BJI Media Cell

BJI Media Cell “তুমি যদি আল্লাহর পথে অগ্রসর হও, তবে আল্লাহ তোমার জন্য এমন সব দ্বার উন্মোচন করবেন, যা তোমার কল্পনার বাইরে।

রামিসা হত্যাকাণ্ডে শোকাহত ও বর্তমানে অসুস্থ রামিসার বাবাকে দেখতে এবং তাঁর প্রতি সমবেদনা জানাতে আজ ০১ জুন, সোমবার বিকেলে ...
01/06/2026

রামিসা হত্যাকাণ্ডে শোকাহত ও বর্তমানে অসুস্থ রামিসার বাবাকে দেখতে এবং তাঁর প্রতি সমবেদনা জানাতে আজ ০১ জুন, সোমবার বিকেলে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে যান মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি।

দেশবাসীকে মাননীয় বিরোধীদলীয় নেতার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা....
24/05/2026

দেশবাসীকে মাননীয় বিরোধীদলীয় নেতার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা

মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ২৪ মে এক বিবৃতি প্রদান করেছেন।

প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, “হজরত ইব্রাহিম (আ.) তাঁর স্ত্রী হজরত হাজেরা এবং প্রিয় পুত্র হজরত ইসমাইল (আ.)-এর স্মৃতিবিজড়িত পবিত্র ঈদুল আজহা আমাদের সামনে সমাগত। ঈদুল আজহা আমাদের ত্যাগ ও কোরবানির মহান আদর্শ উজ্জীবিত করে এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সবকিছু উৎসর্গ করার চেতনা জাগ্রত করে। সামাজিক বৈষম্য দূরীকরণ, শোষণমুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কোরবানির শিক্ষা আমাদের অনুপ্রেরণা জোগায়। ত্যাগ ও কোরবানির মানসিকতা নিয়ে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে।”

তিনি আরও বলেন, “দেশ থেকে ফ্যাসিবাদী শক্তি পালিয়ে গেলেও দেশ এখনো পুরোপুরি ফ্যাসিবাদমুক্ত হয়নি। তারা বিদেশে অবস্থান করে এবং দেশের ভেতরে আত্মগোপনে থেকে নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশ যাতে শান্তি ও স্থিতিশীলতার দিকে এগিয়ে যেতে না পারে সেজন্য তারা নানা ষড়যন্ত্র-চক্রান্ত করে যাচ্ছে। দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে তাদের সকল চক্রান্ত-ষড়যন্ত্র রুখে দিতে হবে। মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখতে হবে।”

তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আমরা হজরত ইব্রাহিম (আ.), হজরত হাজেরা এবং হজরত ইসমাইল (আ.)-এর মহান ত্যাগের ইতিহাস গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাঁদের সেই ত্যাগের আদর্শে অনুপ্রাণিত হয়ে যদি আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজেদের জানমাল ও প্রিয় বস্তু কোরবানি করতে পারি, তবেই আমাদের ত্যাগ ও কোরবানি আল্লাহর নিকট কবুল ও সার্থক হবে, ইনশাআল্লাহ।

তিনি দেশবাসীর সুখ-শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবনের জন্য মহান আল্লাহর নিকট দোয়া কামনা করেন এবং নিজের ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানান।”

জামায়াতে ইসলামীর কে কোথায় ঈদ উদযাপন করবেন-

নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি ঢাকায়, নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি ঢাকায়, নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি ঢাকায়, নায়েবে আমীর মাওলানা শামসুল ইসলাম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নিজ গ্রামে, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার খুলনার খানজাহান আলী থানার নিজ গ্রামে, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম কুমিল্লা জেলার লাকসাম উপজেলার নিজ এলাকার ইদগা মাঠে, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার নওকৈড় নিজ গ্রামে ঈদ উদযাপন করবেন।

এছাড়া সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ ঢাকায়, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ভাঙ্গাপুষ্কুরুনী নিজ গ্রামে, এডভোকেট মোয়াজ্জম হোসাইন হেলাল বরিশালের নিজ গ্রামে, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সিলেটের নিজ গ্রামে ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মো. শাহজাহান চট্টগ্রাম মহানগরীতে ঈদ উদযাপন করবেন।

ধর্ষকের শাস্তি ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড’ প্রদানকে মধ্যযুগীয় বলে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য রাসূল (সা.) এর বিচারব্যবস্থার প্...
22/05/2026

ধর্ষকের শাস্তি ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড’ প্রদানকে মধ্যযুগীয় বলে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য রাসূল (সা.) এর বিচারব্যবস্থার প্রতি চরম অবমাননার শামিল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার ২২ মে প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড’ প্রদানকে মধ্যযুগীয় বলে মূলত তিনি রাসূল (সা.)-এর বিচারব্যবস্থাকে অবজ্ঞা করেছেন। দেশের মুসলিম জনগোষ্ঠী মনে করেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য রাসূল (সা.)- এর বিচারব্যবস্থার প্রতি চরম অবমাননার শামিল।

সেক্রেটারি জেনারেল ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি দলের নীতিনির্ধারকগণ প্রায়শই ‘মদিনার সনদের আলোকে রাষ্ট্র পরিচালনা’ এবং ‘শরীয়া-বিরোধী কোনো আইন প্রণয়ন না করার’ মৌখিক অঙ্গীকার ব্যক্ত করে থাকেন, অথচ বাস্তব ক্ষেত্রে ইসলামী শরীয়া আইনকে ‘মধ্যযুগীয়’ বলে হেয় প্রতিপন্ন করার মাধ্যমে তাদের আদর্শিক দেউলিয়াত্ব, সস্তা রাজনৈতিক অবস্থান এবং চরম দ্বিচারিতারই বহিঃপ্রকাশ ঘটলো।

তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এই অবমাননাকর মন্তব্য দেশের আপামর মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হেনেছে এবং সামগ্রিকভাবে তাদের ক্ষুব্ধ ও উসকে দিয়েছে। দেশের ধর্মপ্রাণ নাগরিক সমাজ মনে করেন, এই বক্তব্যের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী শরীয়া আইনের প্রতি চরম অবমাননা প্রদর্শন করেছেন।

এই অবমাননাকর মন্তব্য প্রত্যাহার করার জন্য আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি।”

15/05/2026

তারেক রহমান কোথায় ছিলো পার্থ ফজা গং।

গানের ১ম পর্ব।

ইসরায়েলিদের ড্রোন হামলায় লেবাননে তিন বাংলাদেশি নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ : মিয়া গোলাম পরওয়ার বাংলাদেশ জামায়াতে ইসলামী...
12/05/2026

ইসরায়েলিদের ড্রোন হামলায় লেবাননে তিন বাংলাদেশি নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ : মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ১২ মে প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “সম্প্রতি লেবাননের দক্ষিণাঞ্চলে বর্বর ইসরায়েলিদের ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলামের মর্মান্তিক নিহত হওয়ার সংবাদে আমি গভীরভাবে শোকাহত। একইসঙ্গে গত ৮ এপ্রিল বৈরুতে আরেক হামলায় নিহত বাংলাদেশি নারী শ্রমিক দিপালী বেগমের মৃত্যুতেও গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।”

তিনি বলেন, “আমি নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শহীদ হিসেবে কবুল করার জন্য মহান রবের নিকট দোয়া করছি। আমি তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তায়ালা যেন তাদের এই শোক সহ্য করার তাওফিক দান করেন।”

তিনি আরও বলেন, “বিদেশের মাটিতে জীবিকার সন্ধানে গিয়ে নিরীহ বাংলাদেশি নাগরিকদের এভাবে প্রাণ হারানো অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক। যুদ্ধ কখনো মানবজাতির কল্যাণ বয়ে আনে না; বরং তা ধ্বংস, মৃত্যু, উদ্বাস্তুতা ও অসহায় মানুষের কান্নার কারণ হয়ে দাঁড়ায়। আজ লেবাননে বাংলাদেশি নাগরিকদের প্রাণহানি সেই নির্মম বাস্তবতারই আরেকটি বেদনাদায়ক উদাহরণ।”

তিনি বলেন, “মানবসভ্যতার শান্তি, স্থিতি ও সহাবস্থানের স্বার্থে মানবতার দুশমন দখলদার ইসরাইলের যুদ্ধ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি বিশ্বসম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে নিহতদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত আর্থিক ক্ষতি প্রদান করার জন্য বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”

12/05/2026
২০২৬-২০২৮ কার্যকালের জন্য Bangladesh Jamaat-e-Islami’র আমীর, নায়েবে আমীর, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি ও কেন্দ্...
12/05/2026

২০২৬-২০২৮ কার্যকালের জন্য Bangladesh Jamaat-e-Islami’র আমীর, নায়েবে আমীর, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সম্মানিত সদস্যগণের তালিকা

আমীরে জামায়াত:
Dr. Shafiqur Rahman MP,
মাননীয় বিরোধীদলীয় নেতা

নায়েবে আমীরগণ:
১. এটিএম আজহারুল ইসলাম এমপি
২. অধ্যাপক মুজিবুর রহমান এমপি
৩. ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের এমপি, বিরোধীদলীয় উপনেতা
৪. মাওলানা আ.ন.ম শামসুল ইসলাম, সাবেক এমপি

সেক্রেটারি জেনারেল:
মিয়া গোলাম পরওয়ার, সাবেক এমপি

সহকারী সেক্রেটারি জেনারেলগণ:
১. মাওলানা এটিএম মা'ছুম
২. মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, বিরোধীদলীয় হুইপ
৩. ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, সাবেক এমপি
৪. মাওলানা আবদুল হালিম
৫. অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল
৬. মাওলানা মুহাম্মদ শাহজাহান
৭. অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্যগণ:
১. এটিএম আজহারুল ইসলাম এমপি
২. অধ্যাপক মুজিবুর রহমান এমপি
৩. ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের এমপি
৪. মিয়া গোলাম পরওয়ার, সাবেক এমপি
৫. মাওলানা এটিএম মা'ছুম
৬. মাওলানা রফিকুল ইসলাম খান এমপি
৭. ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, সাবেক এমপি
৮. মাওলানা আবদুল হালিম
৯. অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল
১০. মাওলানা মুহাম্মদ শাহজাহান
১১. অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের
১২. উপাধ্যক্ষ মোঃ আব্দুর রব
১৩. সাইফুল আলম খান মিলন এমপি
১৪. অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন
১৫. অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি
১৬. অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ
১৭. মো. মোবারক হোসাইন
১৮. নূরুল ইসলাম বুলবুল এমপি
১৯. মোহাম্মদ সেলিম উদ্দীন
২০. ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
২১. ড. মুহাম্মদ রেজাউল করিম

মেজবাহ উদ্দিন সাঈদ ভাইকে দেখতে হাসপাতালেগেলেন ডাকসু ভিপি সাদিক কায়েম।🤲🤲🤲
08/05/2026

মেজবাহ উদ্দিন সাঈদ ভাইকে দেখতে হাসপাতালে
গেলেন ডাকসু ভিপি সাদিক কায়েম।🤲🤲🤲

Address

Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when BJI Media Cell posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share