23/08/2026
প্রায়ই দেখবেন--স্বামী তার স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, বন্ধু বন্ধুকে, ভাই তার বোনকে, বোন তার ভাইকে--চেহারা নিয়ে কটুক্তি করছে।
কেউ একটু কালো, কেউ একটু মোটা, কেউ খাটো, কারও নাক সুন্দর নয়, কারও দাঁত বাঁকা--এসব নিয়ে হাসাহাসি, খোঁচা দেওয়া কিংবা অপমান করা যেন খুব স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। আমাদের মধ্যে চেহারা নিয়ে অহংকারের শেষ নেই।
একজন মানুষের ব্যবহারটাই আসল। সে দেখতে কেমন, গায়ের রং কেমন, লম্বা নাকি খাটো--এসব আসলে খুব বেশি ম্যাটার করে না। ম্যাটার করে তার আচরণ, মন-মানসিকতা এবং অন্যকে সে কতটা সম্মান করে।
কারণ চেহারা তার নিজের তৈরি নয়--এটা সৃষ্টিকর্তার দেওয়া। কিন্তু ব্যবহার, আচরণ ও মন-মানসিকতা সম্পূর্ণ তার নিজের নিয়ন্ত্রণে।
চেহারা মানুষকে আকর্ষণ করতে পারে, কিন্তু ভালো ব্যবহারই মানুষকে মনে জায়গা করে দেয়।
অথচ আমরা একবারও ভাবি না--যে চেহারা নিয়ে আমরা অন্যকে অপমান করছি, সেই চেহারাটাও তো সৃষ্টিকর্তারই দেওয়া। আপনার কাছে যে মানুষটি দেখতে সাধারণ, অন্য কারও কাছে সে-ই হয়তো পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ। তাই মানুষের চেহারা নিয়ে নয়, তার চরিত্র নিয়ে কথা বলুন।
তার গায়ের রং নিয়ে নয়, তার মনের রং দেখুন। তার উচ্চতা নিয়ে নয়, তার ব্যবহারের উচ্চতা দেখুন।
কারণ বয়সের সঙ্গে চেহারা বদলে যায়, সৌন্দর্য একদিন ম্লান হয়ে যায়।
কিন্তু একজন মানুষের সুন্দর ব্যবহার, ভদ্রতা, সম্মানবোধ আর ভালো মানসিকতা- এসবই তাকে মানুষের হৃদয়ে দীর্ঘদিন বাঁচিয়ে রাখে।