শিরোনামে যে ফটোকার্ড প্রচারিত হয়েছে তা অসত্য এবং ভুল তথ্যের ওপরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্মিত। আমরা মনে করছি, রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে এই ধরণের অপপ্রচার করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের তিনশ আসনেই প্রার্থী ঘোঘণা করেছে। জামায়াতে ইসলামীও তিনশ আসনে প্রার্থী ঘোষণা করেছে। আন্দোলনরত আটদলের অন্যরাও বহুসংখ্যক আসনে প্রার্থী ঘোষণা করে কাজ চালিয়ে যাচ্ছে। আসনভিত্তিক একক প্রার্থী দেয়ার লক্ষ্যে আটদলের লিয়াজো কমিটি কাজ করছে। এখানে একদল আরেক দলের কাছে আসন চাওয়া বা একদল আরেকদলকে আসন দেয়ার সংবাদ একটি অবান্তর সংবাদ।

আমরা সংবাদ মাধ্যমের কাছ থেকে আরো দায়িত্বশীল আচরন আশা করি। এবং দেশের এই ক্রান্তিকালে দুইটি দলের পারস্পরিক সম্পর্ক নিয়ে সংবাদ প্রকাশে আরো সতর্কতা ও সংবেদনশীলতা আশা করি।

-সাক্ষরিত
শেখ ফজলুল করীম মারুফ
কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ

আগামী ২৬,২৭,২৮ নভেম্বর ২০২৫ ঐতিহাসিক চরমোনাই বার্ষিক মাহফিল (অগ্রহায়ণ) সফল হোক।
24/11/2025

আগামী ২৬,২৭,২৮ নভেম্বর ২০২৫ ঐতিহাসিক চরমোনাই বার্ষিক মাহফিল (অগ্রহায়ণ) সফল হোক।

22/11/2025

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন...
14/11/2025

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)।

জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণের উপর প্রতিক্রিয়া ব্যক্ত করে আন্দোলনরত ৮ দলের নেতৃবৃন্দের যৌথ সংবাদ সম্মেলন...
14/11/2025

জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণের উপর প্রতিক্রিয়া ব্যক্ত করে আন্দোলনরত ৮ দলের নেতৃবৃন্দের যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

জুলাই সনদের আইনি ভিত্তি, গণভোটসহ ৫দফা দাবি বাস্তবায়নে যুগপৎ আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বা...
14/11/2025

জুলাই সনদের আইনি ভিত্তি, গণভোটসহ ৫দফা দাবি বাস্তবায়নে যুগপৎ আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

১৪ নভেম্বর ২০২৫

পতিত স্বৈরাচারের নৈরাজ্যের বিরুদ্ধে এবং জনসাধারণের পক্ষে সকাল থেকে খুলনা শহরে অবস্থান কর্মসূচি পালন করে ইসলামী আন্দোলন ব...
13/11/2025

পতিত স্বৈরাচারের নৈরাজ্যের বিরুদ্ধে এবং জনসাধারণের পক্ষে সকাল থেকে খুলনা শহরে অবস্থান কর্মসূচি পালন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নেতৃবৃন্দ।

13/11/2025

পতিত ফ্যা*সিবাদের নাশ*কতা প্রতিরোধে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ এর নেতৃত্বে বাড্ডায় অবস্থান নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নেতৃবৃন্দ।

পতিত ফ্যাসিবাদের নাশকতা প্রতিরোধে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন মুগদা থানার মধ্যরাতের মহড়া।
12/11/2025

পতিত ফ্যাসিবাদের নাশকতা প্রতিরোধে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন মুগদা থানার মধ্যরাতের মহড়া।

Address

55/B, Noakhali Tower, Purana Paltan, Bangladesh, 1000, , Address
Dhaka
55/B

Website

https://www.islamiandolanbd.org/?fbclid=Iwb21leAN10HhjbGNrA3XQc2V

Alerts

Be the first to know and let us send you an email when IAB Media Cell posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share