24/05/2025
🌾খেদমতে খালক, আর্তমানবতার সেবা, একসময় এটাই তো ছিলো আমাদের জীবনের সবচে' উজ্জ্বল, সবচে' গৌরবপূর্ণ অধ্যায়; এর মাধ্যমেই জগতের বুকে আমরা অর্জন করেছিলাম ইজ্জতের যিন্দেগী ও মর্যাদার জীবন!
স্বয়ং আল্লাহর পেয়ারা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সারা জীবনের আচরণ দিয়ে, উচ্চারণ দিয়ে আমাদের সামনে রেখে গিয়েছেন খিদমতে খালক ও মানবসেবার এ উজ্জ্বল আদর্শ! অথচ কীভাবে যেন ধীরে ধীরে আমরা তা ভুলে গেলাম! খিদমতে খালক ও মানবসেবার নববী আদর্শ আমাদের জীবন থেকে হারিয়ে গেলো! আর আমরা যিল্লত ও লাঞ্ছনার শিকার হলাম!
মনে পড়ে, আজ থেকে সত্তর বছর আগে এ দেশেরই একজন দরদী মানুষ, বড় ব্যথা নিয়ে তার গাফেল কাউমকে ডাক দিয়েছিলেন এই বলে-'আমি আমার মুসলমান ভাইদেরে সাধারণভাবে এবং ওলামা ভাইদেরে খাসভাবে বলিতেছি-আপনারা খেদমত করেন, আখলাক-চরিত্র উন্নত করেন, দেখিবেন, আপনাদেরও ইযযত ফিরিয়া আসিবে।...'
'খেদমতে খালকের জাযবা আবার যেদিন আলেম সমাজ এবং মুসলিম নেতৃসমাজে জাগিবে সেই দিন আবার মুসলিম জাতির উন্নতি ও মর্যাদা দুনিয়াতে প্রতিষ্ঠিত হইবে। ...
(মুজাহিদে আ'যম আল্লামা শামসুল হক রহ. গ্রন্থাবলী, পৃ. ১২০-২১)
~মাসিক আল-কলম পুষ্প, ৩য় প্রকাশনা, ৭ম সংখ্যা
>>>
#খেদমতেখালক #দারুলকলম #পুষ্প #আদীবহুযূর #পুস্প #মাসিকাআলকলম