প্রিয় স্বদেশ

প্রিয় স্বদেশ দেশ মাতৃকার জন্য, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনে দেহের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও লড়াই করে যাবার দৃঢ় প্রত্যয় নিয়ে আমাদের পথ চলা ।

16/09/2026
16/09/2026

ডেভিল ইউনুস সহ ২৭ জন অজ্ঞাত ৫০০০ প্লাস আসামী।
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
বাঙালি জাতির প্রাণের স্পন্দন "ধানমন্ডি ৩২" বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পোড়ানো এবং ভাঙ্গার মামলা রুজু হয়েছে।
আপনার অভিমত 🫵

06/09/2026

রাজনৈতিক ইতিহাসে অনেক অজানা কথা, আসুন যেনে নেই🫵

"হ্যাপি বার্থডে টু খালেদা"বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে বিনম্র শ্রদ্ধা!​বাংলাদেশ...
05/09/2026

"হ্যাপি বার্থডে টু খালেদা"

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে বিনম্র শ্রদ্ধা!
​বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তাঁর জন্মদিন পালিত হওয়া নিয়ে দীর্ঘদিনের বিতর্ক ও আলোচনা থাকলেও, পুরনো নথিপত্র অনেক সময় ভিন্ন ইতিহাসের সাক্ষ্য দেয়। ১৯৯৯ সালের ৫ সেপ্টেম্বর প্রকাশিত 'বাংলাবাজার পত্রিকা'-এর প্রথম পাতার শিরোনাম—"হ্যাপি বার্থডে টু খালেদা"—প্রমাণ করে যে, আজকের এই ৫ সেপ্টেম্বর দিনটিও তাঁর জীবনের একটি ঐতিহাসিক জন্মদিন।
​দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের রাজনীতিতে তাঁর যে দীর্ঘ পথচলা এবং অবদান, তা দেশের গণতান্ত্রিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। ঐতিহাসিক এই পত্রিকার কাটিংয়ের সূত্র ধরে আজকের এই ৫ সেপ্টেম্বরে তাঁকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করছি।

'ঢাকেশ্বরী মন্দিরের জমি আওয়ামী লীগ দখল করেছে'; স্বরাষ্ট্রমন্ত্রীর এমন দাবি সত্য নয়!Fact Check Zone এর অনুসন্ধান লিংক কম...
05/09/2026

'ঢাকেশ্বরী মন্দিরের জমি আওয়ামী লীগ দখল করেছে'; স্বরাষ্ট্রমন্ত্রীর এমন দাবি সত্য নয়!
Fact Check Zone এর অনুসন্ধান লিংক কমেন্টে
ঢাকেশ্বরী মন্দিরের জমি দখল: স্বরাষ্ট্রমন্ত্রীর দাবির সঙ্গে সাংঘর্ষিক ঐতিহাসিক নথি
রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের জমি দখল নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাম্প্রতিক একটি মন্তব্য ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। তিনি দাবি করেছেন, মন্দিরের জমির একটি বড় অংশ আওয়ামী লীগ দখল করে রেখেছিল। তবে সরকারি নথি, সিএস খতিয়ান এবং ঐতিহাসিক ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করে মন্দির-সংশ্লিষ্টরা বলছেন, মন্ত্রীর এই দাবির সঙ্গে বাস্তব তথ্যের কোনো মিল নেই।
স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি ও শ্মশান-বিতর্ক গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ১৯৯৬ সালে ভূমি মন্ত্রণালয়-সংশ্লিষ্ট স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে তিনি ঢাকেশ্বরী মন্দির এলাকা পরিদর্শন করেছিলেন। তাঁর ভাষ্যমতে, সে সময় প্রায় আড়াই একর জমি সরকারের হাতে ছিল, যা শ্মশান হিসেবে ব্যবহৃত হওয়ায় কেউ দখল করতে পারেনি। বাকি সম্পত্তি আওয়ামী লীগের দখলে ছিল বলে তিনি দাবি করেন।
তবে মন্দির-সংশ্লিষ্টরা এই বক্তব্যকে ‘সত্যের অপলাপ’ হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁদের সুস্পষ্ট দাবি, ঢাকেশ্বরী মন্দিরের জমিতে অতীতে কোনো শ্মশান ছিল না এবং বর্তমানেও নেই।
নথিপত্র ও ঐতিহাসিক প্রেক্ষাপট যা বলছে অনুসন্ধান ও সিএস খতিয়ানের তথ্য অনুযায়ী, শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের মোট জমির পরিমাণ ছিল ২০ বিঘা (আনুমানিক ৬.৬ একর)। এই জমির মালিকানা ও বেদখল হওয়ার ইতিহাস দীর্ঘ দশকের:
১৯৫৩ সালের অধিগ্রহণ: তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠী হুকুম দখলের মাধ্যমে মন্দিরের ২.৫৬ একর জমি ‘মোমিন মটরস’-এর জন্য নিয়ে নেয়।
১৯৮২ সালের হস্তান্তর: তৎকালীন সরকার ওই ২.৫৬ একর জমির মধ্য থেকে ১.৭৫ একর জমি অবমুক্ত করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) হস্তান্তর করে। অবশিষ্ট জমি আর মন্দির কর্তৃপক্ষকে ফেরত দেওয়া হয়নি।
সংশ্লিষ্টদের মতে, পাকিস্তান আমলে হুকুম দখলের মাধ্যমে হাতছাড়া হওয়া জমি আওয়ামী লীগ দখল করেছিল, এমন দাবি ঐতিহাসিক বাস্তবতার সঙ্গে একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয়।
জমি উদ্ধারের সাম্প্রতিক ইতিহাস ও বর্তমান চিত্র নথিপত্র বলছে, ২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে ‘আজম গং’-এর কবল থেকে প্রায় দেড় (১.৫) বিঘা জমি উদ্ধার করে ঢাকেশ্বরী মন্দিরকে ফিরিয়ে দেওয়া হয়। জানা যায়, ওই জমি উদ্ধারের প্রক্রিয়ায় সংশ্লিষ্ট পক্ষকে সরকারের তরফ থেকে প্রায় ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল।
বর্তমানে উদ্ধার হওয়া দেড় বিঘাসহ মোট প্রায় ৮ বিঘা জমি ঢাকেশ্বরী মন্দির কর্তৃপক্ষের দখলে রয়েছে। বাকি ১২ বিঘা জমি এখনো মোমিন মটরস, বুয়েট, নাভানা, ঘোষ এবং অ্যাডভোকেট মহসিনসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দখলে রয়েছে।
উল্লেখ্য, ১৯৫৩ সালের হুকুম দখল, ১৯৮২ সালের জমি হস্তান্তর এবং ২০১৮ সালের জমি উদ্ধারের সরকারি নথিগুলো যাচাই করলে ঢাকেশ্বরী মন্দিরের জমির প্রকৃত চিত্র ফুটে ওঠে।
হিন্দু সম্প্রদায়ের কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে, স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও অসত্য’ দাবি করে দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন। স্পর্শকাতর ধর্মীয় প্রতিষ্ঠানের জমির মতো বিষয়ে শীর্ষ পর্যায় থেকে মন্তব্য আসার আগে তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাইয়ের প্রয়োজনীয়তা এ ঘটনায় আবারও সামনে চলে এসেছে।

ফিরোজা অতি দরিদ্র এক বিধবা নারী। স্বামীর রেখে যাওয়া ছোট্ট জমিতে চাষ করে বহু কষ্টে খেয়ে পড়ে বেঁচে ছিলেন৷ স্বামী ছাড়া আমাদ...
04/09/2026

ফিরোজা অতি দরিদ্র এক বিধবা নারী। স্বামীর রেখে যাওয়া ছোট্ট জমিতে চাষ করে বহু কষ্টে খেয়ে পড়ে বেঁচে ছিলেন৷ স্বামী ছাড়া আমাদের সমাজে লড়াইটা কতটা কঠিন সেটা ফিরোজাদের দেখলেই খানিক অনুভব করা যায়।

ফিরোজা কষ্টেসৃষ্টে মেয়েকে বিয়ে দিয়েছিলেন৷ সেই মেয়েকেই দেখতে যাচ্ছিলেন তিনি৷ অটো রিকশা ধরতে রাস্তা পার হচ্ছিলেন৷ এমন সময় এক লাগা'মহীন গ'তির গা'ড়ি এসে ধা'ক্কা দেয়। সেই গা'ড়ি এতই বে'গতিক ছি'ল, যে সে রাস্তার পাশে ক্ষে'তে উ'ড়ে গিয়ে পড়'লো। বহু সংগ্রা'মের জীব'ন সা'ঙ্গ হ'লো দুখি'নী ফিরোজার। গাড়িটি ছিল জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীর। স্বয়ং প্রতিমন্ত্রী গাড়িতেই ছিলেন।

প্রশ্ন হচ্ছে--রাস্ট্র কি এই অতি অগুরুত্বপূর্ণ, অভা'গী ফিরোজাকে গা'ড়ি দিয়ে ধা'ক্কার দায়ে প্রতিম'ন্ত্রীর গাড়ি'র না'মে মাম'লা করা'র সত'তা রা'খে? রা'স্ট্র কি ফিরো'জার পরিবা'রকে বি'চার এ'নে দেয়া'র ক্ষম'তা রা'খে? যদি না ই পা'রে, তাহলে কোন বৈষ'ম্য দূ'র করার গা'ন আমাদে'রকে শোনা'নো হয়?

@মুক্তি সারথী

কারাভ্যন্তরে নূরুল ইসলামের হ/ত্যা/কা/ণ্ডে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শোক ও প্রতিবাদকারাভ্যন্তরে নূরুল ...
03/09/2026

কারাভ্যন্তরে নূরুল ইসলামের হ/ত্যা/কা/ণ্ডে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শোক ও প্রতিবাদকারাভ্যন্তরে নূরুল ইসলামের হ/ত্যা/কা/ণ্ডে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শোক ও প্রতিবাদ

আজ ৩ সেপ্টেম্বর এক শোবার্তায় শেখ হাসিনা জানিয়েছেন, 'চট্টগ্রামের মিরসরাই পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলামকে গতকাল চট্টগ্রাম জেন্দ্রীয় কারাগারে নি/র্যা/ত/ন করে হ/ত্যা করা হয়েছে। আমি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

গত ৩০ জুলাই নূরুল ইসলামকে সন্দেহভাজন আসামী হিসেবে গ্রেফতার করে ৩১ জুলাই কারাগারে পাঠানো হয়। তিনি কোন মামলার আসামী ছিলেন না। গ্রেফতারের পরে মিথ্যা মামলায় নাম অন্তর্ভুক্ত করে অকথ্য নির্যাতন চালানো হয়। গত ৩১ আগস্ট তিনি মিথ্যা মামলা থেকে জামিনপ্রাপ্ত হলেও আরেকটি মিথ্যা মামলায় শ্যোন অ্যারেস্ট করে পুনরায় কারাগারে পাঠানো হয়।

গতকাল যখন শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে বিনাচিকিৎসায় নূরুল ইসলাম মারা যায়, তখন তার নামে কোন কার্যকর মামলা ও আটকাদেশ ছিল না। এরপরেও আইনশৃঙ্খলার পোশাকে সরকারের পেটোয়া বাহিনীর নির্মম নির্যাতন থেকে রেহাই মিলেনি। এভাবেই ৫ আগস্টের পর থেকে নূরুল ইসলামের মতো অসংখ্য মানুষকে কারাগারে হত্যা করা হচ্ছে, যারমধ্যে এখন অব্দি শুধুমাত্র আওয়ামী লীগের অন্তত ৬৫জন নেতাকে কারাগারে হত্যা করা হয়েছে।

৫৫ বছর বয়সী নূরুল ইসলাম স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। এই হত্যাকাণ্ডে শোক জানানোর ভাষা নেই, তবুও আমি গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার গভীর সহানুভূতি জানাচ্ছি।
আমি বিশ্বাস করি, নূরুল ইসলামের এই আত্মত্যাগ বৃথা যাবে না। পৃথিবীর কোথাও কোন অন্যায় বিনাবিচারে নিঃশেষ হয় না। একদিন নূরুল ইসলামের মতো অগণিত শহীদের হত্যার সঠিক বিচার নিশ্চয়ই বাংলার মাটিতে হবে। ইনশাল্লাহ।

আমি শহীদ নূরুল ইসলামের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
আঁধার কেটে ভোর হোক
বাংলাদেশ চিরজীবী হোক।'

26/08/2026

🫵ফকু মিয়া কিতা মাতে❓

Address

Sheikh Mujibur Rahman Memorial Museum. House No-677/10 , Road No-32, Dhanmondi
Dhaka
1209.

Alerts

Be the first to know and let us send you an email when প্রিয় স্বদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share