21/08/2024
সকালে অফিসের জন্যে বাসা থেকে বের হবার সময় কিছুক্ষনের জন্যে বিশ্বাস করতে পারিনাই তখন যে সকাল ৯টা বাজে...... আকাশে ছিল ঘুটঘুটে মেঘ কিজে অন্ধকার...... ভয়ে ভয়ে অফিসে যাচ্ছি আর মাঝে মাঝে দোয়া করছি আল্লাহ বৃষ্টি এখন না আসুক।
> তখনো জানতাম না ফেনী নোয়াখালী যে বন্যায় ডুবে যাচ্ছে ।
ইদানিং সময় পেলেই ইউটিউব / ফেসবুক এর নিউজ পোর্টাল থেকে দেশের হাল-হাকিকত জানার চেষ্টা করি, আজ সকালে অনেকটা হুট করেই চোখে পড়লো ফেনী,নোয়াখালী,কুমিল্লা এবং আশে পাশের জেলা সমূহের বন্যার খবর।
> সময়ের সাথে পাল্লা দিয়ে বিপদ সিমা অতিক্রম করছে বন্যার পানি...
স্থানিয়দের থেকে জানতে পারলাম তারা কেউই ভালো নেই... বুকের কোথাও জেন একটা পিন পিন ব্যাথা অনুভব করলাম.... মনে হল এই ব্যাথা দূরের একমাত্র ঔষধ তাদের পাশে দাঁড়ানো...... কিন্তু আমার মত ছোট মানুষ কিইবা করতে পারবে...মন খুব একটা ভালো ছিল না তখনো।
এলাকার ফ্রেড দের সাথে কথা বলে মনে হলে আমি একা নয় , এ জেন বহু শরীলে একই আত্মা , দেশের প্রয়োজনে শুরু হল আলাপ।
সিদ্ধান্ত হলো কালকের মধ্যেই ফেনী যাওয়ার...এর আগে দরকার কিছু অর্থের যেমন কথা তেমন কাজ......শুরু হলো কালেকশন দেশের জন্যে বহু দিন পর হাত-পাতলাম আবার.... আলহামদুলিল্লাহ আধা ঘন্টার মধ্যে আমাদের হাতে আসলো ৬৪০০টাকা....আশা করি কাল আরো বেশি সাড়া পাবো ।
ইনশাআল্লাহ্ এই অর্থ ব্যায় হবে ডাঃ এর পরামর্শ অনুযায়ী কিছু মেডিসিন (পানির জীবাণুনাশক টেবলেট, স্যালাইন,...... ) শুকনা খাবার ( মুড়ি ,চিরা, গুর ইত্যাদি) এবং অন্যান প্রয়োজনীয় সামগ্রী ক্রয়ের জন্যে, যেগুলো বন্যায় কবলিত মানুষের মাঝে বিতরণ করা হবে।
আপনারা যারা এই লেখাটি পড়ছেন তাদের কাছে অনুরোধ থাকবে , আপনারা যেভাবেই পারেন সাহায্যের হাত বাড়িয়ে দেন। অর্থ,পরামর্শ ,দোয়া ইতাদ্যির মাধ্যম।
-ধন্যবাদ