22/05/2026
শিশুর নিরাপত্তা কি শুধু স্লোগান?
আমাদের হৃদয় ভারাক্রান্ত।
রামিসার মতো একটি নিষ্পাপ প্রাণের প্রতি ঘটে যাওয়া নির্মমতা শুধু একটি পরিবারের নয়, পুরো বাংলাদেশের বিবেককে আহত করেছে।
আমরা, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি ভলান্টিয়ার এন্ড কমিউনিটি সার্ভিস ক্লাবের পক্ষ থেকে, এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একটি সভ্য রাষ্ট্রে কোনো শিশু, কোনো নারী, কোনো মানুষ এভাবে নিরাপত্তাহীনতার শিকার হতে পারে না।
বাংলাদেশ সরকারের কাছে আমাদের বিনীত কিন্তু দৃঢ় দাবি রামিসার ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। অপরাধীদের সর্বোচ্চ শাস্তির আওতায় এনে এমন দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যেন ভবিষ্যতে আর কোনো রামিসাকে এভাবে হারাতে না হয়।
আমরা শুধু বিচার চাই না, আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে প্রতিটি শিশু নিরাপদে বাঁচতে পারে, প্রতিটি পরিবার নিশ্চিন্তে স্বপ্ন দেখতে পারে।
নীরব থাকা মানে অন্যায়ের কাছে মাথা নত করা।