04/09/2026
অদ্য ০৪.০৯.২০২৬ খ্রি. তারিখে রাজবাড়ী জেলাধীন গোয়ালন্দ উপজেলার নির্বাহী অফিসার জনাব সাইফুল হুদা মহোদয় এবং দৌলতদিয়া নৌ পুলিশ যৌথভাবে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধ চায়না দুয়ারী, কারেন্ট জাল এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযান পদ্মা নদী এবং নদীর তীরবর্তী স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ৫০০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ( বর্তমান বাজার মূল্য অনুমান ১,৫০,০০০/টাকা) উদ্ধার সহ মৎস্য আহরনকারী ১. বাবু প্রামানিক( ৫৪) পিতাঃ মৃত অহেদ আলী প্রামানিক সাং হোসেন মন্ডল পাড়া, দৌলতদিয়া ইউপি থানাঃগোয়ালন্দঘাট জেলাঃ রাজবাড়ী কে দৌলতদিয়া ০৭ নং ফেরিঘাট এলাকায় পদ্মা নদী থেকে কারেন্ট জাল সহ একই তারিখ ১৬:৩০ ঘটিকার সময় আটক করা হয়। মোবাইল কোর্ট মামলা নং ১৫/২৬ ধারাঃ ১৯৫০ সনের মৎস্য সুরক্ষা ও সংরক্ষন আইন এর ৫(২)(খ) মূলে বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট মহোদয় বর্নিত ব্যক্তিকে ১,০০০ টাকা জরিমানা ( অনাদায়ে ০৩ দিন কারাদণ্ড প্রদান করেন)। তাৎক্ষণিক মোবাইল কোর্টে জব্দকৃত কারেন্ট জাল বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর উপস্থিতিতে ফাঁড়ির সামনে জব্দকৃত ৫,০০০ মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধংস্ব করা হয়।মৎস্য সুরক্ষার জন্য দৌলতদিয়া নৌ পুলিশ এবং উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান চলমান থাকবে।