23/01/2026
বিগত ১৭/১৮ বছর ধরে যে ন্যারেটিভ পলিটিক্স লীগ, তাদের প্রভু, এবং প্রভুদের পালিত মিডিয়া, বুদ্ধিজীবিরা প্রডিউস করেছে তার নির্মম শিকারে পরিণত হয়েছেন বিএনপি এবং তার বর্তমান চেয়ারম্যান তারেক রহমান। এখন নব্য ফ্যা*....সি...স্টরাও একই তরিকা ফলো করছে। চরিত্র হননের পথ বেছে নিয়েছে আরও নোংরা ভাবে। তারেক রহমানের অনার কোড লঙ্ঘন করলে তাদের অবস্থান দিন দিন আরও নীচে নামবে - এটা যদি বুঝতো তাইলে এই মিথ্যার বাণিজ্য থেকে সরে এসে নিজেদের কাজে মন দিতো।
প্রতিটি বক্তব্য টুইস্ট করছে। মিথ্যা ছড়াচ্ছে মনের মাধুরী মিশিয়ে। এতে করে জনমনে একটা ধারণা প্রতিষ্ঠত হয়ে যাচ্ছে যে, তারেক রহমান নিয়ে সোশাল মিডিয়াতে যা কিছু আসে সবই ভূয়া। মেধাবীদের প্রপাগান্ডা। কিন্তু এরা বট আইডির লাইক কমেন্ট দেখে মনে করতেছে বিএনপি শেষ। খুশিতে প্রতি পলকে সরকার গঠন করে ফেলতেছে। :)
লীগের যেমন ছিল না, তারেক রহমান নিয়ে ওদেরও কোন ধারণা নাই। পালিকের সাথে তারেক রহমানের সম্পর্ক কেমন সেইটা আন্দাজ করার কোন চেষ্টাও তাদের নাই। তারেক রহমান যখন মাঠে নামবে অবস্থা কেমন হবে আমাকে জিগাইছিল অনেকে। আমি বলেছিলাম- গরম বালিতে চাউল ছাড়লে যেভাবে খই ফুটতে থাকে। মানুষ এই ভাবে জোয়ারের মতন নেমে আসবে। আমার কথা সত্যি হয়েছে শুকরিয়া প্রভুর দরবারে।
উনাকেও বলেছিলাম যে আপনি নেতা না। কর্মী। মানুষ আপনার অপেক্ষায় আছে। যান তাদের সম্মান বাড়ান। তাদের মর্যাদা বাড়ান। ওরা আপনাকে অমরত্ব দিবে।
দেখা যাচ্ছে- দুপুর বা শীতের মধ্যরাত কোন কিছুই জনগন তোয়াক্কা করছে না। মানুষের রাজনৈতিক কর্মী, মানুষকে কাছে টেনে নিচ্ছেন। সাধারণ কর্মীর মতন হাজির হয়েছেন। সাধঅরণ মানুষকে ডাকছেন, শুনছেন। সমাধান করবেন কিভাবে তা বলছেন। প্রতিশ্রুত নয় তিনি এগিয়ে যাচ্ছেন পরিকল্পনা নিয়ে। জনগনকে সাথে নিয়ে দেশ গঠন করতে চান। কোন আকাশ কুসুম স্বপ্ন নয়। বাস্তব পরিকল্পনা নিয়ে আগাচ্ছেন। যা সম্ভব সেটাই বলছেন। কোন বাহুল্য নাই। কোন চটকদারি নাই। মিথ্যা অনেক আকর্শনীয় হলেও কোন আবেদন তৈরি করে না। এই জন্য অন্যদের বিরোধীতার নামে বিষোদগারই ভরসা।
ওরা লীগের বয়ান গিলে বসে থাকার কারণে নিজেদের রাজনীতিও করতে পারছে না। শুরু করছে ন্যারেটিভ পলিটিক্স। এগুলা নিয়ে টেনশন করার কিছু নাই। মিথ্যার বিরুদ্ধে জবাব দেয়ার জন্য সময় নষ্ট না করে মাঠে ছড়িয়ে পড়ুন। জনগনকে পাশে নিন। মানুষই অমানুষদের প্রতিহত করবে।
ওরা ন্যারেটিভ পলিটিক্স করুক। আপনারা রাজনীতি করেন।
বাংলাদেশকে জিততেই হবে।
কে বলে তারেক জিয়া
এতো দেখি আরেক জিয়া।
রেজাউল করিম রনি