Zain Mozumder Siam

Zain Mozumder Siam Under construction শেখ সাহেবকে আমরা প্রশ্ন করি, "বাংলাদেশের আইডিয়াটা প্রথম কবে আপনার মাথায় এল ?

""শুনবেন ?" তিনি মুচকি হেসে বলেন,
"সেই ১৯৪৭ সালে । সোহারাওয়ার্দী সাহেব ও শরৎচন্দ্র বসু চান যুক্তবঙ্গ। আমিও চাই সব বাঙালির এক দেশ। বাঙালিরা এক হলে কী না করতে পারত। বলতে বলতে তিনি উদ্দীপ্ত হয়ে ওঠেন। তারপর বিমর্ষ হয়ে বলেন , "কংগ্রেস ও মুসলিম লীগ কেউ সোহারাওয়ার্দী সাহেব ও শরৎচন্দ্র বসুর এ প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁরা হাল ছেড়ে দেন। তাই তখনকার মতো আমরা পাকিস্তান মেনে নেই। হঠাৎ একদিন রব উঠল, আমরা চাই বা

ংলা ভাষা। এই ভাষাভিত্তিক আন্দোলনকেই আমরা একটু একটু করে রুপ দিই দেশভিত্তিক আন্দোলনে। পরে এমন একদিন আসে যেদিন আমি আমার দলের লোকদের জিজ্ঞাসা করি, আমাদের দেশের নাম কী হবে ? কেউ বলে পাক বাংলা, পূর্ব বাংলা। আমি বলি, না, বাংলাদেশ।তারপর আমি স্লোগান দিই, জয় বাংলা। তখন ওরা বিদ্রুপ করে বলে, জয় বাংলা না জয় মা কালী। কী অপমান সে অপমান আমি সেদিন হজম করেছি। আসলে ওরা আমাকে বুঝতে পারে নি। জয় বাংলা বলতে আমি বোঝাতে চেয়েছিলুম বাংলা ভাষা, বাংলাদেশ ও বাঙালি জাতির জয় যা সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। "
(সংক্ষিপ্ত)
ইন্দ্রপাত
অন্নদাশঙ্কর রায়

Address

Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Zain Mozumder Siam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Zain Mozumder Siam:

Share

Category