04/06/2017
২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিশুকেন্দ্রিক বাজেট ১০ হাজার কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫৬ হাজার কোটি টাকায়। ২০১৬-১৭ এর সংশোধিত বাজেটের তুলনায় এবারের বাজেটে শিশু-কেন্দ্রিক বরাদ্দের প্রবৃদ্ধি ২১ দশমিক ৪ শতাংশ। একই সময়ে নির্বাচিত ১৩টি মন্ত্রণালয়ের শিশু সংশ্লিষ্ট বাজেট বেড়েছে ১৪ দশকি ৮ শতাংশ।
গতকাল বৃহস্পতিবার জাতীয় বাজেট বক্তৃতায় ‘বিকশিত শিশু : সমৃদ্ধ বাংলাদেশ’ শীর্ষক বাজেট প্রতিবেদনে শিশু বাজেটকে শিশু বান্ধব বাজেট, শিশু সংবেদী বাজেট বা শিশুমুখী বাজেট হিসেবে উল্লেখ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এ বছর তৃতীয়বারের মতো শিশু কেন্দ্রিক বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। এ বছর তথ্য এবং শ্রম ও কর্মসংস্থান এই দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়কে শিশু বাজেটে অন্তর্ভূক্ত করা হয়। এ বছর শিশু বাজেটে অন্তর্ভূক্ত নতুন বিভাগগুলো হলো জননিরাপত্তা বিভাগ এবং আইন ও বিচার বিভাগ। অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের পরিবর্তে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগকে এ বাজেটে অন্তর্ভূক্ত করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিবর্তে স্বাস্থ্যসেবা বিভাগকে শিশু বাজেট দেওয়া হয়।
শিশু বাজেট পর্যালোচনা করলে দেখা যায়, এ বাজেটে ১৩ মন্ত্রণালয় রাখা হয়েছে, যা খুব ভালো উদ্যোগ। কিন্তু আরও দুইটি খাদ্য ও কৃষি মন্ত্রণালয়কে এর আয়তাভুক্ত করলে শিশু বাজেটটি তার পরিপূর্ণতা পেত। কারণ খাদ্য মন্ত্রণালয় শিশু খাদ্য ব্যবস্থাপনার একটা বিরাট ভূমিকা রাখতে সহায়ক। এদিকে, কৃষি মন্ত্রণালয় শিশু খাদ্য উৎপাদরে সহায়তা করলে বিদেশ থেকে শিশু খাদ্য আমদানি কমানোর পাশাপাশি দেশের মধ্যে এর মূল্য অনেকটা কম হতে পারতো।
অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগুলো হলো; প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বিভাগ।
অন্যদিকে সরকারের মোট বাজেটে শিশুকেন্দ্রিক বাজেটের হিস্যা কিছুটা কমেছে। ২০১৬-২০১৭ সালে যা ছিল ১৪ দশমিক ৫১ শতাংশ, তা ২০১৭-১৮ তে কমে দাঁড়িয়েছে ১৩.৯৬ শতাংশে। এর প্রধান কারণ হলো বিদ্যুৎ ও ভৌত অবকাঠামোর মোট বিভিন্ন খাতে বাজেট তুলনামুলকভাবে বেশি বরাদ্দের সংস্থান রাখা। তবে, সবচেয়ে উৎসাহব্যঞ্জক বিষয়টি হচ্ছে, জডিপি’র অনুপাতে শিশু কেন্দ্রিক কার্যক্রমে বাজেট বরাদ্দের হার গত এক বছরে ২ দশমিক ৩৫ শতাংশ হতে কিছুটা বেড়ে হয়েছে ২ দশমিক ৫১ শতাংশ।
http://www.banglainsider.com/business/4268/শিশু-বান্ধব-বাজেট
২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিশুকেন্দ্রিক বাজেট ১০ হাজার কোটি টাকা...