30/08/2026
📢 গুম-খুনের শিকার ও জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ-আহত পরিবারের ৭৪ জনের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মাননীয় প্রধানমন্ত্রী।
গত ২৯ আগস্ট ২০২৬ (শনিবার) তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক মানবিক অনুষ্ঠানে গুম-খুনের শিকার এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ জন সদস্যকে চাকরির নিয়োগপত্র প্রদান করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে প্রতিনিধি হিসেবে ১০ জন সদস্যকে নিজ হাতে ইডিসিএল এর নিয়োগপত্র তুলে দেন মাননীয় সরকারপ্রধান।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী প্রত্যয় ব্যক্ত করে বলেন, দেশের জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের লক্ষ্য ও আকাঙ্ক্ষাকে সামনে রেখে সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে তা বাস্তবায়নে কাজ করবে।
মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সুনির্দিষ্ট দিকনির্দেশনার আলোকে এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানী লিমিটেড (ইডিসিএল)-এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক আঃ কাঃ মোঃ আশরাফুজ্জামান স্যারের সরাসরি দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে অতি দ্রুততম সময়ের মধ্যে এই নিয়োগের সকল প্রশাসনিক ও দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করে ইডিসিএল কর্তৃপক্ষ।
নিয়োগপত্রপ্রাপ্ত প্রতিনিধিগণ:
১. ইশফাক আহমেদ (গুমের শিকার ইফতেখার আহমেদ দিনারের ভাই)
২. মনিরুজ্জামান হীরা (নুরুজ্জামান জনির ভাই)
৩. আনান হোসেন নূর (আনোয়ার হোসেন মাহবুবের ভাই)
৪. হাসনাইন রেজা (সেলিম রেজা পিন্টুর ভাই)
৫. শাম্মী সুলতানা (খালেদ হোসেন সোহেলের স্ত্রী)
৬. আলাল আহমেদ (জুলাই গণ-অভ্যুত্থানে আহত দৃষ্টিপ্রতিবন্ধী যোদ্ধা)
৭. মো. আবুল হোসাইন / মমতাজ হোসেন (শহীদ আলভীর বাবা)
৮. জারতাজ পারভীন (শহীদ আহনাফের মা)
৯. কাজী সাইমুম সিরাজ (আহত জুলাই যোদ্ধা)
১০. মাহবুব আলম (ইসরাফিল ইসলামের ভাই)
নিয়োগপত্র প্রাপ্তরা এই মানবিক উদ্যোগের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন 'আমরা বিএনপি পরিবার'-এর আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস-সচিব আতিকুর রহমান রুমন। উক্ত অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলীসহ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সামাজিক ও মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশ ও জাতির জন্য উৎসর্গীকৃত পরিবারের পাশে দাঁড়াতে পেরে এবং তাঁদের ইডিসিএল পরিবারে যুক্ত করতে পেরে ইডিসিএল কর্তৃপক্ষ অত্যন্ত সম্মানিত ও গর্বিত।