11/05/2025
যমুনা নদী নিয়ে গান
সৈয়দ মুহাম্মদ রুবেল
ও যমুনা নদীরে তোর কাছে মিনতিরে
আমার বসতবাড়ি আর ভাঙ্গিসনারে
ভাঙ্গলিরে বাড়ি,করলিরে পর,বানাইলি যাযাবর
এখন আমার নাই বাড়ি নাই ঘর
"ও যমুনা নদীরে তোর কাছে মিনতিরে
আমার বসতবাড়ি আর ভাঙ্গিসনারে"(২)
কত গোয়ালভরা গরু ছিল,গোলাভরা ধান ছিল
সমাজে কতশত নামডাক ছিল
সবি তুই কেরে নিলিরে,তোর কোন মায়া নাইরে
"ও যমুনা নদীরে তোর কাছে মিনতিরে
আমার বসতবাড়ি আর ভাঙ্গিসনারে"(২)
করলাম বাড়ি চরে,তুই দিলি সরে
বউ-বাঁচ্চা নিয়ে এখন বাঁচি কি করে
একটু দয়া কররে,আমায় করতে দে ঘররে
"ও যমুনা নদীরে তোর কাছে মিনতিরে
আমার বসতবাড়ি আর ভাঙ্গিসনারে "(২)
রচনাকাল
২১/৬/২০১৮ইং (সন্ধা)