প্রকৌশলী সাইফুল ইসলাম ঢাকা-১৬

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • প্রকৌশলী সাইফুল ইসলাম ঢাকা-১৬

প্রকৌশলী সাইফুল ইসলাম ঢাকা-১৬ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য প্রার্থী।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিম কর্তৃক আয়োজিত, এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং উত্ত...
26/09/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিম কর্তৃক আয়োজিত, এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং উত্তীর্ণদের নিয়ে "কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬" অনুষ্ঠানের সফলতা কামনা করছি।

02/09/2026

ইসলামী রাজনীতিতে মত ও কৌশলগত পার্থক্য থাকতেই পারে। তবে পরস্পরের প্রতি কটূক্তি, ব্যক্তিগত আক্রমণ কিংবা বিষোদগার কোনো পক্ষের জন্যই কল্যাণকর নয়। এতে সাময়িক রাজনৈতিক উত্তাপ তৈরি হলেও দীর্ঘমেয়াদে ইসলামী ঐক্য ও পারস্পরিক আস্থার জায়গাটিই ক্ষতিগ্রস্ত হয়।
আজকের প্রতিটি বক্তব্য ও আচরণ আগামী দিনের ইসলামী রাজনীতির সংস্কৃতি নির্ধারণ করবে। তাই প্রতিপক্ষকে দুর্বল করার পরিবর্তে আদর্শ, যুক্তি, শালীনতা ও পারস্পরিক সম্মানের মাধ্যমে একটি বৃহত্তর ঐক্যের পথ তৈরি করাই হওয়া উচিত আমাদের রাজনৈতিক দূরদর্শিতা।
আল্লাহ তাআলা আমাদের অনাকাঙ্ক্ষিত ফিতনা থেকে হেফাজত করুন এবং বৃহত্তর কল্যাণে কালেমার পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার তাওফিক দান করুন। আমিন।

নিশ্চয় তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ সূরা আল-আহযাব (আয়াত ২১)সীরাতুন্নবী সা. ﷺ 🤍ইঞ্জিনিয়ার সাইফু...
25/08/2026

নিশ্চয় তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ
সূরা আল-আহযাব (আয়াত ২১)

সীরাতুন্নবী সা. ﷺ 🤍

ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ

21/08/2026

জনপ্রত্যাশা পূরণে শরীয়াভিত্তিক রাষ্ট্রকাঠামো প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশ—ঢাকা মহানগর উত্তরের ‘নগর সম্মেলন’-এর সার্বিক সফলতা কামনা করছি।

মহান আল্লাহ তাআলা আগামী সেশনের জন্য সংগঠনের আদর্শে উজ্জীবিত, যোগ্য, আমানতদার ও দ্বীনদার দায়িত্বশীল তৈরি করুন এবং বিগত দিনের গৌরবোজ্জ্বল ধারাবাহিকতা বজায় রেখে এই সংগঠনের মাধ্যমে বাংলার জমিনে ইসলামের ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার প্রচেষ্টাকে কবুল করুন।

02/07/2026
১৪৪৮ হিজরি নববর্ষের শুভেচ্ছা
16/06/2026

১৪৪৮ হিজরি নববর্ষের শুভেচ্ছা

📜 ঐতিহাসিক ইস্তাম্বুল বিজয়: এক ভবিষ্যদ্বাণীর বাস্তবায়নমহানবী (সা.) ভবিষ্যদ্বাণী করেছিলেন—“কনস্টান্টিনোপল অবশ্যই বিজিত হব...
29/05/2026

📜 ঐতিহাসিক ইস্তাম্বুল বিজয়: এক ভবিষ্যদ্বাণীর বাস্তবায়ন
মহানবী (সা.) ভবিষ্যদ্বাণী করেছিলেন—“কনস্টান্টিনোপল অবশ্যই বিজিত হবে; বিজেতা সেনাপতি হবে শ্রেষ্ঠ এবং তার বাহিনী হবে উত্তম।”

▪️প্রথম দিকের অভিযানে অংশ নেন সাহাবী আবু আইয়ুব আলী আনসারি (রা.), যিনি শহরের প্রাচীরে যুদ্ধ করতে এসে ইস্তাম্বুলেই সমাধিস্থ হন।
▪️মুসলিম ইতিহাসে একাধিক অভিযান চালান উমাইয়া, আব্বাসীয় ও সেলজুক এবং বিভিন্ন তুর্কি বাহিনী—যা ভবিষ্যৎ বিজয়ের ভূমি প্রস্তুত করে।

▪️মাত্র ২১ বছর বয়সে উসমানীয় সুলতান মেহমেদ ফাতেহ অসাধারণ কৌশল, প্রযুক্তি ও নেতৃত্বের মাধ্যমে শহরকে ৫৩ দিন অবরোধ করেন।
▪️আর্টিলারি কর্পসের বিশাল কামান, নৌবাহিনীর ভূমির ওপর দিয়ে জাহাজ টেনে গোল্ডেন হর্নে পৌঁছে যাওয়া—এই সবই ছিল এই মহান যু'দ্ধে'র অভূতপূর্ব কৌশল।
▪️উসমানীয় সাম্রাজ্যের অভিজাত পদাতিক বাহিনী জেনিসারি—দুর্গপ্রাচীর ভাঙার মূল আঘাত হানে।
▪️আজাপ, স্পাহি, তোপচু, নৌবাহিনী—সব বাহিনীর সমন্বয়ে চূড়ান্ত অগ্রগতি অর্জিত হয়।

▪️বাইজান্টাইন সাম্রাজ্যের হাজার বছরের অজেয় প্রাচীর দুর্গও মুসলিম বাহিনীর অদম্য সাহসের কাছে টিকতে পারেনি।
▪️২৯ মে ১৪৫৩—কনস্টান্টিনোপল পতিত হয়ে ইসলামী বিশ্বের অধীনে “ইস্তাম্বুল” নামে নতুন ইতিহাসের সূচনা করে।

🌙
— মহানবী (সা.) এর ভবিষ্যদ্বাণীর বাস্তবায়ন
— ইসলামি সভ্যতার নতুন রাজধানী
— মুসলিমদের ইউরোপ–এশিয়া বাণিজ্য পথ নিয়ন্ত্রণ
— বিশ্ব ইতিহাসে মধ্যযুগের অবসান ও আধুনিক যুগের শুরু

ঢাকা-১৬ আসনের সর্বস্তরের জনতাকে জানাই পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা ঈদ মোবারক 🌙
27/05/2026

ঢাকা-১৬ আসনের সর্বস্তরের জনতাকে জানাই
পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা ঈদ মোবারক 🌙

১২০৪ খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খিলজির হাত ধরে বাংলায় ন্যায়ের শাসনের সূচনা হয়। বখতিয়ার খিলজি মাত্...
11/05/2026

১২০৪ খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খিলজির হাত ধরে বাংলায় ন্যায়ের শাসনের সূচনা হয়। বখতিয়ার খিলজি মাত্র ১৭ জন অশ্বারোহী সৈন্য নিয়ে তৎকালীন বাংলার রাজধানী নদীয়া জয় করেন।

​তার এই বিজয়ের ফলে বাংলায় সংস্কৃতি, শিক্ষা এবং স্থাপত্যের প্রসারের নতুন দিগন্ত উন্মোচিত হয়। নদীয়া জয়ের পর তিনি লখনৌতিকে (গৌড়) তার প্রশাসনিক কেন্দ্র হিসেবে গড়ে তোলেন। বখতিয়ার খিলজির এই সাহসী অভিযান মধ্যযুগের বাংলার ইতিহাসে এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে। আজ ৮২১ বছর পরও এই বিজয়কে বাংলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে স্মরণ করা হয়।

ইসলামী শ্রমনীতি কল্যাণমুখী অর্থনীতি ও শ্রমিকবান্ধব রাষ্ট্রনীতি প্রতিষ্ঠার দাবিতে, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কর্তৃক ...
01/05/2026

ইসলামী শ্রমনীতি কল্যাণমুখী অর্থনীতি ও শ্রমিকবান্ধব রাষ্ট্রনীতি প্রতিষ্ঠার দাবিতে, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় অর্থ ও প্রকাশনা সম্পাদক প্রকৌশলী সাইফুল ইসলাম।

Address

Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রকৌশলী সাইফুল ইসলাম ঢাকা-১৬ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share