Traffic Division Dmp

Traffic Division Dmp The official page of traffic division dmp . Working for better and safe Dhaka

15/01/2025
বিশেষ অভিযান! অদ্য ডিসি (ট্রাফিক-মিরপুর) স্যারের নির্দেশে ট্রাফিক মিরপুর বিভাগের মিরপুর-১০ গোলচক্কর সংলগ্ন এলাকায় রাস্তা...
15/01/2025

বিশেষ অভিযান!
অদ্য ডিসি (ট্রাফিক-মিরপুর) স্যারের নির্দেশে ট্রাফিক মিরপুর বিভাগের মিরপুর-১০ গোলচক্কর সংলগ্ন এলাকায় রাস্তার মোড়ে পার্ক করে রাখা, আইন অমান্য করে চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

আজ মঙ্গলবার ১৪ জানুয়ারি ২০২৫ ইং  সড়ক দুর্ঘটনা রোধকল্পে  লেক রোডে মোটরযানসমূহ নির্দিষ্ট লেন ব্যবহার না করায় সড়ক পরিবহন ...
14/01/2025

আজ মঙ্গলবার ১৪ জানুয়ারি ২০২৫ ইং সড়ক দুর্ঘটনা রোধকল্পে লেক রোডে মোটরযানসমূহ নির্দিষ্ট লেন ব্যবহার না করায় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়।

অদ্য ডিসি-ট্রাফিক মিরপুর স্যারের নির্দেশে ট্রাফিক-মিরপুর বিভাগের আওতাধীন মিরপুর-১০, ১ নম্বর ক্রসিং, টেকনিক্যাল মোড়সহ বিভ...
09/01/2025

অদ্য ডিসি-ট্রাফিক মিরপুর স্যারের নির্দেশে ট্রাফিক-মিরপুর বিভাগের আওতাধীন মিরপুর-১০, ১ নম্বর ক্রসিং, টেকনিক্যাল মোড়সহ বিভিন্ন পয়েন্টে মূল সড়ক থেকে প্রায় শতাধিক ব্যাটারি রিক্সা আটক করা হয়।

‘‘চৌকস পুলিশ সার্জেন্টদের সাহসিকতায় ছিনতাইকৃত মোবাইলসহ ছিনতাইকারী আটক ‘‘                  অদ্য ০৮/০১/২০২৫ সন্ধ্যা ০৬.৪৪ ...
08/01/2025

‘‘চৌকস পুলিশ সার্জেন্টদের সাহসিকতায় ছিনতাইকৃত মোবাইলসহ ছিনতাইকারী আটক ‘‘

অদ্য ০৮/০১/২০২৫ সন্ধ্যা ০৬.৪৪ ঘটিকায় মোহাম্মদপুর ট্রাফিক জোন এলাকার শিশুমেলা ক্রসিংয়ে শিক্ষানবিশ সার্জেন্ট রাজু ট্যাংগো-১৩৪ ও সার্জেন্ট শরিফ রেজা সিয়েরা ট্যাংগো -২২ সিগন্যালে ডিউটি করার সময় হঠাৎ মোবাইল চোর মোবাইল চোর বলে চিৎকার শুনতে পান। চিৎকার শোনা মাত্র সার্জেন্টগণ ছিনতাইকারীর পিছনে ধাওয়া করেন ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হন।

পরবর্তীপদক্ষেপ নেওয়ার জন্য
শেরেবাংলানগর থানায় ছিনতাইকারী ও ছিনতাইকৃত মোবাইল ফোনসহ সোপর্দ করা হয়।

ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে টিম ট্রাফিক মিরপুর বিভাগের সাথে ট্রাফিক সহায়তাকারী গ্রুপের সদস্যগন কাজ করে যাচ্ছে।
08/01/2025

ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে টিম ট্রাফিক মিরপুর বিভাগের সাথে ট্রাফিক সহায়তাকারী গ্রুপের সদস্যগন কাজ করে যাচ্ছে।

বিশেষ অভিযান! ডিসি (ট্রাফিক-মিরপুর) স্যারের নির্দেশে ট্রাফিক মিরপুর বিভাগের বিভিন্ন পয়েন্টে প্রতিদিন মেইন রোডে রং পার্কি...
07/01/2025

বিশেষ অভিযান!

ডিসি (ট্রাফিক-মিরপুর) স্যারের নির্দেশে ট্রাফিক মিরপুর বিভাগের বিভিন্ন পয়েন্টে প্রতিদিন মেইন রোডে রং পার্কিং, উল্টো পথে চলা ও আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

*ব্রিফিং প্যারেড*   *০৭/০১/২৫ খ্রিঃ* ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে সহকারী পুলিশ কমিশনার ট্র...
07/01/2025

*ব্রিফিং প্যারেড*

*০৭/০১/২৫ খ্রিঃ*

ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক মোহাম্মাদপুর জোন জনাব মোঃ আসলাম সাগর মহোদয় জোনের কনস্টেবলদের কর্তব্য পালন কালে সকলের সাথে ভাল ব্যবহার ,সঠিক ভাবে দায়িত্ব পালন করা ,সময় ও নিয়মানুবর্তিতা হওয়ার পরামর্শ দেন এবং নিজ দায়িত্ব পালনকালে নিজকে সুরক্ষিত রেখে জনসাধারনকে সেবা প্রদান করার পরামর্শ দেন।

অদ্য ডিসি (ট্রাফিক-মিরপুর) স্যারের নির্দেশে ট্রাফিক-মিরপুর বিভাগের আওতাধীন মিরপুর-১৪ নম্বরে ইব্রাহিমপুর এলাকায় মেইন রোডে...
07/01/2025

অদ্য ডিসি (ট্রাফিক-মিরপুর) স্যারের নির্দেশে ট্রাফিক-মিরপুর বিভাগের আওতাধীন মিরপুর-১৪ নম্বরে ইব্রাহিমপুর এলাকায় মেইন রোডে বিশৃঙ্খল ভাবে চলাচলকারী ব্যাটারি রিক্সা আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

রিং রোড, আদাবর, জাপান গার্ডেন সিটি, শিয়া মসজিদ ও তাজমহল রোড কেন্দ্রিক যানজট নিরসনকল্পে ট্রাফিক তেজগাঁও বিভাগের মতবিনিময়...
05/01/2025

রিং রোড, আদাবর, জাপান গার্ডেন সিটি, শিয়া মসজিদ ও তাজমহল রোড কেন্দ্রিক যানজট নিরসনকল্পে ট্রাফিক তেজগাঁও বিভাগের মতবিনিময় সভাঃ
অদ্য ০৫/০১/২০২৫ ইং বেলা ১১.০০ ঘটিকায় ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ রফিকুল ইসলাম মহোদয় সভাপতিত্বে অত্র বিভাগের অফিস কক্ষে রিং রোড, আদাবর, জাপান গার্ডেন সিটি, শিয়া মসজিদ, তাজমহল রোড, মোহাম্মাদিয়া হাউজিং ও চাঁনমিয়া হাউজিং কেন্দ্রিক যানজট নিরসনকল্পে অত্র এলাকার বিভিন্ন অংশীজন প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অংশীজন প্রথমে মতবিনিময় সভা আয়োজন করায় ট্রাফিক তেজগাঁও বিভাগের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অংশগ্রহণকারীদের কাছ থেকে ট্রাফিক সমস্যাসমূহ সম্পর্কে অবগত হন। তারা আরো বলেন, ট্রাফিক পুলিশের স্বল্প জনবল দিয়ে সব কাজ করা সম্ভব নয়, আমাদের সকলকে এগিয়ে আসতে হবে এবং সচেতন হতে হবে। অংশীজনদের অনেকেই ট্রাফিক বিভাগের এই অংশে যানজটের অন্যতম কারণ হিসাবে অধিকাংশ মার্কেটের নিজস্ব পার্কিং ব্যবস্থা না থাকা, ফিডার রোডের আধিক্য, উল্টো পথে যানবাহন চলাচল এবং যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কথা উল্লেখ করেন। সভাপতি মহোদয়ের আহ্বানে প্রধান অংশীজনদের অনেকেই ট্রাফিক পুলিশকে কমিউনিটি পুলিশ দিয়ে সহায়তা করার প্রতিশ্রুতি দেন। অংশীজনগণ এধরণের মতবিনিময় সভা যানজট নিরসনে ফলপ্রসূ হবে বলে আশা ব্যক্ত করেন।মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন অতিঃ উপ-পুলিশ কমিশনার জনাব তানিয়া সুলতানা পিপিএম মহোদয় এবং সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক মোহাম্মাদপুর জোন জনাব মোঃ আসলাম সাগর মহোদয়।

ট্রাফিক পুলিশের সহায়তায় নিয়োজিত TAG সদস্যদের  দৈনন্দিন কার্যক্রম!
05/01/2025

ট্রাফিক পুলিশের সহায়তায় নিয়োজিত TAG সদস্যদের দৈনন্দিন কার্যক্রম!

*ডিএমপির ট্রাফিক-ওয়ারী বিভাগের কল্যাণ সভা অনুষ্ঠিত*ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-ওয়ারী বিভাগের কল্যাণ সভা অন...
04/01/2025

*ডিএমপির ট্রাফিক-ওয়ারী বিভাগের কল্যাণ সভা অনুষ্ঠিত*

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-ওয়ারী বিভাগের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (০৪ জানুয়ারি, ২০২৫ খ্রি.) সকাল ১০:০০ ঘটিকায় রাজধানীর গেন্ডারিয়ার জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে ট্রাফিক-ওয়ারী বিভাগের আয়োজনে এ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাফিক-ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার দেওয়ান জালাল উদ্দিন চৌধুরী, পিপিএম।

উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-ওয়ারী) বলেন, সবাইকে পরিস্কার-পরিছন্ন পোশাক পরিধান করে ডিউটি করতে হবে। যথাসময়ে ডিউটিতে উপস্থিত এবং যথাসময়ে ডিউটি হতে প্রস্থান করতে হবে। সকলকে জনগণের সাথে ভাল আচরণ করার মাধ্যমে সেবা প্রদান করতে হবে।

এরআগে প্রধান অতিথি কল্যাণ সভায় উপস্থিত পুলিশ সদস্যদের সমস্যার কথা শুনেন এবং সেগুলো সমাধানের আশ্বাস প্রদান করেন।

এছাড়াও গত ডিসেম্বর, ২০২৪ খ্রি. মাসে মাঠ পর্যায়ে ভাল কাজের জন্য অফিসার ও ফোর্সদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

কল্যাণ সভায় ট্রাফিক-ওয়ারী বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Traffic Division Dmp posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share