Fraud Alert BD

Fraud Alert BD This page is create awareness regarding frauds and scams and created for public interest.

We have received multiple allegations againts these FB pages for - 1) Not delivering what was exhibited 2) Asking for ad...
09/03/2026

We have received multiple allegations againts these FB pages for -
1) Not delivering what was exhibited
2) Asking for advance payment from customers

As these are individual experiences, request all of you to apply judgement and proper due diligence before ordering something from any FB page. Don't make advance payment if not only for the delivery charges. Read reviews and check the products at the time of receiving delivery.

Please do not make advance payment to this page or any online page how much you are infatuated Abou the product or servi...
30/07/2025

Please do not make advance payment to this page or any online page how much you are infatuated Abou the product or service....

Beaware of this "Fraud" Shop....Do not make any advance payment...
28/05/2025

Beaware of this "Fraud" Shop....

Do not make any advance payment...

সতর্কীকরণ+৮৮০১৩৩৬৬৯৭৯৩১ এই হোয়াটস্অ্যাপ নাম্বার থেকে পুলিশ কর্মকর্তাদের ছবি ব্যবহার করে বিভিন্ন জায়গায় কল করছে একটি অসাধ...
20/04/2025

সতর্কীকরণ

+৮৮০১৩৩৬৬৯৭৯৩১ এই হোয়াটস্অ্যাপ নাম্বার থেকে পুলিশ কর্মকর্তাদের ছবি ব্যবহার করে বিভিন্ন জায়গায় কল করছে একটি অসাধু চক্র।

এক্ষেত্রে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

30/03/2025

New fraud alert:

(Scammer Alert)🚫🚫

গতকাল হঠাৎ দেখি রাতে মোবাইলে একটা OTP নাম্বার এসেছে, কোনো একটি ব্যাংকের ক্রেডিট কার্ড যেটা আমি ব্যবহার করি সেটা থেকে। একটু অবাক হলাম কারন আমি অনলাইনে পারচেজ করার জন্য কোনো OTP চাই নাই। ইনবক্স চেক করে দেখলাম সকালেও এই রকম একটা ম্যাসেজ এসেছিলো।

তারাতারি ঐ ব্যাংক যেখানে এক সময়ে চাকরি করতাম সেখানে ফোন দিয়ে জানতে পারলাম কেউ বা কারা আমার কার্ড নাম্বার ব্যাবহার করতে চাইছে সেই ব্যাংকে এপস ক্রিয়েট করার মাধ্যমে কিন্তু এপস দিয়ে আমার আই ডি খুলতে পারে নাই। তারা বললো, চাইলে আমি সাময়িক ভাবে কার্ড ব্লক করতে পারি এবং কল সেন্টার এনসিউর করলো, আমি যদি OTP শেয়ার না করি তবে কার্ড ব্লক না করলেও রিস্ক নাই।

আজ সকালে কল সেন্টার নাম্বারের মতো নাম্বার থেকে ফোন এলো। এক মহিলা সেই ব্যাংকের কল সেন্টারের কর্মী পরিচয় দিয়ে বললো, আমার কার্ড টা ব্লক করতে হবে কারন হ্যাকার রা আমার কার্ড হ্যাক করতে চাইছে। আমি শংকিত হয়ে পরলাম। আমাকে বললো, স্যার ব্লক করতে হলে আপনার ই-মেইল নাম্বার এবং ন্যাশেনাল আই ডি কার্ড নাম্বার লাগবে কারন আমার কার্ডে নাকি এই গুলো আপডেট নাই। কার্ড টা আমি প্রায় ১৬ বছর ধরে ব্যবহার করছি। তাই তার কথায় বিশ্বাস করে, NID কার্ড নাম্বার আর e-mail নাম্বার শেয়ার করার আগ মূহুর্তে মনে পরলো, আরে আমি তো নিয়মিত ঐ ব্যাংকের থেকে e-mail পাই অর্থাৎ আমার email আপডেট আছে।

মহিলাকে বললাম, আমার e-mail আপডেট আছে। আর NID নাম্বার আমি ব্যাংক খুললে সরাসরি দিয়ে আসবো। মহিলা ভয় দেখালো, কার্ড ব্লক না করলে আমি বিপদে পরবো। আমি বললাম, থ্যাংকস আমি NID শেয়ার করবো না। মহিলা এক রকম হতাশ হয়ে ফোন ছেড়ে দিলো। আমি বুঝলাম, তারা আমার email এবং NID দিয়ে সেই ব্যাংকের এপ্সে লগ ইন করে ট্রানজেকশন করতে চাইছে।

কিছুক্ষণ পরে, আরেক নাম্বার থেকে ফোন এলো। ট্রু কলারে ভেসে এলো, হ্যাকার। ফোনটা রিসিভ করলাম। এক পুরুষ কন্ঠ নিজেকে ঐ ব্যাংকের কর্মী পরিচয় দিয়ে, নিজের নাম বললো রায়হান এবং বললো, আমি যদি কার্ড ব্লক না করি তবে সেই ব্যাংক কোনো ভাবেই দায়বদ্ধ থাকবে না এবং e-mail ও NID নাম্বার শেয়ার না করলে কার্ড ব্লক করা যাবে না। জিজ্ঞেস করলাম, NID কেনো লাগবে? উত্তরে বললো, কার্ডে NID আপডেট নাই এবং e-mail লাগবে কারন আমার email এ একটা নাম্বার আসবে যেটা তাদের সাথে শেয়ার করতে হবে যা দিয়ে তারা সার্ভারে আমার NID আপডেট করে দিবে।

যেহেতু, ট্রু কলার আগে থেকেই তার পরিচয় দিয়ে দিয়েছে তাই ভাবলাম, দেখি ফ্রডরা আর কি কি করতে পারে। আমি বললাম, সরি আমার email মনে নাই এবং NID সাথে নাই। তখন, সে বললো, স্যার সমস্যা নাই। আপনাকে Whatsapp এ একটা ম্যাসেজ দিচ্ছি। ওখানে একটা লিংক আছে, ওতে ক্লিক করবেন। এর পরে, আপনার মোবাইলের ক্যামেরার ঠিক নিচে একটা Arrow চিহ্ন আসবে, ওতে ক্লিক করলে আমরা মোবাইল কোম্পানি থেকে যাবতীয় ইনফরমেশন নিয়ে নিবো।

বুঝলাম, ভয়াবহ আপডেটেড হ্যাকারের পাল্লায় পরেছি যারা এখন আমার মোবাইলটা হ্যাক করতে চায়। আমি বললাম, ভাই আমি বাটন ফোন ব্যবহার করি। এই বার দেখলাম, বেশ ক্ষেপে গিয়ে চিবিয়ে চিবিয়ে বললো, বাটন ফোন ব্যবহার করলে কেনো আমি ক্রেডিট কার্ড ব্যবহার করি। আমায় ক্রেডিট কার্ড দেওয়া ব্যাংকের ভুল হয়েছে।

আমি বললাম, রায়হান সাহেব আপনি ব্যাংকের কর্মী হয়ে এই ধরনের কথা বলতে পারেন না। ব্যাটা, আরো উত্তেজিত হয়ে বললো, আমি যেনো আজকের মধ্যেই স্মার্ট ফোন কিনি এবং আমার কার্ডে সমস্যা হলে ব্যাংক দায়ী থাকবে না।

আমি বললাম, ভাই আপনার নাম ট্রু কলারে ফ্রড কেনো আসে? কি যেনো বাজে একটা কথা বলে, ফোনটা কেটে দিলো। আফসোস, তাকে প্রতি উত্তর দিতে পারলাম না। নাম্বার দুটো হচ্ছে, 09638-886096 এবং 01331404063

আমি ব্যাংকার হয়েও তাদের কথায় প্রায় কনভিন্স হয়ে গিয়েছিলাম। সুতরাং, সবাই সাবধানে থাকবেন এবং পারলে আমার পোস্ট শেয়ার করবেন যাতে কেউ ভুক্তভোগী না হয়।

© Collected

New Fraud Alert:আরেকটি নতুন ধরনের প্রতারণা শুরু হয়েছে।এখানে আপনাকে একজন ফোন দিবে।ফোন দিয়ে বলবে যে আপনার অথবা আপনার পরি...
27/03/2025

New Fraud Alert:

আরেকটি নতুন ধরনের প্রতারণা শুরু হয়েছে।

এখানে আপনাকে একজন ফোন দিবে।
ফোন দিয়ে বলবে যে আপনার অথবা আপনার পরিবারের কোন সদস্যের কোন একটা স্টক বা শেয়ার এর আনক্লেইমড ডিভিডেন্ট পাবেন সেই টাকাটা আপনার বিভিন্ন একাউন্ট এর মাধ্যমে হয়তো আপনাকে তারা প্রদান করবে।

প্রথমে তার আপনার কাছে বিভিন্ন ব্যাংকের নাম বলে বলবে যে সেই ব্যাংকে আপনার কোন একাউন্ট আছে কিনা।

তো সেই ব্যাংকের অ্যাকাউন্টগুলি যদি না থাকে আপনার সে ক্ষেত্রে তারা আপনার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের নাম্বার চাবে, বলবে, যে আমরা সেখানে টাকাটা জমা করে দেব।

তারপর তারা বলবে যে, এই ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডটি যখন আপনি পেয়েছেন সেই তারিখটা কি আপনার মনে আছে কিনা।

নরমালি সেই তারিখ আপনার মনে থাকার কথা না। তখন তারা বলবে যে আপনি ক্যালকুলেটর অপশনে যান। গিয়ে ক্যালকুলেটর অপশনে আপনি টাইপ করুন:

16247 x প্রথম যে চার সংখ্যার পিন নম্বর ব্যাংক আপনাকে দিয়েছিল।

সেটা গুণ করে গুণফলটি তাদের কাছে শেয়ার করতে বলবে।

ভুলেও যদি গুণফলটি সঠিকভাবে শেয়ার করেন অথবা পিন নাম্বারটা সঠিকভাবে দিয়ে গুণফল টি বের করেন তাহলে কিন্তু আপনি সর্বস্বান্ত হয়ে যাবেন এবং আপনার একাউন্টের টাকা ওরা নিয়ে নিবে।

দিনে দিনে প্রতারণার বিভিন্ন মাধ্যম বাড়ছে। ভুলেও কখনো আপনার কোন একাউন্টের নাম্বার, পাসওয়ার্ড, ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার, ডেবিট বা ক্রেডিট কার্ড এর নাম্বার, পিন নাম্বার বা বিকাশের পিন নাম্বার কখনোই কারো কাছে শেয়ার করবেন না।

নতুন আরেক শয়তানি শুরু করেছে! এক লোক আজকে সকালে ফোন দিছে আব্বুকে। ফোন দিয়ে বলতেছে যে আপনাদের গ্যাস কানেকশন কাটতে আসবো এ...
25/02/2025

নতুন আরেক শয়তানি শুরু করেছে!

এক লোক আজকে সকালে ফোন দিছে আব্বুকে। ফোন দিয়ে বলতেছে যে আপনাদের গ্যাস কানেকশন কাটতে আসবো এখনই, এত টাকা দিতে হবে। তারপর তার নাম্বার নিয়ে ট্রুকলার এ দেখি যে "ফেইক গ্যাস বিল স্ক্যামার" নামে সেভ করা। এরপর তাকে আবার ফোন দিয়ে জিজ্ঞাসা করা হলো যে আপনার অফিসের ঠিকানা দেন সেখানে আসবো। সে বলে যে না অফিসে না আরেকটা জায়গায় আসতে হবে সেখানে ম্যাজিস্ট্রেট আছে। তার যে নাম্বার দিল সেটা ট্রুকলারে "গ্যাস বিকাশ" নামে সেভ করা!

মানে কি যে শুরু হইছে!!

সচেতন হোন। যাচাই করা ছাড়া বাসায় কাউকে এন্ট্রি দিবেন না। আইডি ও ফেইক হতে পারে। আসে পাশের প্রতিবেশীদের সাথে একাট্টা থাকুন। নিরাপদে থাকুন।

📢মিথ্যা বিজ্ঞপ্তি হতে সাবধান।সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, SFIL এর ছবি ব্যবহার করে অন্য ব্যক্তি/প্রতিষ্ঠান অবৈধ ও বেআইনি ক...
26/12/2024

📢মিথ্যা বিজ্ঞপ্তি হতে সাবধান।

সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, SFIL এর ছবি ব্যবহার করে অন্য ব্যক্তি/প্রতিষ্ঠান অবৈধ ও বেআইনি কর্মকান্ডের প্রচারনা করছে।

“এসএফআইএল তার নিজস্ব ডিজিটাল প্লাটফর্ম বা ওয়েবসাইট ব্যাতিত কোন ধরনের ডিজিটাল প্রচারনা করে না। এই ধরনের কোন প্রচারনা, বিজ্ঞাপন বা পন্যের সাথে SFIL সম্পৃক্ত নয়”।

শেয়ার করেছে SFIL কর্তৃপক্ষ।

New Fraud/Caution Alert:Business name: Her Wishlist Situation: Taking advance money but not deliver the goods. In additi...
25/12/2024

New Fraud/Caution Alert:

Business name: Her Wishlist

Situation: Taking advance money but not deliver the goods. In addition, delayed the refund after many months and upon numerous requests made by the victim.

Victim describes the following:

Now come to main issue-

Ordered a Gold Earring from a page named @"Her Wishlist" on July where the delivery was supposed to be on end of July.

However, till date didn’t received the product.

Most importantly, they are very non responsive and non cooperative.

So Just today, the victim posted a Negative Review about this page in a group named @"Blanco". The post only survived for 1 hr and deleted since the admin is closed with the owner of this page.

Thus requesting all others to not fall for this Page and take adequate caution against both the Group "Blanco" / it's owner and "Her Wishlist".

Order at your own risk...
10/11/2024

Order at your own risk...

30/10/2024

Recently we have been observed that many smartphones got hacked.

Some sufferers have notified us that they received call from a neighboring country and got harassed with blackmail as their private contents from smartphones have been compromised.

Please don't use smartphone in any place where your moments can be compromised.

Sharing this in public interest.

Address

Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fraud Alert BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category