যুব জমিয়ত বাংলাদেশ

যুব জমিয়ত বাংলাদেশ Welcome to the central official page of Jubo Jamiat Bangladesh

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্দ্যোগে আলেম-ওলামা ও দ্বীনি ভাইদের সম্মানে ইফতার মাহফিল সফল হোক
09/03/2026

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্দ্যোগে আলেম-ওলামা ও দ্বীনি ভাইদের সম্মানে ইফতার মাহফিল সফল হোক

26/02/2026

ইসলামি শরিয়তে ফিতরা দেওয়া ওয়াজিব। রাসুল (সা.) বলেছেন, দুটি কারণে সাদাকাতুল ফিতরকে উম্মতের জন্য ওয়াজিব করা হয়েছে। এ...

আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর -৫ (মণিরামপুর) নির্বাচনী আসনে বিএনপি ও জমিয়ত মনোনীত মুফতি রশীদ বিন ওয়াক্কাস'ক...
11/02/2026

আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর -৫ (মণিরামপুর) নির্বাচনী আসনে বিএনপি ও জমিয়ত মনোনীত মুফতি রশীদ বিন ওয়াক্কাস'কে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করুন

01/02/2026

সাহাবায়ে কেরাম (রা.) রমজানের জন্য এমনভাবে প্রস্তুতি গ্রহণ করতেন, তাঁরা ছয় মাস আগে থেকেই আল্লাহর দরবারে দোয়া করতেন, ....

যুব জমিয়ত বাংলাদেশের সাধারণ সম্পাদক ও ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুফতী সুহাইল আহমদ পবিত্র ওমরার সফরে ...
28/01/2026

যুব জমিয়ত বাংলাদেশের সাধারণ সম্পাদক ও ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুফতী সুহাইল আহমদ পবিত্র ওমরার সফরে পবিত্র ভৃমি মক্কা-মদিনায় আছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

28/01/2026
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর -৫ (মণিরামপুর) নির্বাচনী আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্মমহাসচি...
27/01/2026

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর -৫ (মণিরামপুর) নির্বাচনী আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্মমহাসচিব মুফতি রশীদ বিন ওয়াক্কাস'কে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করুন

গুলশান বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ে ১২ দলীয় জোটের শীর্ষ নেতা ও জমিয়ত মহাসচিব মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম সাহেবের ...
14/01/2026

গুলশান বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ে ১২ দলীয় জোটের শীর্ষ নেতা ও জমিয়ত মহাসচিব মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম সাহেবের নেতৃত্বে যুগপৎ আন্দোলনের অন্যতম শরীক- ১২ দলীয় জোটের একটি প্রতিনিধি দল বিএনপি'র চেয়ারম্যান জনাব তারেক রহমান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

মুমিনের নতুন বছরের প্রথম রাত যেমন হওয়া উচিতআতশবাজির আলো, উচ্চ শব্দের গান আর রাতজুড়ে উচ্ছ্বাসে যখন শহরগুলো নতুন বছরকে স্ব...
31/12/2025

মুমিনের নতুন বছরের প্রথম রাত যেমন হওয়া উচিত

আতশবাজির আলো, উচ্চ শব্দের গান আর রাতজুড়ে উচ্ছ্বাসে যখন শহরগুলো নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত, তখন প্রশ্ন ওঠে—একজন মুমিন এই রাত কীভাবে কাটাবেন? সময়ের স্রোতে ভেসে গিয়ে অনুকরণ আর উন্মাদনায় মেতে ওঠা, নাকি আত্মসংযম ও ইবাদতের মাধ্যমে নিজেকে নতুনভাবে গড়ে তোলা?

ইংরেজি নববর্ষকে ঘিরে বাংলাদেশেও ‘থার্টি ফার্স্ট নাইট’ উদযাপনের প্রবণতা দিন দিন বাড়ছে। অথচ ইসলামের দৃষ্টিতে এই রাত বিনোদনের নয়; বরং আত্মসমালোচনা, তওবা ও আল্লাহর নৈকট্য অর্জনের একটি গুরুত্বপূর্ণ সময়। তাই বছরের সূচনালগ্নেই পুরো বছরের লক্ষ্য ও পরিকল্পনা গ্রহণ করা একজন সচেতন মানুষ এবং একজন মুমিনের ঈমানি দায়িত্ব।

ফুক্বাহায়ে কেরাম বলছেন, মুসলিমের জন্য ইংরেজি নববর্ষ পালন কোনো কল্যাণকর বিষয় নয়। বিশেষ করে খ্রিষ্টানদের অনুকরণে গড়ে ওঠা নতুন বছর বরণের পদ্ধতি মুসলমানদের সভ্যতা ও সংস্কৃতির অংশ নয়; বরং তা স্পষ্ট অপসংস্কৃতি। ইংরেজি বছরের শুরুতে ‘থার্টি ফার্স্ট নাইট’ পালন করাকে ইসলাম সমর্থন করে না। এ রাতে বর্ষবরণের নামে যেসব অনৈতিক ও উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডে তরুণ সমাজ জড়িয়ে পড়ে, তা ইসলামের দৃষ্টিতে গুরুতর অপরাধ এবং শরিয়তের সীমা লঙ্ঘন।

এ ধরনের বিশৃঙ্খল সংস্কৃতি থেকে বিরত থাকতে কোরআন ও হাদিসে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। আল্লাহ তায়ালা বলেন, ‘যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের অনুসরণ করবে, কখনো তার সেই আমল গ্রহণ করা হবে না। আর পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।’ (সুরা আল ইমরান : ৮৫)

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ‘যে ব্যক্তি অন্য জাতির আচার-আচরণ ও কৃষ্টি-কালচার অনুসরণ করবে, সে তাদেরই দলভুক্ত বিবেচিত হবে।’(সুনানে আবু দাউদ : ২৭৩২)

কোরআনের অন্যত্র আল্লাহ তায়ালা বলেন, ‘প্রত্যেক জাতির জন্য আমি একটি নির্দিষ্ট বিধান ও সুস্পষ্ট পথ নির্ধারণ করেছি।’(সুরা মায়িদা : ৪৮)

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ‘যদি তুমি খারাপ কাজ করে খারাপ মনে করো এবং ভালো কাজ করে ভালো লাগে—তাহলে তুমি মুমিন। কিন্তু যদি খারাপ কাজ করে ভালো লাগে আর ভালো কাজ করে খারাপ লাগে—তাহলে তুমি মুমিন হতে পার না।’ (সহিহ মুসলিম : ১৯২৭)

তাহলে নতুন বছরের প্রথম রাত কীভাবে কাটাবেন?
একজন ইমানদারের জন্য প্রতিটি দিন ও রাতই মূল্যবান। তাই বছরের প্রথম রাত উত্তাল উদযাপন বা গুনাহে কাটানো নয়; বরং কোরআন ও হাদিসের নির্দেশিত পথে কাটানোই একজন মুমিনের জন্য উত্তম। এ রাতে একজন মুসলিম যেভাবে সময় কাটাতে পারেন— বিগত বছরের গোনাহের জন্য আল্লাহর কাছে আন্তরিক তওবা করা, আত্মসমালোচনার মাধ্যমে আগামী বছরের কল্যাণ কামনা করা। সিজদাবনত হয়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করা—তওবা, ইস্তেগফার, দোয়া-দরুদ, নফল নামাজসহ নেক আমলে নিজেকে নিয়োজিত রাখা। আল্লাহর সন্তুষ্টি অর্জনের দৃঢ় সংকল্প গ্রহণ করা এবং নতুন বছরকে দ্বীনি ও নৈতিকভাবে সুন্দর করার প্রতিজ্ঞা করা।

মুফতী নিজাম উদ্দিন আল আদনান
যুগ্মসাধারণ সম্পাদক, যুব জমিয়ত বাংলাদেশ
সাবেক কেন্দ্রীয় সভাপতি, ছাত্র জমিয়ত বাংলাদেশ

30/12/2025

সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (একাংশ) গভীর শোক ...

আগামীকাল ১৩ সেপ্টেম্বর শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর শাখার প্রতিন...
12/09/2025

আগামীকাল ১৩ সেপ্টেম্বর শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর শাখার প্রতিনিধি সম্মেলন সফল হোক।

Address

১১৬/২ হাজী ম্যানশন ৩য় তলা[বক্সকালভার্ট রোড] নয়া পল্টন, ঢাকা-১০০০
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when যুব জমিয়ত বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share