We are Volunteers of Bangladesh - WAV BD

  • Home
  • We are Volunteers of Bangladesh - WAV BD

We are Volunteers of Bangladesh  - WAV BD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from We are Volunteers of Bangladesh - WAV BD, Social service, Demra, .

WE ARE VOLUNTEERS is a youth-led social organization working to build an ethical, aware, and creative society through education, awareness, and humanity, while standing by people in crisis with unity and compassion.

21/03/2026

ঈদ কাওয়ালী সন্ধ্যা #রমজান

ঈদ কাওয়ালী সন্ধ্যা ২০২৬পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজকের দিনটকে আরও আনন্দময় করে তুলতে যাত্রাবাড়ী পার্কে আয়োজন করা হয়েছ...
21/03/2026

ঈদ কাওয়ালী সন্ধ্যা ২০২৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে
আজকের দিনটকে আরও আনন্দময় করে তুলতে যাত্রাবাড়ী পার্কে আয়োজন করা হয়েছিল এক সুন্দর “ঈদ কাওয়ালী সন্ধ্যা”। এই উদ্যোগে ছিল হিলফুল ফুজুলের আন্তরিক প্রচেষ্টা।

কাওয়ালীর পাশাপাশি ছিল মিষ্টিমুখের আয়োজন উপস্থিত সকলকে মাতৃভূমি ফাউন্ডেশনের পক্ষ থেকে সুস্বাদু ফিন্নি উপহার দেওয়া হয়। সহযোগিতায় We are Volunteers of Bangladesh - WAV BD ও ডেমরা-যাত্রাবাড়ীর বিভিন্ন সামাজিক সংগঠনের অংশগ্রহণে মুখরিত ছিল পুরো পরিবেশ।

ঈদ মানেই খুশি, আর সেই খুশি ছড়িয়ে দিতেই আমাদের এই ছোট্ট প্রচেষ্টা।
ঈদ মোবারক 🌙✨

🌙✨ ঈদ মোবারক ✨🌙তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম (تَقَبَّلَ اللّهُ مِنَّا وَ مِنْكُمْ)পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে WAV BD...
20/03/2026

🌙✨ ঈদ মোবারক ✨🌙
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম (تَقَبَّلَ اللّهُ مِنَّا وَ مِنْكُمْ)

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে WAV BD পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

এই ঈদ আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও মানবতার আলো। আসুন, আমরা একসাথে দাঁড়াই মানুষের পাশে ভালোবাসা, সহানুভূতি আর দায়িত্ববোধ নিয়ে।

🤝 আমরা একসাথে, মানবতার জন্য।

সবাইকে জানাই
ঈদ মোবারক 🌙❤️

অন্যরকম ইফতার আয়োজনে!ধন্যবাদান্তরে নবজাগরণ ছাত্র সংষ
11/03/2026

অন্যরকম ইফতার আয়োজনে!

ধন্যবাদান্তরে নবজাগরণ ছাত্র সংষ

04/03/2026

🌙 আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিদিনের সাহরির কার্যক্রম চলমান
আজ ১৫ ই রমজান, ০৫/০৩/২৬ তারিখ

📍 স্থান:
ডেমরা স্টাফ কোয়ার্টার (মার্কাজ মসজজিদ)

✨ আমাদের মেহমানখানা বিশেষভাবে তাদের জন্য—
যারা সাহরির সময় সমস্যায় পড়েন, মুসাফির, ব্যাচেলর, কর্মব্যস্ত কিংবা অসহায় মানুষ।

আপনাদের জন্য আমাদের এই আয়োজন প্রতিদিন চলমান।
সামর্থ্যবানদের সহযোগিতা কামনা করছি।

ইউ আর ভলেন্টিয়ার্স অব বাংলাদেশ ও
হিলফুল ফুজুল উদ্যোগে ও সহযোগিতায়

27/02/2026

#রমজান

🌙 মেহমানখানা — চলমান  সেবামূলক আয়োজন📅 ২৬/০২/২৬, মধ্যরাত | ০৮ই রমজান📍 স্থান:ডেমরা স্টাফ কোয়ার্টার (মার্কাজ মসজিদ)🍽 আজকের ...
25/02/2026

🌙 মেহমানখানা — চলমান সেবামূলক আয়োজন
📅 ২৬/০২/২৬, মধ্যরাত | ০৮ই রমজান

📍 স্থান:
ডেমরা স্টাফ কোয়ার্টার (মার্কাজ মসজিদ)

🍽 আজকের মেন্যু (মেনুর উপর নির্ভরশীল):
✔️ সাদা ভাত
✔️ মুরগীর মাংস
✔️ ডাল
✔️ দুধ
✔️ কলা

🔄 তরকারি পরিবর্তনশীল:
গরুর গোশত / মুরগি / মাছ / ডিম / সবজি

✨ পবিত্র রমজানে অন্তত একটি দিনের দায়িত্ব নিয়ে একজন রোজাদারের সাহরির ব্যবস্থা করুন। আপনার এই ছোট অংশগ্রহণ হতে পারে স্থায়ী সওয়াবের মাধ্যম।

ইউ আর ভলেন্টিয়ার্স অব বাংলাদেশ,
হিলফুল ফুজুল উদ্যোগে ও সহযোগিতায়

🌙 সাহরির মেহমানখানা — আমাদের চলমান উদ্যোগআপনাদের মেহমানদারীর জন্য আমরা প্রস্তুত মেহমানদারী গ্রহন করতে চলে আসুন।📍 স্থান: ...
24/02/2026

🌙 সাহরির মেহমানখানা — আমাদের চলমান উদ্যোগ

আপনাদের মেহমানদারীর জন্য আমরা প্রস্তুত
মেহমানদারী গ্রহন করতে চলে আসুন।

📍 স্থান: ডেমরা স্টাফ কোয়ার্টার মার্কাজ মসজিদ
⏰ প্রতিদিন সেহারির সময়

ব্যাচেলর, পথচারী, কর্মব্যস্ত মানুষ, ভ্রমণকারী কিংবা যারা সেহারির সময় খাবারের ব্যবস্থা করতে অসুবিধায় পড়েন সকল রোজাদার ভাইদের জন্য সম্পূর্ণ উন্মুক্ত এই আয়োজন।

যারা রোজা রাখবেন এবং সেহারির খাবারের প্রয়োজন রয়েছে,সবাইকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। আসুন, একসাথে সেহারি করি এবং রমজানের বরকত ভাগাভাগি করি।
আজকের আয়োজন
▫️ভাত
▫️ মাছ
▫️ডাল/টমেটো চাটনি
▫️ দূধ
আপনি চাইলে যেকোনো ভাবে আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করতে পারেন।
আপনার আশেপাশে কেউ প্রয়োজনমতো সেহারি পাচ্ছেন না তাকেও জানিয়ে দিন।
সকলকে পাশে নিয়ে এই মানবিক উদ্যোগ সফল করতে চাই। 🤍

24/02/2026

রাত ৩টায় থেকে সাহরির জন্য আমাদের মেহমানখানা শেষ প্রস্তুতি শুরু হয়।

23/02/2026

এই রমজান মাসে প্রতিদিন রাত ৩:৩০ থেকেই আমাদের মেহমানখানার মেহমানদারি আরম্ভ হয়ে যায়। #রমজান

🌙 সাহরির মেহমানখানা — আমাদের চলমান উদ্যোগপবিত্র রমজান মাসে প্রতিদিন সেহারির সময় কেউ যেন খাবারের কষ্টে না থাকে এই লক্ষ্য...
22/02/2026

🌙 সাহরির মেহমানখানা — আমাদের চলমান উদ্যোগ

পবিত্র রমজান মাসে প্রতিদিন সেহারির সময় কেউ যেন খাবারের কষ্টে না থাকে এই লক্ষ্য নিয়েই আমাদের সেহারির মেহমানখানা পরিচালিত হচ্ছে।

ব্যাচেলর, পথচারী, কর্মব্যস্ত মানুষ, ভ্রমণকারী কিংবা যারা সেহারির সময় খাবারের ব্যবস্থা করতে অসুবিধায় পড়েন সকল রোজাদার ভাইদের জন্য সম্পূর্ণ উন্মুক্ত এই আয়োজন।

📍 স্থান: ডেমরা স্টাফ কোয়ার্টার মার্কাজ মসজিদ
⏰ প্রতিদিন সেহারির সময়

যারা রোজা রাখবেন এবং সেহারির খাবারের প্রয়োজন রয়েছে,সবাইকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। আসুন, একসাথে সেহারি করি এবং রমজানের বরকত ভাগাভাগি করি।

আপনার আশেপাশে কেউ প্রয়োজনমতো সেহারি পাচ্ছেন না তাকেও জানিয়ে দিন।
সকলকে পাশে নিয়ে এই মানবিক উদ্যোগ সফল করতে চাই। 🤍

আলহামদুলিল্লাহ আজ ডেমরা স্টাফ কোয়ার্টার আমাদের প্রথম দিনের মেহমানদারি সফল হয়েছে।আজকের খাবার২/ ভাত২/ মুরগির মাংস ৩/ ডাল চ...
20/02/2026

আলহামদুলিল্লাহ আজ ডেমরা স্টাফ কোয়ার্টার আমাদের প্রথম দিনের মেহমানদারি সফল হয়েছে।

আজকের খাবার
২/ ভাত
২/ মুরগির মাংস
৩/ ডাল চচ্চড়ি
৪/ দুধ
৫/ কলা

সবাই ইফতার করায়… সাহারির দায়িত্ব কে নেবেন?

৪ থেকে ২৯ রমজান পর্যন্ত, কে কোন দিনের দায়িত্ব নিতে চান?

সব খরচ একাই বহন করতে হবে—এমন কোনো শর্ত নেই।
আপনি চাইলে এক দিনের দায়িত্ব নিতে পারেন।
চাইলে পরিবার বা আত্মীয়দের জানাতে পারেন—আপনার মাধ্যমেই হয়তো পুরো ব্যবস্থাটি হয়ে যেতে পারে।

🔹 দশের লাঠি, একের বোঝা।
🔹 সবাই ইফতার করায়, কিন্তু সাহারির আয়োজন খুব কম মানুষই করে।
🔹 অথচ সাহারি ছাড়া রোজা রাখা কষ্টকর।

আমরা সেই সাহারির ব্যবস্থাই করার চেষ্টা করছি।

আপনি নিয়ত করুন

আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা গায়েবি খাজানা থেকে ব্যবস্থা করে দিবেন, ইনশাআল্লাহ।

আছেন কেউ, যিনি বলবেন
“এক দিনের দায়িত্ব আমি নিলাম।”

আপনাদের দোয়া ও সহযোগিতা কাম্য.

Address

Demra

Website

Alerts

Be the first to know and let us send you an email when We are Volunteers of Bangladesh - WAV BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your organization to be the top-listed Government Service?

Share