Ex-Forces Association

Ex-Forces Association Welfare for Ex Forces (Army, Navy, Airforce, Police, BGB, Ansar)

উগান্ডার সেনাপ্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবারের আবারও বিতর্কিত ও অদ্ভুত দাবি। এবার তার নিশানায় রয়েছে তুরস্ক। সোমালিয়ায়...
12/04/2026

উগান্ডার সেনাপ্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবারের আবারও বিতর্কিত ও অদ্ভুত দাবি। এবার তার নিশানায় রয়েছে তুরস্ক। সোমালিয়ায় উগান্ডার সামরিক ত্যাগের বিনিময়ে তুরস্ককে ১ বিলিয়ন ডলার পরিশোধের নির্দেশ দিয়েছেন তিনি। তার আরেকটি দাবি—টাকার পাশাপাশি তাকে একজন ‘সুন্দরী তুর্কি স্ত্রী’ও দিতে হবে!

​সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জেনারেল মুহুজি তুরস্ককে স্পষ্ট ভাষায় ৩০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। তার দাবি অনুযায়ী, গত ২০ বছর ধরে উগান্ডার সৈন্যরা সোমালিয়ায় আল-শাবাবের বিরুদ্ধে লড়াই করে যে নিরাপত্তা নিশ্চিত করেছে, তার সুফল ভোগ করছে তুরস্ক। তিনি অভিযোগ করেন, উগান্ডার সৈন্যদের জীবনের বিনিময়ে অর্জিত স্থিতিশীলতাকে কাজে লাগিয়ে তুরস্ক সোমালিয়ার বন্দর ও বিমানবন্দর থেকে বিপুল অর্থ আয় করছে। এই 'নিরাপত্তা লভ্যাংশ' হিসেবেই তিনি ১ বিলিয়ন ডলার দাবি করেছেন।

জেনারেল মুহুজি কেবল অর্থ দিয়েই ক্ষান্ত হননি; তার দাবিগুলোর মধ্যে অন্যতম অদ্ভুত বিষয় হলো একজন তুর্কি জীবনসঙ্গিনীর আবদার। তিনি সরাসরি জানিয়েছেন, এই চুক্তির অংশ হিসেবে তুরস্ককে তার জন্য একজন সুন্দরী নারী পাঠাতে হবে যাকে তিনি বিয়ে করবেন। এই প্রথম নয়, এর আগেও তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে বিয়ে করার বিনিময়ে ১০০টি গরু উপহার দেওয়ার প্রস্তাব দিয়ে আন্তর্জাতিক মহলে হাসির খোরাক হয়েছিলেন।

জেনারেল মুহুজি হুঁশিয়ারি দিয়েছেন যে, আগামী ৩০ দিনের মধ্যে যদি তুরস্ক এই ১ বিলিয়ন ডলার এবং তার ব্যক্তিগত আবদার পূরণ না করে, তবে কাম্পালায় অবস্থিত তুরস্কের দূতাবাস বন্ধ করে দেওয়া হবে।

এই বক্তব্য বিশ্লেষণের মাধ্যমে বোঝা যায় যে ভবিষ্যতে প্রতিরক্ষা ব্যবস্থায় কিছু পরিবর্তন বা সংস্কারের ইঙ্গিত থাকতে পারে। যে...
12/04/2026

এই বক্তব্য বিশ্লেষণের মাধ্যমে বোঝা যায় যে ভবিষ্যতে প্রতিরক্ষা ব্যবস্থায় কিছু পরিবর্তন বা সংস্কারের ইঙ্গিত থাকতে পারে। যেমন:
• আধুনিক প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গঠন
• আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও কৌশল উন্নয়ন
• অভ্যন্তরীণ নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী সক্ষমতা বৃদ্ধি

তবে এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নও উঠে আসে—এই “আধুনিক ভিশন” বাস্তবায়নে কতটা স্বচ্ছতা, জবাবদিহিতা ও অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি থাকবে? শুধুমাত্র উচ্চপর্যায়ের বক্তব্য নয়, মাঠপর্যায়ের সদস্যদের কল্যাণ, ন্যায়বিচার এবং প্রাপ্য সম্মান নিশ্চিত করা।

12/04/2026

প্রধানমন্ত্রী Tarique Rahman এর সামরিক দরবারে সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে কুশল বিনিময় 🇧🇩❤️
এই কুশল বিনিময় সার্থক হউক:
#বিডিআর হ 'ত্যা'কাণ্ডের বিচার নিশ্চিত করনে
#সশস্ত্র বাহিনীর বঞ্চিত সদস্যদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়ার মাধ্যমে
#মেজর সিনহা হ'ত্যা'কাণ্ডের রায় বাস্তবায়নের মাধ্যমে
#সশস্ত্র বাহিনীর পে-স্কেল বাস্তবায়নের মাধ্যমে
#আধুনিক প্রতিরক্ষা নীতি প্রনয়ণ এবং আধুনিক সমরাস্ত্র ক্রয়ের মাধ্যমে
ইনশাআল্লাহ আমাদের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল Akm Shamsul Islam স্যারের সার্বিক তত্ত্বাবধানে মাননীয় প্রধানমন্ত্রী বাস্তবায়ন করবেন।

সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর দরবার।  ঢাকা সেনানিবাস।
12/04/2026

সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর দরবার। ঢাকা সেনানিবাস।

সে ভারি নয়, সে আমার ভাই। #বাংলাদেশ_সেনাবাহিনী
11/04/2026

সে ভারি নয়, সে আমার ভাই।

#বাংলাদেশ_সেনাবাহিনী

🟢যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন করলেন সেনাবাহিনী প্রধানযুক্তরাষ্ট্র সফর শেষে আজ (১০ এপ্রিল ২০২৬) দেশে প্রত্যাবর্তন কর...
10/04/2026

🟢যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন করলেন সেনাবাহিনী প্রধান

যুক্তরাষ্ট্র সফর শেষে আজ (১০ এপ্রিল ২০২৬) দেশে প্রত্যাবর্তন করলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।

সফরকালে, তিনি জর্জিয়া অঙ্গরাজ্য-এ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করেন। এ সময় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশী শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ জর্জিয়া অঙ্গরাজ্যের পক্ষ থেকে তাঁকে একটি বিশেষ রেজ্যুলেশন প্রদান করা হয়। এছাড়া গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে দ্বিপাক্ষিক বৈঠক সমূহে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত নিরাপত্তা সহযোগিতা নতুন মাত্রায় উন্নীত করতে একটি উচ্চপর্যায়ের গোয়েন্দা প্রতিনি...
10/04/2026

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত নিরাপত্তা সহযোগিতা নতুন মাত্রায় উন্নীত করতে একটি উচ্চপর্যায়ের গোয়েন্দা প্রতিনিধি দল শীঘ্রই ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে রওনা দিচ্ছে।
দেশের শীর্ষ গোয়েন্দা সংস্থা Directorate General of Forces Intelligence (DGFI)-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এই প্রতিনিধি দলের সফরের মূল উদ্দেশ্য হলো—দ্বিপাক্ষিক গোয়েন্দা সমন্বয়কে আরও শক্তিশালী করা, নিরাপত্তা-সংক্রান্ত তথ্য আদান-প্রদানকে গতিশীল করা এবং সন্ত্রাসবিরোধী অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি করা।
সফরকালে প্রতিনিধি দল United States-এর সংশ্লিষ্ট গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবে। বৈঠকগুলোতে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি, উদীয়মান হুমকি, সাইবার ও হাইব্রিড নিরাপত্তা চ্যালেঞ্জ এবং যৌথ প্রতিরোধ কৌশল নিয়ে গভীর আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশেষ সূত্রে জানা গেছে, আলোচনার একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার থাকবে Rakhine State-এর চলমান সংঘাত পরিস্থিতি এবং জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর কার্যক্রম। এ প্রেক্ষাপটে সীমান্তবর্তী নিরাপত্তা, শরণার্থী প্রবাহ এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সমন্বিত কৌশল প্রণয়নের ওপর গুরুত্ব আরোপ করা হবে।

বাংলাদেশ বিমান বাহিনীর ৭৫তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্স এর সনদপত্র বিতরণ অনুষ্ঠানঅদ্য ০৯ এপ্রিল ২০২৬, (বৃহস্পতিবার) তারি...
09/04/2026

বাংলাদেশ বিমান বাহিনীর ৭৫তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্স এর সনদপত্র বিতরণ অনুষ্ঠান

অদ্য ০৯ এপ্রিল ২০২৬, (বৃহস্পতিবার) তারিখে বাংলাদেশ বিমান বাহিনীর ৭৫তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্স এর সনদপত্র বিতরণ অনুষ্ঠান ফ্লাইট সেফটি ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান, ওএসপি, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণোত্তীর্ণ কর্মকর্তাদের মাঝে সনদপত্র ও ট্রফি বিতরণ করেন।

উক্ত কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর ১৮ জন, বাংলাদেশ সেনাবাহিনীর ০২ জন এবং শ্রীলঙ্কা ও কাতার বিমান বাহিনীর ০১ জন করে সর্বমোট ২২ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রধান অতিথি প্রশিক্ষণোত্তীর্ণ সকল কর্মকর্তাগণের মাঝে সনদপত্র বিতরণ করেন ও কোর্সে সেরা নৈপুণ্যের জন্য ফ্লাইট লেফটেন্যান্ট সারাফ তাসনিম (ইঞ্জিনিয়ারিং)- কে ‘বিমান বাহিনী প্রধানের ট্রফি’ এবং সার্টিফিকেট প্রদান করেন। সফলতার সাথে প্রশিক্ষণ সমাপ্তির জন্য প্রধান অতিথি অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানান এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহবান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বাংলাদেশ সেনাবাহিনী এবং কাতার দূতাবাস এর আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বিমান বাহিনীর ৭৫তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্স এর সনদপত্র বিতরণ অনুষ্ঠানবাংলাদেশ বিমান বাহিনীর ৭৫তম ফ্লাইট সেফট...
09/04/2026

বাংলাদেশ বিমান বাহিনীর ৭৫তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্স এর সনদপত্র বিতরণ অনুষ্ঠান

বাংলাদেশ বিমান বাহিনীর ৭৫তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্স এর সনদপত্র বিতরণ অনুষ্ঠান ফ্লাইট সেফটি ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান, ওএসপি, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণোত্তীর্ণ কর্মকর্তাদের মাঝে সনদপত্র ও ট্রফি বিতরণ করেন।

উক্ত কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর ১৮ জন, বাংলাদেশ সেনাবাহিনীর ০২ জন এবং শ্রীলঙ্কা ও কাতার বিমান বাহিনীর ০১ জন করে সর্বমোট ২২ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রধান অতিথি প্রশিক্ষণোত্তীর্ণ সকল কর্মকর্তাগণের মাঝে সনদপত্র বিতরণ করেন ও কোর্সে সেরা নৈপুণ্যের জন্য ফ্লাইট লেফটেন্যান্ট সারাফ তাসনিম (ইঞ্জিনিয়ারিং)- কে ‘বিমান বাহিনী প্রধানের ট্রফি’ এবং সার্টিফিকেট প্রদান করেন। সফলতার সাথে প্রশিক্ষণ সমাপ্তির জন্য প্রধান অতিথি অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানান এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহবান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বাংলাদেশ সেনাবাহিনী এবং কাতার দূতাবাস এর আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎঢাকা, ০৯ এপ্রিল ২০২৬: প্রধানমন...
09/04/2026

মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ০৯ এপ্রিল ২০২৬: প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম পিএসসি, জি, (অব:) এর সঙ্গে আজ বৃহস্পতিবার (০৯-০৪-২০২৬) বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার H.E. Sarah Cooke সৌজন্য সাক্ষাৎ করেন। যুক্তরাজ্যের হাইকমিশনারের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলের এ সাক্ষাৎকার অনুষ্ঠান ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে, পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে প্রতিরক্ষা সহায়তা বৃদ্ধির বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এছাড়া, উভয় দেশের মধ্যে বিদ্যমান সামরিক সুসম্পর্ক অটুট রাখার বিষয়েও আলোচনা হয়।

সতর্কতামূলক বিজ্ঞপ্তি: সেনা কর্মকর্তা ও ডিজিএফআই-এর ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণামূলক কার্যক্রম প্রসঙ্গে ইদানীং পরিলক্...
09/04/2026

সতর্কতামূলক বিজ্ঞপ্তি: সেনা কর্মকর্তা ও ডিজিএফআই-এর ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণামূলক কার্যক্রম প্রসঙ্গে

ইদানীং পরিলক্ষিত হচ্ছে যে, একটি প্রতারক চক্র বাংলাদেশ সেনাবাহিনী ও ডিজিএফআই-এর ব্রিগেডিয়ার জেনারেল ও লেফটেন্যান্ট কর্নেলসহ বিভিন্ন পদমর্যাদার সামরিক কর্মকর্তার ভুয়া পরিচয় প্রদান করে সাধারণ জনগণকে মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্নভাবে ভয়-ভীতি প্রদর্শন করছে। এ ক্ষেত্রে তারা সেনাবাহিনীর বিভিন্ন ওয়েবসাইট থেকে ইউনিফর্ম পরিহিত সেনা কর্মকর্তাদের ছবি সংগ্রহ করে হোয়াটসঅ্যাপের প্রোফাইলে ব্যবহার করে বিশ্বাস অর্জনের মাধ্যমে প্রতারণামূলক কার্যক্রম পরিচালনার অপচেষ্টা চালাচ্ছে।

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনী বা কোনো গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে এ ধরনের কোনো যোগাযোগ করা হয় না। যদি কোনো ব্যক্তি সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে ফোন বা বার্তার মাধ্যমে ভয়-ভীতি প্রদর্শন করে অথবা অসদুপায়ে কোনো সুবিধা আদায়ের চেষ্টা করে, তাহলে অনুগ্রহ করে তাৎক্ষণিকভাবে উক্ত ব্যক্তির মোবাইল নম্বরসহ নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

সকলকে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে। প্রতারক চক্রকে আইনের আওতায় আনয়নের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।

Address

Mohakhali
Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when Ex-Forces Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category