Bangladesh Technical Education Board - BTEB

Bangladesh Technical Education Board - BTEB Official page of Bangladesh Technical Education Board.

◼️শোক বার্তা ◼️বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপর পরীক্ষা নিয়ন্ত্রক (ডিপ্লোমা), জনাব আবুল শাহীন কাউসার সরকার এর সহধর্ম...
23/08/2026

◼️শোক বার্তা ◼️
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপর পরীক্ষা নিয়ন্ত্রক (ডিপ্লোমা), জনাব আবুল শাহীন কাউসার সরকার এর সহধর্মিণী ২২ আগষ্ট ২০২৬ শনিবার সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) ।

তাঁর মৃত্যুতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ডাকা-এর কর্মকর্তা কর্মচারী গভীর ভাবে শোক প্রকাশ করছে ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং মরহুমার আত্মার মাগফেরাত কামনা করছে।

21/08/2026

দক্ষ জনশক্তি সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ! 🇧🇩✨

ঢাকা সরকারি মহিলা পলিটেকনিকের ইলেকট্রিক্যাল টেকনোলজির শিক্ষার্থী সানজিদা খানের গল্পটা শুধু তার নিজের নয়, আমাদের অনেকের স্বপ্নের সারসংক্ষেপ। ক্যাম্পাস জীবন নিয়ে তার সুন্দর অভিজ্ঞতা, ভবিষ্যৎ পরিকল্পনা আর এগিয়ে যাওয়ার চিন্তাভাবনা প্রমাণ করে - কারিগরি শিক্ষাই বদলে দিতে পারে জীবন!

আর দেরি না করে আজই প্রস্তুতি নিন! খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ভর্তি বিজ্ঞপ্তি। নিজেকে একজন দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী হিসেবে গড়ে তোলার এবং দেশ ও জাতির মূল্যবান সম্পদ হয়ে ওঠার সেরা সুযোগ এটাই।

দক্ষ হাত আর সঠিক স্বপ্ন নিয়ে চলুন গড়ি আগামী বাংলাদেশ। 🚀🛠️

20/08/2026

🎓✨ দক্ষতা থেকে সাফল্য-কারিগরি শিক্ষাই হতে পারে সম্ভাবনাময় ক্যারিয়ারের ভিত্তি।

দেশের পর্যটন ও হসপিটালিটি খাতের সম্ভাবনা, দক্ষ জনবলের ক্রমবর্ধমান চাহিদা এবং এই খাতে ক্যারিয়ার গড়তে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত ডিপ্লোমা শিক্ষার গুরুত্ব তুলে ধরেছেন শেফ টনি খান।

নিজের অভিজ্ঞতা ও সফলতার গল্পের মধ্য দিয়ে তিনি জানিয়েছেন-সঠিক শিক্ষা, বাস্তবমুখী প্রশিক্ষণ, পেশাগত দক্ষতা এবং কাজের প্রতি নিষ্ঠা একজন শিক্ষার্থীকে কীভাবে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে সফলতার পথে এগিয়ে নিতে পারে।

🌍 Tourism & Hospitality শুধু একটি পেশা নয়-এটি সম্ভাবনায় ভরপুর একটি বৈশ্বিক ক্যারিয়ার।

তরুণ প্রজন্মের জন্য শেফ টনি খানের অভিজ্ঞতা ও অনুপ্রেরণামূলক কথাগুলো জানতে ভিডিওটি দেখুন। 🎥

দক্ষতা অর্জন করুন • নিজের ক্যারিয়ার গড়ুন • বিশ্বজুড়ে সম্ভাবনার দুয়ার খুলুন। 🇧🇩🌏

19/08/2026

সবার আগে বাংলাদেশ 🇧🇩 দক্ষ জনশক্তি, আধুনিক কারিগরি শিক্ষা ও সমৃদ্ধ আগামীর প্রত্যয়ে এগিয়ে যাক দেশ ...
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে “সবার আগে বাংলাদেশ” এই প্রত্যয়কে সামনে রেখে দেশের তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে রূপান্তর এবং কর্মসংস্থানমুখী শিক্ষা বিস্তারে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে বিশেষ গুরুত্ব ও অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের ঘোষিত নির্বাচনী ইশতেহারের বিভিন্ন অংশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সম্প্রসারণ, আধুনিকায়ন, দক্ষতা উন্নয়ন এবং কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার বিষয়টি সুস্পষ্টভাবে তুলে ধরেছে। বিশেষ করে তরুণদের জন্য বাস্তবমুখী প্রশিক্ষণ, শিল্পখাতের সঙ্গে শিক্ষার সমন্বয় এবং আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতার উপযোগী মানবসম্পদ তৈরির ওপর জোর দেওয়া হয়েছে।

🎓 কারিগরি শিক্ষাই হতে পারে আগামীর বাংলাদেশের দক্ষতা, কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি ও অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম প্রধান ভিত্তি।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রুহুল আমীন কারিগরি শিক্ষার গুরুত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরে বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়-বাস্তবমুখী দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান এবং কর্মমুখী শিক্ষাই তরুণ প্রজন্মকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে।

চতুর্থ শিল্পবিপ্লব, কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন ও আধুনিক প্রযুক্তির এই যুগে দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতা করতে হলে আমাদের তরুণদের যুগোপযোগী দক্ষতায় গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারিগরি শিক্ষা একজন শিক্ষার্থীকে শুধু সনদ নয়, বরং কর্মদক্ষতা, আত্মকর্মসংস্থান, উদ্যোক্তা হওয়ার সক্ষমতা এবং বিশ্ব শ্রমবাজারে নিজের অবস্থান তৈরির সুযোগ করে দেয়।

বর্তমান নীতিগত অগ্রাধিকারে কারিগরি শিক্ষার সম্প্রসারণ ও আধুনিকায়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিল্পখাতের চাহিদার সঙ্গে পাঠ্যক্রম ও প্রশিক্ষণের সমন্বয় এবং নতুন প্রজন্মকে আধুনিক প্রযুক্তিনির্ভর দক্ষতায় গড়ে তোলার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাচ্ছে।

🇧🇩 সবার আগে বাংলাদেশ।
⚙️ কারিগরি শিক্ষা হোক দক্ষতার ভিত্তি।
🎯 দক্ষতা থেকে কর্মসংস্থান, কর্মসংস্থান থেকে সমৃদ্ধি।
🌏 দেশের তরুণরাই গড়বে আগামীর আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ।

📢 বিজ্ঞপ্তিবাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬”-এর সংশ...
17/08/2026

📢 বিজ্ঞপ্তি

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬”-এর সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে।

সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান, অংশগ্রহণকারী দল, শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে সংশোধিত সময়সূচি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

বিস্তারিত ১ম কমেন্টে ...

#বাংলাদেশ_কারিগরি_শিক্ষা_বোর্ড #জাতীয়_ফুটবল_প্রতিযোগিতা #সংশোধিত_সময়সূচি #বিজ্ঞপ্তি #কারিগরি_শিক্ষা

এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা ২০২৬ এর ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি
09/08/2026

এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা ২০২৬ এর ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি

22/07/2026

"ডিগ্রির চেয়ে দক্ষতাই আসল; আগামীর দিনে প্রযুক্তি ও কর্মমুখী শিক্ষাই সফল ক্যারিয়ারের পথ দেখাবে।" ⚙️🎓

খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের (KPI) সম্মানিত অধ্যক্ষ প্রকৌশলী অনিমেশ পাল স্যার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার অপার সম্ভাবনা, কর্মসংস্থানের সুযোগ এবং আধুনিক যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় প্র্যাকটিক্যাল স্কিলের গুরুত্ব তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেছেন।
চাকরির পেছনে না ছুটে নিজেকে একজন যোগ্য ও দক্ষ প্রকৌশলী হিসেবে গড়ে তুলে স্বাবলম্বী ক্যারিয়ার গড়ার আহ্বান জানান ।

#প্রকৌশলী_অনিমেশ_পাল #কারিগরি_শিক্ষা

21/07/2026

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা: স্বনির্ভর ক্যারিয়ারের সুবর্ণ সুযোগ 🛠️🎓

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (BTEB) অধীনে পরিচালিত বিভিন্ন শিক্ষা কোর্স, দাখিল ভোকেশনাল, এসএসসি ভোকেশনাল, ডিপ্লোমা শিক্ষাক্রম এবং ভর্তির প্রয়োজনীয় যোগ্যতা নিয়ে এক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক প্রেজেন্টেশন প্রদান করেন প্রকৌশলী মোঃ ফারুক রেজা, কারিকুলাম বিশেষজ্ঞ (দাখিল ভোকেশনাল), বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

"আধুনিক ও মানবিক বাংলাদেশ গঠনে এবং আত্মকর্মসংস্থান নিশ্চিত করতে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই।"

21/07/2026

"ডিগ্রির চেয়ে দক্ষতার মূল্য যেখানে বেশি, ক্যারিয়ার গঠনে ডিপ্লোমা শিক্ষাই সেখানে সেরা দিশারী!" 🛠️⚡

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের মাননীয় পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ স্যার সম্প্রতি কারিগরি শিক্ষার অভাবনীয় সুফল ও এর সহজ ভর্তি প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরেছেন।

থিওরির ভিড়ে হারিয়ে না গিয়ে বাস্তবমুখী দক্ষতার মাধ্যমে কীভাবে দ্রুত ক্যারিয়ারে সফল হওয়া যায়-তা জানতেই আজকের যুগে ডিপ্লোমা শিক্ষার বিকল্প নেই। স্যারের দিকনির্দেশনা মেনে গড়ার মতো ক্যারিয়ার গড়তে আজই কারিগরি শিক্ষায় যুক্ত হোন! 🚀

#প্রকৌশলী_আবুল_কালাম_আজাদ #বাংলাদেশ_কারিগরি_শিক্ষা_বোর্ড #ডিপ্লোমা_শিক্ষা #কারিগরি_শিক্ষা

27/06/2026

কারিগরি শিক্ষার সুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও ভর্তির প্রচারণা বিষয়ক সেমিনার, রাজশাহী মেডিকেল কলেজ, অডিটরিয়াম

Address

8/C, Sher E Bangla Nagar, Agargaon
Dhaka
1207

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Technical Education Board - BTEB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share