15/01/2026
দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই—-সারোয়ার ওয়াদুদ চৌধুরী
নির্বাচনের পূর্বে সকল রাজনৈতিক দলকে দেশের জনগণের একমাত্র আকাঙ্ক্ষা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জনসম্মুখে “দুর্নীতি দমন ও প্রবীণ কল্যাণ মন্ত্রনালয়” গঠন করবেন মর্মে অঙ্গীকার করতে হবে। রাষ্ট্রের প্রধান, দলের প্রধান, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ সহ যে কোনো ব্যক্তির সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশ করতে হবে। হিসেবে গড়মিল বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক কঠোর শাস্তির ব্যবস্থা কার্যকর করতে হবে। জনগণ, বিশেষ করে তরুণ প্রজন্ম সুন্দর ভাষন ও সিনিয়র শিক্ষিত নেতাদের তাবেদারীতে বিরক্ত। জনগণ দৃশ্যমান কাজ দেখতে চায়।
জুলাই গণঅভ্যুত্থানের পর সংস্কার-সংস্কার সংস্কার- রবীন্দ্রনাথের জুতো আবিষ্কারের কাহিনি? রাষ্ট্রযন্ত্রের অপরিহার্য ৫ টি গুরুত্বপূর্ণ অঙ্গ ১) সিভিল প্রশাসন ২) সেনাবাহিনী ৩) বিচার বিভাগ ৪) পুলিশ বাহিনী ৫) আর্থিক প্রতিষ্ঠানে গভর্নেন্স বা সুশাসন সংস্কার নিশ্চিত হয়েছে? জুলাই সনদের পক্ষে একগ্রুপ হ্যঁ, আরেক গ্রুপ না এর পক্ষে গোপনে এবং প্রকাশ্যে প্রচারণা চালাচ্ছে!!
ভোটের মাঠে এমপি নির্বাচনের উৎসবমুখর পরিবেশ দূরের কথা—মেম্বার বা চেয়ারম্যান নির্বাচনের উৎসব পরিলক্ষিত হচ্ছে না। দলের হাইকমান্ডের নির্দেশ এখনও স্হানীয় নেতাকর্মীদের মধ্যে পরিলক্ষিত হচ্ছে না, জনগণের মধ্যে ভোট প্রদানে শঙ্কা বিরাজমান।
বাস্তবে সৎ সাহসী, নিঃস্বার্থ, নির্মোহ, নিবেদিত দেশপ্রেমিকদের জনপ্রতিনিধি হওয়ার সুযোগ বা সম্ভাবনা নেই বললেই চলে। এমনকি বর্তমান রাজনৈতিক বন্দোবস্তে সাধারণ মধ্যবিত্ত মানুষের রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ নেই। রাজনীতি এখনও তাবেদার, চাটুকার, অন্ধ দলদাস, রাজনৈতিক দুর্বৃত্ত, ব্যবসায়িক দুর্বৃত্ত, আমলা দুর্বৃত্ত, ক্ষমতালোভী, সুযোগ সন্ধানী, মাফিয়া-সিন্ডিকেট, ধনী ও ক্ষমতাবানদের হাতে বন্দি। অন্যদিকে, বাজার অর্থনীতি মানুষের জীবনকে আরও অনিরাপদ করেছে।
শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান সবই ব্যবসা হয়ে গেছে। শ্রমিক, কৃষক, মজলুম জনগোষ্ঠী, মধ্যবিত্ত কারো কথাই নীতিনির্ধারণে গুরুত্ব পায় না।
বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পরেও এশিয়ার উন্নত দেশ জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, চায়না, মালয়েশিয়া, হংকং, তাইওয়ান, ভিয়েতনামের মতো বাংলাদেশের ৮৭% মজলুম জনগোষ্ঠীর একমাত্র আকাঙ্ক্ষা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার রাজনৈতিক দল সমূহের ঐক্যবদ্ধ অঙ্গীকার নেই। যারা বিভিন্ন সরকারের সময় কবিতা পড়ে, গান গেয়ে ১৩% এর নিকট দেশটাকে জিম্মি করেছে, তারাই সরকার, রাজনৈতিক দল সমূহের ছত্রছায়ায় জামাই আদরে ঘুরে বেড়াচ্ছে। আর যেই চোরগুলো দেশ ছেড়ে পালিয়েছে, তারাও গণসংবর্ধনা নিয়ে দেশে ফেরার আয়োজনের চেষ্টা করছে!! আমাদের স্বার্থ, স্বজনপ্রীতি, আত্মীয়তাপ্রীতি, আপোষ মিমাংসা বন্ধ হবে না!!
মুনাফেকদের কারখানায় জিম্মি দেশের ৮৭% মজলুম জনগোষ্ঠী!!
এসকল ধান্দাবাজ মুনাফেকরা নিজস্ব প্রেসক্রিপশন নিয়ে মজলুম জনগোষ্ঠীকে ধোঁকা দিচ্ছে!!
সরকার, বহুমুখী সুবিধা বাদী, চাঁদাবাজ, ধান্দাবাজ, আমলা দুর্বৃত্ত, ব্যবসায়িক দুর্বৃত্ত, রাজনৈতিক দুর্বৃত্ত মিথ্যা ঘোষণা দিয়ে একাধিক বাড়ি, প্লট, ফ্ল্যাটের মালিক। এই বিষয়টির যথাযথ তদন্ত হলে দেশের ২ বছরের বাজেটের সংস্থান হবে ইনশাআল্লাহ।
জাতির দুর্ভাগ্য সার্টিফিকেটধারী শিক্ষিত দাবিদার মুনাফেকদের সংখ্যা অনেক বেশি!!
পৃথিবীতে ক্ষনস্হায়ী স্বার্থ, ক্ষমতার জন্য এতো অভিনয়, এতো সহিংসতা, এতো মিথ্যাচার———পরকালীন মুক্তির চিন্তা নেই!!
লোভ, মোহ, স্বার্থ, আত্মপ্রীতি, স্বজনপ্রীতি, আত্মগরিমা, আত্মগৌরব, আত্মঅহংকার, দ্বিধা-দ্বন্দ্ব' বিভক্তি-বিভ্রান্তি, অপব্যাখ্যা-অপপ্রচার, পারস্পরিক কাঁদা ছোড়াছুঁড়ি, দলীয় কোন্দল, জেদ-অহংকার, হিংসা-বিদ্বেষ, মিথ্যা, উচ্ছৃঙ্খলতা পরিহার করে নিবেদিত, নিঃস্বার্থ, নির্মোহ, লির্লোভ দেশপ্রেমিকদের নেতৃত্বে দলমত নির্বিশেষে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জাতীয় ঐক্যে গড়ে তোলা একান্ত অপরিহার্য।
দেশবরেণ্য নেতৃবৃন্দ সামান্য কিছু টাকা, অপকর্ম ঢাকতেই ১/২ সিটের জন্য এইভাবে দল বিলুপ্ত করে/নিজের আত্মমর্যাদা, আত্মসম্মান বিক্রি করে দিবেন!! এমপি, মন্ত্রী হলে ফুলের মালার পরে জুতার মালাও অপেক্ষা করে অতীতের অভিজ্ঞতা এতো সহসাই আমরা ভুলে যাচ্ছি।
আমাদের দেশপ্রেম, নেতা এবং নেতৃত্বের সংকট দূর হবে না?
হে মহান স্রষ্টা হে দয়াময় আমাদের ক্ষমতাপ্রেমিক নয়, দেশপ্রেমিক হওয়ার হেদায়েত দান করুন, আমিন🤲
সারোয়ার ওয়াদুদ চৌধুরী
সাধারণ সম্পাদক ও মুখপাত্র
দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটি
ফেসবুক Sarwar Wadud Chowdhury