Bangladesh Armed Forces Division

Bangladesh Armed Forces Division Official page of the Armed Forces Division, Bangladesh

প্রেস বিজ্ঞপ্তি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে রাসায়নিক নিরাপত্তা ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার আয়োজনঢাকা, ২০ আগস্ট ...
20/08/2026

প্রেস বিজ্ঞপ্তি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে রাসায়নিক নিরাপত্তা ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার আয়োজন

ঢাকা, ২০ আগস্ট ২০২৬ (বৃহস্পতিবার): ১৯ আগস্ট ২০২৬ তারিখে বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি) এর তত্ত্বাবধানে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের আয়োজনে কেমিক্যাল উইপন্স কনভেনশন (সিডব্লিউসি) এর অধীনে রাসায়নিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আগামী প্রজন্মের রসায়নবিদগণের ভবিষ্যৎ কর্মক্ষেত্র নির্বাচন বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ফ্যাকাল্টি ও সকল বর্ষের শিক্ষার্থীগণ অংশগ্রহন করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানীত ভাইস চ্যান্সেলর অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে বিএনএসিডব্লিউসির সদস্য সচিব এবং মহাপরিচালক, অসামরিক ও সামরিক সংযোগ পরিদপ্তর, সশস্ত্র বাহিনী বিভাগ কমডোর মোঃ মনির উদ্দীন মল্লিক, (ট্যাজ), এনপিপি, এনডিসি, পিএসসি, বিএন এর উপস্থিতিতে বক্তাগণ রাসায়নিক নিরাপত্তা, সুরক্ষা এবং দ্বৈত-ব্যবহারের (Dual-Use) ঝুঁকি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বিশেষভাবে উল্লেখ করেন, রাসায়নিক নিরাপত্তা কেবল আইনি বাধ্যবাধকতা নয়, বরং এটি ভবিষ্যৎ প্রকৌশলীদের জন্য একটি নৈতিক দায়িত্ব। বাংলাদেশে রাসায়নিক অস্ত্র কনভেনশনের আলোকে তরুনদের সচেতন করে গড়ে তুলতে বিএনএসিডব্লিউসি কর্তৃক গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা বৃদ্ধি কার্যক্রমের অংশ হিসেবে সেমিনারটি আয়োজন করা হয়।




Capstone Course 2026/2 Visit to Armed Forces Division (AFD)Dhaka, 19 August 2026 (Wednesday):     A distinguished delega...
19/08/2026

Capstone Course 2026/2 Visit to Armed Forces Division (AFD)

Dhaka, 19 August 2026 (Wednesday): A distinguished delegation of 39 members from the Capstone Course 2026/2 visited the Armed Forces Division (AFD) as part of their course curriculum. The delegation included parliamentarians, senior officers from the Bangladesh Army, Navy, and Air Force, bureaucrats, academics, diplomats, media personnel, prominent business leaders, senior police officer and eminent scholars. The delegation was warmly received by Lieutenant General Mir Mushfiqur Rahman, BSP, SUP, ndc, psc, Principal Staff Officer (PSO) of the Armed Forces Division. The delegation was briefed on the functions of the AFD, complemented by lively and candid interactive session. The head of the delegation Major General Md Rashed Amin, OSP, rcds, ndc, psc (retd) expressed sincere gratitude to the PSO for organizing such an impactful visit. In response, PSO conveyed profound appreciation to the National Defence College for selecting AFD as one of the key destinations for the Capstone Course.




12/08/2026
Defence Services Command and Staff College Sri Lanka Visit at Armed Forces Division (AFD)Dhaka, 09 August 2026 (Sunday):...
09/08/2026

Defence Services Command and Staff College Sri Lanka Visit at Armed Forces Division (AFD)

Dhaka, 09 August 2026 (Sunday): A distinguished delegation of 14 members from the Defence Services Command and Staff College, Sri Lanka visited the Armed Forces Division (AFD) as part of their Course Curriculum. The delegation was warmly welcomed on behalf of the Principal Staff Officer (PSO) by the Director General, Training Directorate. During the visit, the Head of the Delegation, Colonel BPC Wanniarachchi, RSP, psc called on Director General, Training Directorate Air Commodore Abdullah-Al-Masud, GUP, ndc, afwc, psc. The delegation received a comprehensive briefing on the functions of the Armed Forces Division, followed by an interactive session. The Head of Delegation expressed sincere gratitude for organizing a highly impactful visit and for highlighting the significance of the Armed Forces Division.




সংবাদ বিজ্ঞপ্তিনবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম-এর র‍্যাংক ব্যাজ পরিধানঢাকা, ২৩ জুলাই ২০২৬...
23/07/2026

সংবাদ বিজ্ঞপ্তি

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম-এর র‍্যাংক ব্যাজ পরিধান

ঢাকা, ২৩ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার): ২৩ জুলাই ২০২৬ তারিখ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং বিদায়ী নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান নবনিযুক্ত নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম, এনবিপি, এনপিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি-কে ভাইস এডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। আজ সকালে ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে মাননীয় প্রধানমন্ত্রীর অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই র‍্যাংক ব্যাজ পরানো হয়।

এ সময় মাননীয় প্রধানমন্ত্রী নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে অভিনন্দন জানান। নবনিযুক্ত নৌবাহিনী প্রধান বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। একইসাথে তিনি, নৌবাহিনীকে আরও আধুনিক, সক্ষম ও সময়োপযোগী বাহিনী হিসেবে এগিয়ে নিতে তাঁর মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা কামনা করেন। অনুষ্ঠানে, সশস্ত্র বাহিনী বিভাগ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি, সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, ওএসপি, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান, বিএসপি, এসইউপি, এনডিসি, পিএসসি এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রজ্ঞাপন অনুসারে নবনিযুক্ত নৌবাহিনী প্রধান আজ ২৩ জুলাই ২০২৬ তারিখ (অপরাহ্ন) হতে বিদায়ী নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এর স্থলাভিষিক্ত হবেন।




22/07/2026
Armed Forces Division officers visiting and exchanging views with troops in Summer TrainingDhaka, 12 July 2026 (Sunday):...
12/07/2026

Armed Forces Division officers visiting and exchanging views with troops in Summer Training

Dhaka, 12 July 2026 (Sunday): A delegation of Armed Forces Division (AFD) visited Purbachal and Gazipur on 11 July 2026 to observe the ongoing ‘Summer Training Exercise-2026’ of Bangladesh Army. The visit aimed to promote professional exchange, reinforce jointness and inter-service cooperation among three Services.

সশস্ত্র বাহিনী বিভাগের কর্মকর্তাবৃন্দ কর্তৃক গ্রীষ্মকালীন প্রশিক্ষণ-২০২৬ পরিদর্শন ও সৈনিকদের সঙ্গে মতবিনিময়

ঢাকা, ১২ জুলাই ২০২৬ (রবিবার): সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) একটি প্রতিনিধি দল গত ১১ জুলাই ২০২৬ তারিখে পূর্বাচল ও গাজীপুরে চলমান বাংলাদেশ সেনাবাহিনীর ‘গ্রীষ্মকালীন প্রশিক্ষণ-২০২৬’ পরিদর্শন করেছেন। এই পরিদর্শনের মূল লক্ষ্য ছিল পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং তিন বাহিনীর মধ্যে যৌথ ও আন্তঃবাহিনী সমন্বয়কে আরও সুদৃঢ় করা।




Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Armed Forces Division posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category