17/10/2024
আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা।
আমরা আপন মানুষ ফাউন্ডেশন এর পক্ষ থেকে বাসাবো বিশ্বরোডে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করে আসছি, সরকার পতন এর পর থেকে।এমনকি ট্রাফিক বিভাগ থেকে আমাদেরকে অনেক সহযোগিতা করে আসছে। সাথে অনেক সাধারণ জনগণ ও সহযোগী করে করছে। তার জন্য সকল ভাই বোনদের অসংখ্য ধন্যবাদ। কাজ করার সময় আমরা লক্ষ করি রোডের মাঝের কাঁটাতার না থাকার ৯০% সাধারণ মানুষই রাস্তার উপর দিয়ে পারাপার হয়ে থাকে যা কি না অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এমন কি আমরা কাজ করার সময় একাদিক এক্সিডেন্ট হতে দেখেছি। প্রতি সাপ্তাহে ২/৩ টি এক্সিডেন্ট এখানে হয়ে থাকে সকলে দেখেও তার ব্যবস্থা নেয়নি। অবশেষে আপন মানুষ ফাউন্ডেশন এর পক্ষ থেকে অটোরিকশা ও সাধারণ জনগণের সহযোগিতায় কাঁটাতার এর কাজ করার চিন্তা করে সকল কে বোঝিয়ে কালেকশন করার কাজ শুরু হয়েছে। সাধারণ জনগণ ও অটোরিকশা তাদেরকে বলার পর তারা খুশি হয়ে কেউ ২,৫,১০ অথবা ২০ টাকা করে সহযোগীতা করে যাচ্ছে। আমাদের প্রয়োজন ১,৫০,০০০ টাকা যা কি না আমাদের সাধারণ ছাত্রদের পক্ষে দেওয়া সম্ভব না। তাই সকলের সহযোগিতা নেওয়ার চেষ্টা করে যাচ্ছি।
আজ ১৭/১০/২০২৪ ইং তারিখ জায়েদ হাসনায়ন নামে এক জন ভাই এসে বাদা দিয়ে বলছেন যে আপনারা চাঁদাবাজি করছেন কেনো। তাকে বোঝিয়ে বলার পর তিনি না বোঝে তার ক্ষমতা দেখানোর চেষ্টা করছে এবং বলছে যে সমনায়ক হাসনাতসহ সকলেই তার ছোট ভাই সাথে আরো বলেন যে ১০ কোটি টাকা লাগলে তিনি ব্যবস্থা করে দেবেন।আমাদের ১০ কোটি টাকার প্রয়োজন নাই আপনি ১,২০,০০০ টাকাই দিয় সহযোগিতা করুন। তার পর তিনি থানায় যায়, ঠিক তার ৫ মিনিট পর আমরা থানায় যায় তখন তাকে থানায় খুঁজে পায়নি। ৮/১০ বার তাকে ফোন করার পরও সে ফোন দরেন্নি। যদি কোনো ভাই/বোন তাকে চিনে থাকেন তাহলে তাকে বলবেন যে আমাদের হাতে ১২/১৪ হাজার টাকা রয়েছে বাকি টাকা আমাদেরকে দিয়ে সহযোগিতা করতে। যাতে করে বাসাবো বিশ্বরোডের এই দুর্ঘটনা গুলো আর না হয় তার জন্য কাজ করে যাবো ইনশাল্লাহ। আমাদের কে চাঁদাবাজকে আখ্যায়িত করবেন না বিষয়টি সকলে ভালো করে জেনে আমাদের কে সহযোগিতা করোন। কারন আজ অন্য পরিবারের মানুষ এর এক্সিডেন্ট হচ্ছে কাল আপনার পরিবারের ও কারোর হতে পারে।
আপনারা সকলে সকলের জায়গা থেকে নিজ নিজ এলাকাকে নিরাপদ রাখার চেষ্টা করুন সকলে করে নিরাপদ রাখতে সহযোগীতা করোন।
কিছু মানুষ চোখের সামনে সব দেখবে নিজেরা কাজ করে না আর অন্যরা করতে গেলে তাদের করতে দেবে না।
সে বড় ভাই এর আইডি
Zayed Hasnain ভাইয়া যদি পারেন আমাদের ছোটদের সাথে এসো ২/৩ দিন কাজ করেন রাস্তায় দেখবো কতোটা মানব দরদী আপনি নয়তো আমাদের কে কাজ গুলো করতে দিন।
আমরা কাজ শেষে যমুনা টিভির মাধ্যমে কোথায় কতো খরচ হয়েছে কতো কালেকশন হয়েছি তা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রকাশ করব। আপনি তো বলেছেন কোনো এক সময় আপনি সাংবাদিকতার পেশায় জড়িত ছিলেন তাহলে আপনি আমাদের কে সহযোগিতা করুন বাদা না দিয়ে।
তার বাসা মনে হয় মায়া কানন, বাসাবো
আপন মানুষ - Apon Manus সূবর্ণ সেচ্ছাসেবক কমিটি #প্রানের_বাসাবো