04/06/2026
জাতীয় যুবশক্তি মৌলভীবাজার সদর উপজেলার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত
জাতীয় যুবশক্তি মৌলভীবাজার সদর উপজেলার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও কর্মী সম্মেলন গত ৪ জুন বিকেল ৩টায় মৌলভীবাজার পৌর হলরুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জাকারিয়া ইমন।
সদর উপজেলা যুবশক্তির আহ্বায়ক তোফায়েল আহমদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মামুন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মী সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপি মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক খালেদ হাসান, সদস্য সচিব রুহুল আমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া ও ফাহাদ আলম, জাতীয় যুবশক্তি মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক আব্দুল বারী খোবায়েব, জাতীয় ছাত্রশক্তি মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক রাজ মুস্তাকিম এবং সদস্য সচিব ফয়সাল আহমদ শাহীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা নবগঠিত কমিটির নেতাকর্মীদের উদ্দেশ্যে যুবসমাজের উন্নয়ন, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পাশাপাশি সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভা শেষে নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয় এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।