15/07/2026
চন্দনাইশের দূর্গত এলাকায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর ত্রাণ টিম
------------------------------------------------------------
ধর্ম, বর্ণ, দল-মত নির্বিশেষে সকলেরই এ মূহুর্তে বানভাসী মানুষের পাশে দাঁড়াতে হবে- অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন
--------------------------------------------------------
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর উদ্যোগে অদ্য ১৫ জুলাই '২৬ বুধবার বিকেল ৩টা থেকে চন্দনাইশের দূর্গত এলাকায় পানিবন্দি মানুষের পাশে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর ত্রাণ টিম এর ৩য় দফা সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। এ ত্রাণ কার্যক্রমের আওতায় ৫ শতাধিক পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ত্রান সহযোগিতার মধ্যে রয়েছে- শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ঔষধ, নগদ টাকাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি। এছাড়াও জরুরি চিকিৎসা সহায়তার জন্য আন্তর্জাতিক সেবাধর্মী সংস্থা আঞ্জুমানে খুদ্দামুন নাস (একেএনবি) এর একটি এম্বুলেন্সসহ পূর্ণাঙ্গ চিকিৎসা টিম বিদ্যমান ছিল। সংগঠনের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন এর নেতৃত্বাধীন ত্রাণ টিমে অন্যান্যদের মধ্যে উপস্থিত আছেন- ইসলামিক ফ্রন্ট এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক
মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম,
সংগঠনের চট্টগ্রাম মহানগর সহ সভাপতি মাওলানা কাজী মফিজুর রহমান, দক্ষিণ জেলা সহ সাধারণ সম্পাদক অধ্যাপক শহিদুল্লাহ সাদা, মাওলানা আবদুল মজিদ, মাওলানা নুরুল আলম,ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দীন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চন্দনাইশ উপজেলা সহ সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন জিলানী, সাধারণ সম্পাদক মাওলানা শফিউল আলম কাদেরী, আবদুল্লাহ ইকবাল, হাফেজ তাওহিদ প্রমূখ। ত্রাণ বিতরণ পরবর্তী স্থানীয়দের উদ্দেশ্যে অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন বলেছেন- চন্দনাইশের বিভিন্ন ইউনিয়ন এখনো বন্যার পানিতে ভাসছে। রান্না বান্না করতে না পারায় অনেকেই অভুক্ত থেকে নানাবিধ রোগ- বালাইকে আলিঙ্গন করছে। অনেকের ক্ষেত-খামার, ফসলি জমি নষ্ট হয়ে একেবারে নিঃস্ব হয়ে পড়েছে। এখনো অসংখ্য মানুষ খোলা আকাশের নিচে বসবাস করছে। তাই ধর্ম, বর্ণ, দল-মত নির্বিশেষে সকলেরই এ মূহুর্তে বানভাসী মানুষের পাশে দাঁড়াতে হবে মন্তব্য করে বলে তিনি অবিলম্বে সরকারকে অসহায়দের পাশে দাঁড়ানোসহ বিত্তবানদের প্রতিও তিনি উদাত্ত আহবান জানান। উল্লেখ্য যে, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় ত্রাণ টিম পরিচালনায় সর্বাত্মক সহযোগিতা করেন- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা ও চন্দনাইশ উপজেলা।
বার্তা প্রেরক
স্বাক্ষরিত
মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম
দপ্তর সম্পাদক
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ
ক্যাপশন- চন্দনাইশের বিভিন্ন স্থানে ত্রাণ সামগ্রী বিতরন করছেন- অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন।