ঢাকা-১৩ নং ওয়ার্ড হাতপাখা সমর্থক

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ঢাকা-১৩ নং ওয়ার্ড হাতপাখা সমর্থক

ঢাকা-১৩ নং ওয়ার্ড হাতপাখা সমর্থক islami Andolan Bangladesh

06/05/2025

মানুষের তৈরি আইন মিথ্যাবাদী মানুষের কথায় বলবে....আর
আল্লাহর তৈরি আইন সত্যবাদী মানুষের পক্ষে বলবেই....

15/04/2025
15/04/2025
15/04/2025
মার্চ ফর গা-জা
15/04/2025

মার্চ ফর গা-জা

09/02/2025

অপারেশন ডেভিল হান্টে যেনো আইনের ব্যত্যয় না ঘটে সেই বিষয়ে সতর্ক থাকতে হবে
-ইসলামী আন্দোলন বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, একটি নির্মম স্বৈরশাসনের অবসানের পরে দেশকে স্থিতিশীল করতে এবং জনশৃংখলা ফিরিয়ে আনতে “ডেভিল”দের নিধন করা অপরিহার্য কাজ ছিলো। সরকার দেরিতে হলেও সেই কাজ শুরু করেছে; সেজন্য তাদের ধন্যবাদ জানাচ্ছি। তিনি বলেন, পতিত স্বৈরাচারের আস্ফালন ও অপরাধীদের নিরাপদে বিচরণ করার খবর জনমনে ক্ষোভের সঞ্চার করেছে যার সর্বশেষ বহিঃপ্রকাশ দেখা গেছে গত কয়েক দিনে। একটি কার্যকর রাষ্ট্রে আইন বহির্ভুত ভাংচুর গ্রহণযোগ্য না হলেও স্বৈরাচারের নির্লজ্জতা তার পটভূমি তৈরি করেছে এবং ন্যায্যতা তৈরি করেছে।

আজ রবিবার বিকেলে পুরানা পল্টনস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সচিব পর্ষদের এক সভায় এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম ও হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, কেএম আতিকুর রহমান।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, আমরা মনে করি, বিপ্লবের পরে স্বৈরাচারের বিচারের দায়িত্ব সরকারকেই নিতে হয়। সেজন্য অপারেশন ডেভিল হান্ট একটি কার্যকর পদক্ষেপ হবে বল আমরা আশা করি। তবে একই সাথে একটি বিষয়ে সতর্ক করতে চাই যে, কোন অবস্থাতেই আইনের শাসনের ব্যত্যয় যেনো না ঘটে। অপরাধী যত বড়ই হোক বা তার পাপের পাল্লা যত ভারিই হোক তার বিচার আইনের মাধ্যমেই হতে হবে এবং আইন প্রয়োগে অবশ্যই বিদ্যমান রীতি-নীতির কঠোর অনুসরণ করতে হবে।

তিনি বলেন, অতিতের অভিজ্ঞতায় বলা যায় যে, এই ধরণের অপারেশনে কিছু কিছু ক্ষেত্রে নিরাপরাধ মানুষ ফেঁসে যায়। তথ্যের গড়মিল,গণ ধরপাকড় ইত্যাদির কারণে সাধারণ মানুষ হয়রানী হয়। আমরা সংশ্লিষ্ট সকলের প্রতি এই বিষয়গুলোতে সতর্ক দৃষ্টি রাখার অনুরোধ করছি।

09/02/2025

বিচারপতি আবদুর রউফের ইন্তেকালে
পীর সাহেব চরমোনাই'র মাগফেরাত কামনা

সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মোহাম্মদ আবদুর রউফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও মাগফেরাত কামনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

পীর সাহেব চরমোনাই মরহুম বিচারপতি আবদুর রউফ এর রুহের মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

পীর সাহেব চরমোনাই বলেন, ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরশাসক এরশাদের পতনের পর ওই বছরের ২৫ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব গ্রহণ করে বিচারপতি আবদুর রউফ
দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে যে অবদান রেখেছেন তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে।

তিনি বলেন, নিয়মতান্ত্রিকভাবে বাংলাদেশকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে বিচারপতি আবদুর রউফ সাহেবের অবদান জাতি আজীবন স্বরণ করবে। তিনি তার কাজের মধ্য দিয়ে দেশের মানুষের অন্তরে চিরকাল বেঁচে থাকবেন ।

Address

Mirpur-2 60 Feet Road
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ঢাকা-১৩ নং ওয়ার্ড হাতপাখা সমর্থক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share