BNP Activists

BNP Activists বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি
১ লা সেপ্টেম্বর, ১৯৭৮ -এ বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে প্রতিষ্ঠ

ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটনে ডা. জুবাইদা রহমান।“Fostering the Future Together: Global Coalition S...
25/03/2026

ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটনে ডা. জুবাইদা রহমান।“Fostering the Future Together: Global Coalition Summit”

আন্দোলনের স্মৃতি থেকে ...বিগত ১৭ বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন নিয়ে নিজ ফেসবুক পোস্টে ডাঃ তৌফিক জোয়ার্দার এক স্মৃতিচারণ...
13/01/2026

আন্দোলনের স্মৃতি থেকে ...

বিগত ১৭ বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন নিয়ে নিজ ফেসবুক পোস্টে ডাঃ তৌফিক জোয়ার্দার এক স্মৃতিচারণ করেন। স্মৃতিচারণের মাঝে বিএনপি'র তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান (বর্তমান চেয়ারম্যান) তারেক রহমানের সততা ও ন্যায়ের প্রতি অবিচল অবস্থান প্রস্ফুটিত হয়েছে।

নিম্নে পোস্টি দেয়া হলো —

“তারিখটা ৫ এপ্রিল ২০১৯। কুখ্যাত লাইলাতুল ইলেকশনে অংশগ্রহণের পর বিএনপি তখন স্বভাবতঃ বিপর্যস্ত ও হতঃবিহ্বল। আমরা কয়েকজন সেই অবস্থা থেকে উত্তরণের কর্মকৌশল নিয়ে কাজ শুরু করি। তা প্রেজেন্ট করার জন্য Prof. Dr. Morshed Hasan Khan এবং বড় ভাই Dr-Shah Muhammad Aman Ullah-র উদ্যোগে লন্ডন যাই। ওই তারিখে লন্ডনের কিংস্টন লজ হোটেলে জনাব Tarique Rahman-এর সাথে আমার সাক্ষাৎ হয়।

কুখ্যাত সেই নির্বাচনের আগে থেকেই গোপনে ফ্যাসিবাদের বিরুদ্ধে নানারকম কাজ শুরু করেছিলাম। আজ অনেকে একটা মাস বা একটা দিনকেই ফ্যাসিবাদের বিরুদ্ধে গণমানুষের একমাত্র প্রতিরোধ হিসেবে মনে করে থাকেন। কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই নানা ফ্রন্টে এবং নানা ফর্মে দেড় দশক ধরেই চলমান ছিল। আমরা জানতাম না ফ্যাসিবাদের পতন কখন, কিভাবে হবে; কিন্তু দৃঢ় বিশ্বাস ছিল একদিন না একদিন তা হবেই—এটা কেবল সময়ের ব্যাপার। কাজেই রেজিস্ট্যান্স বা প্রতিরোধের সলতেটা জালিয়ে রাখতে হবে যে কোনো মূল্যে।

সেই রেজিস্ট্যান্সের সবচেয়ে বড় অংশীদার ছিল Bangladesh Nationalist Party-BNP। তাই আমরা কোনো দলের সদস্য না হয়েও নিজ নিজ অবস্থান ও পেশাগত এক্সপার্টিজের জায়গা থেকে বিএনপিকে স্ট্র্যাটেজিক সাপোর্ট দেওয়ার সিদ্ধান্ত নেই। আমরা বলতে, সেই প্রজেক্টে মূলতঃ কাজ করেছিলাম আমি, অর্থনীতিবিদ Zia Hassan ভাই এবং রাজনৈতিক বিশ্লেষক ও স্কুলের বড় ভাই Shafquat Rabbee Anik। এখানে জানিয়ে রাখা ভালো, আমি সেসময় কোনো দলের সাথে যুক্ত না থাকলেও বিএনপি এবং কিছু মধ্যবামপন্থী মোর্চার পক্ষে কিছু কাজ করেছিলাম, ফাইন্যান্সিয়াল ও নন-ফাইন্যান্সিয়াল সাপোর্ট যুগিয়েছিলাম কিছু কার্যক্রমে। ফাইন্যান্সিয়াল সাপোর্ট অবশ্য ডানপন্থী কিছু ব্যক্তি বা গ্রুপকেও দিয়েছিলাম সাধ্যমত, বিশেষ করে মোদির আগমন পরবর্তী ধরপাকড়ে হেফাযতে ইসলামের কর্মী সমর্থকরা যখন পর্যুদস্ত, তাদের জন্য। আরও ডিসক্লেইমার দেওয়া দরকার যে, যে সময়ের কথা বলছি সে সময় কোনো রাজনৈতিক দলের সদস্য না হলেও আমি পরবর্তীতে Doctors Association of Bangladesh (DAB) এবং Ziaur Rahman Foundation-এর লাইফ মেম্বার হই। আমার সাথের বাকি দু’জনের রাজনৈতিক অ্যাফিলিয়েশনের কথা আমি জানিনা। ইন ফ্যাক্ট, এসব অ্যাফিলিয়েশেনের প্রশ্ন তখন মনেও আসতো না; আমাদের সবার উদ্দেশ্য ছিল এক—হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতন।

Fatima Tuj Johra-র একটা পোস্ট ভাইরাল হয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে যে জনাব তারেক রহমান বলেছেন, “এরকম মিথ্যা বলে মানুষকে বেশিদিন ঠকানো যায়না। সাময়িকভাবে তারা লাভ করতে পারে, কিন্তু আল্টিমেটলি সত্যকেই মানুষ গ্রহণ করবে”। সেই ২০১৯ সালেই জনাব তারেক রহমানের এই মনোভাবের প্রমাণ পেয়েছিলাম। যদিও যথেষ্ট দূরদৃষ্টি না থাকায় এবং বয়সে আরেকটু কাঁচা ও রাজনীতিতে অনভিজ্ঞ হওয়ায় সে সময় তাঁর অবস্থান নিয়ে মনে উষ্মা জন্মেছিল—তা আজ স্বীকার করতে দ্বিধা নেই। সেই গল্পটা বরং বলি।

জনাব তারেক রহমান টানা প্রায় দুই ঘন্টা আমাদের প্রেজেন্টেশন দেখলেন, কথা শুনলেন এবং স্বভাবসূলভ অত্যন্ত ক্রিটিকাল সব প্রশ্ন ছুঁড়ে দিলেন। নিজের কোনো পদ-পদবি না থাকায়, সেসবের কোনো লোভ বা প্রয়োজন না থাকায় এবং সর্বোপরি সেসব যাচ্ঞা করার পরিস্থিতি না থাকায় তাঁর সাথে কোনো জড়তা ছাড়াই নানা তর্কে বিতর্কে সময়টা পার হয়। মুখের ওপর দুর্মুখের মতো নানা কথাও বলি যা তিনি প্রশ্রয়ের হাসি দিয়ে হজম করেছিলেন। এখন সেসব ভাবলে রীতিমতো বিব্রত বোধ করি, কিন্তু তিনি যে সত্যিই গণতান্ত্রিক মানসিকতার এক বিরল বাংলাদেশি রাজনীতিবিদ, সেই প্রতীতিও তখনই জন্মে। আলোচনা—তর্ক বিতর্ক বলাই ভালো--আরও চলতো, কিন্তু জোহরের নামাযের সময় হয়ে যাওয়ায় বিনীতভাবে তিনি বিদায় নিয়েছিলেন।

আমরা তাঁকে দেশে ও দেশের বাইরে ইমপ্লিমেন্ট করার মতো নানা স্ট্র্যাটেজি দেই এবং আমরা কিভাবে সেখানে ভূমিকা রাখতে পারি তারও একটা আইডিয়া দেই। এর অনেকগুলো স্ট্র্যাটেজি ছিল সোশাল মিডিয়া, স্থানীয় মিডিয়া এবং আন্তর্জাতিক মিডিয়া নিয়ে। ’ন্যারেটিভ’ শব্দটা এখন বহু ব্যবহারে জীর্ণ হয়ে গেলেও সেসময় এটা মোটামুটি স্বল্পব্যবহৃত একটা অভিধা ছিল। এ বিষয়ে আমাদের পরামর্শ শুনে তিনি পাল্টা প্রশ্ন করেছিলেন, “এসব কাজ কি আওয়ামী লীগও করছে?” আমি বলেছিলাম, “জ্বি, করছে”। তিনি পাল্টা প্রশ্ন করেছিলেন, “তারা কি সত্যিই জনপ্রিয়?” তিনি কোথায় যাচ্ছেন তা তখনো বুঝতে না পেরে কিছুটা বিভ্রান্তির বোধ নিয়ে উত্তর দিয়েছিলাম, “না, তারা সত্যি সত্যি জনপ্রিয় নয়।” তিনি ফ্ল্যাট ফেইসে বললেন, “তাহলে আমরা কেন ওসব করতে যাব? মানুষকে মিথ্যা ন্যারেটিভের ফাঁদে ফেলে বিভ্রান্ত করে ক্ষমতায় যাওয়ার কোনো ইচ্ছা আমার নেই। মানুষ যখন জাগবে, আল্লাহ যখন চাইবেন, তখনই আমরা ক্ষমতায় যাব ইনশাল্লাহ।”

আগেই বলেছি, তাঁর কথায় সেদিন খুশি হতে পারিনি। কিন্তু তাঁর প্রত্যেকটা কথা নিউরোনে খোদাই হয়ে গিয়েছিল। আজ এতগুলো বছর পরে তাঁকে ডেলফির ভবিষ্যৎদ্রষ্টার মতো মনে হয়। আমার নিরাশ চেহারা দেখে মোরশেদ স্যার এবং আমান ভাই কৌতূক বোধ করেছিলেন; তাঁরা তো ভাইয়াকে আমার চেয়ে অনেক ভালো করে জানতেন। অনেকেই আজ তারেক রহমানের স্টেটম্যানশিপ নতুন নতুন দেখতে পেয়ে চমৎকৃত হচ্ছেন। অনেকে আবার সন্দেহময় প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন, এগুলো লোক দেখানো নয়তো? আমার সৌভাগ্য যে তাঁর গণতান্ত্রিক চিন্তা চেতনার ঝলক আমি আরও আগেই দেখেছি। সেটা যে লোক দেখানো ছিলনা তার প্রমাণ আমি পেয়েছি। কারণ, তা হলে তাঁর সেই অবস্থান এতগুলো বছর পরে আজও অটুট থাকতনা।”

#রাজনীতি #বিএনপি #তারেকরহমান

বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা ও সংগ্রাম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। - ডা. জুবাইদা রহমান
13/01/2026

বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা ও সংগ্রাম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
- ডা. জুবাইদা রহমান

02/12/2025

বেগম খালেদা জিয়ার একটি বিশেষ সাক্ষাৎকার।

Begum Khaleda Zia

#দেশনেত্রীবেগমখালেদাজিয়া #দেশনেত্রী_বেগম_খালেদা_জিয়া #বেগমখালেদাজিয়া #খালেদাজিয়া
#বিএনপি


দেশের গণতন্ত্রের স্বার্থে, একইভাবে এই দেশের মানুষ এবং দেশের স্বার্থে আপনাদেরকে সঠিক ভূমিকা পালন করতে হবে।—তারেক রহমান   ...
02/12/2025

দেশের গণতন্ত্রের স্বার্থে, একইভাবে এই দেশের মানুষ এবং দেশের স্বার্থে আপনাদেরকে সঠিক ভূমিকা পালন করতে হবে।
—তারেক রহমান

#সবারআগেবাংলাদেশ #ধানেরশীষ #বিএনপি

শুভ জন্মদিন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। 💐💐💐🎁🎁🎁🎂🎂🎂❤️❤️💚💚 #তারেক_রহমান  #জন্মদিন  #বিএনপি          #ত...
20/11/2025

শুভ জন্মদিন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। 💐💐💐🎁🎁🎁🎂🎂🎂❤️❤️💚💚

#তারেক_রহমান #জন্মদিন #বিএনপি
#তারেকরহমান

#তারেকরহমান #তারেকরহমানবিএনপি #বিএনপি ゚

ধানের শীষ জিতলে আপনি জিতবেন। বিজয়ী হবে দেশ এবং গণতন্ত্র।-তারেক রহমান০২ নভেম্বর ২০২৫
06/11/2025

ধানের শীষ জিতলে আপনি জিতবেন।
বিজয়ী হবে দেশ এবং গণতন্ত্র।
-তারেক রহমান
০২ নভেম্বর ২০২৫

06/11/2025

The Legacy Of Ziaur Rahman: Episode 01

জাতি যখন দুশ্চিন্তায় ও বিভাজনে দিশেহারা! ঠিক তখন রেডিওতে বেজে উঠলো একজন তরুণ অফিসার জিয়াউর রহমানের কন্ঠস্বর, “I do hereby declare the Independence of Bangladesh.” এ যেন এক মহাকব্যিক মূহূর্ত! যুদ্ধক্ষেত্র থেকে তিনি জাতির মানচিত্র এঁকেছিলেন সাহসে, রক্তে আর বিশ্বাসে।

#জিয়াউররহমান #প্রেসিডেন্টজিয়া #বিএনপি #সবার_আগে_বাংলাদেশ

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসবাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কর্মসূচি ১।   ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও...
06/11/2025

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কর্মসূচি

১। ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঐ দিন সকাল ৬ টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় প্রতাকা উত্তোলন করা হবে।

২। দিবসটি উপলক্ষে ৭ নভেম্বর সকাল ১০ টায় দলের জাতীয় নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মী মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারে পুস্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।

৩। দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র উদ্যোগে ০৭ নভেম্বর ২০২৫, শুক্রবার বেলা ৩ টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালী অনুষ্ঠিত হবে। ঐদিনই সারাদেশে বিএনপি’র উদ্যোগে জেলা ও উপজেলা পর্যায়ে র‌্যালী অনুষ্ঠিত হবে।

৪। এছাড়াও দিবসটি উপলক্ষে দলের অঙ্গ ও সহযোগী সংগঠন স্ব স্ব উদ্যোগে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালন করবে।
ক) শ্রমিক দল-৫ নভেম্বর-আলোচনা সভা
খ) ছাত্রদল-৮ নভেম্বর-আলোচনা সভা (৭ ও ৮ নভেম্বর টিএসসি-তে আলোকচিত্র প্রদর্শনী)
গ) ওলামা দল-৯ নভেম্বর-এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
ঘ) তাঁতী দল-১০ নভেম্বর-আলোচনা সভা
ঙ) কৃষকদল-১১ নভেম্বর-আলোচনা সভা
চ) জাসাস-১৩ নভেম্বর-শহীদ মিনারে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান

৫। ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র উদ্যোগে ১২ নভেম্বর ২০২৫ বুধবার চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা।

৬। ৬ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ডকুমেন্টরী (ভিডিও, স্থিরচিত্র) ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়াসহ ফেসবুক, ইউটিউব, অনলাইনে প্রকাশ করা হবে।

৭। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পোষ্টার ও ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন- ২০২৬ফরিদপুর- ০২আসনে বিএনপির প্রার্থীশামা ওবায়েদ ইসলাম                    #শামাওবায়েদ ...
06/11/2025

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন- ২০২৬

ফরিদপুর- ০২
আসনে বিএনপির প্রার্থী
শামা ওবায়েদ ইসলাম




#শামাওবায়েদ
#বিএনপি

আলহামদুলিল্লাহ্প্রিয় খুলনা-৩ বাসী,আমি রকিবুল ইসলাম বকুল,আল্লাহর অশেষ রহমতে বিএনপি থেকে খুলনা-৩ আসনে আপনাদের সেবায় মনোন...
06/11/2025

আলহামদুলিল্লাহ্

প্রিয় খুলনা-৩ বাসী,
আমি রকিবুল ইসলাম বকুল,
আল্লাহর অশেষ রহমতে বিএনপি থেকে খুলনা-৩ আসনে আপনাদের সেবায় মনোনীত হয়েছি।

আজ আমি শুধু একটি পদ প্রার্থী হিসেবে নয়, বরং খুলনার প্রতিটি মানুষের আশা, স্বপ্ন এবং অগ্রগতির জন্য আপনাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করছি।

আমার অঙ্গীকার—খুলনার প্রতিটি মানুষ যেন নিরাপদ, সমৃদ্ধ এবং মর্যাদাপূর্ণ জীবন যাপন করতে পারে। আমরা একসাথে খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলীর প্রতিটি রাস্তা, বাজার ও পাড়ায় পৌঁছাবো, মানুষের সমস্যা শুনব এবং তা সমাধান করবো। প্রতিটি পদক্ষেপেই জনগণের কল্যাণই হবে আমাদের প্রথম অগ্রাধিকার।

আপনারা যদি আমার পাশে থাকেন, আমরা শুধু উন্নয়নই নয়, বরং ন্যায়, শৃঙ্খলা ও স্বচ্ছতার সংস্কৃতিও প্রতিষ্ঠা করতে পারব। আসুন, আমরা একসাথে একটি শক্তিশালী, সুন্দর এবং সমৃদ্ধ খুলনা গড়ি—যেখানে প্রতিটি ছেলে-মেয়ে, প্রতিটি পরিবার তার স্বপ্ন পূরণের সুযোগ পাবে।

খুলনা-৩, এই পথ শুধু আমার নয়, আমাদের সবার। আপনার বিশ্বাস ও সমর্থনেই সম্ভব হবে আমাদের এ যাত্রা।
আমরা একসাথে করতে পারি—খুলনাকে একটি অনন্য ও গর্বিত শহর হিসেবে গড়ে তুলতে।

রকিবুল ইসলাম বকুল
ছাত্রবিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)

#ছাত্রদল #৩১দফা #বিএনপি াংলা #তারেকরহমান #শিক্ষা

৩ সেপ্টেম্বর ২০২৫ বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের ১৮ তম কারামুক্তি দিবস।২০০৭ সালে...
02/09/2025

৩ সেপ্টেম্বর ২০২৫ বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের ১৮ তম কারামুক্তি দিবস।

২০০৭ সালের ৭ মার্চ ভোররাতে দেশী-বিদেশী ষড়যন্ত্রের অংশ হিসেবে তৎকালীন সরকার তাকে কোনো অভিযোগ ছাড়াই বাসা থেকে গ্রেফতার করে নিয়ে যায়। রিমান্ডে নৃশংস নির্যাতন ও টানা ৫৫৪ দিনের কারাবাস শেষে, সরকারের সাজানো সব মামলায় আদালত থেকে জামিন লাভ করেন তিনি।

২০০৮ সালের ৩ সেপ্টেম্বর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জননেতা তারেক রহমান কারামুক্তি লাভ করেন।


Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when BNP Activists posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share