জগন্নাথ হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • জগন্নাথ হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

জগন্নাথ হল ছাত্রলীগ,  ঢাকা বিশ্ববিদ্যালয় Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জগন্নাথ হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, Political organisation, jagannath hall, Dhaka.

আজ ১৭ই এপ্রিল। ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১সালের এই দিনে তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুরমহকুমার বৈদ্যনাথতলার এক নিভৃত আম...
17/04/2016

আজ ১৭ই এপ্রিল। ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১
সালের এই দিনে তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর
মহকুমার বৈদ্যনাথতলার এক নিভৃত আমবাগানে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রিসভা
শপথগ্রহণ করে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রথম
সরকার ‘মুজিবনগর সরকার’ গঠন বাঙালির স্বাধীনতা
সংগ্রামের ইতিহাসে এক অনন্য গৌরবগাঁথা সাফল্য। মুজিবনগর
সরকারের প্রেসিডেন্ট নির্বাচিত হন পাকিস্তানে
কারান্তরীণ বাংলার অবিসম্বাদিত নেতা বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমান। তিনি কারাবন্দি থাকায় অস্থায়ী
প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করেন সৈয়দ নজরুল
ইসলাম। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তাজউদ্দীন
আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলীকে দায়িত্ব দেয়া হয়
অর্থ মন্ত্রণালয়ের। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব
পান এএইচএম কামরুজ্জামান।
এরই মাধ্যমে শুরু হয় প্রবাসী সরকারের আনুষ্ঠানিক
যাত্রা। বৈদ্যনাথতলার আমবাগানকে পরে মুজিবনগর
নামকরণ করে বাংলাদেশের অস্থায়ী রাজধানী
ঘোষণা করা হয়। স্বাধীন বাংলাদেশকে শত্রুমুক্ত করতে
মুজিবনগর সরকারের নেতৃত্বে শুরু হয় মুক্তিযুদ্ধ। যে যুদ্ধে
একাত্তরের ১৬ই ডিসেম্বর বাঙালি জাতির কাছে
আত্মসমর্পণ করতে বাধ্য হয় পাকিস্তানি হানাদার
বাহিনী। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকবাহিনীর
আত্মসমর্পণের মধ্য দিয়ে অর্জিত হয় চূড়ান্ত বিজয়।।

সফল হোক, সফল কর.....জয় বাংলাজয় বঙ্গবন্ধু।।।
02/01/2016

সফল হোক, সফল কর.....
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু।।।

21/12/2015
18/06/2015

প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যায় ছাত্রলীগের নবগঠিত কমিটি..
সভাপতি আবিদ আল হাসান এবং সাধারন সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স ভাইকে জগন্নাথ হল ছাত্রলীগ এর পক্ষ থেকে মুজিবীয় শুভেচ্ছা ও অভিনন্দন।
শুভ হোক পথচলা...
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু

তোমরা ছিলে প্রচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অহংকার, ছাত্রলীগের গর্ব,আর আমাদের পথ প্রদর্শক।তোমরা রবে মননে চি...
10/06/2015

তোমরা ছিলে প্রচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অহংকার, ছাত্রলীগের গর্ব,আর আমাদের পথ প্রদর্শক।
তোমরা রবে মননে চির অম্লান........

15/05/2015
11/05/2015

কে হচ্ছেন ছাত্রলীগের
ভবিষ্যৎ কাণ্ডারি
মুনির হোসাইন, ঢাবি প্রতিনিধি |
আপডেট: ০৮:১৬ অপরাহ্ণ, ১০ মে ২০১৫,
রবিবার
মেয়াদোত্তীর্ণের দুই বছর পর আগামী ২৫
ও ২৬ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের
ভ্রাতৃপ্রতিম ছাত্রসংগঠন বাংলাদেশ
ছাত্রলীগের ২৮তম কাউন্সিল। শুক্রবার
দুপুর সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়
মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ
সম্মেলনে বহুদিনের কাঙ্ক্ষিত এ
কাউন্সিলের ঘোষণা দেন সংগঠনের
কেন্দ্রীয় সভাপতি এইচএম বদিউজ্জামান
সোহাগ। বহু জল্পনা-কল্পনার অবসান
ঘটিয়ে ঘোষিত হওয়া কাউন্সিলকে
নিয়ে তৈরি হয়েছে নতুন উত্তেজনা।
ঢাবি ক্যাম্পাসসহ সারাদেশের সকল
শিক্ষা প্রতিষ্ঠানে চলছে ঐতিহ্যবাহী
এ ছাত্র সংগঠনের ভবিষ্যৎ কাণ্ডারি
নিয়ে আলোচনা।
কে হচ্ছেন আগামী দিনের ছাত্রলীগের
কাণ্ডারি, কেমন তার ব্যক্তি ইমেজ, তার
নেতৃত্বই বা কী রকম কিংবা চলতি
কমিটির ভুলগুলো শোধরাতে কতোটুকু
সক্ষম হবেন নতুন কমিটি? এছাড়া আগামী
দিনে ক্ষমতাসীনদের টার্নিং সময়ে
ভ্রাতৃপ্রতিম ছাত্রসংগঠন হিসেবে দলের
প্রয়োজনে কতোটুকু ভূমিকা রাখতে
পারবেন তারা? এমনই আলোচনা এখন
তুঙ্গে।
এদিকে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ
হাসিনাও খুঁজছেন ক্যাম্পাস
রাজনীতিতে অভিজ্ঞ, আনুগত্যশীল,
দলীয় আদর্শে বিশ্বাসী ও
নেতাকর্মীদের আস্থাভাজনকে।
অন্যদিকে আওয়ামী লীগের হাইব্রিড
নেতারাও কাজ করে যাচ্ছেন নিজেদের
আস্থাভাজনদের নতুন কমিটিতে স্থান
করে দিতে। এজন্য তারা নীতি
নির্ধারকদের সঙ্গে তদবিরও
বাড়িয়েছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা
গেছে। আর পদ প্রত্যাশীরাও এখন ব্যস্ত
সময় কাটাচ্ছেন নিজেদের পক্ষে সমর্থন
আদায়ে। এজন্য কৌশলে এগুচ্ছেন তারা।
সেক্ষেত্রে ছাত্রলীগের নীতি
নির্ধারকদের বাসায় ধরণা দেওয়া
থেকে শুরু করে প্রাধান্য পাচ্ছে
অঞ্চলভিত্তিক রাজনীতিরও।
ছাত্রলীগের বিভিন্ন নেতার সঙ্গে কথা
বলে জানা গেছে, ছাত্রলীগের সাবেক
সাংগঠনিক নেত্রী শেখ হাসিনা
সিদ্ধান্ত নিয়েছিলেন যেসব এলাকা
থেকে দীর্ঘদিন ছাত্রলীগের শীর্ষপদে
কেউ নেতৃত্বে আসেননি এবং ভবিষ্যতে
যেসব এলাকা থেকে নেতা তৈরির
দরকার আছে সেসব এলাকা থেকে
অপেক্ষাকৃত যোগ্যদের মধ্য থেকে নেতা
তৈরি করার। সেই হিসেবেই গত ২৬তম
সম্মেলনে রংপুর অঞ্চল থেকে মাহমুদুল
হাসান রিপন ও চট্টগ্রাম অঞ্চল থেকে
মাহফুজুল হায়দার চৌধুরী রোটন
শীর্ষনেতা হিসেবে বাছাই হয়েছিলেন।
২৭তম কাউন্সিলে আগের খুলনা অঞ্চল
থেকে এইচএম বদিউজ্জামান সোহাগ
সভাপতি এবং ময়মনসিংহ অঞ্চল থেকে
সাধারণ সম্পাদক পদে সিদ্দিকী নাজমূল
আলম নির্বাচিত হয়েছেন। সেক্ষেত্রে
অঞ্চলভিত্তিক পর্যবেক্ষণে এবার
এগিয়ে আছেন বৃহত্তর ফরিদপুর এবং
বরিশাল অঞ্চলের পদ প্রত্যাশীরা। তবে
আঞ্চলিক সিদ্ধান্তের বাইরে নতুন
কোনো সিদ্ধান্ত আসছে কি-না সেটাই
এখন দেখার বিষয়।
বিভিন্ন সূত্রে জানা যায়, আসন্ন ২৮তম
কাউন্সিলে নতুন কমিটিতে নেতৃত্বে
আলোচনার শীর্ষে আছেন বৃহত্তর ফরিদপুর
থেকে বর্তমান কমিটির পরিবেশবিষয়ক
সম্পাদক সাইফুর রহমান সোহাগ,
সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন
আনু, সমাজসেবাবিষয়ক সম্পাদক কাজী
এনায়েত।
গত কমিটিতে থাকলেও ময়মনসিংহ অঞ্চল
থেকে কেন্দ্রীয় কমিটির শীর্ষ পর্যায়ে
যাওয়ার লড়াইয়ে এগিয়ে আছেন বর্তমান
যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল কবির
রাহাত, কৃষি শিক্ষাবিষয়ক সম্পাদক
রাইসুল ইসলাম জুয়েল এবং ঢাকা মহানগর
উত্তরের সাধারণ সম্পাদক আজিজুল হক
রানা।
অন্যদিকে দক্ষিণাঞ্চল থেকে কমিটি
দিলে কপাল খুলে যেতে পারে গত ১৫ বছর
যাবত কেন্দ্রীয় কমিটিতে স্থান না
পাওয়া বরিশালের অঞ্চলের পদ
প্রত্যাশীদের। এ অঞ্চল থেকে এগিয়ে
রয়েছেন ক্রীড়া সম্পাদক আবিদ আল
হাসান, সহ-সম্পাদক আসাদুজ্জামান
নাদিম, উপ-প্রচার সম্পাদক
আরিফুজ্জামান লিমন, ঢাবি যুগ্ম সম্পাদক
চন্দ্র শেখর মন্ডল এবং সহ-সভাপতি
আরিফুজ্জামান রোহান।
এদিকে উত্তরবঙ্গ থেকে আলোচনার
রয়েছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন
সম্পাদক শাহনেওয়াজ প্রধান শুভ, উপ-
আইনবিষয়ক সম্পাদক বিপ্লব হাসান
পলাশ। চট্টগ্রাম ও কুমিলা অঞ্চল থেকে
এগিয়ে আছেন কেন্দ্রীয় তথ্য ও গবেষণা
সম্পাদক এরশাদুর রহমান চৌধুরী,
সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ সবুজ
এবং ঢাবি যুগ্ম সম্পাদক এইচ এম আল-
আমিন আহমেদ।
এছাড়াও আলোচনায় আছেন সিলেট
অঞ্চল থেকে আইন সম্পাদক ময়েজউদ্দিন
শরীফ রুয়েল, খুলনা অঞ্চল থেকে ঢাবির
শহিদুলাহ হলের সভাপতি আমিনুল ইসলাম
ও কেন্দ্রীয় সদস্য এনামুল হক প্রিন্স।
এই আঞ্চলিক পর্যবেক্ষণের বাইরেও
থাকছে আরো কিছু পরিসংখ্যান। আসন্ন
কাউন্সিলে সংগঠনের সাবেক দুই
সভাপতি লিয়াকত শিকদার ও মাহমুদুল
হাসান রিপনের আস্থাভাজনদের নিয়েও
তৈরি হয়েছে নতুন সমীকরণ। বিভিন্ন
সূত্রে জানা গেছে, এই দুই নেতার
আস্থাভাজনদের থেকেই হয়তোবা
নির্ধারিত হতে যাচ্ছে ছাত্রলীগের
আগামী দিনের কাণ্ডারি। প্যানেল
নির্বাচন অথবা একক নির্বাচন
পদ্ধতিতেই হতে পারে কমিটি।
অনেক সমীকরণই কষা হতে পারে স্বল্প
সময়ে। ইঁদুর দৌড়ে এগিয়ে থাকা পদ-
প্রত্যাশীরাও হয়তো ভাবতে পারেন
আমিইতো স্বর্বেস্বর্বা। কিন্তু যে যাই
বলুক সকলকে অপেক্ষা করতে হবে ঘোষিত
হওয়া জুলাই মাসের শেষ সপ্তাহ পর্যন্ত।
প্রধানমন্ত্রীসহ দেশের সর্ব বৃহৎ এই
ছাত্রসংগঠনের সকল নেতা-কর্মীরই আশা
এমনই ব্যক্তি আগামী দিনের কাণ্ডারি
নির্বাচিত হবেন, যিনি ক্যাম্পাস
রাজনীতিতে অভিজ্ঞ, আনুগত্যশীল,
দলীয় আদর্শে বিশ্বাসী ও
নেতাকর্মীদের আস্থাভাজন।
এমএইচ/বিএ/আরআই

07/05/2015

ছাত্রলীগের সম্মেলনের
তারিখ ঘোষণা কাল..........

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | ০৭ মে, ২০১৫

ক্ষমতাসীন আওয়ামী লীগের
ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ
ছাত্রলীগের পরবর্তী কেন্দ্রীয়
সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে
আগামীকাল শুক্রবার। দুই বছরের জন্য
গঠিত বর্তমান কমিটি আগামী জুলাইয়ে
চার বছরে পা রাখতে যাচ্ছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্রলীগের
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,
‘আগামী দিনে বাংলাদেশ ছাত্রলীগ
কেন্দ্রীয় নির্বাহী সংসদের করণীয়
প্রসঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ
আগামীকাল বেলা ১১টায় ঢাকা
বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক
সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।’
বিজ্ঞপ্তিতে গণমাধ্যম থেকে একজন
করে প্রতিবেদক ও আলোকচিত্রী
পাঠাতেও অনুরোধ করা হয়েছে।
জানতে চাইলে ছাত্রলীগের সাধারণ
সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রথম
আলোকে বলেন, কেন্দ্রীয় কমিটিসহ
ছাত্রলীগের অন্যান্য কমিটিগুলোর
পর্যায়ক্রমিক সম্মেলনের তারিখ
ঘোষণা করা হবে।

ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন এর মেয়র পার্থী সাইদ খোকন ভাই এর ইলিশ প্রতিকের প্রচার প্রচারনায় জগন্নাথ হল ছাত্রলীগের সভাপতি, ...
24/04/2015

ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন এর মেয়র পার্থী সাইদ খোকন ভাই এর ইলিশ প্রতিকের প্রচার প্রচারনায় জগন্নাথ হল ছাত্রলীগের সভাপতি, আমাদের প্রানপ্রিয় দাদা সুপ্রিয় কুন্ডু রাজেশ,এবং সাধারন সম্পাদক সজীব বিশ্বাস এবং জগন্নাথ হলের সংগ্রামী নেতারা....

Asad vai er gonosonggoge with supriyo kundu rajesh,Roy chinmoy,Tamal Das,limon nandy & others
12/04/2015

Asad vai er gonosonggoge with supriyo kundu rajesh,Roy chinmoy,Tamal Das,limon nandy & others

মধুর ক্যান্টিনের আড্ডায়, জগন্নাথ হল ছাত্রলীগের কান্ডারী বাবু সুপ্রিয় কুন্ডু রাজেশ।
06/04/2015

মধুর ক্যান্টিনের আড্ডায়, জগন্নাথ হল ছাত্রলীগের কান্ডারী বাবু সুপ্রিয় কুন্ডু রাজেশ।

স্বাধীনতা দিবস উপলক্ষে জগন্নাথ হল  এ আয়জিত ক্রিকেট ম্যাচ এ সোহাগ ভাই, মেহেদি ভাই , ওমর শরীফ ভাই সহ অন্যান্য কেন্দ্রীয় ও ...
31/03/2015

স্বাধীনতা দিবস উপলক্ষে জগন্নাথ হল এ আয়জিত ক্রিকেট ম্যাচ এ সোহাগ ভাই, মেহেদি ভাই , ওমর শরীফ ভাই সহ অন্যান্য কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্দালয় এর নেতা , নেত্রীদের সাথে আমাদের হল এর গরব, আমাদের প্রানপ্রীয় দাদা জগন্নাথ হল ছাত্রলীগ এর সভাপতি সুপ্রিয় কুন্ডু রাজেশ দা এবং সাধারণ সম্পাদক সজিব বিশ্বাস।

Address

Jagannath Hall
Dhaka
1100

Website

Alerts

Be the first to know and let us send you an email when জগন্নাথ হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share