গণসংহতি জিএসএ/ঢাকা মহানগর উত্তর

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • গণসংহতি জিএসএ/ঢাকা মহানগর উত্তর

গণসংহতি জিএসএ/ঢাকা মহানগর উত্তর মাওলানা ভাসানীর আদর্শের অনুসারী গণমানুষের স্বার্থের প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল।

বাংলাদেশের ইতিহাসের ফ্যাসিবাদবিরোধী অন্যতম তাত্ত্বিক, গণঅভ্যুত্থানের পথকে জনগণের মুক্তির দিশা হিসেবে হাজিরের রূপকার ও জা...
07/09/2026

বাংলাদেশের ইতিহাসের ফ্যাসিবাদবিরোধী অন্যতম তাত্ত্বিক, গণঅভ্যুত্থানের পথকে জনগণের মুক্তির দিশা হিসেবে হাজিরের রূপকার ও জাতীয় মুক্তি কাউন্সিলের সাবেক সভাপতি বদরুদ্দীন উমরের প্রথম মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন গণসংহতি আন্দোলন-জিএসএর প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আবদুর রশিদ নীলু ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।

নেতৃবৃন্দ বলেন, বদরুদ্দীন উমর তার পুরো রাজনৈতিক জীবনে জনগণের মুক্তির প্রশ্নকে তার রাজনৈতিক চিন্তা ও কর্মকাণ্ডের কেন্দ্রে রেখেছেন। তার রাজনৈতিক তত্ত্বে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের পাশাপাশি সুস্পষ্ট কর্মসূচি সম্পর্কে সচেতন একটি রাজনৈতিক দলের ভূমিকার ওপরও তিনি সবসময় গুরুত্ব দিয়েছেন।

তারা আরও বলেন, ফ্যাসিবাদ প্রশ্নে বদরুদ্দীন উমরের অবস্থান ছিল দীর্ঘদিনের ও তাত্ত্বিকভাবে সুস্পষ্ট। তিনি যেমন আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্র, উগ্র বাঙালি জাতীয়তাবাদ এবং ইতিহাসের ওপর একচেটিয়া দখল প্রতিষ্ঠার প্রচেষ্টার বিরুদ্ধে আগেই সতর্ক করেছিলেন, তেমনি জাতীয়তাবাদের যেকোনো শ্রেষ্ঠত্ববাদী প্রবণতারও বিরোধিতা করেছেন। নব্বইয়ের দশকের শেষদিকেই ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক কমিটি গড়ে তুলতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একই সঙ্গে, ধর্মীয় ব্যাখ্যাকে জনগণের ওপর একচেটিয়াভাবে চাপিয়ে দেওয়ার প্রবণতার কারণে জামায়াতে ইসলামীও ফ্যাসিস্ট হয়ে ওঠার সম্ভাবনা রাখে বলে তিনি তাত্ত্বিকভাবে উল্লেখ করেছিলেন।

নেতৃবৃন্দ বলেন, বদরুদ্দীন উমর তার নীতি ও আদর্শের সাথে কখনো আপস করেননি। তথাকথিত প্রগতিশীল বুদ্ধিজীবীরা যখন ফ্যাসিবাদের ছায়ায় নিজেদের নিরাপদ রাখতে চেয়েছেন, তখন তিনি সত্য উচ্চারণ করেছেন নির্ভিকচিত্তে। তিনি শ্রেণি সংগ্রামকে কখনো মৌলবাদের বিরুদ্ধে সংগ্রামের অধীনস্থ করে বিভেদের রাজনীতিকে প্রশ্রয় দেননি।

তারা বলেন, জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তোলার সংগ্রামের গুরুত্বপূর্ণ নেতৃত্ব হিসেবে আমরা বদরুদ্দীন উমরকে স্মরণ করি। আমরা তার জীবন ও কর্মের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।

জাতীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ করে আশু করণীয় নির্ধারণ করতে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী ক...
05/09/2026

জাতীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ করে আশু করণীয় নির্ধারণ করতে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

একইসাথে সরকারের নীতি-কৌশল নিয়ে সংসদ ও কেবিনেটে অংশগ্রহণ এবং নিজস্ব রাজনৈতিক পরিচয়ে গণমানুষের স্বার্থের প্রতিনিধি হিসেবে দলীয় অবস্থান সমুন্নত রাখার দ্বৈত চ্যালেঞ্জ নিয়ে দল কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

৫ সেপ্টেম্বর ২০২৬
কেন্দ্রীয় কার্যালয়, হাতিরপুল, ঢাকা।

গণসংহতি আন্দোলন-জিএসএর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল ২৯ আগস্ট ২০২৬, শনিবার, সকাল ১০টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে...
28/08/2026

গণসংহতি আন্দোলন-জিএসএর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল ২৯ আগস্ট ২০২৬, শনিবার, সকাল ১০টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিসংগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন জিএসএর প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আবদুর রশিদ নীলু ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল ও দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। একইসাথে সারা দেশে সকল শাখার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন জিএসএর নেতাকর্মীবৃন্দ।

🗣️ কর্মসংস্থান বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো ও গ্যাস-বিদ্যুতের সংকট সমাধানের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে ...
22/08/2026

🗣️ কর্মসংস্থান বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো ও গ্যাস-বিদ্যুতের সংকট সমাধানের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর উত্তর এর সদস্য সচিব মাহবুব আলম রতন।
২নং ওয়ার্ড, পল্লবী থানা আয়োজিত সমাবেশে কামাল হোসেনের সঞ্চালনায় ও সজল রাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক পরিষদ সদস্য মনির উদ্দীন পাপ্পু। আরো বক্তব্য রাখেন পল্লবী থানার সমন্বয়কারী আশরাফুল ইসলাম নোমান, যুগ্ম সমন্বয়কারী শাহ্ মান্না, নির্বাহী সমন্বয়কারী প্রদীপ রায়, ২নং ওয়ার্ডের বাবুল আশরাফী, জাহাঙ্গীর ও মোঃ সেলিম।
সমাবেশে ২নং ওয়ার্ডের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল মিরপুর ডিওএইচএস মোড় ঘুরে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

🗓️ ২১ আগস্ট ২০২৬
🕙 বিকাল ৩:৩০টা
📍পল্লবী থানা কার্যালয়ের সামনে, মিরপুর, ঢাকা

শ্রম আইন ২০২৬-এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন, মজুরি বোর্ড গঠন ও গণতান্ত্রিক শ্রম বিধি প্রণয়ন, শ্রমিক ও শিল্প বাঁচাতে ছাঁটাই বন্ধ...
21/08/2026

শ্রম আইন ২০২৬-এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন, মজুরি বোর্ড গঠন ও গণতান্ত্রিক শ্রম বিধি প্রণয়ন, শ্রমিক ও শিল্প বাঁচাতে ছাঁটাই বন্ধ এবং নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের দাবিতে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান ও জিএসএর রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখতারের সভাপতিত্বে এই সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জিএসএর শ্রমখাত বিষয়ক সম্পাদক আলিফ দেওয়ান, কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর উত্তর সদস্য সচিব মাহবুব আলম রতন।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন জিএসএর প্রযুক্তিখাত বিষয়ক সম্পাদক আবদুল্লাহ নাদভী, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি সৈকত আরিফ সহ গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় ও বিভচিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।

🗣️ কর্মসংস্থান বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো ও গ্যাস-বিদ্যুতের সংকট সমাধানের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে ...
20/08/2026

🗣️ কর্মসংস্থান বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো ও গ্যাস-বিদ্যুতের সংকট সমাধানের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নিন!

🗓️ ২১ আগস্ট ২০২৬
🕙 বিকাল ৩:৩০টা
📍পল্লবী থানা কার্যালয়ের সামনে, মিরপুর, ঢাকা

অন্তর্ভুক্তিমুলক উন্নয়ন নিয়ে  আলাপে আজ অংশ নিচ্ছেন  গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য এবং ট্রেড ইউনিয়ন ফেডারেশন ও...
12/08/2026

অন্তর্ভুক্তিমুলক উন্নয়ন নিয়ে আলাপে আজ অংশ নিচ্ছেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য এবং ট্রেড ইউনিয়ন ফেডারেশন ও গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার।
৩ দিনব্যাপী "এসডিজি অর্জনের লক্ষ্যে পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো বাস্তবায়নের পথচলা" নিয়ে কনফারেন্স আজ শেষ দিন।

11/08/2026

ভঙ্গুর অর্থনীতি থেকে সমৃদ্ধির পথে যাওয়ার রোডম্যাপ প্রস্তুত করা হয়েছে: জোনায়েদ সাকি

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো নির্ধারণ বিষয়ক জাতীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য।

১০ আগস্ট ২০২৬, বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, শেরে বাংলা নগর, ঢাকা।

ভিডিও: সময় টেলিভিশন

06/08/2026

শহীদ জুলফিকার আহমেদ শাকিল স্মরণে আলোচনা সভা।
বক্তব্য রাখছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রূপনগর থানার আহ্বায়ক লুৎফুন্নাহার সুমনা।
মিরপুর ডি ব্লক ঈদগাহ মাঠ।

Address

305-306 Rose View Plaza, 185 Bir Uttam CR Dutta Road, Hatirpool
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when গণসংহতি জিএসএ/ঢাকা মহানগর উত্তর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share