Abu Sahal

Abu Sahal There will be content about social and political issues

21/09/2024

চট করে চলেই আসলো!

11/09/2024

ডিসি হওয়া নিয়ে সচিবালয়ে ক্ষমতালোভী আমলাদের মারামারিই বলে দেয় যে, এই পদটা কতটা লোভনীয় হয়ে ওঠেছে। ডিসি হয়ে এরা যে প্রটোকল নেয়, যেভাবে একটা জেলার লর্ড বনে যায়, যে ক্ষমতার চর্চা করে, যে বিলাসবহুল জীবন যাপন করে ও আর্থিক অনিয়ম করে তা একটি গণতান্ত্রিক দেশে গ্রহণযোগ্য হতে পারে না। প্রশাসন ক্যাডারে যোগ দিয়েই এরা হয়ে যায় সবজান্তা, হয়ে ওঠে ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষিবিদ, বিজ্ঞানীসহ সকল প্রফেশনাল ক্যাডারদের বস। এটা নির্ঘাত মূর্খতা। এসব এখনই বন্ধ করতে হবে।

আরেকটি কথা, ডেপুটি কমিশনার বা ডিসি'র বাংলা কিভাবে 'জেলা প্রশাসক' হয়? এই প্রশাসক শব্দটিই এদেরকে ফ্যাসিবাদী করে তুলে। তখন জনগণের সেবক না হয়ে, এরা হয়ে ওঠে জনগণের 'স্যার'!

শেখ হাসিনার ফ্যাসিবাদের সবচেয়ে বড় স্টেইকহোল্ডার ছিল আমলাদের একটি বড় অংশ। অথচ তারা এখনো বহাল তবিয়তে আছে। এরাই 'মেগা প্রজেক্ট, মেগা করাপশন' এর প্রেতাত্মা। চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে এদের একটা বড় অংশ শেখ হাসিনা রেজিমে স্থায়ী হয়ে গিয়েছিল। অথচ মেধাবীরা বঞ্চিত হয়েছে। এদেরকে খোঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে।

শিক্ষা ব্যবস্থা ও শিক্ষকদের মর্যাদা ধ্বংস করেছে এই মেধাশূণ্য আমলারা। পিএসসির মতো কিছু প্রতিষ্ঠান থেকে শিক্ষকদের তাড়িয়ে অবসরপ্রাপ্ত আমলারা দখল করে প্রশ্ন ফাঁস করাকে স্বাভাবিক করে ফেলেছে।

এই আমলাদের কারনেই কলেজের শিক্ষকরা যুগ যুগ ধরে পদ বঞ্চিত থেকেছে। যার ফলে কলেজের শিক্ষা ব্যবস্থা পুরোপুরিভাবে ভেঙ্গে পড়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সচিব/অতিরিক্ত সচিব একজন শিক্ষা ক্যাডারের কর্মকর্তা না হয়ে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা কেন হবে?
কৃষি মন্ত্রণালয়ের সচিব/অতিরিক্ত সচিব একজন কৃষি ক্যাডারের কর্মকর্তা না হয়ে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা কেন হবে?
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব/অতিরিক্ত সচিব একজন স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা না হয়ে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা কেন হবে? ড. ইউনুসের সরকার অগ্রাধিকার ভিত্তিতে এই প্রশ্নগুলোর সুরাহা করবেন বলেই আমার প্রত্যাশা।

প্রত্যেকটি মন্ত্রণালয়ের সচিব/অতিরিক্ত সচিব হবে স্ব স্ব মন্ত্রণালয়ের প্রফেশনাল ক্যাডারগণ। একইসাথে আন্ত:ক্যাডার পদোন্নতি বৈষম্যসহ সকল সুযোগ সুবিধাগত বৈষম্য দূর করে একটি মেধাভিত্তক, পেশাদার ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলার এখনই সময়। অন্যথায় চব্বিশের গণ-অভ্যূত্থান সফল হবে না।

Collected

10/09/2024

অনেকেই বলছেন এই ভদ্রলোক শিল্পকলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক। যদি তাই হয় তাহলে সরকার এরকম লোক কীভাবে নিয়োগ করল?

ওয়াজ মাহফিলের বিরুদ্ধে নাটককে কেন জোরদার করতে হবে? যার দরকার ওয়াজ শুনবে, যার দরকার নাটক দেখবে। মুখোমুখি দাঁড় করানোর কী প্রয়োজন?

সৈয়দ জামিল সাহেবের ব্যাপারে নিয়োগের আগেই সুপারিশ করেছিলেন কয়েকজন। তার মধ্যে আছেন শিক্ষক নেটওয়ার্ক এর সামিনা লুৎফা ম্যাডাম। ইনি সৈয়দ জামিল আহমেদ হয়ে থাকলে, শিক্ষক নেটওয়ার্ক এর সুপারিশের ব্যাপারে সরকারকে সচেতন হতে হবে।তারা একটা নির্দলীয় ইমেজ তৈরি করে ভিসি - প্রো ভিসি সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধান পদে কট্টর বামপন্থীদের নিয়োগ করার চেষ্টা চালাচ্ছে।

কট্টর বামপন্থীদের নিয়ে সরকার চালাতে গেলে সরকারের কোনো জনসমর্থন থাকবে না।

- হাবিবুর রহমান
সাবেক শিক্ষার্থী, আইন বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়

10/09/2024

পাগলা বাবার মাজার ভাঙলো কেন!
জবাব চাই, জবার চাই....
মাজার ভাঙ্গার প্রতিবাদে
সচিবালয়ে পাগলদের মিছিল!!

ওরা কি তবে পাগলা বাবার ভক্ত হয়ে ফিরে আসলো?

06/09/2024

আল মাহমুদের কবিতা।প্রতিটি শব্দ যেন আগুনের গোলা। শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যাবে।আমাদের এ মিছিল নিকট অতীত থেকে অনন্ত কালের দিকেআমরা বদর থেকে ওহুদ হয়ে এখানে,শত সংঘাতের মধ্যে এ শিবিরে এসে দাঁড়িয়েছি।কে প্রশ্ন করে আমরা কোথায় যাবো ?আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্ত কালের।উদয় ও অস্তের ক্লান্তি আমাদের কোনদিনই বিহবল করতে পারেনি।আমাদের দেহ ক্ষত-বিক্ষত,আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল মূতার প্রান্তর।পৃথিবীতে যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত,তার সুগন্ধ আমাদের নিঃশ্বাসবায়ু।আমাদের হাতে একটি মাত্র গ্রন্থ আল কুরআন,এই পবিত্র গ্রন্থ কোনদিন, কোন অবস্থায়, কোন তৌহীদবাদীকে থামতে দেয়নি।আমরা কি করে থামি ?

05/09/2024

বিএসএফ যে স্বর্ণা দাসকে উপহার দিলো সংখ্যালঘুরা কিছু বলল না যে??

04/09/2024

আপনাদের দাঁত এবার সংযত করেন। আমীর সাহেবকে অনেক তো কামড়াইলেন। এবার চুপ হইয়া যান। এখানেই কল্যান আছে।

আমীর কেন সব বক্তব্য দেয়! [কি স্পর্ধার উচ্চারণ আপনার! উরি আমার জামায়াত প্রেমী আসছেন! দরদ উতলে পড়ছে!]

দল পারফর্ম করছে না, ব্যাক্তি পারফর্ম করছে! [ঊরি আমার বুদ্ধিজীবী! কখন কোথায় কামড় দিচ্ছেন খেয়াল রাখেন]

উনি চেহারা দেখাইতে দায়িত্ব নিছেন তো! তাই উনি পারফর্ম না করে শুধু আপনার বলদামি দেখবে!

Collected

02/09/2024
30/08/2024

মাসিক বেতন ৩০-৪০ হাজার টাকা। তবে তিনি মাসে কামিয়েছেন প্রায় ১০ থেকে ২০ লাখ টাকা। বিগত ১৫ বছরে তিনি এই লাইফস্ট্যাইলে অভ্যস্ত হয়ে গিয়েছেন। এখন আবার তাকে ৩০-৪০ হাজারের মধ্যেই চলে যেতে হচ্ছে।

কিভাবে চলছেন তিনি, একবার ভেবে দেখেছেন? ছেলের ইংলিশ মিডিয়াম স্কুলের খরচ, বৌয়ের প্রতি মাসের কম্পালসারি গয়না, দামি ফ্ল্যাটের ভাড়া! কতো কষ্টে তাকে চলতে হচ্ছে, ভাবতেই চোখে পানি চলে আসছে।

খুব পরিচিত একজনকে দেখলাম যিনি প্রতিদিন প্রায় ২ প্যাকেট বেনসন খেতেন এখন তিনি ডার্বিতে চলে এসেছেন। কথায় কথায় উন্নয়ন উন্নয়ন করে গলা ফাটাতেন। আজ তিনি নির্বাক। বলছেন দেশে হচ্ছে টা কি! ইশশ কি অসহায় চিত্র!

আপনাদের কি তাদের জন্য মায়া লাগে না? 😆 🤣 😂 😹

Collected !

Address

Mirpur
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abu Sahal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category