Job Koi

Job Koi গোছানো প্রস্তুতি আপনাকে অন্যদের চেয়ে একধাপ এগিয়ে রাখবে।

শেয়ার করে ওয়ালে রাখুন।
12/08/2023

শেয়ার করে ওয়ালে রাখুন।

10/02/2023

এলজিইডির কার্য সহকারী পদের জন্য ৫০ টা প্রশ্নের জন্য ৮০ মার্কের এক্সাম হবে। সময় থাকবে ১ ঘন্টা। নেগেটিভ মার্কিং থাকবে না। ২৪ তারিখে এক্সাম তারপর ই দ্রুত ফলাফল দিয়ে ভাইবা শুরু হবে।

মেট্রোরেলের ফলাফল
05/02/2023

মেট্রোরেলের ফলাফল

Collected from সরকারি কর্মচারী নিয়োগ আপডেট
31/01/2023

Collected from সরকারি কর্মচারী নিয়োগ আপডেট

29/01/2023

ফেব্রুয়ারি মাসেই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি।
মাহবুবুর রহমান তুহিন
সিনিয়র তথ্য অফিসার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

সার্কুলার আরো আসতেছে পানি উন্নয়ন বোর্ডে! লাইক দিয়ে পেইজের সাথে থাকুন আপডেট পেতে। এডমিন
29/01/2023

সার্কুলার আরো আসতেছে পানি উন্নয়ন বোর্ডে!
লাইক দিয়ে পেইজের সাথে থাকুন আপডেট পেতে।

এডমিন

24/01/2023

ভাগ্য কাকে বলে দেখুন!

আজ ১৫তম সহকারী জজের রেজাল্ট দিলো। নিবে ১০০ জন।
কিন্তু ঘটনা প্যাঁচ খেলো অন্য জায়গায়!

১০০,১০১,১০২,১০৩তমের মোট নাম্বার সেইম। তাই বাধ্য হয়ে আরো তিনজনকে নিতে হলো। খুলে গেল আরো তিন জনের ভাগ্য!

কার ভাগ্য, কার রিজিক আল্লাহ কোথায় লিখে রেখেছেন আমরা কেউ জানিনা। আমাদের জানতে হবে কিভাবে পরিশ্রম করতে পারি।

আল্লাহ সবাইকে উত্তম রিজিকের ফায়সালা করে দিক!!

পরিবার কল্যাণ পরিদর্শিকা এবং অফিস সহায়ক পদের পরীক্ষা পেছানো হয়েছে। সর্বশেষ আপডেট অনুযায়ী পরীক্ষা নিজ নিজ জেলায় অনুষ্...
24/01/2023

পরিবার কল্যাণ পরিদর্শিকা এবং অফিস সহায়ক পদের পরীক্ষা পেছানো হয়েছে। সর্বশেষ আপডেট অনুযায়ী পরীক্ষা নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হবে।পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের পরীক্ষা ১১ ফেব্রুয়ারি।অফিস সহায়ক পদের পরীক্ষার ১৮ ফেব্রুয়ারি।

22/01/2023

প্রায় ৩৭,০০০ সহকারি শিক্ষক আজ যোগদান করছে প্রাইমারি স্কুলে। দুইবোনাস + বৈশাখীভাতা মিলে গড়ে মাসিক আয় ২০,০০০/-, নিজ উপজেলায় জয়েনিং। ১৮ কোটির দেশে নিজ বাসায় থেকে পেনশনযোগ্য সরকারি জব। সরকার আপনাদের জন্য অনেক করেছে, এখন প্লিজ দেশের জন্য কিছু করেন।

জয়েন করে প্রথমেই মনে হবে- "পরিবেশ ভাল না। এই জব আমার জন্য না।" মেনেই নিন। আসলে পরিবেশ ভাল করার কাজটি আপনাকেই করতে হবে। "ভার্সিটি থেকে মাস্টার্স পাশ করা শিক্ষক"- এমন আইডেন্টিটি ভুলে যান। অন্য প্রাইমারি স্কুল শিক্ষকরা কেমন তুলনা করা বাদ দিন। বন্ধুদের ভাল জব - ব্যাংকার- ক্যাডার এসব ভুলে যাব। তাইলে অবহেলা অহংকার উদাসীনতা বিষন্নতা ভর করবে না।

স্কুলটিকে ভাল করার জন্য দরকারে নিজের পকেট থেকেই খরচ করুন। ছাত্রদের শিক্ষা-দীক্ষা দিয়েই স্কুলে বাথরুম ক্লিন করা, স্কুল আংগিনা ক্লিন করা শিখিয়ে ফেলুন জাপানীদের মতো। একটা ফুলবাগান করুন স্কুলের সবাই মিলে, বাচ্চারাই বাগানে কাজ করবে। নিজের টেবিলটি বানিয়ে ফেলুন লাইব্রেরি। স্কুলটাকে বানিয়ে ফেলুন জ্ঞান অর্জনের আর বিতরণের ক্ষেত্র।

স্কুলে বাচ্চাদের লিখতে দিয়ে নিজে টেবিলে বসে ব্যাংক / বিসিএস বই নিয়ে আবার পড়তে যাইয়েন না। শুক্রবার শনিবার দুইদিন বন্ধ। এক্সট্রা আয়ের জন্য কিছু করুন বিকালে/ সন্ধ্যায়।

প্রতি ক্লাসে ৫ জন ভাল ছাত্রকে টার্গেট করলে ৫ ক্লাসে ২৫ জন ছাত্র ভাল মানুষ হয়ে উঠবে৷ সারাজীবনে দেখবে কয়েক হাজার ডাক্তার ইঞ্জিনিয়ার ক্যাডারের শিক্ষক হয়ে গেছেন; জীবনে আত্মতুষ্টি আসবে।

অন্য শিক্ষক কি করছে এসব দেখবেন না। নিজে রুটিন বেসড লাইফ লিড করুন, হালাল আয় করুন, স্কুলে বাচ্চাদের ধর্মকর্ম নীতি নৈতিকতা শিখান, উপজেলার আর জেলার "শ্রেষ্ঠ শিক্ষক" হবার গুণ অর্জন করুন।

সারাজীবন মনে রাখবেন শুধুমাত্র একজন শিক্ষকই একটি স্কুল বদলে দেয়ার জন্য যথেষ্ট। কাজকে স্কুলকে ভালবাসলে ভেতর থেকে কিছু করার তাড়না থাকলে সবই হয়, না থাকলে অজুহাত দিয়েই বাকি ৩৫ বছর কাটবে...

সংগৃহীত এবং কিঞ্চিৎ পরিমার্জিত।

প্রাথমিক বিদ্যালয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত সবার জন্য নিরন্তন-শুভকামনা ।

22/01/2023

নতুন সার্কুলার দেওয়া রেলওয়ের ১৩৮৫ পদের ওয়েম্যান চাকরির বিস্তারিতঃ

রেলওয়ের ওয়েম্যান পদে আবেদন করার আগে চাকরির কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন।

ওয়েম্যান পদের কাজ হলো রেল পথের সার্বক্ষণিক রক্ষণাবেক্ষণ করা। ইহা একটি সম্পূর্ণ পেশী শক্তির কাজ।

এই কাজ করতে হয় কোদাল, শাবল,গেইতা, স্লিপার কাটা,আগর এসকল যন্ত্রপাতি দিয়ে।

রোদ,ঝড়,বৃষ্টি উপক্ষা করে কাজ করতে হবে। কোন কোন ক্ষেত্রে ৮ ঘন্টার কর্মঘণ্টা রাত ও গড়াতে পারে।

প্রকৌশল বিভাগের কর্মচারীরা কতটা ভাগ্যবান,তা কি কেউ একবারও ভেবেছেন, ভাবেন নাই।

রেলওয়ের ১৪টি ডিপার্টমেন্ট রয়েছে,তারমধ্যে প্রকৌশল বিভাগএকটি।।

ঘড়ির কাটা ৭টা বা সাড়ে ৭টা ডিউটিতে হাজির হতে হয়। আর যদি না যান, তাহলে শুরু হলো আর কি! বাকিটা ইতিহাস

অন্য কোনো বিভাগে কি এমন আছে?

ডিউটি তে গেছেন,এতটুকু কাজ করিতে হইবে,আবার কল পড়লে ৫/৬কিলোমিটার হেঁটে ওখানে কাজ করতে হবে,,ওয়েম্যানরা ভাগ্যবান।

আইবাসের পূর্বে যখন বেতন দেওয়া হতো,বেতন তখন সাক্ষী হাজিরের মতো হাজির হতো,আর ওয়েম্যানরা তখন খোজ নিতো বেতন কবে হবে।।

চিত্তবিনোদন ছুটি কোনো কোনো সেকশনে ৫/৭দিনের বেশি দিতো না,,কি নিয়ম! মনে হচ্চে ছুটি ধার করতে হবে কর্তৃপক্ষ থেকে। এটা প্রকৌশল বিভাগেই দৃশ্যমান, অন্য ডিপার্টমেন্ট এ এমন না-ই।

সিএল,সিসিএল কিভাবে করতে হবে সেটাও ওয়েম্যানরা গোলক ধাধায় কাটায় ,অন্য বিভাগে দরখাস্ত লিখে দিলেই হয়ে গেলো।।

পিএমসি এটা শুধু প্রকৌশল বিভাগের জন্য ই জন্ম হয়েছে,, ঢালাওভাবে অন্য বিভাগে নেই।।

আর কত ঝুঁকি নিয়ে কাজ করলে ওয়েম্যানরা ঝুঁকিভাতার আওতায় পড়বে তার কোন উত্তর কারো কাছে নেই।,,আর কিভাবে কাজ করলে কোন ধরনের দায়িত্ব পালন করলে দায়িত্ব ভাতা প্রাপ্য হবো।।

টিএ বিল ওয়েম্যানদের জন্য না, ওয়েম্যানরা কাজ করেনা,তাই টিএবিল পায় না,আর তাই টিএ বাজেট আসলেও যে টাকা যেমনে আসছে,অমনে ফেরত যায়,কারণ আমরা ভাগ্যবান।।প্রকৌশল বিভাগের টিএ বাজেট নাই, তা ঢাকঢোলের আওয়াজের মত শোনা যায়,অন্য বিভাগের কি এমন শোনা যায়,যায় না কারন আমরা ভাগ্যবান।

ওয়েম্যান রা এতই ভাগ্যবান ২৪ঘন্টা কাজের জন্য মানসিক চাপে থাকতে হয় এবং সারাদিন কঠোর প্ররিশ্রমের পর প্রস্তুতি নিয়ে ঘুমোতে হয়।

তবে দিনশেষে আমরা শোকরিয়া আদায় করতে পারি রেলপথে চলা ট্রেন গুলো ঠিকমত তার গন্তব্যে পৌঁছেছে।।সত্যি ই ওয়েম্যান'রা ভাগ্যবান।।

22/01/2023

ভালো ছাত্র, জিনিয়াস - এসমস্ত মন গড়া ভুয়া কথা এখনো ক্যানো যে প্রচলিত আছে আমি জানি না।

আমি ঝিনাইদহ ক্যাডেট কলেজের ক্লাসে সেকেন্ড লাস্ট বয় ছিলাম। ক্লাস এইট থেকে নাইন ওঠার সময় অংকে ১০০ তে ১২, বিজ্ঞান এ ১৭/১০০ আর ইংরেজিতে ২৩/১০০ পাইছিলাম। আমার পরে যে ছেলেটা ছিলো সে অসুস্থতার জন্য পরীক্ষাই দিতে পারে নাই। নইলে আমি লাস্ট বয় ই হইতাম।

ক্যাডেট কলেজে খারাপ রেজাল্ট করার যে কি অপমান তা ভুক্তভোগীই জানে। আমার একার জন্য পুরো হাউজ এর overall result খারাপ হইলো। আমারে সিনিয়র রা আমাকে অনেক মারামারি করলো, বন্ধুরা টিটকারি দিলো। আর কলেজ কর্তৃপক্ষ বাইর না কইরা দিলেও তার চেয়েও বেশী অপমান করলো।

আমারে Science Group না দিয়া জোর কইরা Arts Group এ দিয়া দিলো! আমার বাবা অইদিকে বলছেন Science নিয়া পড়তে। আমারো নিজের ইচ্ছা তাই। অপমানিত, rejected, dejected, isolated শাব্বির গেলো Vice Principal এর অফিস এ।

কান্নাকাটি করলাম, হাতে পায়ে ধরলাম। কিন্তু আমারে Science দিবেই না। আমি Science এর যোগ্য ই না। কয়েকদিন এর কান্নাকাটি তে একটু মন গললো উনাদের। লিখিত মুচলেকা দিলাম আমারে Science দিলে SSC HSC তে অন্তত 1st Division পাবো!
লিখিত মুচলেকা!
এর পরের আবারো অপমান, টিটকারী। কত্তদিন যে বাথরুম এ, ছাদে, অন্ধকার এ রুমে কাঁদছি। ১৪ বছর বয়সের এক বাচ্চা ছেলের অপমান সহ্য করার কি ই বা ক্ষমতা?
আর পিঠ যখন দেয়ালে তখন আয়নার সামনে দাঁড়াইয়া একদিন ঠিক করলাম,না- আর না। এই অসম্ভব অপমানের জবাবটা দেয়ার সময় আসছে!

শুরু করলাম। সব কিছু ছাড়লাম। বন্ধু বান্ধব, টিভি সিনেমা, আত্নিয় স্বজন। সব কিছু। খালি বইয়ের পাতায়। কি আছে শালা এর মধ্যে? পাগল হইলাম শুধু অপমান টার উচিৎ শিক্ষা দেবার জন্য। বাংলার প্রশ্ন উত্তর তৈরী করলাম বিশ্বভারতী র বই ঘাটাঘাটি কইরা। অংকের পারমুটেশন/ কম্বিনেশন / ইন্টিগ্রেশন রিয়েল লাইফে কিভাবে কাজ করে তা জানার জন্য ঘন্টার পর ঘন্টা লাইব্রেরির রেফারেন্স ঘাটলাম। ইংরেজি কবিতার কবির জীবনী আর লিখার criticism পরলাম শুধুমাত্র একটা উত্তর তৈরী করবার জন্য। ৪ বছর প্রতিদিনে ১৪-১৬ ঘন্টা খালি বই, রেফারেন্স, খাতা, - শুধুমাত্র অপমান এর জবাব দেবার জন্য। আমার খেয়াল আছে ঈদের দিন ছুটিতে শুধু নামাজ পড়তে বাইরে গেছি। সবার বাবা মা পড়তে বলে- আমার বাবা মা বলে "বাবা এইবার থাম"। আমার বন্ধুরা বলে "তুই তো কবরে"! আমি মনে মনে বলি "একটু দাঁড়া বাপ"!

৪ বছর।
শুধু HSC Syllabus ই শেষ করেছি ৭ বার! বিশ্বাস করার কোন প্রয়োজনই নাই। অবিশ্বাস করতে থাকেন।
১৯৮৬ সালের HSC পরীক্ষার ফল বের হইলো। ক্লাশের সেকেন্ড লাস্ট বয়, অংকে ১২ পাওয়া, অপমানিত হওয়া, Science না পাওয়া ছেলে! পুরো বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় 1st Stand করলাম প্রায় ১৫০,০০০ ছাত্র ছাত্রীর মধ্যে! President ডাকলো, টিভি ডাকলো, পত্রিকায় ছবি ছাপাইলো!
Sweet revenge!

এর পর আর পিছন ফিরে তাকাই নাই। আসো শা`লা কে আসবা সামনে?! এই সব কিছুর মধ্যে একটা জিনিশ ই শিখলাম। খুবই important lesson learnt.

ভালো ছাত্র/ জিনিয়াস এ সব ভুং চুং মাত্র। Only frigging Hard Work is real. আসল কথা আমি কিছু সত্যিই পাইতে চাই কিনা। আমি অইটা পাইতে চাইসি, অইটা হইতে চাইছি আর পাই নাই বা হই নাই - এইটা এখন অসম্ভব! আমি যখন কোন কিছু চাইবো অইটা পাইতেই হবে আর পাবোই। না পাওয়া মানে আমি মন থেকেই চাই নাই।

বিসিএস এ ফার্স্ট হন নাই? - আপনি আসলে চান ই নাই।
ভালো ইউনিভার্সিটিতে চাঞ্ছ হয় নাই? - আপনি আসলে চান ই নাই।
মিলিওন ডলার ব্যবসা নাই? - আপনি আসলে চান ই নাই।

আমরা শুধু success এর চেহারটা দেখেই অভ্যস্ত! এর পেছনে যে কান্না,যে ত্যাগ, সে শ্রম, যে কষ্ট সেইটা দেখি না।
একটা কিছু পাইতে/ হইতে/ করতে চাইতেছেন? না পাইলে/ হইলে/ করলে সম্পূর্ণ আপনার চাওয়ার ই অনুপস্থিতিতা। ব্যাস।

রুটিন ফুটিন বাদ দ্যান। জীবনের মাইলস্টোন প্ল্যান করেন। তারপর go for it like friggin crazy. No option B. Failure is NOT accepted. Be successful or die trying.

সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানাইছেন। আমার চেয়ে ভালো জিনিষ বিশ্ব ব্রক্ষ্মান্ডে নাই। আমি তো হারতে পারি না। সৃষ্টির শ্রেষ্ঠ জীব হারতে পারেই না।

এই পোস্টের উদ্দেশ্য অহংকার করা নয় অবশ্যই। উদ্দেশ্য আপনারা যারা নিজের ওপর এখনও সন্দেহ প্রকাশ করছেন তাদের ভুল ভেঙ্গে দেয়া।
Happy Life!

লিখেছেন: শাব্বির আহসান ভাই

শেয়ার করে মানববন্ধনে অংশ নিন!!
21/01/2023

শেয়ার করে মানববন্ধনে অংশ নিন!!

Address

15
Dhaka
1236

Alerts

Be the first to know and let us send you an email when Job Koi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share