জাতীয় যুব সংহতি - কেন্দ্রীয় কমিটি

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • জাতীয় যুব সংহতি - কেন্দ্রীয় কমিটি

জাতীয় যুব সংহতি - কেন্দ্রীয় কমিটি নতুন বাংলাদেশ গড়বো মোরা, নতুন করে আজ শ?

(সংবাদ বিজ্ঞপ্তি) পল্লীমাতা বেগম রওশন এরশাদ এর রোগমুক্তি কামনায় জাতীয় যুব সংহতি'র উদ্যোগে আগামী ২৩ আগষ্ট, সোমবার বাদ মাগ...
20/08/2021

(সংবাদ বিজ্ঞপ্তি)

পল্লীমাতা বেগম রওশন এরশাদ এর রোগমুক্তি কামনায় জাতীয় যুব সংহতি'র উদ্যোগে আগামী ২৩ আগষ্ট, সোমবার বাদ মাগরিব দো'আ মাহফিল।

ঢাকা- ২০ আগষ্ট, শুক্রবার , ২০২১।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের সহধর্মিণী,পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি'র রোগমুক্তি কামনায় কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে আগামী ২৩ আগষ্ট, সোমবার বাদ মাগরিব জাতীয় যুব সংহতি'র উদ্যোগে এক দো'আ মাহফিলের আয়োজন করা হয়েছে। দো'আ মাহফিলে সভাপতিত্ব করবেন - পার্টির ভাইস চেয়ারম্যান ও জাতীয় যুব সংহতি'র আহ্বায়ক এইচ এম শাহরিয়ার আসিফ।

উক্ত দো'আ মাহফিলে জাতীয় পার্টি পরিবারের সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য জাতীয় যুব সংহতি'র সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহীন বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
||
বার্তা প্রেরক-
শাহ্ আনোয়ারুল অনু
সদস্য (দপ্তর-২)
কেন্দ্রীয় আহবায়ক কমিটি
জাতীয় যুব সংহতি
01717229460

( সংবাদ বিজ্ঞপ্তি) জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের আশু রোগমুক্তি কামনা ক...
17/08/2021

( সংবাদ বিজ্ঞপ্তি)

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের আশু রোগমুক্তি কামনা করে সারাদেশে দো'আ মাহফিল করার আহ্বান।

ঢাকা- ১৭ আগস্ট, মঙ্গলবার, ২০২১।

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, সাবেক ফার্স্ট লেডি বেগম রওশন এরশাদ এমপি অসুস্থ অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তাঁর আশু রোগমুক্তি কামনা করে জাতীয় যুবসংহতির সারাদেশের জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা ও প্রতিটি ইউনিটে দো'আ মাহফিল করার জন্য আহ্বান জানিয়েছেন জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় আহবায়ক কমিটির আহবায়ক জনাব এইচএম শাহরিয়ার আসিফ ও সদস্য সচিব জনাব আহাদ ইউ চৌধুরী।

বার্তা প্রেরক-
শাহ্ আনোয়ারুল অনু
দফতর-২ (সদস্য)
আহবায়ক কমিটি
জাতীয় যুব সংহতি
01717229460

আজ জাতীয় যুব দিবস উপলক্ষ্যে জাতীয় যুব সংহতির র‍্যালীপ্রেস বিজ্ঞপ্তি:ঢাকা-১লা নভেম্বর রবিবার ২০২০ইং:জাতীয় যুব দিবস উপল...
01/11/2020

আজ জাতীয় যুব দিবস উপলক্ষ্যে জাতীয় যুব সংহতির র‍্যালী

প্রেস বিজ্ঞপ্তি:
ঢাকা-১লা নভেম্বর রবিবার ২০২০ইং:
জাতীয় যুব দিবস উপলক্ষ্যে প্রতিবছরের ন্যায় এ বছরও আজ ১লা নভেম্বর রবিবার ২০২০ইং বিকেল ৩টায় জাতীয় পার্টির কাকরাইলস্থ কার্যালয় থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত র‍্যালী অনুষ্ঠিত হবে।

উক্ত র‍্যালীতে প্রধান অতিথির সদয় সম্মতি জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি ও বিশেষ অতিথি সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির মাননীয় মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু।

উক্ত র‍্যালী সফল করতে জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ সহ ঢাকা মহানগর উত্তর,ঢাকা মহানগর দক্ষিণ ও ঢাকা জেলার নেতৃবৃন্দদের যথা সময় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক ফকরুল আহসান শাহজাদা।

বার্তা প্রেরক,
মো: কামাল হোসেন
যুগ্ম সাধারণ সম্পাদক
জাতীয় যুব সংহতি
কেন্দ্রীয় কমিটি
০১৭৩১০৩৭২৭৬

১লা নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষ্যে জাতীয় যুব সংহতির র‍্যালীপ্রেস বিজ্ঞপ্তি:ঢাকা-৩০শে অক্টোবর শুক্রবার ২০২০ইং:জাতীয়...
30/10/2020

১লা নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষ্যে জাতীয় যুব সংহতির র‍্যালী

প্রেস বিজ্ঞপ্তি:
ঢাকা-৩০শে অক্টোবর শুক্রবার ২০২০ইং:
জাতীয় যুব দিবস উপলক্ষ্যে প্রতিবছরের ন্যায় এ বছরও ১লা নভেম্বর রবিবার ২০২০ইং বিকেল ৩টায় জাতীয় পার্টির কাকরাইলস্থ কার্যালয় থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত র‍্যালী অনুষ্ঠিত হবে।

উক্ত র‍্যালীতে প্রধান অতিথির সদয় সম্মতি জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি ও বিশেষ অতিথি সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির মাননীয় মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু।

উক্ত র‍্যালী সফল করতে জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ সহ ঢাকা মহানগর উত্তর,ঢাকা মহানগর দক্ষিণ ও ঢাকা জেলার নেতৃবৃন্দদের যথা সময় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক ফকরুল আহসান শাহজাদা।

বার্তা প্রেরক,
মো: কামাল হোসেন
যুগ্ম সাধারণ সম্পাদক
জাতীয় যুব সংহতি
কেন্দ্রীয় কমিটি
০১৭৩১০৩৭২৭৬

দেশের সকল জেলা মহানগরে দেশব্যাপী গণধর্ষণের প্রতিবাদে বিচারের দাবিতে আগামী শনিবার মানববন্ধন কর্মসূচি পালনের আহবানপ্রেস বি...
05/10/2020

দেশের সকল জেলা মহানগরে দেশব্যাপী গণধর্ষণের প্রতিবাদে বিচারের দাবিতে আগামী শনিবার মানববন্ধন কর্মসূচি পালনের আহবান

প্রেস বিজ্ঞপ্তি:
ঢাকা-৫ই অক্টোবর সোমবার ২০২০ইং:
জাতীয় যুব সংহতি'র সকল জেলা মহানগর কমিটিকে আগামী ১০ই অক্টোবর শনিবার সকাল ১১টায় নিজ নিজ জেলা মহানগরস্থ প্রেস ক্লাবের সামনে দেশব্যাপী গণধর্ষণের প্রতিবাদে ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালনের অনুরোধ জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক ফকরুল আহসান শাহজাদা।

বার্তা প্রেরক,
মো:কামাল হোসেন
যুগ্ম সাধারণ সম্পাদক
জাতীয় যুব সংহতি
কেন্দ্রীয় কমিটি
০১৭৩১০৩৭২৭৬

জাতীয় পার্টির মহাসচিব এর ছোট ভাইয়ের মৃত্যুতে জাতীয় যুব সংহতি’র গভীর শোক প্রকাশ প্রেস বিজ্ঞপ্তি :ঢাকা-২৮শে সেপ্টেম্বর সোম...
28/09/2020

জাতীয় পার্টির মহাসচিব এর ছোট ভাইয়ের মৃত্যুতে জাতীয় যুব সংহতি’র গভীর শোক প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি :
ঢাকা-২৮শে সেপ্টেম্বর সোমবার ২০২০ইং:
জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সভাপতি আলমগীর সিকদার লোটন ও সাধারণ সম্পাদক ফকরুল আহসান শাহজাদা এক যুক্ত শোক বার্তায় জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলুর ছোট ভাই হাসান মাহমুদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন),নেতৃবৃন্দ মরহুমের বিদ্বেহী আত্বার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বার্তা প্রেরক,
মো:কামাল হোসেন
যুগ্ম সাধারণ সম্পাদক
জাতীয় যুব সংহতি
কেন্দ্রীয় নির্বাহী কমিটি
০১৭৩১০৩৭২৭৬

* অনিবার্য কারণে তারিখ পরিবর্তন * আগামী ২৬শে সেপ্টেম্বর শনিবার জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির বিশেষ সভা প্রেস বিজ্ঞপ...
10/09/2020

* অনিবার্য কারণে তারিখ পরিবর্তন *

আগামী ২৬শে সেপ্টেম্বর শনিবার জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির বিশেষ সভা

প্রেস বিজ্ঞপ্তি:
ঢাকা-১০ই সেপ্টেম্বর বৃহস্পতিবার ২০২০ইং:
জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিশেষ সভা আগামী ২৬শে সেপ্টেম্বর শনিবার বনানীস্থ চেয়ারম্যান কার্যালয়ে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
উক্ত বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে সদয় সম্মতি জানিয়েছেন জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।

প্রধান বক্তা জাতীয় পার্টি মাননীয় মহাসচিব জিয়াউদ্দীন আহমেদ বাবলু।

সাস্থ্য বিধি মেনে উক্ত সভায় জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দদের যথা সময় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক ফকরুল আহসান শাহজাদা।

বার্তা প্রেরক,
মো: কামাল হোসেন
যুগ্ম সাধারণ সম্পাদক
কেন্দ্রীয় নির্বাহী কমিটি
০১৭৩১০৩৭২৭৬।

আগামী ১২ই সেপ্টেম্বর শনিবার জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির বিশেষ সভা প্রেস বিজ্ঞপ্তি:ঢাকা-৭ই সেপ্টেম্বর সোমবার ২০২০...
08/09/2020

আগামী ১২ই সেপ্টেম্বর শনিবার জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির বিশেষ সভা

প্রেস বিজ্ঞপ্তি:
ঢাকা-৭ই সেপ্টেম্বর সোমবার ২০২০ইং:
জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিশেষ সভা আগামী ১২ই সেপ্টেম্বর শনিবার বনানীস্থ চেয়ারম্যান কার্যালয়ে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
উক্ত বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে সদয় সম্মতি জানিয়েছেন জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।

প্রধান বক্তা জাতীয় পার্টি মাননীয় মহাসচিব জিয়াউদ্দীন আহমেদ বাবলু।

সাস্থ্য বিধি মেনে উক্ত সভায় জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দদের যথা সময় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক ফকরুল আহসান শাহজাদা।

বার্তা প্রেরক,
মো: কামাল হোসেন
যুগ্ম সাধারণ সম্পাদক
কেন্দ্রীয় নির্বাহী কমিটি
০১৭৩১০৩৭২৭৬।

কাঁচা চামড়া বিদেশে রফতানীর বিষয়টি সক্রিয় ভাবে বিবেচনা করতে হবে - গোলাম মোহাম্মদ কাদেরপ্রেস বিজ্ঞপ্তি:ঢাকা, শুক্রবার, ১৭ ...
17/07/2020

কাঁচা চামড়া বিদেশে রফতানীর বিষয়টি সক্রিয় ভাবে বিবেচনা করতে হবে - গোলাম মোহাম্মদ কাদের

প্রেস বিজ্ঞপ্তি:
ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই-২০২০।।
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, সরকারকে কাঁচা চামড়া বিদেশে রফতানীর বিষয়টি সক্রিয় ভাবে বিবেচনা করতে হবে। তিনি বলেন, কাঁচা চামড়া বিদেশে রফতানীর অনুমতি না থাকায় কোরবানীর ঈদে দেশের চামড়া ব্যবসায়ীরা সিন্ডিকেট করে স্বল্পমূল্যে চামড়া ক্রয় করে। খুচরা ব্যবসায়ীদের জিম্মি করে অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফার করে। এতে ক্ষতিগ্রস্ত হয় দেশের এতিম ও হতদরিদ্র মানুষ।

আজ বেলা ১১টায় জাতীয় পার্টি কাকরাইল কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে জাতীয় যুব সংহতি আয়োজিত খতমে কোরআন ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, কোরবানীর ঈদের চামড়ায় এতিমদের অধিকার রয়েছে। কোরবানীর চামড়া থেকে আয় দিয়ে দেশের অনেক এতিমখানা ও মাদ্রাসা পরিচালিত হয়। কিন্তু বাংলাদেশেরে চামড়ার ব্যবসা কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ী নিয়ন্ত্রণ করে। কাঁচা চামড়া বেশি দিন সংরক্ষণ করা যায়না, আবার চামড়া প্রক্রিয়াজাতকরণ এর মেশিনও আছে শুধু ঐ সিন্ডিকেটের হাতেই। তাই অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কাছে কাছে লুট হয়ে যায় এতিমদের হক।

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, কাঁচা চামড়া বিদেশে রফতানীর অনুমতি থাকলে বিদেশীরা বাংলাদেশের চামড়া কিনতে আসবে। এতে কাঁচা চামড়ার বাজারে প্রতিযোগিতা তৈরী হবে। এতিম ও হতদরিদ্ররা কোরবানীর চামড়ায় প্রকৃত দাম পাবেন। তিনি প্রশ্ন রেখে বলেন, বিদেশীরা যদি বেশি দামে চামড়া কিনে ব্যবসা করতে পারে, তাহলে দেশের চামড়া ব্যবসায়ীরা কেন প্রকৃতমূল্যে চামড়া কিনে ব্যবসা করতে পারবেনা। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আর্কষণ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

জাতীয় যুব সংহতি সভাপতি আলমগীর সিদার লোটন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফখরুল আহসান শাহাজাদা এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, উপদেষ্টা ড. নুরুল আজহার, সম্পাদক মন্ডলীর সুলতান মাহমুদ, জহিরুল ইসলাম মিন্টু, বীরমুক্তিযোদ্ধা মো. ইসহাক ভুইয়া, আল জুবায়ের, আব্দুস সাত্তার গালিব, আবু সাদেক সরদার বাদল, শাহজাহান কবির, মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক, ডা. মো. আব্দুল্লাহ আল ফাত্তাহ, কেন্দ্রীয় নেতা- মিয়া আলমগীর, খলিলুর রহমান সিদ্দিকী, গাজী এমএ সালাম, শেখ সারওয়ার, আজিজুল হুদা চৌধুরী সুমন, যুবনেতা, ওবায়দুর রহমান ভুইয়া, নান্নু, রিপন, সাইফুল প্রমুখ।

খন্দকার দেলোয়ার জালালী
জাতীয় পার্টি চেয়ারম্যান এর
ডেপুটি প্রেস সেক্রেটারি।

মেজর (অব:)খালেদ আক্তার এর মৃত্যুতে জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির গভীর শোক প্রকাশ প্রেস বিজ্ঞপ্তি :ঢাকা-১১ই জুলাই শনিব...
11/07/2020

মেজর (অব:)খালেদ আক্তার এর মৃত্যুতে জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির গভীর শোক প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি :
ঢাকা-১১ই জুলাই শনিবার ২০২০ইং:
জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সভাপতি আলমগীর সিকদার লোটন ও সাধারণ সম্পাদক ফকরুল আহসান শাহজাদা এক যুক্ত শোক বার্তায় পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ এর একান্ত সহকারী মেজর (অব:)খালেদ আক্তার এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন),নেতৃবৃন্দ মরহুমের বিদ্বেহী আত্বার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বার্তা প্রেরক,
মো:কামাল হোসেন
যুগ্ম সাধারণ সম্পাদক
জাতীয় যুব সংহতি
কেন্দ্রীয় নির্বাহী কমিটি
০১৭৩১০৩৭২৭৬

আজকের এই দিনে সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ সরকার বাংলাদেশ জাতীয় সংসদে ২৫৪ জন সংসদ সদস্যদের ভোটে বাং...
07/07/2020

আজকের এই দিনে সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ সরকার বাংলাদেশ জাতীয় সংসদে ২৫৪ জন সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম পাশ করে বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম ঘোষণা করে সংবিধানে অন্তর্ভূক্ত করেন।

আল্লাহ সুবহানুতাআলার নিকট দোয়ার দরখাস্ত এই উছিলায় যেন তাকে ক্ষমা করে জান্নাত দান করেন এবং দেশবাসীর কাছে সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ এর জন্য দোয়া কামনা করছি-আমীন...

Address

৬৬ পাইনিয়র রোড, কাকরাইল, ঢাকা।
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when জাতীয় যুব সংহতি - কেন্দ্রীয় কমিটি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to জাতীয় যুব সংহতি - কেন্দ্রীয় কমিটি:

Share