জাতীয় প্রগতি পার্টি -JPP

জাতীয় প্রগতি পার্টি -JPP Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জাতীয় প্রগতি পার্টি -JPP, Political Party, Pragati Tower (5th Floor), Shahbagh Avenue, Romna, Dhaka.

জনগণের আস্থা ও প্রত্যাশাকে কেন্দ্র করে দেশ বদলানোর যাত্রায় আপনাকে স্বাগতম। স্বচ্ছ রাজনীতি ও উন্নত বাংলাদেশ গড়ার জন্য জাতীয় প্রগতি পার্টি -JPP অঙ্গীকারবদ্ধ।

📨 জেলা কমিটিতে যোগদানের জন্য ইনবক্স করুন।

চট্টগ্রামে ফায়ারিং অনুশীলনের সময় মর্মান্তিক দুর্ঘটনায় দুই সেনাসদস্যের মৃত্যুতে জেপিপির গভীর শোক ও সমবেদনা:চট্টগ্রামের হা...
09/09/2026

চট্টগ্রামে ফায়ারিং অনুশীলনের সময় মর্মান্তিক দুর্ঘটনায় দুই সেনাসদস্যের মৃত্যুতে জেপিপির গভীর শোক ও সমবেদনা:

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সেনাসদস্য নিহত এবং একজন কর্মকর্তা গুরুতর আহত হওয়ার ঘটনায় জাতীয় প্রগতি পার্টি (JPP) গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে।

মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের আত্মার শান্তি কামনা করছি এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। একইসঙ্গে গুরুতর আহত সেনা কর্মকর্তার দ্রুত সুস্থতা কামনা করছি।

দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের দায়িত্ব ও আত্মত্যাগ জাতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনকালে এমন মর্মান্তিক দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক।

জাতীয় প্রগতি পার্টি (জেপিপি) আশা করে, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় তদন্ত ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হবে।

~ জাতীয় প্রগতি পার্টি -JPP

#জাতীয়_প্রগতি_পার্টি

JPP Expresses Deep Condolences Over the Devastating Floods and Landslides in Nepal.Jatiya Pragati Party (JPP), Banglades...
26/08/2026

JPP Expresses Deep Condolences Over the Devastating Floods and Landslides in Nepal.

Jatiya Pragati Party (JPP), Bangladesh, expresses its profound sorrow and deep concern over the tragic loss of lives and widespread devastation caused by the recent flash floods and landslides in Nepal.

The reported loss of more than 100 lives and the disappearance of hundreds of people, including a significant number of foreign tourists, are deeply distressing. JPP extends its heartfelt condolences to the families who have lost their loved ones and expresses its sincere sympathy to all those affected by this devastating disaster.

JPP hopes that the ongoing search and rescue operations will lead to the safe recovery of those who remain missing. We commend the efforts of the Government of Nepal, security forces, rescue teams, volunteers, and all those working tirelessly to save lives and provide assistance to the affected communities.

We urge the concerned authorities to ensure that all necessary humanitarian assistance, medical support, and relief are provided to the affected people. We also hope that effective coordination will be maintained with the governments of the countries whose citizens are among those missing.

At this difficult time, Jatiya Pragati Party stands in solidarity with the people of Nepal and all those affected by this tragic natural disaster. We wish strength and resilience to the affected families and communities as they face this difficult period.

~ জাতীয় প্রগতি পার্টি (JPP)


বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় প্রগতি পার্টি (JPP)-এর পক্ষ থেকে আন্তর...
20/08/2026

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় প্রগতি পার্টি (JPP)-এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

রাষ্ট্রপতি হিসেবে তাঁর নতুন দায়িত্বে সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আমরা আশা করি, তিনি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদটির মর্যাদা অক্ষুণ্ন রেখে ন্যায়, গণতন্ত্র, জাতীয় ঐক্য ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতান্ত্রিক মূল্যবোধ ও সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে তাঁর নেতৃত্ব দেশকে এগিয়ে নেবে—এটাই আমাদের প্রত্যাশা।

জাতীয় প্রগতি পার্টি (জেপিপি)-এর পক্ষ থেকে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে আবারও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

জাতীয় প্রগতি পার্টি (JPP)-এর চেয়ারম্যান অ্যাড. ড. জলিলুর রহমান খান দলীয় চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহ...
23/07/2026

জাতীয় প্রগতি পার্টি (JPP)-এর চেয়ারম্যান অ্যাড. ড. জলিলুর রহমান খান দলীয় চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

আজ বৃহস্পতিবার দলের মহাসচিব ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় তিনি এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানান।

তিনি বলেন, বর্তমানে যুক্তরাজ্যে নিজ পেশায় অত্যন্ত ব্যস্ত থাকায় দলের কার্যক্রমে প্রয়োজনীয় সময় দিতে পারছেন না। পাশাপাশি তিনি মনে করেন, বিদেশে অবস্থান করে জেপিপির মতো বৃহৎ একটি রাজনৈতিক দলকে কার্যকর ও সফলভাবে পরিচালনা করা বাস্তবসম্মত নয়। এ বিবেচনায় তিনি চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

একই সঙ্গে তিনি দলের গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় কাউন্সিলের মাধ্যমে নতুন চেয়ারম্যান নির্বাচনের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য দলের মহাসচিবকে নির্দেশনা প্রদান করেন।

অ্যাড. ড. জলিলুর রহমান খান আরও জানান, চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও তিনি জাতীয় প্রগতি পার্টির আদর্শ, লক্ষ্য ও সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকবেন এবং দলের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে ভবিষ্যতেও সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবেন।

জাতীয় প্রগতি পার্টি (জেপিপি) তাঁর নেতৃত্ব, অবদান ও আন্তরিক সহযোগিতার জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং নতুন দায়িত্বেও তাঁর সুস্বাস্থ্য ও সফলতা কামনা করছে।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি যৌক্তিক; শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে জাতীয় প্রগতি পার্টি - জেপিপি’র সংহতি প্রকাশ:জাতীয় প...
14/07/2026

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি যৌক্তিক; শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে জাতীয় প্রগতি পার্টি - জেপিপি’র সংহতি প্রকাশ:

জাতীয় প্রগতি পার্টি (জেপিপি) গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, প্রতিকূল আবহাওয়া ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণের সিদ্ধান্তের ফলে দেশের হাজার হাজার পরীক্ষার্থী চরম দুর্ভোগের শিকার হয়েছে। অনেক শিক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেনি এবং এতে তাদের শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়েছে।

এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের উদ্বেগ, ক্ষোভ এবং যৌক্তিক দাবির প্রতি আমরা পূর্ণ সংহতি প্রকাশ করছি। আমরা মনে করি, একটি দায়িত্বশীল শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের নিরাপত্তা, বাস্তব পরিস্থিতি এবং সমান সুযোগ নিশ্চিত করাই সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত ছিল।

শিক্ষার্থীদের অভিযোগ, তাদের উদ্বেগ ও দাবিকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি এবং দায়িত্বশীল মহল থেকে দেওয়া কিছু বক্তব্য তাদের মনে আরও ক্ষোভের জন্ম দিয়েছে। আমরা বিশ্বাস করি, এমন পরিস্থিতিতে দায়িত্বশীল ও জবাবদিহিমূলক আচরণই জনআস্থা পুনঃপ্রতিষ্ঠার একমাত্র পথ।

জাতীয় প্রগতি পার্টি (জেপিপি) মনে করে, উদ্ভূত পরিস্থিতির জন্য নৈতিক ও প্রশাসনিক দায় এড়ানোর সুযোগ নেই শিক্ষামন্ত্রীর। তাই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিকে যৌক্তিক বলে আমরা মনে করি। একই সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারা এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় প্রয়োজনীয় ও ন্যায়সঙ্গত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

আমরা সংশ্লিষ্ট সকলের প্রতি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি পালনের আহ্বান জানাই এবং আশা করি, সরকার শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

~ জাতীয় প্রগতি পার্টি

ভেনিজুয়েলায় সংঘটিত ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় জাতীয় প্রগতি পার্টি -JPP গভীর শোক, উদ্বেগ এবং দেশটির জনগণের প্রতি আন্তরিক সংহত...
25/06/2026

ভেনিজুয়েলায় সংঘটিত ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় জাতীয় প্রগতি পার্টি -JPP গভীর শোক, উদ্বেগ এবং দেশটির জনগণের প্রতি আন্তরিক সংহতি প্রকাশ করছে। এই প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ধ্বংসযজ্ঞ, প্রাণহানি এবং অসংখ্য মানুষের দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

বহু ভবন ধসে পড়া, বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং উল্লেখযোগ্য প্রাণহানির আশঙ্কার সংবাদ আমাদের গভীরভাবে মর্মাহত করেছে। আমরা নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

এই কঠিন সময়ে জাতীয় প্রগতি পার্টি (জেপিপি) ভেনিজুয়েলার জনগণের পাশে রয়েছে এবং এই মর্মান্তিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সকল মানুষের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করছে। আমরা আশা করি, চলমান উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ লাঘব করবে এবং তাদের যত দ্রুত সম্ভব স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা করবে।

আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই, এই সংকটময় সময়ে ভেনিজুয়েলার জনগণের জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তা ও সহযোগিতা প্রদান করতে।

প্রাকৃতিক দুর্যোগ কোনো সীমানা মানে না; এটি আমাদের অভিন্ন মানবিক দায়িত্ব ও সহমর্মিতার কথা স্মরণ করিয়ে দেয়। এই চেতনা থেকে জাতীয় প্রগতি পার্টি (জেপিপি) ভেনিজুয়েলার জনগণের প্রতি পুনরায় সংহতি প্রকাশ করছে এবং এই বিপর্যয় কাটিয়ে ওঠার জন্য তাদের শক্তি, ধৈর্য ও দ্রুত পুনরুদ্ধার কামনা করছে।

--------------

Jatiya Pragati Party (JPP), Bangladesh expresses its profound sorrow, deep concern, and heartfelt solidarity with the people of Venezuela following the devastating earthquakes that struck the country, causing widespread destruction, casualties, and immense human suffering.

The reports of collapsed buildings, extensive damage across multiple regions, and the possibility of significant loss of life have deeply saddened us. We extend our sincere condolences to the families who have lost their loved ones and pray for the speedy recovery of those who have been injured.

At this difficult time, Jatiya Pragati Party stands in solidarity with the people of Venezuela and expresses its deepest sympathy to all those affected by this tragic disaster. We hope that the ongoing rescue, relief, and recovery efforts will help alleviate the suffering of the affected communities and support their return to normal life as soon as possible.

We also call upon the international community to extend all necessary humanitarian assistance and support to the people of Venezuela during this challenging period.

Natural disasters transcend borders and remind us of our shared humanity. In this spirit, Jatiya Pragati Party reaffirms its solidarity with the people of Venezuela and wishes them strength, resilience, and recovery in the aftermath of this tragedy.

~ Jatiya Pragati Party (JPP)
Dhaka, Bangladesh

জাতীয় প্রগতি পার্টি -JPP’র কমিটি পুনর্গঠন কার্যক্রম শুরু হয়েছে। কেন্দ্রীয় কমিটিসহ সারাদেশে সকল সাংগঠনিক ইউনিটের কমিটি পু...
14/06/2026

জাতীয় প্রগতি পার্টি -JPP’র কমিটি পুনর্গঠন কার্যক্রম শুরু হয়েছে। কেন্দ্রীয় কমিটিসহ সারাদেশে সকল সাংগঠনিক ইউনিটের কমিটি পুনর্গঠন করা হবে।

কমিটিতে যুক্ত হতে আগ্রহীদেরকে দলের জাতীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করার আহ্বান জানানো যাচ্ছে।


#প্রগতির_বাংলাদেশ

সান মারিনোর বিপক্ষে ২–১ গোলে জয় লাভ করায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে জাতীয় প্রগতি পার্টি -JPP’র পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা...
05/06/2026

সান মারিনোর বিপক্ষে ২–১ গোলে জয় লাভ করায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে জাতীয় প্রগতি পার্টি -JPP’র পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ।

এই অর্জন বাংলাদেশের ফুটবলের অগ্রযাত্রায় একটি ইতিবাচক মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে আমরা বিশ্বাস করি। খেলোয়াড়দের দৃঢ় মনোবল, শৃঙ্খলা ও সম্মিলিত প্রচেষ্টা দেশের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে।

জাতীয় প্রগতি পার্টি (জেপিপি) আশা প্রকাশ করে যে, এই সাফল্য ভবিষ্যতে জাতীয় ফুটবল দলকে আরও বড় অর্জনের পথে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করবে।

আমরা জাতীয় ফুটবল দলের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জনাব খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় জাতী...
02/06/2026

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জনাব খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় জাতীয় প্রগতি পার্টি -JPP’র পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

জাতিসংঘের সাধারণ পরিষদের মতো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক ফোরামের সভাপতির দায়িত্বে একজন বাংলাদেশির নির্বাচিত হওয়া দেশের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। এটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা, কূটনৈতিক সক্ষমতা এবং বিশ্ব সম্প্রদায়ের আস্থার প্রতিফলন।

আমরা বিশ্বাস করি, তাঁর নেতৃত্বে জাতিসংঘের সাধারণ পরিষদ বৈশ্বিক শান্তি, সহযোগিতা, টেকসই উন্নয়ন, মানবাধিকার এবং আন্তর্জাতিক সংলাপকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একইসঙ্গে তাঁর এ অর্জন ভবিষ্যৎ প্রজন্মকে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের প্রতিনিধিত্বে আরও অনুপ্রাণিত করবে।

জাতীয় প্রগতি পার্টি (JPP) তাঁর সফল দায়িত্বপালন, সুস্বাস্থ্য এবং উত্তরোত্তর সাফল্য কামনা করছে।
বাংলাদেশের জন্য এটি একটি গর্বের অর্জন।

~ জাতীয় প্রগতি পার্টি (JPP)

12/05/2026

জনগণকে সাইকেল চালাতে উৎসাহিত করলেন জেপিপি নেতৃবৃন্দ।

#আগামীর_বাংলাদেশ #প্রগতির_বাংলাদেশ

Address

Pragati Tower (5th Floor), Shahbagh Avenue, Romna
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when জাতীয় প্রগতি পার্টি -JPP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share