03/04/2026
সবুজ ও প্রাণবন্ত পরিবেশ গড়ার লক্ষ্যে নর্দান বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক বিশেষ উদ্যোগ! 🌿
আগামীকাল শনিবার, দুপুর ১২:০০ ঘটিকায়, নর্দান বিশ্ববিদ্যালয়ের 'আসিফ চত্বরে' নর্দান বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে একটি বিশেষ বৃক্ষ বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়েছে।
আমাদের পরিবেশকে সুরক্ষিত রাখার এই ক্ষুদ্র প্রয়াসে প্রথম ধাপে আমরা বারান্দা বা অল্প জায়গায় রোপণযোগ্য ১২০ টি ফুল ও বনজ চারা বিতরণ করবো। ইনশাআল্লাহ, আমাদের এই সবুজায়ন কর্মসূচি বছরজুড়ে পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।
প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা,
আপনাদের সবার উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের এই আয়োজনকে সফল করবে। আমাদের এই আয়োজন আপনাদের জন্যই।
সৌজন্যে:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নর্দান বিশ্ববিদ্যালয় শাখা।