Aparajito 24 Foundation

Aparajito 24 Foundation We work to ensure self reliance, dignity & reintegration through collective support

Aparajito 24 Foundation is a non-profit, charitable organization providing crisis-affected individuals with medical aid, rehabilitation, educational & livelihood support.

05/08/2026

কত রক্ত, কত প্রাণের বিনিময়ে আমরা গত ০৫ আগস্ট ২০২৪ স্বৈরাচারমুক্ত বাংলাদেশ পেয়েছি, আজকের উৎসব আয়োজনে তা স্মরণ রাখা আমাদের নাগরিক কর্তব্য। যাত্রাবাড়ি এলাকায় গত ১৮ জুলাই ২০২৪ পারভিন বেগম গুলিতে আহত এক যুবককে উদ্ধার করতে নিজে গুলিবিদ্ধ হয়ে এক চোখ হারিয়েছেন। শুনুন সেদিনের ঘটনা পারভিন বেগমের বয়ানে।



https://www.facebook.com/61575342272104/videos/1284514009746592/?app=fbl

05/08/2026

জুলাই গণঅভ্যুত্থান দিবসে অপরাজিত ২৪ ফাউন্ডেশন শ্রদ্ধাভরে স্মরণ করছে সকল শহীদকে।

যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পুরো জাতি স্বৈরশাসন থেকে মুক্ত হয়েছি।

একইসাথে অঙ্গহারা গাজীদের বীরত্বের প্রতি শ্রদ্ধা ও সম্মান।

সকল শহীদদের রক্তের কাছে আমরা আমরণ ঋণী হয়ে থাকব।

আমরা প্রতিশ্রুত হতে চাই,
শহীদদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে।

বাংলাদেশ 🇧🇩
বাংলাদেশ 🇧🇩

প্রিয় জুলাই যোদ্ধারা,আসসালামু আলাইকুম। আজ ৫ই আগস্ট। দুই বছর আগে এই দিনে আপনারা যে সাহস দেখিয়েছিলেন, তা একটি নতুন বাংলা...
05/08/2026

প্রিয় জুলাই যোদ্ধারা,
আসসালামু আলাইকুম।

আজ ৫ই আগস্ট।

দুই বছর আগে এই দিনে আপনারা যে সাহস দেখিয়েছিলেন, তা একটি নতুন বাংলাদেশের স্বপ্নের জন্য আপনাদের নিজের রক্ত আর ত্যাগের স্বাক্ষর। আপনারা নিজেদের জীবন, স্বপ্ন, ভবিষ্যৎ ঝুঁকিতে ফেলেছিলেন, সেই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারব না।

আপনারা আমাদের কাছে শুধু “জুলাই যোদ্ধা” নন, আপনারা আমাদের পরিবার। আপনাদের হাসি আমাদের আনন্দ দেয়, আপনাদের কষ্ট আমাদের কষ্ট দেয়।

অপরাজিত ২৪ ফাউন্ডেশন আপনাদের পাশে আছে, শুধু আজকের দিনটা স্মরণ করার জন্য নয়, আগামী প্রতিটা দিনের জন্য। চিকিৎসা হোক, মানসিক সহায়তা হোক, শিক্ষা বা কর্মসংস্থান, যেখানেই আপনাদের দরকার হবে, আমরা চেষ্টা করব পাশে থাকতে। আমরা স্বপ্ন দেখি আপনাদের আগামী দিনগুলো অতীতের চেয়ে ভালো হোক, আপনারা যেন আজ যেখানে আছেন, তার চেয়ে অনেক ভালো জায়গায় পৌঁছাতে পারেন।

আমরা চাই একদিন আপনারা গর্ব করে বলতে পারবেন, "জুলাই আমার জীবনকে থামিয়ে দেয়নি, বরং আমাকে আরও শক্তিশালী করে নতুন পথ দেখিয়েছে।”

আপনাদের সাহস আমাদের অনুপ্রেরণা। আপনাদের পাশে থাকতে পারা আমাদের সৌভাগ্য।

ভালোবাসা ও শ্রদ্ধায়,

ডা. পারভিন রহমান
সভাপতি,
অপরাজিত ২৪ ফাউন্ডেশন।

04/08/2026

“রাষ্ট্রের কাছে ও দেশের মানুষের কাছে আমার প্রত্যাশা যে, যাদের রক্তের বিনিময়ে আপনাদের বিজয় এনে দিয়েছে, তাদের আপনারা ভুলে যাইয়েন না।”

গত বছর এই দিনে অর্থাৎ ০৪ আগস্ট ২০২৪ ছাত্রলীগের হামলায় গুলিবিদ্ধ হন পাবনার জুলাই যোদ্ধা রাফিউল ইসলাম রাফি। আহত হওয়ার পর আন্দোলনের সম্মুখ যোদ্ধা রাফির কোনো খোঁজ পাচ্ছিলো না তার সহযোদ্ধারা। তাই তারা ধরে নিয়েছিলো রাফি শহীদ হয়েছে। সেই ধারণা থেকে তার নামে পাবনা শহরের শহীদ চত্বরকে শহীদ রাফি চত্বর হিসেবে নামকরণ করা হয়। পরবর্তীতে সে জীবিত আছে জানার পর নাম পরিবর্তন করা পুনরায় শহীদ চত্বর রাখা হয়।

রাফি জানান, জুলাই গণঅভ্যুত্থানের পর গত এক বছর তার রাতে ঘুম হয় না। সেই ট্রমা তাকে এখনো তাড়া করে ফেরে। তার গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা ও আহত হওয়ার গল্প শুনুন তার নিজের জবানিতে।



https://www.facebook.com/share/v/19ANiSw5UZ/

অপরাজিত ২৪ ফাউন্ডেশনের সবচেয়ে শক্তিশালী স্তম্ভ হচ্ছে আমাদের ভলান্টিয়ার টিম। এই টিমের সবচেয়ে অনন্য বৈশিষ্ট্য হলো, এর অধিক...
04/08/2026

অপরাজিত ২৪ ফাউন্ডেশনের সবচেয়ে শক্তিশালী স্তম্ভ হচ্ছে আমাদের ভলান্টিয়ার টিম।

এই টিমের সবচেয়ে অনন্য বৈশিষ্ট্য হলো, এর অধিকাংশ সদস্যই নিজেরা একেকজন বীর 'জুলাই-যোদ্ধা'।

নিজেরা ক্ষতের যন্ত্রণা বয়ে বেড়ানো সত্ত্বেও, তাঁরা অবিচলভাবে দাঁড়িয়েছেন অন্য আহত জুলাই-যোদ্ধা ভাইদের পাশে।

মাঠপর্যায়ের কাজ থেকে শুরু করে যেকোনো জরুরি প্রয়োজনে এই নিবেদিতপ্রাণ যোদ্ধারাই আমাদের ফাউন্ডেশনের সবচেয়ে বড় পাওয়া।

গণঅভ্যুত্থানের এই ঐতিহাসিক মাসে আমাদের সকল জুলাই-যোদ্ধা ও ভলান্টিয়ারদের জানাই আন্তরিক শুভেচ্ছা।

তোমরাই আমাদের শক্তি,
তোমরাই আমাদের প্রেরণা।

🇧🇩❤️

আজ ৩ আগস্ট। দুই বছর আগের এই দিনে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার রূপ নিয়েছিল এক মহাসমুদ্রে। লাখো ছাত্র-জনতার কণ্ঠে সেদিন একই ...
03/08/2026

আজ ৩ আগস্ট। দুই বছর আগের এই দিনে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার রূপ নিয়েছিল এক মহাসমুদ্রে। লাখো ছাত্র-জনতার কণ্ঠে সেদিন একই সুরে প্রতিধ্বনিত হয়েছিল
"সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি।"

ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে এই ঐতিহাসিক দিনেই ঘোষিত হয়েছিল স্বৈরাচারী সরকারের পদত্যাগের চূড়ান্ত ‘এক দফা’ দাবি। যার সূত্র ধরে অর্জিত হয়েছিল আমাদের নতুন স্বাধীনতা।

বীর শহীদদের সেই অদম্য চেতনাকে বুকে ধারণ করে ‘অপরাজিত ২৪ ফাউন্ডেশন’ কাজ করে যাচ্ছে একটি সুশাসিত ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে। জুলাইয়ের চেতনা অমর হোক।

স্মরণে জুলাই বিপ্লব: ৩৩ জুলাই (২রা আগস্ট ২০২৪) সেদিন যা ঘটেছিলবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জুমার নামাজ শেষে দেশজুড়ে...
02/08/2026

স্মরণে জুলাই বিপ্লব: ৩৩ জুলাই (২রা আগস্ট ২০২৪)

সেদিন যা ঘটেছিলবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জুমার নামাজ শেষে দেশজুড়ে ‘ছাত্র-জনতার গণমিছিল’ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। ঢাকাসহ খুলনা ও সিলেটে এই গণমিছিলে পুলিশ রাবার বুলেট, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষে হবিগঞ্জে এক বৃদ্ধ এবং খুলনায় এক পুলিশ সদস্য নিহত হন। এই নির্মম হামলা ও খুনের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে বিক্ষোভ মিছিল এবং পরদিন ৩ আগস্ট থেকে দেশব্যাপী ঐতিহাসিক 'সর্বাত্মক অসহযোগ আন্দোলন'-এর ডাক দেয়।

31/07/2026

বাবা-মা হারানো রাফির কাছে এই দেশই ছিল তাঁর একমাত্র পরিবার। তাই দেশের সংকটে এক মুহূর্তও দ্বিধা না করে রাজপথে দাঁড়িয়েছিলেন তিনি। ৪ আগস্ট আন্দোলনে অংশ নিতে গিয়ে তাঁর হাতে গুলি লাগে। কিন্তু সেই গুলি রাফির মনোবল ভাঙতে পারেনি। নিজের ক্ষত বয়ে নিয়েও তিনি আজও সহযোদ্ধাদের পাশে আছেন, তাঁদের জন্য নিরলসভাবে লড়ে যাচ্ছেন।

https://www.facebook.com/share/v/1BgriXFMov/

30/07/2026

অটোরিকশাচালক সাব্বির হোসেন রাসেল কদমতলী থানার সামনে যাত্রী নিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে একটি চোখ হারান। শুধু একটি চোখই নয়, আগুনে পুড়িয়ে দেওয়া হয় তাঁর জীবিকার একমাত্র অবলম্বন অটোরিকশাটিও। এক মুহূর্তেই বদলে যায় তাঁর জীবনের সব হিসাব। শারীরিক ও মানসিক যন্ত্রণার পাশাপাশি হারিয়ে ফেলেন পরিবারের একমাত্র উপার্জনের পথ আর তাঁর পরিবার নেমে আসে চরম অর্থনৈতিক সংকটে।

জুলাই আন্দোলনের ইতিহাস সবার জন্য এক নয়। কারও কাছে এটি বিজয়ের স্মৃতি, আবার কারও জীবনে এটি আজও বহন করে চলা এক গভীর ক্ষত, যার ভার তাঁকে প্রতিদিন বয়ে বেড়াতে হয়।

https://www.facebook.com/share/v/192aHDhDaW/

যে ফেসবুক লাইভ ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিলো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে পরিণত করেছিলো ফ্যাসিবাদবিরোধী গণমানুষের আন্দোল...
29/07/2026

যে ফেসবুক লাইভ ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিলো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে পরিণত করেছিলো ফ্যাসিবাদবিরোধী গণমানুষের আন্দোলনে- সেটি ছিলো
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদকে রাষ্ট্রীয়ভাবে হত্যার লাইভ ভিডিও। এ ভিডিও ধারণ করেন রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাওহিদুল হক সিয়াম। সিয়াম সে সময় নিজের পুলিশের ছোঁড়া গুলিতে আহত হন।

সিয়ামের লাইভ থেকেই প্রথম আবু সাঈদকে গুলি করার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সিয়াম এ ঘটনার পর দীর্ঘদিন নিরাপত্তা শঙ্কায় নিজেকে লুকিয়ে রাখে। এ সময় তার শারীরিক-মানসিক অবস্থার অবনতি ঘটে। সেই রকম একটা অবস্থায় লেখক ও নৃবিজ্ঞানী রেহনুমা আহমেদ ও দৃকের পারভেজ আহমেদের পরামর্শে অপরাজিত ২৪ ফাউন্ডেশন সিয়ামের পড়াশোনা ও মানসিক স্বাস্থ্য উন্নতির দায়িত্ব গ্রহণ করে।

সিয়ামের মনে যে গভীর ট্রমা তৈরি হয়েছে- তা সহজে দূর হবে না। একটা কথাই ঘুরেফিরে সে বারবার বলে, আবু সাঈদকে যখন গুলি করা হচ্ছিলো তখন যদি সে তাকে জড়িয়ে ধরতো তাহলে হয়তো আবু সাঈদ বেঁচে যেতো। যে বাক স্বাধীনতার জন্য আবু সাঈদ প্রাণ দিয়েছে, আমরা সেই স্বাধীনতা ফিরে পেলেও আবু সাঈদ কোথায় নেই। এই অনুভূতি তাকে ভূতের মতো তাড়া করে ফেরে। এ থেকে হয়তো তার সহজে পরিত্রাণ মিলবে না কিন্তু আশার বিষয় হলো, নিজের ট্রমা কাটিয়ে উঠে অন্যান্য আহত জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে সিয়াম। আর তার এই যাত্রার সঙ্গী হতে পারাটা অপরাজিত ২৪ ফাউন্ডেশনের জন্য অত্যন্ত আনন্দের। সিয়ামের এই লড়াইয়ে আমরা তার পাশে আছি।

আল-জাজিরা ও দৃকের যে টিমটি ঐতিহাসিক এই দলিলটি তৈরি করেছেন এবং অপরাজিত ২৪ ফাউন্ডেশনকে এর অংশীদার করেছেন- তাদের সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা।

In July 2024, a wave of student protests swept across Bangladesh, driven by outrage over a government job quota system seen as unjust.Thousands of students t...

Address

Dhaka
DHAKA-1207

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00

Alerts

Be the first to know and let us send you an email when Aparajito 24 Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category