Mukto Rajjo Club

Mukto Rajjo Club একটি ইসলামিক সমাজকর্ম সংগঠন ।।
উপদে?

05/08/2024

আলহামদুলিল্লাহ! 🌸

আজ বিজয়ের দিন! 🇧🇩

বাংলাদেশ 🇧🇩 আজ ২য় বারের মত স্বাধীন ✌🏼

"৩৬ জুলাই, ২০২৪"

“০৫ আগষ্ট, ২০২৪”

টাইমলাইনে রেখে দিলাম, প্রতি বছর স্মরণ করবো। 💪

16/07/2024

আহারে !
স্বাধীন বাংলাদেশ 🇧🇩

31/10/2022

Same category cricket History (BLAST T20 2022) Bangladesh 🇧🇩 vs 🇿🇼 Zimbabwe

20/11/2020

Trusted

02/11/2017

একটু খুজলেই আমাকে পাবি 😁
কিন্তু আফসোস তুই আমাকে খুজবিও নাহ
আর আমিও ধরা দিবো নাহ 😁

10/06/2017

*জীবনের গল্প কে করে অল্প*

একটা ছেলে সিগারেট খায়।নামাজ পরে না।রোজা রাখে না।তাই সমাজের চোখে ছেলেটা খারাপ। কিন্তু কেও কি কখোনো ভেবে দেখেছো কেন সে এমন?এর পেছনে কি কারন ? ঐ ছেলেটাই তো এক সময় সবার কাছে ভাল ছিল।সমাজের সবচাইতে আদরের পাত্র ছিল। কেও কিন্তু তার খারাপ হওয়ার কারণ খুজে না। সে তো খারাপ। সবাই ঘৃণা করে।
ধিক্কার জানাই এই সমাজের মানুষদের।কেও ভালো কিছু করলে তার ভাগ আমরা নেই যখন সেই মানুষটি খারাপ কাজ করে থুথু দিতে এক সেকেন্ড ও লাগে না।মানুষ খারাপ হয়ে জন্ম নেয় না, তার পরিবেশ,তার জীবনে ঘটে যাওয়া কিছু অপ্রত্যাশিত ঘটনা,হতাশা, এসব কারনে একজন খারাপ হয়ে যায়।আমরা কতজন জানি । শুধু ছি ছি দিতে জানি.. .. ..

14/04/2017

ফ্রেন্ড রিকুয়েস্ট একসেপ্ট করার ঠিক তিন মিনিটের মাথায় আমি মালিহা নামের মেয়েটাকে মেসেজ দিলাম।
-'হাই, তোমার হানিমুনে কোথায় যাওয়ার ইচ্ছা? সুইজারল্যান্ড, না ব্যাংকক।'
-'হোয়াট! এইসব কি বলতেছেন!'
-'আচ্ছা বাদ দাও। এটা বলো, তুমি ফার্স্ট বেবি ছেলে চাও, না মেয়ে।'
-'এক্সকিউজ মিইই! কে আপনি? হু আর য়ু? আর আমার কাছে কি চান বলুনতো?'
-'খুব সিম্পিল। আই লাভ ইউ। ডু ইউ লাভ মি?'
-'হাহ! হাসাইলেন। পাগল নাকি? আমি আপনাকে চিনি না পর্যন্ত। ইভেন ফেবুতে ফ্রেন্ডই হইলাম মাত্র। আর সাথে সাথেই প্রপোজ!'
-'তো কি ভাবছিলা? অন্য ছেলেদের মতো প্রথমে ফ্রেন্ড হবো, কয়দিন চ্যাটিং এর পর নাম্বার চাইবো, তার আরো কয়েকদিন পর দেখা করতে চাইবো, তোমাকে হাসাবো, সারপ্রাইজ দিবো, নানান পদ্ধতিতে তোমাকে ইমপ্রেস করার ট্রাই করবো। আমাদের সারাদিন, সারারাত কথা হতে থাকবে। তারপর গিয়ে আমি তোমাকে প্রপোজ করবো। তাইতো?'
-'ও হ্যালো....'
-'নো নো নো। তুমি আগে আমার কথা শুনো। এসব দীর্ঘমেয়াদি কার্য পরিক্রমায় কি হবে ভেবে দেখছো? প্রচুর মেগাবাইট নষ্ট হবে, ফোনের অসংখ্য ব্যালেন্স জলে যাবে, ধারণার বাইরে টাইম ওয়েস্ট হবে, আমি ঠিকমতো লিখাপড়া করতে পারবো না, বাড়ির কাজ করতে পারবো না। সব মিলিয়ে আমি তোমাকে পটানোর চক্করে কয়েকটা বছর পিছিয়ে যাবো। তাই বলতেছি রাজি যখন হবাই তখন শুধু শুধু এতো ঝামেলা করে কি লাভ? ব্যাপারটা জাস্ট কয়দিন আগে আর পরে ছাড়া তো কিছুই না। সো এখনই তুমি হ্যা বলে দিলে আমাদের দুজনেরই মঙ্গল। রাইট?'
-'উহু, একদম রং। আপনি নিজেরে কি ভাবেন বলুনতো! ফিল্মের হিরো? মেয়েদের পটানো এতোই সোজা? আই থিংক আপনার একজন সাইকিয়াট্রিস্ট এর সাথে কনসাল্ট করা উচিত।'
-'হাহাহাহা!'
-'কি হলো!!'
-'তোমার কথা শুনে হাসি পেলো। কি ভাবছো আমারে? এতোক্ষন যা যা বললাম এইভাবেই চিন্তাভাবনা করা একজন ট্রিপিক্যাল ছেলে? আরে ইয়ার, আম যাস্ট কিডিং। একচুয়ালি আমি তো ফেসবুক রিলেশনেই বিশ্বাস করি না।'
-'সিরিয়াসলি!'
-'তাছাড়া আবার কি? আচ্ছা চলো তোমারে বোঝাই। দেখ, ফেসবুকে ছেলে মেয়েদের ভেতর যেটা হয় সেটাকে লাভ বলে না। সেটা যাস্ট ক্রাশ, সাময়িক এট্রাকশন ইউ নো। কয়েকদিন সারা দিনরাত পাগলের মতো চ্যাটিং করার পর যেকোনো একজন আরেকজনের প্রতি দুর্বল হয়ে পড়বে। আর ঠিক তখনই যে উইক হবে তার উপর থেকে তার বিপরীত জনের এট্রাকশন চলে যাবে। সেটা হতে পারে ছেলেটা বা মেয়েটা, কিন্তু সুত্র একই। তার তখন ফ্রেন্ডলিস্টের অন্য একজনের সাথে চ্যাট করতে বেশি ইন্টারেস্টিং লাগবে। ফলাফল ঝগড়া এবং ব্লক। তারপর পুনরায় অন্য কারো ওপর ক্রাশ। ঘটনা সমাপ্ত। বিলিভ মি, নিউটনের সুত্র ভুল হলেও ফেসবুকের এই রিলেশনশিপ সুত্র কখনোই ভুল হবে না।'
-'ওয়াও, ভালো বলছেন তো! আপনার লজিক অনেক ক্লিয়ার।'
-'বিকজ আই এম আ ক্লিয়ার বয়। আই মিন নিয়মিত ক্লিয়ার শ্যাম্পু ইউজ করি। নাথিং টু হাইড।'
-'হেহেহে। আপনার সেন্স অফ হিউমার টু গুড।'
-'আমার সেন্স অফ ফ্রেন্ডশিপও কিন্তু আরো বেশি গুড! ফ্রেন্ড...?'
-'হুম....ওকে...।'
.
(কয়েকমাস পর)
.
-"এই মালিহা, তুমি জানো তোমার ভাগ্য কত্তো খারাপ? আজ থেকে অনেক অন্নেক বছর আগে তোমার জন্ম হলে কি হতো জানো? তোমার জন্মদিনের শুভেচ্ছা জানাতে একটা উপন্যাস লিখে ফেলতো উইলিয়াম শেক্সপিয়ার।লিওনার্দো ভিঞ্চি তোমাকে মডেল করে আকতো তার জগতবিখ্যাত পোট্রেট, নাম দিত 'মালিহাসা'। এই রাতেই রবিন্দ্রনাথ আর রবার্ট ফ্রস্ট লিখতো তাদের সেরা পংক্তি গুলো, শুধুমাত্র তোমায় বার্থডে উইশ করার জন্য। সম্রাট আকবর তোমাকে গিফট করতো তার স্বপ্নের মহামূল্যবান কহিনুর। আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটি ভুলে গেলেও ভুলতো না তোমার জন্মদিনের কথা। কিন্তু দ্যাখো এসব কিছুই হলো না। দুর্ভাগ্যবশতঃ তুমি জন্ম নিলে আমার সময়ে। তাই তোমার ভাগ্যে জুটলো খুব সাধারন একটা বার্থডে উইশ-
'শুভ জন্মদিন মালিহা, আজকে এই মিল্কিওয়ে গ্যালাক্সির সবটুকু শুভকামনা শুধুমাত্র তোমার জন্য'।"
.
-'ওয়াও, আমার এই একুশ বছরের লাইফে কেউ এত্তো সুন্দর করে বার্থডে উইশ করেনি। থ্যাংক্যু সোওওও মাচ।'
-'ইউ আর স্ট্রংলি ওয়েলকাম।'
.
(আরো কিছুদিন পর)
.
-'এই জানো আমি একটা বই লিখতেছি।'
-'ওয়াও, সত্যি?'
-'হুম, বইটার নাম কি শুনবা? টেলিফোন ডিরেক্টরি। এইজন্যই তোমার নাম্বারটা লাগবে। দিবা?'
-'হাহাহা, আচ্ছা...ওকে!'
.
(এক বছর পর)
.
-'এই মালিহা তুমি কি জানো পৃথিবীর সবকিছুই আগে থেকে ঠিক করে রাখা আছে।'
-'হুম জানি তো।'
-'আচ্ছা সৃষ্টিকর্তার প্রি- প্লান কি চাইলেই তুমি বা আমি ভেস্তে দিতে পারি? এটার চেষ্টা করাটাও কি ঠিক?'
-'অবশ্যই না।'
-'তাইলে ভেবে দেখো আজকে বিকাল ঠিক সাড়ে পাঁচটায় রুসান ক্যাফের তিন নাম্বার টেবিলে দুইটা চেয়ার আমাদের জন্মের আগে থেকে তোমার আর আমার নামে বুক করে রাখা হয়েছে, সাথে কোল্ড কফির অর্ডারও দিয়ে রাখা। এখন কি করবো বুঝতে পারতেছি না। সাজেশান দাও তো কি করা উচিত?'
-'হুম... খুবই কঠিন প্রবলেম। তো তুমি কি ড্রেস পরে আসবা সেটাও কি জন্মের আগে থেকেই ঠিক করা, নাকি আজকে চ্যুজ করবা?'
-'হাহাহা! সাদা টিশার্ট আর নীল জিন্স, তুমি?'
-'গোলাপি থ্রি-পিচ।'
-'ওক্কে!'
.
(কয়েকমাস পর)
.
-'আজকের স্পেশাল দিনে বাইশটা বাইশ রঙের গোলাপ তোমায় উপহার দিলাম বাইশটা অক্ষরের জন্য।'
-'বাইশটা অক্ষর? মানে?'
-'Happy birth day to u maliha.'
-'আরেহ, বাইশটা অক্ষরই তো হয়!
ওয়াও! থ্যাংকু সো মাচ।'
-'ইউ নো, যে এই বাক্যটা আবিস্কার করেছিলো সে তোমার বাইশতম বার্থডের কথা ভেবেই অক্ষরগুলো গুনে গুনে সেট করেছিলো।'
-'হাহাহা! তাইলে তো এখানে you হবে, u না।'
-'এক্সাক্টলি। ঐ লোকের এইটুকুই ভুল ছিলো। কিন্তু সেই ভুলটা শোধরানোর জন্য উইলিয়াম শেক্সপিয়ার প্রথম you এর পরিবর্তে u লেখার প্রচলন করেন, সেটাও শুধুমাত্র তোমার বাইশতম বার্থডের কথা ভেবেই।'
-'সত্যি?'
-'হুম একদম। আর এজন্যই এই পৃথিবীতে মোট বাইশ রঙের গোলাপ আছে।'
-'রিয়ালি!! ধুরর! যাই হোক আমার গোলাপগুলা কিন্তু ভীষণ পছন্দ হইছে।'
-'যাক, স্বার্থকতা। আসলে প্রথমে ভেবেছিলাম তোমার এই জন্মদিনে আইফোন সেভেন গিফট করবো। বাট ইউ নো, অর্থনৈতিক মন্দার পর কিডনির দাম পড়ে গেছে। তাই আর বিক্রি করলাম না।'
-'হাহাহা! তুমি না পারোও। ধ্যাত!'
.
(দুই বছর পর)
.
একদিন গভীর রাত্রে মালিহা আমাকে মেসেজ দিলো।
-'এই শুনো, তোমাকে আমার একটা কথা বলার আছে।'
-'কি কথা?'
-'ইয়ে বুঝতেছি না কিভাবে বলবো।'
-'আরে ধুর, বলে ফেলো তো!'
-'হুম...একচিলি...তোমাকে আমার ভালোই লাগে। আই লাভ ইউ।'
-'হাহাহাহাহ...'
-'কি হলো। হাসো কেন?'
-'তোমার কথা শেষ হলে এবার আমি বলি?'
-'হ্যা, বলো।'
-'লিসেন, তোমার দুই বছর আগের কথা মনে আছে? আমি একদম প্রথমে তোমাকে কি বলেছিলাম। মনে থাকলে তো ভালোই, আর না থাকলেও সমস্যা নাই। এখন নতুন কিছু শুনো। এই গত দুই বছরে সারা দিনরাত তোমার সাথে চ্যাট করেছি আমি, তাতে খরচ হইছে প্রায় সাতাশি জিবি ইন্টারনেট, যার দাম প্রায় আট হাজার টাকা। ডেইলি ফোনে দুই-তিন ঘন্টা কথার ফোনবিল দুই বছরে প্রায় সাড়ে এগারো হাজার টাকা। রেস্টুরেন্ট বিল, গিফট মিলিয়ে আরো পনেরো হাজার। ভেবে দেখ আমি একজন বেকার ছেলে এতো টাকা কোথায় পেয়েছি? বাপের পকেট অথবা মায়ের পার্স! যার জন্য এখন উনাদের চোখে আমি আর ভালো ছেলে নেই। আমার বাবার বেতন তো তুমি জানোই। হিসাবের বাইরে জাস্ট দশ হাজার টাকা ছিলো না বলে ছোটভাই কম্পিউটার ক্লাসে ভর্তি হতে পারেনি। তার ভবিষ্যত কি হবে আল্লাহই জানে। আচ্ছা টাকা পয়সা ছাড়ো। তোমাকে পটানোর পেছনে ডেইলি এতো টাইম দিতে গিয়ে আমি ঠিকমতো লেখাপড়া করতে পারিনি। আমার দুইটা সেমিস্টার গ্যাপ গেছে। অন্যগুলার সিজিপিএ খুব উইক। ভবিষ্যতে কি করবো কোনো নিশ্চয়তা নেই। সেই টেনশানে আব্বুর হার্টে প্রবলেম দেখা দিয়েছে, আম্মুর হাই প্রেশার। গত তিন ঈদে আব্বু আম্মু কেউ নতুন কাপড় নেইনি। আমি তোমাকে দুইটা করে ড্রেস গিফট করেছি। যার একেকটার দামে আব্বুর একমাসের ঔষধ হয়। মনে আছে গত বার্থডেতে আমি রাত বারোটায় তোমার বাসার সামনে আসছিলাম? ঐদিন বাসার কাউকে না জাগিয়ে দরজা খোলা রেখে বেরোনোর পর চোর এসে টিভি ঘড়ি আর আম্মুর গয়নাগাটি সব নিয়ে গেছে। নতুন গয়না বানানো হচ্ছেনা বলে বোনের বিয়ে দেয়া যাচ্ছে না। আমাদের বাসায় এখন আর আগের মতো আনন্দ নেই। কেউ হাসে না বহুদিন। ফ্রেন্ডদেরকে টাইম দিতে পারিনি বলে ওদের সাথেও সম্পর্ক নষ্ট হয়ে গেছে। আর এইসবই হয়েছে শুধুমাত্র তোমার জন্য। তুমি ঠিক দুই বছর আগে আমার প্রপোজালে রাজি না হওয়ার জন্য। মালিহা তুমি আমার লাইফটা ধ্বংস করে দিয়ে এখন আসছো ভালোবাসতে? আই হেইট ইউ মালিহা, আমি তোমাকে ঘৃণা করি। তুমি প্লিজ আর আমার সাথে কন্টাক্ট করার কোনো ট্রাই কইরো না। তোমার সাথে যে সম্পর্কই ছিলো না কেন, সবকিছুই ব্রেকআপ। বাই।'
.
😒😒
.
মোরাল অফ দ্যা স্টোরিঃ প্রেম জিনিসটা হোমিওপ্যাথি ঔষধ; স্লো কাজ করে। সাথে একমাত্র হোমিওপ্যাথি, যার সাইড এফেক্ট ও আছে।
কার্যকারিতাঃ প্রপোজ করার আগে আপনার ক্রাশকে লিখাটি পড়ান।
অফটপিকঃ গ্রুপের সকল মেয়ের প্রতি;
"আই লাভ ইউ, ইউ লাভ মি?"
😜😂😜


18/10/2016

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-২০১৬ এর সময়সূচী
৪-১১-২০১৬ ( ২:৩০) কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংস
৪-১১-২০১৬ (৭ঃ০০) রংপুর রাইডার্স ও খুলনা টাইটানস
৫-১১-২০১৬ ( ২ঃ৩০) চিটাগাং ভাইকিংস ও বরিশাল বুলস
৫-১১-২০১৬ ( ৭ঃ০০) কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডাইনামাইটস
৬-১১-২০১৬ ( ২ঃ৩০) রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস
৬-১১-২০১৬ ( ৭ঃ০০) বরিশাল বুলস ও খুলনা টাইটানস
৮-১১-২০১৬ ( ২ঃ৩০) ঢাকা ডাইনামাইটস ও বরিশাল বুলস
৮-১১-২০১৬ (৭ঃ০০) চিটাগাং ভাইকিংস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স
৯-১১-২০১৬ ( ২ঃ৩০) খুলনা টাইটানস ও রাজশাহী কিংস
৯-১১-২০১৬ (৭ঃ০০) রংপুর রাইডার্স ও চিটাগাং ভাইকিংস
১১-১১-২০১৬( ২ঃ৩০) কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বরিশাল বুলস
১১-১১-২০১৬ (৭ঃ০০) ঢাকা ডাইনামাইটস ও রাজশাহী কিংস
১২-১১-২০১৬( ২ঃ৩০) খুলনা টাইটানস ও চিটাগাং ভাইকিংস
১২-১১-২০১৬( ৭ঃ০০) রংপুর রাইডার্স ও ঢাকা ডাইনামাইটস
১৩-১১-২০১৬( ২ঃ৩০) বরিশাল বুলস ও রাজশাহী কিংস
১৩-১১-২০১৬( ৭ঃ০০) কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইটানস
চট্রগ্রাম পর্ব
১৭-১১-২০১৬( ২ঃ৩০) চিটাগাং ভাইকিংস ও ঢাকা ডাইনামাইটস
১৭-১১-২০১৬ (৭ঃ০০) বরিশাল বুলস ও রংপুর রাইডার্স
১৮-১১-২০১৬( ২ঃ৩০) চিটাগাং ভাইকিংস ও রাজশাহী কিংস
১৮-১১-২০১৬( ৭ঃ০০) কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স
১৯-১১-২০১৬( ২ঃ৩০) ঢাকা ডাইনামাইটস ও খুলনা টাইটানস
১৯-১১-২০১৬( ৭:০০) চিটাগাং ভাইকিংস ও বরিশাল বুলস
২১-১১-২০১৬( ২:৩০) ঢাকা ডাইনামাইটস ও রাজশাহী কিংস
২১-১১-২০১৬ (৭ঃ০০) কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগাং ভাইকিংস
২২-১১-২০১৬( ২ঃ৩০) খুলনা টাইটানস ও রংপুর রাইডার্স
২২-১১-২০১৬( ৭ঃ০০০ কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংস
ঢাকা:পর্ব ২
২৫-১১-২০১৬( ২:৩০) রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস
২৫-১১-২০১৬( ৭ঃ০০) বরিশাল বুলস ও খুলনা টাইটানস
২৬-১১-২০১৬ (২:৩০) কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডাইনামাইটস
২৬-১১-২০১৬( ৭ঃ০০) খুলনা টাইটানস ও রাজশাহী কিংস
২৭-১১-২০১৬ (২:৩০) বরিশাল বুলস ও ঢাকা ডাইনামাইটস
২৭-১১-২০১৬ (৭ঃ০০) রংপুর রাইডার্স ও চিটাগাং ভাইকিংস
২৯-১১-২০১৬ (২:৩০) কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বরিশাল বুলস
২৯-১১-২০১৬ (৭ঃ০০) খুলনা টাইটানস ও চিটাগাং ভাইকিংস
৩০-১১-২০১৬ (২:৩০) রংপুর রাইডার্স ও ঢাকা ডাইনামাইটস
২-১২-২০১৬ (২:৩০) রংপুর রাইডার্স ও বরিশাল বুলস
২-১২-২০১৬ (২:৩০) রংপুর রাইডার্স ও বরিশাল বুলস
২-১২-২০১৬ (৭ঃ০০) ঢাকা ডাইনামাইটস ও চিটাগাং ভাইকিংস
৩-১২-২০১৬ ( ২:৩০) কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইটানস
৩-১২-২০১৬ ( ৭ঃ০০) রাজশাহী কিংস ও চিটাগাং ভাইকিংস
৪-১২-২০১৬ ( ২:৩০) কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স
৪-১২-২০১৬ (৭ঃ০০ )ঢাকা ডাইনামাইটস ও খুলনা টাইটানস
৬-১২-২০১৬ (২:৩০) এলিমিনেটর
৬-১২-২০১৬ ( ৭ঃ০০) প্রথম কোয়ালিফায়ার
৮-১২-২০১৬ (৭ঃ০০) বিপিএল ২০১৬ দ্বিতীয় কয়ালিফায়ার
১০- ১২-২০১৬ ( ৬ঃ৩০) বিপিএল ৪ ফাইনাল।

26/09/2016

#এডমিন_পোষ্ট
#সাধারন_জ্ঞান
মনে রাখতে চেষ্টা করুণ
জাতীয় দিবস/ বর্ষ/ দশক
==========================
● জাতীয় গ্রন্থ দিবস - ১ জানুয়ারি।
● জাতীয় সমাজসেবা দিবস - ২ জানুয়ারি।
● বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস - ১০ জানুয়ারি।
● জাতীয় শিক্ষক দিবস - ১৯ জানুয়ারি।
● শহীদ অাসাদ দিবস - ২০ জানুয়ারি।
● জাতীয় প্রশিক্ষণ দিবস - ২৩ জানুয়ারি।
● গণঅভ্যুত্থান দিবস - ২৩ জানুয়ারি।
● অলঙ্গা দিবস - ২৭ জানুয়ারি।
● সলঙ্গা দিবস - ২৮ জানুয়ারি।
● জনসংখ্যা দিবস - ২ ফেব্রুয়ারি।
● অাগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার দিবস - ২ ফেব্রুয়ারি।
● সুন্দরবন দিবস - ১৪ ফেব্রুয়ারি।
● শহীদ দিবস - ২১ ফেব্রুয়ারি।
● পিলখানা হত্যা দিবস - ২৫ ফেব্রুয়ারি।
● জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস - ২৮ ফেব্রুয়ারি।
● জাতীয়েপতাকা উত্তোলন দিবস - ২ মার্চ।
● রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ভাসন দিবস - ৭ মার্চ।
● রাষ্ট্রভাষা দিবস - ১৫ মার্চ।
● জাতীয় শিশু দিবস - ১৭ মার্চ।
● স্বাধীনতার সশস্ত্র প্রতিরোধ দিবস - ১৯ মার্চ।
● ছয় দফা দিবস - ২৩ মার্চ।
● কালো রাত দিবস - ২৫ মার্চ।
● স্বাধীনতা দিবস বা জাতীয় দিবস - ২৬ মার্চ।
● জাতীয় দুর্যোগ মোকাবেলা দিবস - ৩১ মার্চ।
● জাতীয় দুর্যোগ মোকাবেলা দিবস - এপ্রিল মাসের
প্রথম বুঝবার।
● মুজিবনগর দিবস - ১৭ এপ্রিল।
● কুরঅান দিবস - ১১ মে।
● ফারাক্কা লং মার্চ দিবস - ১৬ মে।
● পলাশী দিবস - ২৩ জুন।
● ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস - ১ জুলাই।
● জাতীয় জন্ম নিবন্ধন দিবস - ৩ জুলাই।
● মুসক দিবস - ১০ জুলাই।
● জ্বালানি নিরাপত্তা দিবস - ৯ অাগষ্ট।
● ডেঙ্গু প্রতিরোধ দিবস - ১১ অাগস্ট।
● জাতীয় শোক দিবস - ১৫ অাগস্ট।
● জাতীয় অায়কর দিবস - ১৫ সেপ্টেম্বর।
● জাতীয় শিক্ষা দিবস - ১৭ সেপ্টেম্বর।
● মীনা দিবস - ২৪ সেপ্টেম্বর।
● জাতীয় কন্যা শিশু দিবস - ৩০ সেপ্টেম্বর।
● জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস - ২০ অক্টোবর।
● জাতীয় নিরাপদ সড়ক দিবস - ২২ অক্টোবর।
● জাতীয় সমবায় দিবস - নভেম্বর মাসের প্রথম শনিবার।
● জাতীয় কৃমি নিয়ন্ত্রণ দিবস - ১ নভেম্বর।
● জাতীয় মরণোত্তর চক্ষু ও স্বেচ্ছায় রক্তদান দিবস -
২ নভেম্বর।
● জেল হত্যা দিবস - ৩ নভেম্বর।
● সংবিধান দিবস - ৪ নভেম্বর।
● জাতীয় বিল্পব ও সংহতি দিবস - ৭ নভেম্বর।
● শহীদ নূর হোসেন দিবস - ১০ নভেম্বর।
● দুর্যোগ দিবস - ১২ নভেম্বর।
● জাতীয় কৃষি দিবস - ১ অগ্রহায়ণ (১৫ নভেম্বর)
● সশস্ত্র বাহিনী দিবস - ২১ নভেম্বর।
● মুক্তিযোদ্ধা দিবস - ১ ডিসেম্বর।
● বাংলা একাডেমি দিবস - ৩ ডিসেম্বর।
● জাতীয় যুব দিবস - ৮ ডিসেম্বর।
● বেগম রোকেয়া দিবস - ৯ ডিসেম্বর।
● শহীদ বুদ্ধিজীবী দিবস - ১৪ ডিসেম্বর।
● বিজয় দিবস - ১৬ ডিসেম্বর।
● বাংলা ব্লগ দিবস - ১৯ ডিসেম্বর।
● বিনিয়োগ বর্ষ - ১৯৯৭
● জাতীয় গ্রন্থ বর্ষ - ২০০২
● সুশিক্ষা ও গ্রন্থাকার বর্ষ - ২০০৩
● শিশু সাহিত্য বর্ষ - ২০০৪
● বিজ্ঞান গ্রন্থ বর্ষ - ২০০৫
● প্রযুক্তি গ্রন্থ বর্ষ - ২০০৬
● পর্যটন বর্ষ - ২০১১
● শিশু অধিকার দশক - ২০০১-১০

25/06/2016

যে সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষিত হয়েছে:
# # # #মেডিকেল : আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে
#ঢাবি
খ ইউনিট - ২৩ সেপ্টেম্বর ২০১৬ শুক্রবার,
চ-ইউনিটের - ২৪ সেপ্টেম্বর ২০১৬ শনিবার,
গ-ইউনিট - ৩০ সেপ্টেম্বর ২০১৬ শুক্রবার,
ক-ইউনিট - ২১ অক্টোবর ২০১৬ শুক্রবার
এবং ঘ-ইউনিট - ২৮ অক্টোবর ২০১৬ শুক্রবার
অনুষ্ঠিত হবে।
# #জগন্নাথ_বিশ্ববিদ্যালয় (বিকেল)
খ ইউনিট - ২৩ সেপ্টেম্বর ২০১৬ শুক্রবার,
চ-ইউনিটের - ২৪ সেপ্টেম্বর ২০১৬ শনিবার,
গ-ইউনিট - ৩০ সেপ্টেম্বর ২০১৬ শুক্রবার,
ক-ইউনিট - ২১ অক্টোবর ২০১৬ শুক্রবার
এবং ঘ-ইউনিট - ২৮ অক্টোবর ২০১৬ শুক্রবার
অনুষ্ঠিত হবে।
# # #রাজশাহী_বিশ্ববিদ্যালয়
২৩ অক্টোবর শুরু হবে। আর তা চলবে ২৭ অক্টোবর পর্যন্ত।

Address

Dhaka

Telephone

+8801722409448

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mukto Rajjo Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share