Ministry of Labour and Employment

Ministry of Labour and Employment Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ministry of Labour and Employment, Government Organization, Bangladesh Secretariat, Dhaka.

Creation of safe working environment in factories and industries, development of industrial relations, elimination of child labour and improvement of the quality of life of the working people by creating employment opportunities.

25/08/2026
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ বাণিজ্য মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ক...
24/08/2026

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ বাণিজ্য মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-এর পক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে শ্রমিকদের লভ্যাংশের ২৫ কোটি ৪০ লাখ ৭২ হাজার টাকার চেক শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছে হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রহমান তরফদার (সোমবার, ২৪ আগস্ট ২০২৬)।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে ৪.৬৭ কোটি টাকা জমা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। শ্রমিক কল্যাণে নিজেদের প্র...
18/08/2026

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে ৪.৬৭ কোটি টাকা জমা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। শ্রমিক কল্যাণে নিজেদের প্রতিশ্রুতির অংশ হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এ অর্থ জমা দিয়েছে।

ঢাকায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর হাতে চেক হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার।

প্রতিনিধি দলে আরো ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালক সৈয়দ মইন উদ্দিন আহমেদ, মহাব্যবস্থাপক খন্দকার বাকী উদ্দিন আহম্মদ, উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ আশরাফুল আলম।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে ২৪.৬০ কোটি টাকা জমা দিলো গ্রামীণফোনঢাকা, ১৮ আগস্ট, ২০২৬:বাংলাদেশ শ্রমিক কল্যাণ...
18/08/2026

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে ২৪.৬০ কোটি টাকা জমা দিলো গ্রামীণফোন

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে ২৪.৬০ কোটি টাকা জমা দিয়েছে দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন। শ্রমিক কল্যাণ ও দায়িত্বশীল কর্পোরেট কার্যক্রম অনুসরণে নিজেদের প্রতিশ্রুতির অংশ হিসেবে গ্রামীণফোন এ অর্থ জমা দিয়েছে। প্রদানকৃত অর্থ প্রতিষ্ঠানটির ২০২৫ সালের শ্রমিকদের লভ্যাংশ অংশগ্রহণ তহবিলের (ডব্লিউপিপিএফ) ১০ শতাংশ।

ঢাকায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার (সিএইচআরও) সৈয়দা তাহিয়া হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর হাতে চেক হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার।

চেক হস্তান্তরকালে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও শিল্প খাতের প্রবৃদ্ধিতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য। শ্রমিকদের সার্বিক কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। গ্রামীণফোনের মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের নিয়মিতভাবে শ্রমিক কল্যাণ তহবিলে অংশগ্রহণ অত্যন্ত প্রশংসনীয়। এটি কেবল আইনের প্রতি শ্রদ্ধাশীলতা নয়, বরং দায়িত্বশীল কর্পোরেট আচরণের একটি অনন্য উদাহরণ। আশা করি, অন্যান্য দেশি-বিদেশি প্রতিষ্ঠানও একই ভাবে শ্রমিকদের সামাজিক সুরক্ষায় এগিয়ে আসবে।

গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৈয়দা তাহিয়া হোসেন বলেন, দায়িত্বশীল কর্পোরেট নাগরিক হওয়ার বিষয়টি গ্রামীণফোনের সার্বিক পরিচালন প্রক্রিয়ারই অংশ। আমাদের প্রতিশ্রুতি শুধুমাত্র কানেক্টিভিটির মধ্যে সীমাবদ্ধ নয়; বরং আমরা একটি নিরাপদ এবং অন্তর্ভুক্তিমূলক কর্মক্ষেত্র তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। যেখানে আমাদের কর্মীরা প্রতিনিয়ত নতুন বিষয় শিখতে, অভ্যস্ত হতে এবং ভবিষ্যৎ-উপযোগী ডিজিটাল দক্ষতা অর্জন করতে পারবেন। এই প্রদানকৃত অর্থ কর্মী কল্যাণের প্রতি আমাদের দায়িত্ব এবং সম্মিলিত প্রচেষ্টা ওপর গ্রামীণফোনের অঙ্গীকারের প্রতিফলন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে এই যৌথ পথচলার মাধ্যমে আমাদের লক্ষ্য হল দক্ষ জনবল গড়ে তোলা, যারা এই পরিবর্তনশীল ডিজিটাল পরিবেশে নিজেদের খাপ খাইয়ে নিতে পারবে এবং বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

বাংলাদেশ শ্রম আইনের অধীনে স্থানীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানগুলো বছর শেষে তাদের মুনাফার ৫ শতাংশের এক-দশমাংশ শ্রম কল্যাণ তহবিলে জমা দেয়। যাত্রা শুরুর পর থেকে গ্রামীণফোন একটি দায়িত্বশীল কর্পোরেট কোম্পানি এবং এই তহবিলের অন্যতম শীর্ষ অবদানকারী হিসেবে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ২০২৪ অর্থবছর পর্যন্ত মোট ৩২৯ কোটি ৮৯ লাখ ১৭ হাজার ৯৪৭ টাকা জমা দিয়েছে। আর ২০২৫ অর্থবছর এ তহবিলে আরও ২৪ কোটি ৬০ লাখ ৮৭ হাজার ৫৬৫ টাকা তহবিলে জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।

এ সময় গ্রামীণফোনের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন হেড অব ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস অ্যান্ড কালচার মোহাম্মদ আওলাদ হোসেন, হেড অব কমপেনসেশন, বেনিফিটস অ্যান্ড অ্যানালিটিক্স মোহাম্মদ খালেদ মৃধা, সিনিয়র ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস এক্সপার্ট মুহাম্মদ তাওহীদুল ইসলাম এবং ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস এক্সপার্ট মো. হারুন অর রশিদ।

12/08/2026

আজ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের (ইউএসবিবিসি) উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলকে স্বাগত জানান শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন।
জ্বালানি, প্রযুক্তি, কৃষি ও আর্থিক খাতে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কোম্পানিগুলো নতুন সম্ভাবনা খুঁজে দেখতে এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশের ৫০ বছরেরও বেশি সময়ের অর্থনৈতিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে বাংলাদেশে এসেছে।

আজ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে "জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালুকরণ" বিষয়ক ৪...
11/08/2026

আজ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে "জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালুকরণ" বিষয়ক ৪র্থ সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহ্দী আমিন। সভার সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুর রহমান তরফদার।

আগামী ৩০ আগস্টের মধ্যে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনী তফসিলের ঘোষণার ব্যাপারে আশাবাদ শ্রমমন্ত্রীরঢাকা, ১০ আগস্ট ২০২৬:আজ শ...
10/08/2026

আগামী ৩০ আগস্টের মধ্যে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনী তফসিলের ঘোষণার ব্যাপারে আশাবাদ শ্রমমন্ত্রীর

ঢাকা, ১০ আগস্ট ২০২৬:
আজ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর অফিস কক্ষে বাংলাদেশীয় চা সংসদ (বাংলাদেশ টি এসোসিয়েশন) এর এক প্রতিনিধি দল তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

দ্বিপাক্ষিক এই বৈঠকে চা শিল্পের সার্বিক উন্নয়ন এবং চা শ্রমিকদের কল্যাণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। চা শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবিদাওয়া নিয়ে মালিকপক্ষের সাথে ফলপ্রসূ আলোচনা করেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আগামী ৩০ আগস্টের মধ্যে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করা হয়।

বৈঠকে চা শিল্পের উৎপাদন বৃদ্ধি, শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং মালিক-শ্রমিক সুসম্পর্ক বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। বাংলাদেশ চা এসোসিয়েশনের প্রতিনিধিগণ চা খাতের সার্বিক অগ্রগতিতে সরকারের নিরবচ্ছিন্ন সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

সাক্ষাৎকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রহমান তরফদার, বাংলাদেশ চা এসোসিয়েশনের চেয়ারম্যান কামরান তানভিরুর রহমান এবং সাধারণ সম্পাদক ড. কাজি মুজাফার আহমেদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ৩৪তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত: ২১৯৯ জন শ্রমিক ও তাঁদের পরিবারকে ১২.৯৮ কোটি টাকার অ...
09/08/2026

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ৩৪তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত: ২১৯৯ জন শ্রমিক ও তাঁদের পরিবারকে ১২.৯৮ কোটি টাকার অনুদান এবং ৬৮.৫০ কোটি টাকার বাজেট অনুমোদন

ঢাকা, ০৯ আগস্ট ২০২৬:
শ্রমিক সমাজের কল্যাণ নিশ্চিত করা, দুর্যোগ-দুর্দিনে তাঁদের পাশে দাঁড়ানো এবং সামাজিক নিরাপত্তা বলয় জোরদার করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক লক্ষ্য হিসেবে উল্লেখ করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

আজ দুপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের ৩৪তম সভা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের জাতীয় অর্থনীতিকে গতিশীল রাখতে এবং উৎপাদন ব্যবস্থার চাকা সচল রাখতে দেশের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক উভয় খাতের শ্রমজীবী ভাই-বোনেরা দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম ও ঘামের ওপর ভর করেই আজ আমাদের উন্নয়ন পথপরিক্রমা ত্বরান্বিত হচ্ছে।

তিনি আরো বলেন, কোন শ্রমজীবী মানুষ যেন বিপদে নিঃসঙ্গ বোধ না করেন এটাই আমাদের লক্ষ্য। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন সবসময় শ্রমিক ভাই-বোনদের অধিকার ও জীবনের নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। সরকারি কর্মকর্তা, মালিকপক্ষ ও শ্রমিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগে আমরা একটি সুষম, কর্মবান্ধব ও শোষণে মুক্ত শ্রমনীতি ও পরিবেশ গড়ে তুলতে সক্ষম হব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

উক্ত বোর্ড সভায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত মোট ২,১৯৯ জন শ্রমিক ও তাঁদের পরিবারকে ১২,৯৮,৬৫,০০০/- (বারো কোটি ৯৮ লাখ ৬৫ হাজার) টাকার আর্থিক অনুদান অনুমোদন করা হয় এবং ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য ৬৮,৫০,১০,০০০/- (আটষট্টি কোটি ৫০ লাখ ১০ হাজার) টাকার বাজেট অনুমোদন করা হয়।

সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রউফ তালুকদার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক মোহাম্মদ কুদ্দুছ আলী সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং শ্রমিকপক্ষ ও মালিকপক্ষের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রমিকদের স্বাস্থ্যসেবা ও কল্যাণে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদারের ঘোষণা শ্রমমন্ত্রীরঢাকা, ৬ আগস্ট: শ্রমিকদের স্বাস্...
06/08/2026

শ্রমিকদের স্বাস্থ্যসেবা ও কল্যাণে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদারের ঘোষণা শ্রমমন্ত্রীর

ঢাকা, ৬ আগস্ট: শ্রমিকদের স্বাস্থ্যসেবা, জীবন বিমা ও সার্বিক কল্যাণ নিশ্চিতে বেসরকারি খাতের সঙ্গে যৌথভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ লক্ষ্যে লালফিতার দৌরাত্ম্য কমিয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং চলতি মাসের মধ্যেই সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিয়ে একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি।

আজ রাজধানীতে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, বিকেএমইএ, গার্ডিয়ান লাইফ ও বিশেষজ্ঞদের নিয়ে দ্রুতই মন্ত্রণালয়ে বৈঠক করে শ্রমিকদের স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা সংক্রান্ত কর্মপরিকল্পনা তৈরি করা হবে। বাস্তবায়ন ত্বরান্বিত করতে প্রশাসনিক জটিলতা ও লালফিতার দৌরাত্ম্য দূর করা হবে।

শ্রমিকদের ‘লেবার’ হিসেবে না দেখে দেশের মূল সম্পদ হিসেবে বিবেচনার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, শ্রমিকদের উন্নত চিকিৎসা, নিরাপদ বাসস্থান ও সন্তানদের শিক্ষার সুযোগ বাড়ালে উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি শ্রমিক অসন্তোষ ও বিদেশমুখী প্রবণতা কমবে।

মন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকে শ্রম কল্যাণ তহবিলে জমা ও ব্যয়ের হিসাব এবং নিয়মিত চাঁদা দেওয়া প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। এ তহবিলের অর্থ ব্যবহারে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে।

মন্ত্রী আরও উল্লেখ করেন, সরকার ও শিল্পমালিকদের সম্মিলিত প্রচেষ্টায় শ্রমিকদের মৌলিক চাহিদা পূরণ করা রাষ্ট্র ও মালিকপক্ষ উভয়েরই দায়িত্ব। শ্রমিক স্বার্থ রক্ষায় যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করে সরকার পাশে থাকবে বলে তিনি পুনর্ব্যক্ত করেন।

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রম মন্ত্রীঢাকা, ২৬ জুলাই, ২০২৬:শ্রম ও কর্মসংস্থান মন্ত্...
26/07/2026

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রম মন্ত্রী

ঢাকা, ২৬ জুলাই, ২০২৬:
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি বলেছেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অত্যন্ত মেধাবী ও সম্ভাবনাময়। সঠিক দিকনির্দেশনা পেলে তারা দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আজকের এই তরুণ বিজয়ী শিক্ষার্থীদের দেখে আমি তাদের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত আশাবাদী।

আজ রাজধানী ঢাকার বিজয়নগরস্থ শ্রম ভবনের সম্মেলন কক্ষে ‘মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬’ উপলক্ষে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত রচনা/প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠান শেষে মন্ত্রী বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে শ্রম মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার একটি শ্রমবান্ধব সরকার। দক্ষ শ্রমিক ছাড়া কোনো জাতির পক্ষে উন্নতি করা সম্ভব নয়। উদাহরণ হিসেবে চীন তাদের দক্ষ শ্রমশক্তিকে কাজে লাগিয়ে আজ বিশ্ব দরবারে অনেক দূর এগিয়ে গেছে।

বিশ্বজুড়ে শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশের গুরুত্ব তুলে ধরে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিশ্বের উন্নত দেশগুলোতে শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশকে সবার আগে প্রাধান্য দেওয়া হলেও আমাদের দেশের কলকারখানাগুলোতে এখনও বিষয়টিতে কাঙ্ক্ষিত গুরুত্ব দেওয়া হয় না। এ বিষয়ে শ্রম পরিদর্শকদের নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, পরিদর্শনে গিয়ে কেবল আনুষ্ঠানিকভাবে কাজ শেষ না করে, শ্রমিকদের মুখোমুখি হয়ে তাদের সমস্যাগুলো জানার চেষ্টা করুন এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিন। কারণ এই জনশক্তি আমাদের দেশের মূল্যবান সম্পদ, আর এর কার্যকর ব্যবহারের মাধ্যমেই দেশের সার্বিক উন্নয়ন সম্ভব। এছাড়া, তরুণ ও বর্তমান প্রজন্মকে সামাজিক যোগাযোগমাধ্যমে অহেতুক সময় নষ্ট না করে জ্ঞানচর্চা ও সৃজনশীল কাজে সময় ব্যয় করার আহ্বান জানান মন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রহমান তরফদার। এতে সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আবদুর রহিম খান।

Address

Bangladesh Secretariat
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Ministry of Labour and Employment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share