Soldier's Soul - Jubayr

Soldier's Soul - Jubayr Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Soldier's Soul - Jubayr, Armed forces, Dhaka.

1.1M followers • 0 following

"হৃদয়ে দেশপ্রেম, চেতনায় ডিফেন্স। একজন সাধারণ মানুষ, যার ভেতরে বাস করে এক সৈনিকের আত্মা। ডিফেন্স লাভারদের এই ছোট ঠিকানায় আপনাকে স্বাগতম!"

23/03/2026

তোমার প্রিয় বাহিনীর নাম কি..?

20/03/2026
জাতিসংঘ মিশন আনমিস এর এসআরএসজি এর মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর গভীর শোক প্রকাশঢাকা, ১৯ মার্চ ২০২৬ (বৃহস্পতিবার): জাতিসং...
19/03/2026

জাতিসংঘ মিশন আনমিস এর এসআরএসজি এর মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর গভীর শোক প্রকাশ

ঢাকা, ১৯ মার্চ ২০২৬ (বৃহস্পতিবার): জাতিসংঘের দক্ষিণ সুদান মিশন (আনমিস)-এর জাতিসংঘ মহাসচিব এর বিশেষ প্রতিনিধি (এসআরএসজি) জনাব নিকোলাস হেইসামের প্রয়াণে বাংলাদেশ সেনাবাহিনী গভীর শোক প্রকাশ করছে।

এই শোকাবহ মুহূর্তে তাঁর শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি আমরা জানাই গভীর সমবেদনা। দক্ষিণ সুদানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তাঁর দূরদর্শী নেতৃত্ব গভীর শ্রদ্ধার সাথে স্মরণীয় হয়ে থাকবে।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গর্বিত অংশগ্রহণকারী হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী তাঁর অবদানকে অত্যন্ত গুরুত্বসহকারে মূল্যায়ন করে। তাঁর আদর্শ বিশ্বব্যাপী শান্তিরক্ষীদের অনুপ্রেরণা হিসেবে থেকে যাবে।

Bangladesh Army Expresses Deepest Condolences on the Passing of SRSG, UNMISS

Dhaka, 19 March 2026 (Thursday): Bangladesh Army expresses its deepest condolences on the passing of the Special Representative of the Secretary-General (SRSG) of UNMISS, Mr. Nicholas Haysom.

We extend our heartfelt sympathies to his family and loved ones during this difficult time. His dedicated leadership and unwavering commitment to peace and stability in South Sudan will be remembered with great respect.

As a proud contributor to UNMISS, Bangladesh Army highly values his service. His legacy will continue to inspire peacekeepers across the globe.

নিয়োগ বিজ্ঞপ্তি !!!সাহস, শৃঙ্খলা ও দেশপ্রেমে গড়ে তুলুন নিজের ভবিষ্যৎ।ত্রিমাত্রিক সক্ষমতা সমৃদ্ধ বাংলাদেশ নৌবাহিনী তরুণ...
18/03/2026

নিয়োগ বিজ্ঞপ্তি !!!

সাহস, শৃঙ্খলা ও দেশপ্রেমে গড়ে তুলুন নিজের ভবিষ্যৎ।
ত্রিমাত্রিক সক্ষমতা সমৃদ্ধ বাংলাদেশ নৌবাহিনী তরুণদের জন্য এনে দিয়েছে সমুদ্র, সমুদ্রতল এবং বিশাল আকাশে অ্যাডভেঞ্চারের সুযোগ ।
দেশের সার্বভৌমত্ব রক্ষার গৌরবময় দায়িত্ব নিতে যোগ দিন বাংলাদেশ নৌবাহিনীতে।
নাবিক ও এমওডিসি (নৌ) ভর্তি বি–২০২৬ ব্যাচে আবেদন চলছে।

অনলাইনে আবেদনের সময়ঃ ১৮ মার্চ – ২০ এপ্রিল ২০২৬

Serve the nation with honour, dignity and pride.

বিস্তারিত জানতে ভিজিট করুনঃ joinnavy.navy.mil.bd

🇧🇩

ট্রাফিক ব্যবস্থাপনায় পোর্টেবল সিগন্যাল লাইট ব্যবহার করছে পুলিশ
18/03/2026

ট্রাফিক ব্যবস্থাপনায় পোর্টেবল সিগন্যাল লাইট ব্যবহার করছে পুলিশ

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক পরিচালিত টাস্কফোর্স অভিযানে নওগাঁ সদর থানাধীন শাহাপুর এলাকায় যাত্রিবাহী বাস তল্লাশি ...
18/03/2026

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক পরিচালিত টাস্কফোর্স অভিযানে নওগাঁ সদর থানাধীন শাহাপুর এলাকায় যাত্রিবাহী বাস তল্লাশি করে ১ কেজি ৩০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) মাদকদ্রব্য জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৬ কোটি ৫০ লক্ষ টাকা।

- তোমরা ঈমানের যত্ন নিও...😔❤️
15/03/2026

- তোমরা ঈমানের যত্ন নিও...😔❤️

বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি কর্তৃক ইফতার মাহফিল অনুষ্ঠিতপবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনীর বিভি...
15/03/2026

বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি কর্তৃক ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি কর্তৃক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটিতে গমন করেন এবং উক্ত ঘাঁটিসমূহে কর্মরত কর্মকর্তা, বিমানসেনা ও অন্যান্য পদবীর সদস্যবৃন্দের সাথে সাক্ষাৎ করেন এবং কুশল বিনিময় করেন। ইফতার এর পূর্ব মুহূর্তে দেশ এবং মুসলিম উম্মাহর শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উক্ত অনুষ্ঠানসমূহে বিমান সদর দপ্তর ও সংশ্লিষ্ট ঘাঁটিসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ অন্যান্য পদবীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিসেনাবাহিনী প্রধান কর্তৃক সাভারে আর্মি ইনস্টিটিউট অফ ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন এর ভিত্তিপ্রস্তর স্থা...
15/03/2026

সংবাদ বিজ্ঞপ্তি

সেনাবাহিনী প্রধান কর্তৃক সাভারে আর্মি ইনস্টিটিউট অফ ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন এর ভিত্তিপ্রস্তর স্থাপন এবং কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন

ঢাকা, ১৫ মার্চ ২০২৬ (রবিবার): আজ (১৫ মার্চ ২০২৬) সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি এক সংক্ষিপ্ত সফরে সাভার এবং কুমিল্লা সেনানিবাসে গমন করেন। সফরকালে, সেনাপ্রধান প্রথমে সাভার সেনানিবাস সংলগ্ন আর্মি ইন্সটিটিউট অফ ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উল্লেখ্য, ২০০ শয্যাবিশিষ্ট এই প্রতিষ্ঠানে স্নায়ুরোগ ও পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তি, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু, অভিযানিক দায়িত্বে ও বিভিন্ন দুর্ঘটনায় আহত ব্যক্তিবর্গের প্রচলিত ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপির পাশাপাশি আধুনিক রোবোটিক রিহ্যাবিলিটেশন চিকিৎসা প্রদান করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

পরবর্তীতে, সেনাপ্রধান কুমিল্লা সেনানিবাসের সন্নিকটে অবস্থিত আর্মি মেডিকেল কলেজ, কুমিল্লা এর নবনির্মিত স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন এবং ৫০০ শয্যা বিশিষ্ট আর্মি মেডিকেল কলেজ হাসপাতাল, কুমিল্লা এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উল্লেখ্য, গত ১১ জানুয়ারি ২০১৫ তারিখ কুমিল্লা সেনানিবাসের নিজস্ব জায়গায় এরিয়া সদর দপ্তর, কুমিল্লা কর্তৃক প্রদত্ত ৫ একর জমির উপর আর্মি মেডিকেল কলেজ, কুমিল্লা এর একাডেমিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। আজ সেনাবাহিনী প্রধান কর্তৃক শুভ উদ্বোধনের মাধ্যমে কুমিল্লা সেনানিবাসের সন্নিকটে ৭.০৭ একর জমির উপর নিজস্ব অর্থায়নে নির্মিত কলেজের স্থায়ী ক্যাম্পাসের যাত্রা শুরু হলো। বর্তমানে এ কলেজে ২৫০ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন এবং প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ৬টি ব্যাচ থেকে মোট ২৮৩ জন শিক্ষার্থী সাফল্যের সাথে চিকিৎসক হিসেবে উত্তীর্ণ হয়ে দেশ ও বিদেশে কর্মরত রয়েছেন। এছাড়াও, আগামী শিক্ষাবর্ষ থেকে কলেজটির স্থায়ী ক্যাম্পাসে বিদেশি শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে, যা প্রতিষ্ঠানটির শিক্ষার পরিধি আন্তর্জাতিক অঙ্গনে আরও সম্প্রসারিত করবে।

উক্ত অনুষ্ঠানসমূহে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল; ডাইরেক্টর জেনারেল অব মেডিকেল সার্ভিসেস; ইঞ্জিনিয়ার ইন চীফ; এ্যাডজুটেন্ট জেনারেল; জেনারেল অফিসার কম

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Soldier's Soul - Jubayr posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category