স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় জন অংশগ্রহণে কার্যকর স্থানীয় সরকার

নাগরিক অংশগ্রহণে ঢাকার সমস্যা সমাধানে ‘দক্ষিণের জানালা’ কার্যকর ভূমিকা রাখবে: স্থানীয় সরকার মন্ত্রীঢাকা, ৬ জুন ২০২৬ (শনি...
06/06/2026

নাগরিক অংশগ্রহণে ঢাকার সমস্যা সমাধানে ‘দক্ষিণের জানালা’ কার্যকর ভূমিকা রাখবে: স্থানীয় সরকার মন্ত্রী

ঢাকা, ৬ জুন ২০২৬ (শনিবার):
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নাগরিক, বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকদের সমন্বয়ে গড়ে ওঠা ‘দক্ষিণের জানালা’ উদ্যোগ ঢাকার নগর সমস্যার টেকসই সমাধান খুঁজে বের করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার রাজধানীর ফারস হোটেল অ্যান্ড রিসোর্টে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে ‘দক্ষিণের জানালা’ নাগরিক প্ল্যাটফর্মের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, শুধু সেমিনার বা আলোচনা নয়, বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ঢাকাকে আরও বাসযোগ্য ও আধুনিক নগরীতে পরিণত করতে এ উদ্যোগ সহায়ক হবে। এ লক্ষ্যে সরকার ও স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে।

তিনি আশা প্রকাশ করেন, ‘দক্ষিণের জানালা’র মাধ্যমে নাগরিকরা শাসন ও উন্নয়ন প্রক্রিয়ায় সরাসরি মতামত দেওয়ার সুযোগ পাবেন। এর ফলে নাগরিক সচেতনতা বৃদ্ধি পাবে এবং তথ্যনির্ভর পরিকল্পনা ও কার্যকর নীতিনির্ধারণ সহজ হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আবদুস সালাম। পরে ‘নাগরিক ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে জলাবদ্ধতা, নগর স্বাস্থ্য ও মশক নিয়ন্ত্রণসহ বিভিন্ন নগর সমস্যা এবং সেগুলোর সমাধান নিয়ে বিশেষজ্ঞরা আলোচনা করেন।

05/06/2026
বিএনপি উদার গণতন্ত্রে বিশ্বাসী, কোনো বিভাজন সৃষ্টি করতে চাই না: স্থানীয় সরকার মন্ত্রী
04/06/2026

বিএনপি উদার গণতন্ত্রে বিশ্বাসী, কোনো বিভাজন সৃষ্টি করতে চাই না: স্থানীয় সরকার মন্ত্রী

আজ বৃহস্পতিবার রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে (পিআইবি) ‘বর্তমান প্রেক্ষাপটে জিয়াউর রহমানের স্বাধীন নির্জ....

জিয়াউর রহমানের নেতৃত্বে স্বাধীনতার সূচনা, তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ: স্থানীয় সরকার মন্ত্রীঢাকা, বৃহস্পত...
04/06/2026

জিয়াউর রহমানের নেতৃত্বে স্বাধীনতার সূচনা, তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ: স্থানীয় সরকার মন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার (০৪ জুন ২০২৬):

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম থেকে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ও যুদ্ধের ঘোষণা দিয়ে স্বাধীনতা যুদ্ধের সূচনা করেছিলেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে জিয়াউর রহমানের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। দেশের মানুষ আজ একটি আত্মমর্যাদাশীল ও স্বাবলম্বী বাংলাদেশ দেখতে চায় বলেও তিনি মন্তব্য করেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর সার্কিট হাউজ রোডে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভা ও সংবাদপত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা আধিপত্যবাদের বাইরে গিয়ে নিজের পায়ে দাঁড়াবো, দেশের মানুষ এখন সেই বাংলাদেশ দেখতে চায়। আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই। আশা করি, তাঁর নেতৃত্বে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে।

অনুষ্ঠানে সভাপ্রধানের বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, রাষ্ট্র পরিচালনা ও নীতি নির্ধারণের ক্ষেত্রে বিদ্যমান সকল পক্ষকে সমন্বয়ের মাধ্যমে এগিয়ে যেতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আন্তর্জাতিক পরিমণ্ডলে মিত্রদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পথে এগিয়ে নিয়েছিলেন। পাশাপাশি গার্মেন্টস শিল্পের বিকাশ এবং জনশক্তি রপ্তানির মাধ্যমে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছিলেন।

এর আগে অনুষ্ঠানের শুরুতে অতিথিরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন, কর্ম ও রাজনৈতিক অবদানভিত্তিক সংবাদপত্র প্রদর্শনী পরিদর্শন করেন। প্রদর্শনীতে তাঁর রাজনৈতিক জীবন, রাষ্ট্র পরিচালনা এবং দেশের উন্নয়নে অবদানসংবলিত বিভিন্ন সংবাদ প্রতিবেদন, আলোকচিত্র ও দলিল উপস্থাপন করা হয়।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাণী-“বাংলাদেশসহ দুনিয়া...
27/05/2026

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাণী-

“বাংলাদেশসহ দুনিয়াজুড়ে মুসলমানদের আমি পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। কামনা করি তাদের অবিরাম সুখ, শান্তি ও সমৃদ্ধি।

ইসলাম ও ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসবের দ্বিতীয়টি। এর অন্তর্নিহিত চেতনা হচ্ছে ‘ত্যাগের উৎসব’। এটি কোরবানী ঈদ নামেও পরিচিত। ঈদুল আযহার তাৎপর্য হচ্ছে আল্লাহ’র নৈকট্য লাভ করা। সেজন্য বিশ্বমুসলিম ঈদুল আযহার উৎসবে মিলিত হয়। মনের অশুভ অন্ধকার দুর করে সহজ-সরল-অনাড়াম্বর জীবন যাপনের মাধ্যমে স্রষ্টার সন্তষ্টি অর্জনের মূল শিক্ষার উৎসই হচ্ছে পশু কোরবানী। কোরবানীর মহিমান্বিত শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে আল্লাহ’র নিকট নিজেকে সমর্পণ করা এবং মানবকল্যাণে নিজেকে উৎসর্গ করাই আমাদের লক্ষ্য হওয়া উচিৎ।

ঈদুল আযহার প্রধান শিক্ষা হলো আল্লাহর প্রতি গভীর ভালবাসা ও নিঃশর্ত আনুগত্য প্রদর্শন। এটি ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব। এর মাধ্যমে মুসলমানেরা মহান আল্লাহ পাকের প্রতি নিবেদিত বান্দা হওয়ার প্রেরণা পায়। প্রতিটি উৎসবই ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের চিত্তবৃত্তি ও ঔদার্য প্রসারিত করে। উৎসব মানবজাতিকে সম্প্রীতির অটুট বন্ধনে আবদ্ধ করে। সামাজিক অন্ধকারের গহন থেকে মানবিক আলোর ভূমিতে সমবেত করে। সুতরাং ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল আযহার উৎসবে সাম্য, উদারতা ও পারস্পারিক সৌহার্দ্য বৃদ্ধি পায়। আসুন, আমরা অঙ্গীকার করি-কায়েমী স্বার্থকে এড়িয়ে ঈদুল আযহার এই আনন্দ, ত্যাগ ও উৎসবের দিনে অসহায়-নিরন্ন মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেই।

ঈদুল আযহা সকলের জীবনকে করে তুলুক আনন্দময়, মহান আল্লাহ তায়ালার দরবারে আমি এ প্রার্থনা জানাই।

আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।

*সকাল ৭:৩০ মিনিটে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত, ৩৫ হাজার মুসল্লির নামাজের প্রস্তুতি*ঢাকা, ২৭ মে ২০২৬, বুধবারআজ ২৭ মে ২...
27/05/2026

*সকাল ৭:৩০ মিনিটে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত, ৩৫ হাজার মুসল্লির নামাজের প্রস্তুতি*
ঢাকা, ২৭ মে ২০২৬, বুধবার

আজ ২৭ মে ২০২৬, বুধবার স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ আব্দুস সালাম এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার (আইজিপি) মোসলেহ উদ্দিন আহমদ।

প্রতিমন্ত্রী বলেন, জাতীয় ঈদগাহে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে। এ লক্ষ্যে ঈদগাহ ময়দানে সকল ধরনের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সর্বমোট প্রায় ৩৫,০০০ মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। নারীদের জন্য পৃথক ওযু ও নামাজের সুব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

তিনি নগরবাসীকে নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে যথাসময়ের অনেক আগেই ঈদগাহ ময়দানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানান। একই সঙ্গে সবাইকে নির্ধারিত নির্দেশনা অনুসরণ করে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে সকলের জন্য শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন তিনি।

ঢাকা, ২৬ মে ২০২৬, মঙ্গলবারগাবতলী পশুর হাট পরিদর্শনে প্রতিমন্ত্রী: সন্তোষজনক পরিবেশ, নিরাপত্তায় কড়া নজরদারিআজ ২৬ মে ২০২৬,...
26/05/2026

ঢাকা, ২৬ মে ২০২৬, মঙ্গলবার
গাবতলী পশুর হাট পরিদর্শনে প্রতিমন্ত্রী: সন্তোষজনক পরিবেশ, নিরাপত্তায় কড়া নজরদারি

আজ ২৬ মে ২০২৬, মঙ্গলবার স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান।

প্রতিমন্ত্রী জানান, আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে ক্রেতা ও বিক্রেতাদের কেনাকাটা স্বস্তিদায়ক করতে সরকার এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, হাটের সার্বিক পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক রয়েছে এবং পশুর মূল্যের ওপর ৫ শতাংশ হাসিল আদায়ের বিষয়টি যথাযথভাবে বাস্তবায়ন করা হচ্ছে, যা রশিদের মাধ্যমে যাচাই করা হয়েছে।

তিনি আরও জানান, সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে সাময়িক কিছু অসুবিধা সৃষ্টি হলেও পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা রাখা হয়েছে। কোথাও কাদা জমে গেলে তাৎক্ষণিকভাবে ইট, সুরকি বা বালু দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, হাটে জালিয়াতি ও নকল টাকা শনাক্তে র‍্যাব, পুলিশ, কন্ট্রোল রুম এবং ওয়াচ টাওয়ারের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।

তিনি হাটের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে সিটি কর্পোরেশন, ইজারাদার এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

প্রকৌশলীদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি: স্থানীয় সরকার মন্ত্রী ঢাকা, শনিবার (২৩ মে ২০২৬):প্রকৌশলীদের প্রতি জনগণের প...
24/05/2026

প্রকৌশলীদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি: স্থানীয় সরকার মন্ত্রী

ঢাকা, শনিবার (২৩ মে ২০২৬):

প্রকৌশলীদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের উন্নয়ন ও নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের আরও সক্রিয়, দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখতে হবে।

আজ রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে এর ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী (ইঞ্জিনিয়ার্স ডে) উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু)-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কয়েকজন প্রকৌশলী ও জনপ্রতিনিধিকে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় সংবর্ধনা পান সানজিদা ইসলাম (তুলি), এমপি, মঈনুল ইসলাম খান (শান্ত), এমপি এবং মোঃ আশরাফ উদ্দিন (বকুল), এমপিসহ বেশ কয়েকজন প্রকৌশলী সংসদ সদস্য।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, আইইবি শুধু প্রকৌশলীদের একটি সংগঠন নয়, বাংলাদেশের অগ্রযাত্রা ও উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এসময় তিনি দেশের উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

মন্ত্রী আরও বলেন, আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি, গণতন্ত্রের জন্য লড়াই করেছি এবং অধিকার আদায়ে বারবার সংগ্রাম করেছি। জুলাই গণঅভ্যুত্থানের পর সাধারণ মানুষের মধ্যে নতুন বাংলাদেশ গড়ার নতুন বোধ সৃষ্টি হয়েছে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আসুন, আমরা সকলে মিলে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলি।

অনুষ্ঠানে প্রকৌশলী, পেশাজীবী প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তিন মাসেই বাংলাদেশে আমূল পরিবর্তন শুরু: মির্জা ফখরুল
20/05/2026

তিন মাসেই বাংলাদেশে আমূল পরিবর্তন শুরু: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের তিন মাসের মধ্যে বাংলাদেশে আমূল পরিবর্তনে কাজ শুরু করে...

Address

Local Government Division, Building No 7, Bangladesh Secretariat, Abdul Gani Road
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়:

Share