BanglaFact

BanglaFact Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BanglaFact, 3 Circuit House Road, Dhaka.

Official fact-checking and media research project under the Press Institute Bangladesh (PIB), working to verify information and counter misinformation in the public interest.

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামীপন্থী বিভিন্ন পেজ থেকে ‘বর্তমান বাংলাদেশ’ এমন ক্যাপশনে একটি নৃশংস ঘটনার ভিড...
07/09/2026

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামীপন্থী বিভিন্ন পেজ থেকে ‘বর্তমান বাংলাদেশ’ এমন ক্যাপশনে একটি নৃশংস ঘটনার ভিডিও ছড়ানো হচ্ছে। অর্থাৎ, দাবি করা হচ্ছে - দেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি বর্তমান সরকারের আমলের কোনো ঘটনা নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি দিবাগত রাতে শরীয়তপুরের কীর্তিনাশা নদীর তীরে ঘটে যাওয়া একটি ঘটনার। সেদিন ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ডাকাত দলকে ধরে গণধোলাই দেয়।

পিআইবি’র বিরুদ্ধে অপপ্রচার ও মানবন্ধনে জড়িতদের অপরাধের আমলনামা
07/09/2026

পিআইবি’র বিরুদ্ধে অপপ্রচার ও মানবন্ধনে জড়িতদের অপরাধের আমলনামা

সিফাতকে আটকের পরপরই মূলধারার গণমাধ্যমগুলোর কভারেজে একমুখী ফ্রেমিং লক্ষ্য করা যায়। অধিকাংশ গণমাধ্যমের শিরোনাম ছিল অত্যন্ত...
06/09/2026

সিফাতকে আটকের পরপরই মূলধারার গণমাধ্যমগুলোর কভারেজে একমুখী ফ্রেমিং লক্ষ্য করা যায়। অধিকাংশ গণমাধ্যমের শিরোনাম ছিল অত্যন্ত একপেশে; যেমন—আজকের পত্রিকার “অতিরিক্ত বিদ্যুৎ বিল: ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে তরুণকে আটক” বা ঢাকাপোস্টে “বিদ্যুৎ বিল বেশি আসায় প্রধানমন্ত্রীকে কটূক্তি, যুবক আটক”। অথচ সিফাত তাঁর ভিডিওতে যে ৪ হাজার ও ৫ হাজার টাকা বিলের কাগজ দেখিয়েছিলেন, সেই বিলের সত্যতা নিয়ে প্রথম দিকে বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের কোনো বক্তব্য নেওয়ার চেষ্টা করেনি গণমাধ্যম। ফলে সিফাতকে কেবল একজন কটূক্তিকারী হিসেবেই উপস্থাপন করা হয়। একইসাথে এমনভাবে শিরোনাম দেয়া হয়, যেন বিদ্যুৎ বিল বেশি এসেছে– এ অভিযোগ সত্যি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

তদন্তের পর গণমাধ্যমের ফ্রেমিংয়ে লক্ষ্য করা যায় পরিবর্তন। বিস্তারিত পড়ুন কমেন্টে দেয়া লিংকে

পিআইবি’র বিরুদ্ধে অপপ্রচার ও মানবন্ধনে জড়িতরা নিষিদ্ধ দলের প্রমাণিত অপরাধী
06/09/2026

পিআইবি’র বিরুদ্ধে অপপ্রচার ও মানবন্ধনে জড়িতরা নিষিদ্ধ দলের প্রমাণিত অপরাধী

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ সময় ধরে ব্যাংকিং খাতের প্রকৃত খেলাপি ঋণের চিত্র আড়াল করে রাখা হয়েছিল। বাংলাদেশ ব্যাংক...
03/09/2026

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ সময় ধরে ব্যাংকিং খাতের প্রকৃত খেলাপি ঋণের চিত্র আড়াল করে রাখা হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের দেওয়া বিশেষ নীতিগত ছাড়, যেমন বারবার ঋণ পুনঃ তফসিল (Rescheduling), এককালীন বিশেষ ছাড় এবং হিসাবগত মারপ্যাঁচের মাধ্যমে অনেক বড় বড় সমস্যাগ্রস্ত ও বেনামি ঋণকে কৃত্রিমভাবে ‘নিয়মিত’ বা ‘ভালো ঋণ’ হিসেবে খাতায়-কলমে দেখানো হতো। ফলে কাগজ-কলমে খেলাপি ঋণের হার অনেক কম মনে হলেও ভেতরে ভেতরে ব্যাংকিং খাতের অবস্থা অত্যন্ত নাজুক ছিল।

জুলাই অভ্যুত্থানের পর দেশের সামগ্রিক ব্যাংকিং খাতে বড় ধরনের সংস্কার শুরু হয়। ব্যাংকগুলোর প্রকৃত সম্পদের মান পর্যালোচনা (Asset Quality Review) এবং দেশি ও আন্তর্জাতিক স্বাধীন প্রতিষ্ঠানের মাধ্যমে গভীর নিরীক্ষা (Audit) চালানো হয়। এর ফলে বছরের পর বছর ধরে আড়ালে থাকা অনিয়ম, বেনামি ঋণ, বিপুল অংকের জালিয়াতি এবং নীতিগত ছাড়ের আড়ালে ঢাকা পড়া প্রকৃত মন্দ ঋণের আসল চিত্র সামনে চলে আসে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের অফিসে দুপুরের খাবারের দৃশ্য – এমন দাবি করে একটি ভিডিও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ফ...
03/09/2026

প্রধানমন্ত্রী তারেক রহমানের অফিসে দুপুরের খাবারের দৃশ্য – এমন দাবি করে একটি ভিডিও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি মিথ্যা। এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের অফিসে দুপুরের খাবারের দৃশ্য নয়। গত ২১ জানুয়ারি সিলেট সফরে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রচারণার পাশপাশি তিনি তাঁর স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি তথা শ্বশুর বাড়িতে যান। সেখানে তাঁকে নানা পদের খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। ভিডিওটি সেই মুহূর্তের দৃশ্য।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরবি নামফলক নতুন করে লাগানো হয়নি, আওয়ামী লীগ আমল থেকেই ছিল
03/09/2026

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরবি নামফলক নতুন করে লাগানো হয়নি, আওয়ামী লীগ আমল থেকেই ছিল

চ্যানেল ২৪ এর ফটোকার্ড বিকৃত করে বেগম খালেদা জিয়াকে জড়িয়ে অপপ্রচার
03/09/2026

চ্যানেল ২৪ এর ফটোকার্ড বিকৃত করে বেগম খালেদা জিয়াকে জড়িয়ে অপপ্রচার

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটি পুরোনো ভিডিও ছড়িয়েছে। ভিডিওতে দাবি করা হয়েছে তিনি প্রধ...
03/09/2026

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটি পুরোনো ভিডিও ছড়িয়েছে। ভিডিওতে দাবি করা হয়েছে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে এসব বলেছেন।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানকে জড়িয়ে তাঁর পরিবার নিয়ে এমন মন্তব্য করেননি। ২০১৫ সালে বেগম খালেদা জিয়ার দেওয়া একটি ভিন্ন বক্তব্যের অডিও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বিকৃত করে এটি বানানো হয়েছে।

সম্প্রতি বিএনপিকে দোষারোপ করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, দেশীয় অস্ত্রধার...
03/09/2026

সম্প্রতি বিএনপিকে দোষারোপ করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, দেশীয় অস্ত্রধারী দুইজনের হামলা থেকে বাঁচতে এক ব্যক্তি এক নারীর আড়ালে লুকানোর চেষ্টা করছেন।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি বর্তমান বিএনপি সরকারের আমলের নয়। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে রাজধানীর উত্তরায় প্রকাশ্যে দুই ব্যক্তির ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এটি সেই ঘটনার দৃশ্য।

Address

3 Circuit House Road
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when BanglaFact posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share