রতনগঞ্জ হিলফুল ফুজুল সংগঠন

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • রতনগঞ্জ হিলফুল ফুজুল সংগঠন

রতনগঞ্জ হিলফুল ফুজুল সংগঠন অরাজনৈতিক ও সামাজিক সংগঠন।

শিক্ষা ঐক্য মানবতা

إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ‎‎‎রতনগঞ্জ হিলফুল ফুজুল সংগঠনের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হাফিজ আব্দুল ও...
10/04/2026

إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ‎‎‎
রতনগঞ্জ হিলফুল ফুজুল সংগঠনের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হাফিজ আব্দুল ওয়াহাব মান্নার সম্মানিত পিতা জনাব মাওলানা আব্দুর রহিম সাহেব আজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রতনগঞ্জ হিলফুল ফুজুল সংগঠনের পক্ষ থেকে আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদাউসে উচ্চ মর্যাদা দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই দুঃখ ভারাক্রান্ত মুহূর্ত অতিক্রম করার তাওফিক প্রদান করেন।

রতনগঞ্জ হিলফুল ফুজুল সংগঠনের দ্বিতীয় মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্নজ্ঞান ও নৈতিকতার আলো ছ...
04/04/2026

রতনগঞ্জ হিলফুল ফুজুল সংগঠনের দ্বিতীয় মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন

জ্ঞান ও নৈতিকতার আলো ছড়িয়ে দেওয়ার মহৎ প্রত্যয়ে রতনগঞ্জ হিলফুল ফুজুল সংগঠন আয়োজিত দ্বিতীয় মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সুচারুভাবে ও অত্যন্ত সৌন্দর্যমণ্ডিতভাবে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষকবৃন্দ, অভিভাবক, পরীক্ষার্থী ও অতিথি এবং সংগঠনের দায়িত্বশীলবৃন্দ। তাঁদের উপস্থিতি ও অনুপ্রেরণামূলক বক্তব্য এ আয়োজনকে করেছে আরও প্রাণবন্ত ও সফল।

তরুণ প্রজন্মের মাঝে শিক্ষার প্রতি ভালোবাসা, মেধার বিকাশ এবং নৈতিক মূল্যবোধ জাগ্রত করার সুনির্দিষ্ট উদ্দেশ্যে এই সংগঠনের উদ্যোগ নিঃসন্দেহে এক প্রশংসনীয় ও সময়োপযোগী পদক্ষেপ।

এই সফল আয়োজনের পেছনে যাঁদের নিরলস পরিশ্রম, আন্তরিকতা এবং আত্মনিবেদন রয়েছে— সেই সকল দায়িত্বশীল সদস্য, শিক্ষক, আয়োজক, স্পনসর, স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গের প্রতি রতনগঞ্জ হিলফুল ফুজুল সংগঠন জানায় আন্তরিক শ্রদ্ধা, ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা।

আমরা আল্লাহ তায়ালার দরবারে দোয়া করি— সংগঠনের এ মহৎ উদ্যোগ যেন সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দিতে নিরন্তর অব্যাহত থাকে এবং ক্রমে আরও বৃহত্তর পরিসরে জ্ঞান ও মানবতার সেবায় ভূমিকা রাখে।
— রতনগঞ্জ হিলফুল ফুজুল সংগঠন

৪ এপ্রিল ২০২৬ইং

আগামীকাল রতনগঞ্জ হিলফুল ফুজুল সংগঠন এর ২য় মেধা বৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে।
03/04/2026

আগামীকাল রতনগঞ্জ হিলফুল ফুজুল সংগঠন এর ২য় মেধা বৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে।

রতনগঞ্জ হিলফুল ফুজুল সংগঠনের সম্মানিত সভাপতি হাফিজ শাহ মো. নাজমুদ্দীন মুরাদ সাহেবের প্রবাসে যাত্রার জন্য বিরল সম্মানসূচক...
05/02/2026

রতনগঞ্জ হিলফুল ফুজুল সংগঠনের সম্মানিত সভাপতি হাফিজ শাহ মো. নাজমুদ্দীন মুরাদ সাহেবের প্রবাসে যাত্রার জন্য বিরল সম্মানসূচক ক্রেস্ট প্রদান করা হয়েছে। তাঁর নেতৃত্বে সংগঠনের অগ্রগতি, মেধা বৃত্তি পরীক্ষার সফল আয়োজন এবং সমাজসেবামূলক কার্যক্রমগুলো আমাদের সকলের কাছে অমলিন স্মৃতি হিসেবে রয়ে গেছে। তাঁর অক্লান্ত পরিশ্রম ও নিরলস উদ্যোগ সংগঠনকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।

সংগঠন পরিবারের পক্ষ থেকে তাঁকে প্রবাসী জীবনে সুসমৃদ্ধি, সুস্বাস্থ্য ও অফুরন্ত সাফল্য কামনা করি। আল্লাহপাক তাঁকে সকল সৌভাগ্য প্রদান করুন এবং তাঁর অনুপস্থিতিতে সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য আমরা সকলে প্রতিজ্ঞাবদ্ধ।

রতনগঞ্জ হিলফুল ফুজুল সংগঠন
সকল সদস্যের পক্ষ থেকে।
০৫ ফেব্রুয়ারী ২০২৬ইং

ফলাফল প্রকাশ রতনগঞ্জ হিলফুল ফুজুল সংগঠনের ২য় মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে, মেধাবী শিক্ষার্থীদের এই সাফল্য অর...
29/12/2025

ফলাফল প্রকাশ
রতনগঞ্জ হিলফুল ফুজুল সংগঠনের ২য় মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে, মেধাবী শিক্ষার্থীদের এই সাফল্য অর্জনে অভিনন্দন ও শুভকামনা।
ধন্যবাদান্তে,
রতনগঞ্জ হিলফুল ফুজুল সংগঠন


#রতনগঞ্জহিলফুলফুজুলসংগঠন

গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি! রতনগঞ্জ হিলফুল ফুজুল সংগঠনের ২য় মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল আগামীকাল রোজ সোমবার স্থানীয় সময় রাত ৯...
28/12/2025

গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি!

রতনগঞ্জ হিলফুল ফুজুল সংগঠনের ২য় মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল আগামীকাল রোজ সোমবার স্থানীয় সময় রাত ৯টায় সংগঠনের ফেইসবুক পেইজে প্রকাশিত হবে।

হাফিজ শাহ মো নাজমুদ্দীন মুরাদ
সভাপতি
রতনগঞ্জ হিলফুল ফুজুল সংগঠন

#রতনগঞ্জহিলফুলফুজুল #মেধাবৃত্তি_২০২৫ #ফলাফলপ্রকাশ

#রতনগঞ্জহিলফুলফুজুলসংগঠন

আগামীকাল বৃহস্পতিবার শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির অন‍্যতম খলিফা প্রিন্সিপাল আল্লাম...
24/12/2025

আগামীকাল বৃহস্পতিবার শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির অন‍্যতম খলিফা প্রিন্সিপাল আল্লামা শুয়াইবুর রহমান বালাউটি ছাহেব রাহমাতুল্লাহি আলাইহির ঈসালে সাওয়াব মাহফিল। আপনারা আমন্ত্রিত।

#বালাউট_ছাহেব_বাড়ি
#রতনগঞ্জ_জকিগঞ্জ_সিলেট
#রতনগঞ্জ_হিলফুল_ফুজুল_সংগঠন
#সিলেট_নিউজ_টুডে

রতনগঞ্জ হিলফুল ফুজুল সংগঠনের অর্থ সম্পাদক হাফিজ রিয়াদ হোসেন রাফি’র প্রবাস গমন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে তাঁর প্রতি সম্মা...
18/12/2025

রতনগঞ্জ হিলফুল ফুজুল সংগঠনের অর্থ সম্পাদক হাফিজ রিয়াদ হোসেন রাফি’র প্রবাস গমন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে তাঁর প্রতি সম্মান ও শুভকামনার নিদর্শন হিসেবে একটি সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

তিনি সংগঠনের কার্যক্রমে নিয়মিত সময় দিতেন এবং অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করেছেন। সংগঠনের প্রতি তাঁর আন্তরিকতা ও অবদান আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি।

প্রবাস জীবনে তাঁর সুস্বাস্থ্য, সফলতা ও দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ তায়ালা যেন তাঁকে হেফাজতে রাখেন এবং সর্বত্র কল্যাণ দান করেন—আমিন।

১৮ ডিসেম্বর ২০২৫ইং
#রতনগঞ্জ_হিলফুল_ফুজুল_সংগঠন

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রতনগঞ্জ হিলফুল ফুজুল সংগঠনের পক্ষ থেকে দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। মহান মুক্তিয...
16/12/2025

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রতনগঞ্জ হিলফুল ফুজুল সংগঠনের পক্ষ থেকে দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। মহান মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনা করি।
আল্লাহ তায়ালা আমাদের প্রিয় বাংলাদেশকে হেফাজত করুন, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করুন এবং দেশকে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণে ভরিয়ে দিন—আমিন।

আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ রোজ বৃহস্পতিবার রাহনুমায়ে শরিয়ত ওয়াত তরীকত,উস্তাজুল কুররা ওয়াল উলামা ওয়াল মুহাদ্দিসীন, শাহ-সূফী হ...
14/12/2025

আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ রোজ বৃহস্পতিবার রাহনুমায়ে শরিয়ত ওয়াত তরীকত,উস্তাজুল কুররা ওয়াল উলামা ওয়াল মুহাদ্দিসীন, শাহ-সূফী হযরত আল্লামা মোহাম্মদ শুয়াইবুর রহমান বালাউটি ছাহেব রাহিমাহুল্লাহ'র বার্ষিক ইসালে সাওয়াব মাহফিল আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ রোজ বৃহস্পতিবার সকাল ১০ টা হইতে পরদিন ফজর পর্যন্ত বালাউট ছাহেব বাড়ী সংলগ্ন মাঠে ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে।
উক্ত মাহফিলের সফলতা কামনা করি।

#বালাউট_ছাহেব_বাড়ি
#জকিগঞ্জ _সিলেট

 #মেধাবৃত্তি_পরীক্ষা২০২৫ #রতনগঞ্জ_হিলফুল_ফুজুল_সংগঠন
01/12/2025

#মেধাবৃত্তি_পরীক্ষা২০২৫
#রতনগঞ্জ_হিলফুল_ফুজুল_সংগঠন

রতনগঞ্জ হিলফুল ফুজুল সংগঠনের ২য় মেধা বৃত্তি পরীক্ষা সাফল্যের সঙ্গে সম্পন্ন

রতনগঞ্জ, ২৯ নভেম্বর: রতনগঞ্জ হিলফুল ফুজুল সংগঠন কর্তৃক আয়োজিত দ্বিতীয় মেধা বৃত্তি পরীক্ষা আজ শনিবার মনসুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। সকাল থেকেই শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা উপস্থিত হয়ে পরীক্ষার পরিবেশকে সুন্দর ও সুশৃঙ্খল করেছেন।

পরীক্ষায় বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষার সুষ্ঠু পরিচালনা ও তদারকির দায়িত্বে ছিলেন সংগঠনের সভাপতি হাফিজ শাহ মোহাম্মদ নাজমুদ্দীন মুরাদ, উপদেষ্টা মণ্ডলী, কার্যনির্বাহী কমিটি ও স্বেচ্ছাসেবকগণ। তারা পরীক্ষার শুরু আগে কেন্দ্র পরিদর্শন করে সকল প্রস্তুতি পর্যালোচনা এবং শৃঙ্খলা নিশ্চিত করেন।

সংগঠনের সভাপতি হাফিজ শাহ মোহাম্মদ নাজমুদ্দীন মুরাদ বলেন:

রতনগঞ্জ হিলফুল ফুজুল সংগঠন শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে এই মেধা বৃত্তি পরীক্ষা আয়োজন করেছে। শিক্ষার্থীরা যেন প্রতিযোগিতার মাধ্যমে নিজেকে মূল্যায়ন করতে পারে, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও আমরা শিক্ষাসংক্রান্ত কার্যক্রম অব্যাহত রাখব।

পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ আয়োজনের কারণে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, এই ধরনের কার্যক্রম গ্রামীণ এলাকার শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং শিক্ষাগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

পরীক্ষা শেষে সংগঠন কর্তৃপক্ষ সকল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, প্রশ্নপ্রণেতা, হল সুপার, হল ডিউটি অফিসার এবং স্বেচ্ছাসেবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। শীঘ্রই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণের আয়োজন করা হবে।

রতনগঞ্জ হিলফুল ফুজুল সংগঠন আশা করছে, এই ধরনের শিক্ষা–উন্নয়নমূলক পদক্ষেপ আগামী প্রজন্মের শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক ও গঠনমূলক পরিবেশ প্রদানে সহায়ক হবে।

#মেধাবৃত্তি_পরীক্ষা২০২৫
#রতনগঞ্জ_হিলফুল_ফুজুল_সংগঠন

Address

Zakiganj. Sylhet
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when রতনগঞ্জ হিলফুল ফুজুল সংগঠন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category