Abdullah Al Harun Sohel

Abdullah Al Harun Sohel Chairman of National Democratic Party (NDP)

08/09/2026

‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ কে পবিত্র কুরআনের আইনের সঙ্গে সাংঘর্ষিক যারা বলবেন, তারা ধর্মীয় আইন সম্পর্কে অজ্ঞ!

07/09/2026

আমার রাজনীতির শুরু থেকে উপজেলার ও স্থানীয় জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে অনেক সখ্যতা! তাঁদের আচার ব্যবহারে জামাতের সমর্থক এবং নেতৃবৃন্দের উপর পূর্ণ আস্থা সৃষ্টি হয়। কিন্তু ২০২৪ এর ৫ আগস্টের পর থেকে আমার বিশ্বাস দুর্বল হতে থাকে বিশেষ করে বর্তমান রাজনীতিতে কিছু উচ্ছিষ্ট ও আশালীন রাজনীতিবীদদের আশ্রয়স্থল হওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সাধারণ মানুষের আস্থা হারাচ্ছেন! আমি জামাতের নেতৃবৃন্দকে বিনীতভাবে অনুরোধ করব, ইসলামী দল হিসাবে আপনার এমন চরিত্রের লোকদের প্রশ্রয় দিবেন না!

07/09/2026

সবার আগে বাংলাদেশ অনুরূপ আমরা সবার জন্য বাংলাদেশ করতে চাই! দেশের জ্বালানি সংকটময় মুহুর্তে বিশেষ করে বিদুৎ ব্যবহারে যদি আমরা সচেতন হই তবে আমাদের সঞ্চিত বিদুৎ অন্যরা ব্যবহার করতে পারবে তাই আমাদেরকে এসি, লাইট ও ফ্যান ব্যবহার সংকুচিত করতে হবে। বর্তমান সংকট বৈশ্বিক তাই তা মোকাবেলা করতে সরকারকে গতিশীল হয়ে হবে আর আমাদের হতে হবে মিতব্যয়ী!
ইরানের সঙ্গে অবৈধ ইসরায়েল-আমেরিকা যুদ্ধ এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সারা বিশ্বেই জ্বালানি ও খাদ্য সংকট তৈরি করেছে! বর্তমানে পরিস্থিতি অনুযায়ী নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা স্থিতিশীল আছে কিন্তু বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের ভারত প্রীতিতে বাংলাদেশে গ্যাস কূপ স্থাপন করা হয়নাই কিন্ত ভারত ঠিকই বঙ্গোপসাগরসহ দেশের প্রায় চারিদিক থেকে গ্যাস উত্তোলন করেছে। বর্তমান সরকার গ্যাস উত্তোলনের প্রকল্প হাতে নিয়েছে! আমাদের নিজস্ব গ্যাস সরবরাহ পর্যাপ্ত থাকলে বৈশ্বিক সংকটে জ্বালানির জন্য আমাদের অন্যের উপর নির্ভরশীল থাকতে হতো না! আসুন সবাই, সবার পাশে থাকি!!

দরবেশের হাট ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির পূর্ণাঙ্গ কমিটি!মাদ্রাসার অভিভাবক, শিক্ষক/শিক্ষিকা-কর্মকর্তা/কর্মচারী, ছাত্র-ছা...
01/09/2026

দরবেশের হাট ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির পূর্ণাঙ্গ কমিটি!
মাদ্রাসার অভিভাবক, শিক্ষক/শিক্ষিকা-কর্মকর্তা/কর্মচারী, ছাত্র-ছাত্রী এবং এলাকার সকলের আন্তরিক সহযোগিতায় দরবেশের হাট ফাজিল মাদ্রাসাকে একটি ধর্মীয় গাম্ভীর্যে আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়তে চাই!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির-এনডিপির পক্ষ থেকে বিএনপির প্রত...
01/09/2026

বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির-এনডিপির পক্ষ থেকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সদ্য সাবেক চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং দলের চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ নেতা কর্মীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

30/08/2026

আর আল্লাহ যখন আহলে কিতাবদের কাছ থেকে প্রতিজ্ঞা গ্রহণ করলেন যে, তা মানুষের নিকট বর্ণনা করবে এবং গোপন করবে না, তখন তারা সে প্রতিজ্ঞাকে নিজেদের পেছনে ফেলে রাখল আর তার কেনা-বেচা করল সামান্য মূল্যের বিনিময়ে। সুতরাং কতই না মন্দ তাদের এ বেচা-কেনা - সূরা আল ইমরান:১৮৭

আজ জনতার অধিকার পার্টির জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে.....
24/08/2026

আজ জনতার অধিকার পার্টির জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে.....

22/08/2026

বাংলাদেশের ২৩তম (ভারপ্রাপ্তদের বাদ দিলে ১৭তম) রাষ্ট্রপতি হলেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি - এনডিপির পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জানাই রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন!
তিনি বর্তমান রাজনীতির এক নক্ষত্র! শিক্ষকতার পেশা থেকে প্রশাসনিক দায়িত্ব এবং রাজনীতি। একটি বড় দলের মহাসচিব থেকে মন্ত্রী! তাঁর সততা, রাজনৈতিক প্রজ্ঞা, সাধারণ মানুষে জনপ্রিয়তা ও রাজনৈতিক অঙ্গনে গ্রহণ যোগ্যতা তাঁকে দেশের সর্বোচ্চ ও মর্যাদাকর আসনে আসীন করেছে। এইটা উনার প্রতি মহান সৃষ্টিকর্তা আল্লাহর রহমত ও মানুষের ভালোবাসা!
বাংলাদেশের অভিভাবক হিসাবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করে দেশের গণতন্ত্র অক্ষুণ্ন রেখে ৫ আগস্ট ২০২৪ এর আশা আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে তাঁর সাংবিধানিক দায়িত্ব পালন করবেন এ প্রত্যাশা সকলের।

গতকাল বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠানে....
22/08/2026

গতকাল বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠানে....

আজ বাংলাদেশের জন্য গণতন্ত্রের জন্য ঐতিহাসিক দিন ১৭ ফেব্রুয়ারি ২৬ সুষ্ঠ ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী শপথ নি...
21/08/2026

আজ বাংলাদেশের জন্য গণতন্ত্রের জন্য ঐতিহাসিক দিন ১৭ ফেব্রুয়ারি ২৬ সুষ্ঠ ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী শপথ নিয়েছিলেন আর আজ ২১ আগস্ট ২০২৬ গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতি শপথ নিবেন। ছাত্র-জনতার গণভুত্থানের এটাই সফলতা!
ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি - এনডিপির পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতি (নির্বাচিত) জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন!
ইনশা আল্লাহ্ এই গণতান্ত্রিক Transition এর প্রত্যক্ষ স্বাক্ষী হবে!

Address

Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abdullah Al Harun Sohel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share