ওএম জি বাতায়ন

ওএম জি বাতায়ন দুর্নীতি, দুঃশাসন, চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাস মুক্ত শাহ্ আলী আমাদের অঙ্গীকার।

নির্বাচনী প্রচারণা ও গ্রুপ দাওয়াতী কাজ।বি ব্লক ইউনিট।
09/10/2025

নির্বাচনী প্রচারণা ও গ্রুপ দাওয়াতী কাজ।
বি ব্লক ইউনিট।

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এর সঙ্গে সুইজারল্যান্ডের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ৫ অক্টোবর বুধবার, সকাল ৯ টায় ...
05/10/2025

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এর সঙ্গে সুইজারল্যান্ডের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৫ অক্টোবর বুধবার, সকাল ৯ টায় বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের মান্যবর রাষ্ট্রদূত মি. রেতো রেংগলি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও এক ব্রেকফাস্ট বৈঠকে মিলিত হন।

মি. এ্যাম্বাসডর শুরুতেই আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এর স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং পরিপূর্ণ আরোগ্য কামনা করেন।

বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তারা বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও সুইজারল্যান্ডের বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্কসহ স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। ভবিষ্যতে বাংলাদেশের প্রতি সুইজারল্যান্ডের দৃঢ় সমর্থন থাকবে। একই সাথে ভবিষ্যতে বাংলাদেশে-সুইজারল্যান্ডের বিনিয়োগ আরও বাড়বে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেছেন।”

আলোচনাকালে মান্যবর রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড দূতাবাসের হেড অব পলিটিক্যাল ইকোনমিক এবং কমিউনিকেশন অ্যাফেয়ার্স মি. আলবের্তো জিওভানেত্তি এবং সিনিয়র পলিটিক্যাল, ইকোনমিক এবং প্রেস অফিসার মি. খালেদ চৌধুরী। আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

আজ ০৪ অক্টোবর (শনিবার), আল ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে আয়োজিত দাঈ ও ওয়ায়েজ সম্মেলনে প্রধান অতিথি হিসে...
04/10/2025

আজ ০৪ অক্টোবর (শনিবার), আল ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে আয়োজিত দাঈ ও ওয়ায়েজ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান।

আসসালামু আলাইকুম।  সন্মানিত ভাই, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের উদ্যোগে গাজায় গণহত্যা ও খাদ্য ...
03/10/2025

আসসালামু আলাইকুম।

সন্মানিত ভাই,
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের উদ্যোগে গাজায় গণহত্যা ও খাদ্য সামগ্রী প্রবেশে বাধার প্রতিবাদে আজ ০৩/১০/২৫, শুক্রবার
বায়তুল মোকাররমে বাদ জুময়া বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ ।

সর্ব পর্যায়ের জনশক্তিকে উপস্থিত হওয়ার জন্য মহানগরীর সম্মানিত আমীর অনুরোধ করেছেন।

মায়াসসালাম
ডঃ মুহাম্মদ রেজাউল করিম
সেক্রেটারি,
ঢাকা মহানগরী উত্তর।

আলহামদুলিল্লাহ।শাহ্ আলী থানার ৬ জন ভাই রোকন শপথ নিয়েছেন।
01/10/2025

আলহামদুলিল্লাহ।
শাহ্ আলী থানার ৬ জন ভাই রোকন শপথ নিয়েছেন।

ঢাকা-১৫ আসনে আমীরে জামায়াতের নামাজ আদায় ও মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময়আজ শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, বাংলাদেশ জামায়াতে ইসলা...
19/09/2025

ঢাকা-১৫ আসনে আমীরে জামায়াতের নামাজ আদায় ও মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময়

আজ শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসনের রাজধানীর মিরপুর -১৩ তে অবস্থিত জামিয়া আরাবিয়া খাদিমুল ইসলাম মাদ্রাসা ও জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় করেন। জুম্মার পূর্বে তিনি সম্মানিত মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন এবং নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর জনাব আব্দুর রহমান মূসা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মোঃ তাসলিম, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মোঃ শহিদুল্লাহ, মিরপুর পূর্ব থানা আমীর শাহ আলম তুহিন, কাফরুল উত্তর থানা আমীর রেজাউল করিম মাহমুদ, থানা নায়েবে আমীর মোঃ আলাউদ্দিন, থানা সেক্রেটারি হাফেজ আশিকুর রহমান, থানা কর্মপরিষদ সদস্য, স্থানীয় ওয়ার্ড সভাপতিবৃন্দ এবং মসজিদ কমিটির সভাপতি ও সেক্রেটারি প্রমুখ।

যোগদিন সফল করুন
18/09/2025

যোগদিন সফল করুন

07/09/2025

৭১ নিয়ে দারতীয় বয়ানে আপনি বিরোধিতা করতেই পারেন। কিন্তু দরদ মাখা কন্ঠে আপনাকে কেউ আগামীর স্বপ্ন দেখাবে না।

আর একাত্তরে যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল তারা কেউ দেশদ্রোহী ছিল না, তারা দেশের অখণ্ডতার পক্ষে ছিল। দেশের অখণ্ডতার পক্ষে থাকা অপরাধ নয়। তারপরও যদি তর্কের খাতিরে তাদেরকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধের শক্তি ধরা হয়, তাহলে এটাও জানা দরকার, মুক্তিযুদ্ধের সময়ের শত্রু আর তৎপরবর্তীকালে আমাদের শত্রু এক নয়। যারা মুক্তিযুদ্ধে আমাদের সাথে ছিল তারাই সদাসর্বদা আমাদের জন্য হুমকি। সুতরাং, বুঝতেই পারছেন জামায়াত কিংবা শিবির বাংলাদেশ বিরোধী শক্তি নয়।

শহীদ মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ (১৯৫২-২০১৬)ইসলামী আন্দোলনের সাথে সংশ্লিষ্টতার কারণেই আওয়ামী ফ্যাসিবাদী সরকার তাঁর বিরুদ...
03/09/2025

শহীদ মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ
(১৯৫২-২০১৬)

ইসলামী আন্দোলনের সাথে সংশ্লিষ্টতার কারণেই আওয়ামী ফ্যাসিবাদী সরকার তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে এবং মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। সরকার তাঁর বিরুদ্ধে আনা কোনো অভিযোগই প্রমাণ করতে পারেনি। যেসব অভিযোগ তোলা হয়েছিল, তার সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা ছিল না। সম্পূর্ণ অন্যায়ভাবে তাঁকে ন্যায়বিচার থেকে বঞ্চিত করা হয়। ২০১৬ সালের ৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টায় তাঁর ফাঁসি কার্যকর করা হয়।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ওএম জি বাতায়ন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share