Office of the Divisional Commissioner, Dhaka

Office of the Divisional Commissioner, Dhaka The page is about office of the Divisional Commissioner, Dhaka

01/09/2026
01/09/2026

সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তোলার আহ্বানের মধ্য দিয়ে রাজধানীর ঐতিহাসিক বাহাদুর .....

01/09/2026

DHAKA, August 31, 2026 (BSS) – Culture Affairs Minister Nitai Roy Chowdhury today said National Poet Kazi Nazrul Islam was

01/09/2026
01/09/2026

নজরুলের চেতনায় মানবিক ও অসাম্প্রদায়িক সমাজ গড়ার আহ্বান

01/09/2026

সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তোলার আহ্বানের মধ্য দিয়ে রাজধানীর ঐতিহাসিক বাহাদুর .....

01/09/2026

A colorful cultural event and competition marking 'Nazrul Year' was held at the historic Bahadur Shah Park in the capital,

https://www.facebook.com/share/p/17wLd3C7GV/
01/09/2026

https://www.facebook.com/share/p/17wLd3C7GV/

সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তোলার আহ্বানের মধ্য দিয়ে রাজধানীর ঐতিহাসিক বাহাদুর .....

ঢাকা বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব মোঃ মনিরুজ্জামান মিঞা মহোদয়ের রাজবাড়ী জেলায় দিনব্যাপী ব্যস্ততম ও অত্যন্ত ফ...
28/08/2026

ঢাকা বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব মোঃ মনিরুজ্জামান মিঞা মহোদয়ের রাজবাড়ী জেলায় দিনব্যাপী ব্যস্ততম ও অত্যন্ত ফলপ্রসূ সরকারি সফর সম্পন্ন হয়েছে। মাঠপর্যায়ে দাপ্তরিক গতিশীলতা বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন, জনসেবা নিশ্চিতকরণ এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে তিনি রাজবাড়ী জেলার একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

সফরের বিস্তারিত সময়সূচি ও কার্যক্রম:

রাজবাড়ীতে আগমন ও অভ্যর্থনা (২৬ আগস্ট ২০২৬):
মান্যবর বিভাগীয় কমিশনার মহোদয় ২৬ আগস্ট ২০২৬ (বুধবার) বিকাল ৪:০০ ঘটিকায় ঢাকা থেকে সড়কপথে যাত্রা শুরু করে সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় রাজবাড়ী সার্কিট হাউসে পৌঁছান। সেখানে তাকে জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। তিনি সেদিন সার্কিট হাউসে রাত্রিযাপন করেন।

জেলা প্রশাসকের কার্যালয় ও শাখা পরিদর্শন (২৭ আগস্ট ২০২৬): ২৭ আগস্ট (বৃহস্পতিবার) সকালে তিনি রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে দিনের কার্যক্রম শুরু করেন। তিনি ভূমি অধিগ্রহণ (এল.এ) শাখা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতসহ জেলা প্রশাসনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শাখা সরেজমিনে পরীক্ষা করেন। দাপ্তরিক নথি ব্যবস্থাপনা ও সার্ভিস ডেলিভারি দ্রুত করার লক্ষ্যে তিনি বিভিন্ন রেজিস্ট্রার তদারকি করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজের গুণগত মান বাড়াতে কঠোর নির্দেশনা প্রদান করেন।

জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা:
দাপ্তরিক শাখা পরিদর্শন শেষে তিনি রাজবাড়ী জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন। সভায় তিনি তৃণমূল পর্যায়ে সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং সরকারের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি ও উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে স্বচ্ছতা ও দক্ষতার সাথে বাস্তবায়নের জন্য নির্দেশ প্রদান করেন।

প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন:
শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়: মতবিনিময় শেষে তিনি শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। সেখানে তিনি সরাসরি শ্রেণিকক্ষে প্রবেশ করে কোমলমতি শিক্ষার্থীদের সাথে কথা বলেন, তাদের সাথে কুশল বিনিময় করেন এবং শিক্ষার সামগ্রিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। একই সাথে তিনি শিক্ষকদের সাথে মতবিনিময় করে পাঠদান পদ্ধতি সরেজমিনে পরিদর্শন করেন এবং মানসম্মত ও সুসংহত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে দিকনির্দেশনা দেন।

ইয়াসিন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়: এরপর তিনি ইয়াসিন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে যান। সেখানে তিনি শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি ও সার্বিক মান বিষয়ে খোঁজখবর নেন। শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষকদের প্রতি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

রাজবাড়ী পৌরসভা পরিদর্শন, সাধারণ মানুষের সাথে কথা ও বৃক্ষরোপণ:
বিভাগীয় কমিশনার মহোদয় রাজবাড়ী পৌরসভা কার্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সরাসরি পৌরসভায় আগত সাধারণ সেবাগ্রহীতাদের মুখোমুখি হন এবং তাদের ভোগান্তি ও সেবা প্রাপ্তির চিত্র স্বচক্ষে তদারকি করেন। তিনি কর্মকর্তা-কর্মচারীদের কোনো প্রকার হয়রানি ছাড়া দ্রুত ও সঠিক সেবা প্রদানের আদেশ দেন। সফর স্মরণীয় রাখতে এবং পরিবেশ সুরক্ষার বার্তা দিতে তিনি পৌরসভা কার্যালয় চত্বরে একটি ফলের ও ভেষজ চারা রোপণ করেন।

উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন ও ঢাকার উদ্দেশ্যে রওয়ানা:
দিনের শেষভাগে মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয় রাজবাড়ী জেলায় চলমান বিভিন্ন সরকারি উন্নয়নমূলক কাজের ভৌত অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে তিনি বিকাল ৪:৩০ ঘটিকায় রাজবাড়ী থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন।

রাজবাড়ী জেলায় বিভাগীয় কমিশনার মহোদয়ের এই নিবিড় পরিদর্শন ও সরাসরি জনসম্পৃক্ততা জেলা প্রশাসনের দাপ্তরিক কাজে গতিশীলতা আনার পাশাপাশি সাধারণ জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।

Address

১ম ১২ তলা সরকারী অফিস ভবন (১ম, ২য় ও ৩য় তলা), সেগুনবাগিচা
Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

02-8315085

Alerts

Be the first to know and let us send you an email when Office of the Divisional Commissioner, Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Office of the Divisional Commissioner, Dhaka:

Shortcuts

Share